আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’-এর উপবিভাগ ‘উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অষ্টম শ্রেণির ভূগোল নবম অধ্যায়: উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
হ্রদ পঞ্চক অথবা, পঞ্চহ্রদ বলতে কী বোঝো? এর অবস্থান লেখো।
আমেরিকা যুক্তরাষ্ট্রের মিনেসোটা, উইসকনসিন, মিচিগান, ইলিনয়, ইন্ডিয়ানা, ওহায়ো, পেনসিলভেনিয়া, নিউইয়র্ক এই আটটি অঙ্গরাষ্ট্রে পাঁচটি বৃহৎ হ্রদ দেখা যায়, এদের একত্রে পঞ্চহ্রদ বা হ্রদপঞ্চক বলে। হ্রদগুলি হল – 1. সুপিরিয়র 2. হুরন 3. মিচিগান 4. ইরি এবং 5. অন্টারিও।
অবস্থান – 41° উত্তর অক্ষাংশ থেকে 50° উত্তর অক্ষাংশ এবং 75° পশ্চিম থেকে 93° পশ্চিম দ্রাঘিমাংশের মধ্যে হ্রদ অঞ্চল অবস্থিত।
‘ওয়েল্যান্ড খাল’ কাটা হয়েছে কেন?
আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি ও অন্টারিও এই পাঁচটি বৃহৎ হ্রদ পরস্পর সেন্ট লরেন্স নদীর দ্বারা যুক্ত হলেও, হ্রদগুলি একই সমতলে অবস্থিত নয়। ফলে, নায়াগ্রাসহ কয়েকটি জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এই জলপ্রপাতগুলিকে এড়িয়ে অন্টারিও হ্রদে জাহাজ চলাচলের জন্য এবং নায়াগ্রা জলপ্রপাতকে এড়িয়ে চলার জন্য ওয়েল্যান্ড খাল (Welland Canal) কাটা হয়েছে।
হ্রদ অঞ্চলের খালপথগুলি সম্পর্কে কী জানো?
আম আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের প্রধান জলপথ হল সেন্ট লরেন্স নদী। সেন্ট লরেন্স নদী হ্রদগুলিকে একে অপরের সঙ্গে সংযুক্ত করেছে। এই নদীটি বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। যেমন –
- সুপিরিয়র ও হুরন হ্রদের মাঝে সেন্টমেরি বা সু-খাল,
- হুরন ও ইরি হ্রদের মাঝে নায়াগ্রা নদী ও ওয়েল্যান্ড খাল,
- অন্টারিও ও অটোয়া নদীর মাঝখানে রিডো খাল,
- মিচিগান ও ইলিনয় নদীর মাঝে ইলিনয় খাল ইত্যাদি।
হ্রদ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও।
হ্রদ অঞ্চলে সরলবর্গীয় ও পর্ণমোচী বৃক্ষের ‘মিশ্র বনভূমি’ (Mixed Forest) দেখা যায়, তবে কিয়দংশে প্রেইরি তৃণভূমিও পরিলক্ষিত হয়। বর্তমানে জনবসতি, কৃষিকাজ ও শিল্প স্থাপনের জন্য অরণ্যভূমি ও তৃণভূমি পরিষ্কার করা হচ্ছে। এখানকার উল্লেখযোগ্য বৃক্ষগুলি হল – ওক, এলম, বিচ, ম্যাপল, পপলার, চেস্টনাট, পাইন, সিডার, হেমলক, স্প্রুস, বার্চ, আসপেন, ইবনি, ফার প্রভৃতি।
শস্যাবর্তন (Crop Rotation) কী?
সংজ্ঞা – একই জমিতে পরপর একই ফসল চাষ না করে, উর্বরতা বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের ফসল পর্যায়ক্রমে চাষ করার পদ্ধতিকে শস্যাবর্তন বলে। উদ্দেশ্য –
- জমির স্বাভাবিক উর্বরতা বজায় রাখা,
- সার প্রয়োগের মাত্রা কমানো,
- উৎপাদন বৃদ্ধি করা।
হ্রদ অঞ্চলের ভুট্টাবলয়ের পরিচয় দাও।
হ্রদ অঞ্চলের দক্ষিণদিকে এবং মধ্যভাগের উচ্চভূমিতে প্রচুর পরিমাণে ভুট্টা উৎপাদন হয়। তাই এই অংশ ভুট্টাবলয় নামে পরিচিত। ভুট্টা উৎপাদনে এই অঞ্চল বিশ্বে প্রথম স্থান অধিকার করে।
কাকে কেন ‘ডেয়ারি রাজ্য’ বলা হয়?
উইসকনসিনকে ‘ডেয়ারি রাজ্য’ বলা হয়।
গবাদিপশু প্রতিপালন ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে হ্রদ অঞ্চলের উইসকনসিন প্রদেশ (মিচিগান ও সুপিরিয়র হ্রদের মধ্যবর্তী অঞ্চল) সমগ্র বিশ্বে খ্যাতি লাভ করেছে বলে এর অপর নাম ‘ডেয়ারি রাজ্য’।
আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’ এর উপবিভাগ ‘উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল’ থেকে কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।
আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment