অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – আমাজন অববাহিকা – টীকা

Souvick

আমরা আজ অষ্টম শ্রেণির ভূগোলের দশম অধ্যায় ‘দক্ষিণ আমেরিকা’ (South America)-এর উপবিভাগ ‘আমাজন অববাহিকা’ (Amazon Basin) থেকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘টীকা’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির স্কুলের ভূগোল পরীক্ষার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Competitive Exams) জন্যও ভীষণ গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণির ভূগোল দশম অধ্যায়: আমাজন অববাহিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ টীকা (South America – Amazon Basin)

আমাজন নদী সম্পর্কে টীকা লেখো।

আমাজন নামের অর্থ – 1541 খ্রিস্টাব্দে বিখ্যাত পর্যটক ওরেল্লানা নদীটিকে ‘আমাজন’ নামে অভিহিত করেছিলেন। ‘আমাজন’-এর অর্থ ‘বীর রমণী’।

আমাজন নদীর উৎপত্তি ও পতনস্থল – পশ্চিমে প্রশান্ত মহাসাগরের নিকটবর্তী পেরুর দক্ষিণে অবস্থিত আন্দিজ পর্বতের মিশমি শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে পূর্বমুখী অসংখ্য উপনদীর সঙ্গে মিলিত হয়ে বিশালাকার রূপ ধারণ করে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রায় গোটা দক্ষিণ আমেরিকা মহাদেশ অতিক্রম করে নিরক্ষরেখার কাছে আটলান্টিক মহাসাগরে পড়েছে।

আমাজন নদীর বৈশিষ্ট্য –

  • উৎস থেকে মোহানা পর্যন্ত আমাজন নদীর মোট দৈর্ঘ্য 6,437 কিমি।
  • আমাজন পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী।
  • জলের পরিমাণ, নদীস্রোতের বেগ (2,09,000 ঘনমিটার/সেকেন্ড), অববাহিকার আয়তন (55,00,000 বর্গকিমি) প্রভৃতির বিচারে আমাজন পৃথিবীর বৃহত্তম নদী।
  • এই নদীতে প্রবাহিত জলের পরিমাণ পৃথিবীর অন্য সব নদীতে প্রবাহিত জলের তুলনায় অনেক বেশি। মোহানার কাছে নদীটি প্রায় 400 কিমি চওড়া।
  • এই নদীর মোহানাতে গঠিত হয়েছে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ ইলহা-দা-মারাজো।

আমাজন নদীর উপনদী – প্রবাহকালে অসংখ্য উপনদী (সংখ্যায় প্রায় 1,000টি) এসে আমাজনে মিশেছে। বামতীরের উপনদীর মধ্যে পুতুমায়ো, মাদিরা, জাপুরা, নেগ্রো, মাপুয়েরা এবং ডানতীরের উপনদীগুলির মধ্যে জুরুয়া, পুরুস, জিয়াঙ্গু, টাপাজোস প্রধান।

আমাজন নদী

সেলভা সম্পর্কে টীকা লেখো।

সেলভার অরণ্যের অবস্থান – নিরক্ষরেখার উভয় পাশে ব্রাজিলের আমাজন অববাহিকা (60%), পেরু (13%), কলম্বিয়া (10%) এবং গিয়ানা, ভেনেজুয়েলা, সুরিনাম, বলিভিয়া, ফ্রেঞ্চ গিয়ানা প্রভৃতি দেশের উপকূল সমভূমিতে সৃষ্ট নিরক্ষীয় চিরসবুজ অরণ্যকে সেলভা বলা হয়।

সেলভার অরণ্যের বৈশিষ্ট্য –

  • সারাবছর ধরে প্রচুর উষ্ণতা ও বৃষ্টি পায় বলে এই বনভূমির গাছগুলি চিরসবুজ থাকে। তাই এই বনভূমিকে চিরহরিৎ বৃক্ষের বনভূমি বলা হয়।
  • প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছগুলির দৈর্ঘ্য খুব বেশি হয়, এক-একটি প্রায় 40-50 মিটার বা তারও বেশি দীর্ঘ।
  • গাছের পাতাগুলি খুব চওড়া হয় ও গাছগুলি ঘন সন্নিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় সূর্যের আলো বনভূমির অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। এজন্য সেলভা অরণ্যকে ‘চির গোধূলি অঞ্চল’ (Land of Eternal Twilight) বলা হয়।
  • বনভূমির তলদেশ থাকে অন্ধকারাচ্ছন্ন, স্যাঁতসেঁতে ও আর্দ্র এবং বিভিন্ন ঝোপঝাড় ও লতাপাতায় পরিপূর্ণ।
  • বিভিন্ন প্রকার বৃক্ষের পাশাপাশি অবস্থানের ফলে এই বনভূমির কাঠ সংগ্রহে অসুবিধা দেখা দেয়।
  • সেলভা অরণ্যভূমি পৃথিবীর 20% অক্সিজেন সরবরাহ করে। সেজন্য একে ‘পৃথিবীর ফুসফুস’ বলে।
  • প্রায় 2.5 লক্ষ পতঙ্গ ও 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি এখানে আছে।
  • পৃথিবীর মোট জীবন্ত প্রজাতির মধ্যে 10% এই সেলভা বনভূমিতে অবস্থান করছে।

সেলভার অরণ্যের উদ্ভিদসমূহ – এই অরণ্যের উল্লেখযোগ্য বৃক্ষগুলি হল – মেহগনি, আবলুশ, ব্রাজিল নাট, রবার, রোজ উড, টাগুয়া নাট প্রভৃতি। অরণ্যের তলদেশ লতা, গুল্ম, আগাছা ইত্যাদিতে পূর্ণ থাকে। তবে অস্বাস্থ্যকর পরিবেশ, বিষাক্ত কীটপতঙ্গ ও পোকামাকড় এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য এই বনভূমির কাঠ তেমন ব্যবহার করা যায় না।

সেলভা অরণ্য

বেলেম সম্পর্কে টীকা লেখো।

আমাজনের উপনদী পারার বিস্তৃত মোহানায় অবস্থিত বেলেম (পারা) একটি শহর, বন্দর ও শিল্পকেন্দ্র। 2008 সালের জনগণনা অনুযায়ী বেলেমের জনসংখ্যা প্রায় 21.40 লক্ষ। পূর্বে এই বন্দরের মাধ্যমে বিদেশে নিয়মিত রবার রপ্তানি হত। এই শহরের প্রধান উৎপন্ন দ্রব্যাদি হল রবার, ব্রাজিল নাট, মাছ, ভোজ্য তেল প্রভৃতি। এখানে একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। চিনি শিল্পের জন্য শহরটি বিখ্যাত।

বেলেম

মানাওস সম্পর্কে টীকা লেখো।

আমাজন ও তার উপনদী রিও নেগ্রোর মিলনস্থলে অবস্থিত মানাওস হল আমাজন অববাহিকার বৃহত্তম শহর ও শুল্কমুক্ত বন্দর। শহরটির জনসংখ্যা প্রায় 17.09 লক্ষ (2008 সালে শহরটি সমুদ্র থেকে প্রায় 1,600 কিমি পশ্চিমে অবস্থিত হলেও সমুদ্রগামী বড়ো বড়ো জাহাজ এই বন্দরে সহজেই যাতায়াত করতে পারে। এখান থেকে রবার, কাঠ, বাদাম রপ্তানি করা হয়। এখানে একটি খনিজ তৈল শোধনাগার আছে।

মানাওস

চির গোধূলি অঞ্চল (Land of Eternal Twilight) সম্পর্কে টীকা লেখো।

দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকার নিরক্ষীয় চিরসবুজ অরণ্যকে সেলভা (Selva) অরণ্য বলা হয়। সারাবছর ধরে প্রচুর বৃষ্টিপাত (গড় বার্ষিক বৃষ্টিপাত 250-300 সেমি) হয় বলে এই প্রকার বনভূমির গাছগুলি খুবই ঘন সন্নিবেষ্টিতভাবে জন্মায়। ফলে, গাছের পাতাগুলি পরস্পরের সঙ্গে মিশে একটি চাঁদোয়া সৃষ্টি করে। এর ফলে সূর্যালোক অরণ্যের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। অরণ্যের মধ্যে এক অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বিরাজ করে। এই জন্য এই বনভূমি অঞ্চলকে ‘চির গোধূলি অঞ্চল’ (Land of Eternal Twilight) বলা হয়।


আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দশম অধ্যায় ‘দক্ষিণ আমেরিকা’-এর উপবিভাগ ‘আমাজন অববাহিকা‘ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘টীকা’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলি স্কুলের পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে (Telegram) যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর