অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – আমাজন অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দশম অধ্যায় ‘দক্ষিণ আমেরিকা’-এর উপবিভাগ ‘আমাজন অববাহিকা’ থেকে কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক (চাকরির) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণির ভূগোল: আমাজন অববাহিকা (সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর)

আমাজন অববাহিকা কোন্ দেশগুলির অংশ নিয়ে গঠিত?

প্রধানত ব্রাজিলের উত্তর-মধ্যাংশে অবস্থিত আমাজন অববাহিকা সংলগ্ন দেশগুলি; যেমন – পেরু, ইকুয়েডর, কলম্বিয়া প্রভৃতি দেশগুলির কিছু এলাকা নিয়ে গঠিত।

‘যাযাবর কৃষি’ অথবা ‘ঝুম চাষ’ কী?

যাযাবর কৃষিতে চাষের জন্য কোনো নির্দিষ্ট জমি থাকে না। প্রয়োজনমতো জমি বেছে নিয়ে গাছপালা পুড়িয়ে জমি পরিষ্কার করে কয়েক বছর ফসল ফলানোর পর জমির উর্বরতা কমে গেলে মানুষ কৃষিকাজের জন্য সেই স্থান ছেড়ে অন্য স্থানে চলে যায়। 2/4 বছর অন্তর অন্তর স্থান বদল করে বলে এই কৃষিকাজকে স্থানান্তর বা যাযাবর কৃষি বলে। এটি একপ্রকার অনুন্নত কৃষিব্যবস্থা। এই পদ্ধতিতে দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকায় ভুট্টা, আখ, তুলো, ধান, কলা, ম্যানিওক প্রভৃতি চাষ করা হয়। এই প্রকার কৃষি পদ্ধতি ঝুম চাষ নামেও পরিচিত।

‘চির গোধূলি অঞ্চল’ কাকে বলে?

দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকার নিরক্ষীয় চিরসবুজ অরণ্যকে সেলভা (Selva) অরণ্য বলা হয়। সারাবছর ধরে প্রচুর বৃষ্টিপাত (গড় বার্ষিক বৃষ্টিপাত 250-300 সেমি) হয় বলে এই প্রকার বনভূমির গাছগুলি খুবই ঘন সন্নিবেষ্টিতভাবে জন্মায়। ফলে, গাছের পাতাগুলি পরস্পরের সঙ্গে মিশে একটি চাঁদোয়া সৃষ্টি করে। এর ফলে সূর্যালোক অরণ্যের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। অরণ্যের মধ্যে এক অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বিরাজ করে। এই জন্য এই বনভূমি অঞ্চলকে ‘চির গোধূলি অঞ্চল’ (Land of Eternal Twilight) বলা হয়।

সেলভা কী?

নিরক্ষরেখার উভয় পাশে ব্রাজিলের আমাজন অববাহিকা (60%), পেরু (13%), কলম্বিয়া (10%) এবং গিয়ানা, ভেনেজুয়েলা, সুরিনাম, বলিভিয়া, ফ্রেঞ্চ গিয়ানা প্রভৃতি দেশের উপকূল সমভূমিতে সৃষ্ট নিরক্ষীয় চিরসবুজ অরণ্যকে সেলভা বলা হয়।

আমাজন অঞ্চলের অধিবাসীদের প্রধান উপজীবিকা কী?

কাষ্ঠ সংগ্রহ, বন্য রবার (যা ব্যালাটা নামে পরিচিত) সংগ্রহ ও ‘ব্রাজিলিয়ান নাট’ নামক এক ধরনের বাদাম সংগ্রহ করা এই অঞ্চলের অধিবাসীদের প্রধান উপজীবিকা। এ ছাড়া অধিবাসীরা বর্তমানে ঝুম চাষের মাধ্যমে মিলেট জাতীয় শস্য, কাসাভা, কলা, শাকসবজি প্রভৃতি উৎপাদন করে।

আমাজন নদী মোহানায় সমুদ্রজলের লবণতা কম কেন?

আমাজন নদী নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত হওয়ায় সারাবছর প্রচুর পরিমাণে পরিচলন বৃষ্টিপাত হয়। তাই আমাজন নদীতে সারাবছর প্রচুর জল থাকে। এই বিপুল পরিমাণ স্বাদুজল আমাজন নদী মোহানায় সমুদ্রের লবণাক্ত জলের সঙ্গে মেশে। ফলে, আটলান্টিক মহাসাগরের আমাজন নদী মোহানার এই অংশের বেশ কিছু দূর পর্যন্ত জলের লবণতা কম হয়।

আমাজন অববাহিকা অঞ্চলে সারাবছর বৃষ্টিপাত হয় কেন?

আমাজন অববাহিকা অঞ্চলটি নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। ফলে, প্রত্যহ অধিক উষ্ণতা এখানকার বিশেষ বৈশিষ্ট্য। আমাজনের পূর্ব এবং পশ্চিমে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর অবস্থিত হবার জন্য লম্বভাবে পতিত সূর্যরশ্মি অধিক পরিমাণ জলকে বাষ্পীভূত করে। ফলে, বাতাসে আর্দ্রতা থাকে সর্বাধিক। সন্ধ্যার দিকে ওইসব বাষ্পীভূত জলকণা ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। আমাজন অববাহিকা সে কারণে অধিক বৃষ্টিপাতের অঞ্চল। এ ছাড়া এখানকার ঘন বনভূমিতে প্রস্বেদন বেশি হয় বলে বৃষ্টিপাত বেশি হয়।


আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দশম অধ্যায় ‘দক্ষিণ আমেরিকা’ এর উপবিভাগ ‘আমাজন অববাহিকা‘ থেকে কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর