অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – পম্পাস অঞ্চল – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দশম অধ্যায় ‘দক্ষিণ আমেরিকা’-এর উপবিভাগ ‘পম্পাস অঞ্চল’ থেকে কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক (চাকরির) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Contents Show

অষ্টম শ্রেণির ভূগোল দশম অধ্যায়: দক্ষিণ আমেরিকা – পম্পাস অঞ্চল (অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর)

ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

পম্পাস অঞ্চলের উল্লেখযোগ্য পর্বত হল – (রোরাইমা / পিকো-ডো-বানডাইরা / সিয়েরা-ডেল-টান্ডিল / রকি পর্বত)।

উত্তর – সিয়েরা-ডেল-টান্ডিল

পম্পাস কথাটি এসেছে – (লা-পম্পা / ল্যানোস / লা-প্লাটা) থেকে।

উত্তর – লা-পম্পা

গোমাংস রপ্তানিতে বিশ্বে প্রথম স্থান অধিকার করে – (ব্রাজিল / উরুগুয়ে / আর্জেন্টিনা)।

উত্তর – আর্জেন্টিনা

আর্জেন্টিনার করডোবা শহরটি – (দুগ্ধ শিল্পকেন্দ্র / মাংস রপ্তানি কেন্দ্র / রাসায়নিক শিল্পকেন্দ্র / কার্পাস শিল্পকেন্দ্র) হিসেবে প্রতিষ্ঠিত।

উত্তর – দুগ্ধ শিল্পকেন্দ্র

পম্পাস শব্দের অর্থ – (উচ্চভূমি / বিস্তীর্ণ সমতলক্ষেত্র / বিস্তীর্ণ মরুভূমি / উপকূল)।

উত্তর – বিস্তীর্ণ সমতলক্ষেত্র

পম্পাস অঞ্চলের শিল্প প্রধানত – (কৃষিজ / খনিজ / বনজ) সম্পদের ওপর নির্ভর করে গড়ে উঠেছে।

উত্তর – কৃষিজ

আর্জেন্টিনায় সবচেয়ে বেশি – (গম / রবার / তুলা / ধান) উৎপন্ন হয়।

উত্তর – গম

পারানা-প্যারাগুয়ে নদীর অববাহিকা – (ল্যানোস / গ্রানচাকো / পম্পাস) সমভূমি নামে পরিচিত।

উত্তর – গ্রানচাকো

ওরিনোকো নদীর অববাহিকা – (গ্রানচাকো / পম্পাস / ল্যানোস) সমভূমি নামে পরিচিত।

উত্তর – ল্যানোস

পম্পাসের প্রধান অর্থকরী ফসল হল – (চা / পাট / গম / দারুচিনি)।

উত্তর – গম

শূন্যস্থান পূরণ করো

আর্জেন্টিনার বিস্তীর্ণ তৃণভূমির নাম ___।

উত্তর – আর্জেন্টিনার বিস্তীর্ণ তৃণভূমির নাম পম্পাস

পম্পাস অঞ্চলে ___ মৃত্তিকা দেখা যায়।

উত্তর – পম্পাস অঞ্চলে নদীবাহিত পলি মৃত্তিকা দেখা যায়।

___ হল পম্পাস অঞ্চলের প্রধান কৃষিজ ফসল।

উত্তর – গম হল পম্পাস অঞ্চলের প্রধান কৃষিজ ফসল।

পম্পাস তৃণভূমির ওপর দিয়ে প্রবাহিত শীতল বায়ু হল ___।

উত্তর – পম্পাস তৃণভূমির ওপর দিয়ে প্রবাহিত শীতল বায়ু হল পম্পেরো

পম্পাস তৃণভূমির ক্ষুদ্রায়তন খামারগুলিকে ___ বলে।

উত্তর – পম্পাস তৃণভূমির ক্ষুদ্রায়তন খামারগুলিকে চাকরাস বলে।

আর্জেন্টিনার সাভানা জাতীয় তৃণভূমির নাম ___।

উত্তর – আর্জেন্টিনার সাভানা জাতীয় তৃণভূমির নাম এল-গ্রানচাকো

বুয়েনস্ এয়ার্স ___ নদীর তীরে অবস্থিত।

উত্তর – বুয়েনস্ এয়ার্স লা-প্লাটা নদীর তীরে অবস্থিত।

উরুগুয়ের রাজধানী হল ___।

উত্তর – উরুগুয়ের রাজধানী হল মন্টিভিডিয়ো

পম্পাস অঞ্চল ___ অববাহিকায় অবস্থিত।

উত্তর – পম্পাস অঞ্চল লা-প্লাটা নদী অববাহিকায় অবস্থিত।

পম্পাস অঞ্চলের পশুচারণভূমিকে ___ বলে।

উত্তর – পম্পাস অঞ্চলের পশুচারণভূমিকে এস্টেনশিয়া বলে।

দু-এক কথায় উত্তর দাও

পম্পাস তৃণভূমির ক্ষেত্রমান কত?

পম্পাস তৃণভূমির ক্ষেত্রমান হলো প্রায় 6,50,000 বর্গকিমি।

লা-প্লাটা নদী কোন্ কোন্ নদীর মিলিত প্রবাহ?

লা-প্লাটা নদী পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর মিলিত প্রবাহ।

পম্পাস অঞ্চলের উল্লেখযোগ্য তৃণগুলি কী কী?

পম্পাস অঞ্চলের উল্লেখযোগ্য তৃণগুলি হলো লুমান ও আলফালফা।

পম্পাস তৃণাঞ্চলের বিশেষ মৃত্তিকার নাম কী?

পম্পাস তৃণাঞ্চলের বিশেষ মৃত্তিকার নাম হলো চারনোজেম।

পম্পাস অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ নদীর নাম লেখো।

পম্পাস অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ নদীর নাম হলো পারানা ও উরুগুয়ে।

পম্পাস অঞ্চলের কোথায় বিখ্যাত গমবলয় অবস্থিত?

পম্পাস অঞ্চলের বাহিয়াব্লাঙ্কায় বিখ্যাত গমবলয় অবস্থিত।

দক্ষিণ আমেরিকার ‘শস্যভাণ্ডার’ বা ‘গমের ঝুড়ি’ কোন্ অঞ্চলকে বলা হয়?

দক্ষিণ আমেরিকার ‘শস্যভাণ্ডার’ বা ‘গমের ঝুড়ি’ পম্পাস অঞ্চলকে বলা হয়।

পম্পাস তৃণভূমি অঞ্চলের মানুষের প্রধান উপজীবিকা কী?

পম্পাস তৃণভূমি অঞ্চলের মানুষের প্রধান উপজীবিকা হলো কৃষি ও পশুপালন।

দক্ষিণ আমেরিকার কোন্ অঞ্চল পশুপালনের জন্য পৃথিবী বিখ্যাত?

দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল পশুপালনের জন্য পৃথিবী বিখ্যাত।

আন্দিজ পর্বতের পাদদেশের কোন্ শহর দুগ্ধশিল্পের জন্য বিখ্যাত?

আন্দিজ পর্বতের পাদদেশের করডোবা শহর দুগ্ধশিল্পের জন্য বিখ্যাত।

গোরুর মাংস রপ্তানিতে আর্জেন্টিনা বিশ্বে কোন্ স্থান অধিকার করে?

গোরুর মাংস রপ্তানিতে আর্জেন্টিনা বিশ্বে প্রথম স্থান অধিকার করে।

পম্পাস অঞ্চলের আদিম উপজাতিদের কী বলা হয়?

পম্পাস অঞ্চলের আদিম উপজাতিদের রেড ইন্ডিয়ান বলা হয়।

পম্পাস অঞ্চলের আদিম অধিবাসীরা কী নামে পরিচিত?

পম্পাস অঞ্চলের আদিম অধিবাসীরা গৌচ নামে পরিচিত।

বুয়েনস্ এয়ার্স কোন্ দেশের রাজধানী?

বুয়েনস্ এয়ার্স আর্জেন্টিনা দেশের রাজধানী।

কোন্ শহরকে ‘দক্ষিণ আমেরিকার প্যারিস’ বলে?

বুয়েনস্ এয়ার্স শহরকে ‘দক্ষিণ আমেরিকার প্যারিস’ বলে।

পম্পাস সমভূমির প্রধান নদী আমি। আমি পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর মিলিত প্রবাহ – আমি কে?

লা-প্লাটা।

লা-প্লাটা নদী অববাহিকায় আমার অবস্থান। দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার রূপে আমি পরিচিত। – আমি কে?

পম্পাস তৃণভূমি।

ঠিক-ভুল নির্বাচন করো

পম্পাস শব্দটির অর্থ ‘বিস্তীর্ণ সমভূমি’ তথা ‘উন্মুক্ত প্রান্তর’।

উত্তর – ঠিক [✓]

পম্পাস অঞ্চলটি উত্তর থেকে দক্ষিণ দিকে বেশি প্রশস্ত।

উত্তর – ঠিক [✓]

পম্পাস অঞ্চলের জলবায়ু নিরক্ষীয় প্রকৃতির।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – নাতিশীতোষ্ণ।

পম্পাস অঞ্চলটি একটি মালভূমি।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – সমতল ভূমি।

পম্পাস অঞ্চলের আদিম অধিবাসীদের গৌচ বলা হয়।

উত্তর – ঠিক [✓]

সম্পর্ক নির্ধারণ করো

বুয়েনস্ এয়ার্স : লা-প্লাটা নদী :: ___ : আমাজন নদী।

উত্তর – বুয়েনস্ এয়ার্স : লা-প্লাটা নদী :: ব্রাজিল : আমাজন নদী।

পম্পাসের পূর্বভাগ : আর্দ্র পম্পাস :: পম্পাসের পশ্চিমভাগ : ___।

উত্তর – পম্পাসের পূর্বভাগ : আর্দ্র পম্পাস :: পম্পাসের পশ্চিমভাগ : শুষ্ক পম্পাস


আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দশম অধ্যায় ‘দক্ষিণ আমেরিকা’ এর উপবিভাগ ‘পম্পাস অঞ্চল’ থেকে কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর