জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো”—নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশ এবং মানব জনসমষ্টি’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্কগুলি নিচে আলোচনা করা হলো –

  • কলকারখানা থেকে দূষণ – জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে নতুন নতুন কলকারখানা স্থাপিত হচ্ছে। এইসব কলকারখানা থেকে নির্গত বিভিন্ন ধরনের বায়ুদূষক বায়ুদূষণ ঘটাচ্ছে।
  • গৃহস্থালির জ্বালানি – গৃহস্থালির জ্বালানির দহনে বায়ুতে কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড (SO₂)-এর মতো বায়ুদূষক পদার্থ মিশছে; এর ফলে বায়ু দূষিত হচ্ছে।
  • বায়ুদূষণ – জনসংখ্যা বৃদ্ধির ফলে যানবাহনের পেট্রোল ও ডিজেল ইত্যাদির অসম্পূর্ণ দহন, ধূমপানের ধোঁয়া, প্লাস্টিকের দহন, রাসায়নিক পেস্টনাশক ও পতঙ্গনাশকের বাষ্প দ্বারা বায়ুদূষণের পরিমাণ দিন দিন বাড়ছে।
  • জলদূষণ – জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কলকারখানা, গৃহস্থালি এবং হাসপাতালের সংখ্যা। এছাড়া বেড়েছে প্লাস্টিক, তেজস্ক্রিয় পদার্থ, তেলবহনকারী জাহাজ এবং ক্লোরাইড ও ফ্লুয়োরাইডের ব্যবহার। এগুলি থেকে বিভিন্ন প্রকার জলদূষক পদার্থ জলাশয়ের জলে মিশে জলকে ক্রমাগত দূষিত করে তুলছে।
জলদূষণ
  • আর্সেনিক দূষণ – জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পানীয় জলের চাহিদাও বৃদ্ধি পায়। ভূগর্ভ থেকে অতিরিক্ত জল উত্তোলনের ফলে পানীয় জলে আর্সেনিক মিশে যায়। আর্সেনিক মিশ্রিত জল মানুষ পান করলে আর্সেনিকোসিস রোগে আক্রান্ত হয়ে পড়ে।
  • মৃত্তিকাদূষণ – জনসংখ্যা বৃদ্ধির ফলে নির্গত বর্জ্য, অভঙ্গুর বর্জ্য ও রোগজীবাণু মিশ্রিত বর্জ্য মাটিতে নিক্ষেপ করায় মৃত্তিকা দূষণ বা মাটি দূষণ ঘটছে।
  • শব্দদূষণ – যানবাহন, কলকারখানার তীব্র শব্দ এবং বিস্ফোরণজাত শব্দের প্রাবল্য যারা শোনেন, তারা শব্দদূষণের শিকার হন।
শব্দদূষণ

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো”—নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশ এবং মানব জনসমষ্টি’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।