বিভিন্ন গতিতে নদীর বিভিন্ন প্রকার কাজের তুলনামূলক আলোচনা করো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বিভিন্ন গতিতে নদীর বিভিন্ন প্রকার কাজের তুলনামূলক আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বিভিন্ন গতিতে নদীর বিভিন্ন প্রকার কাজের তুলনামূলক আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – নদীর বিভিন্ন কাজ ও তাদের সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বিভিন্ন গতিতে নদীর বিভিন্ন প্রকার কাজ
বিভিন্ন গতিতে নদীর বিভিন্ন প্রকার কাজ

বিভিন্ন গতিতে নদীর বিভিন্ন প্রকার কাজের তুলনামূলক আলোচনা করো।

বিভিন্ন গতিতে নদীর বিভিন্ন প্রকার কাজের তুলনা –

তুলনার বিষয়উচ্চগতিমধ্যগতিনিম্নগতি
অঞ্চলপার্বত্য অঞ্চলে নদীর যেখানে উৎপত্তি হয় এবং সমভূমিতে নেমে আসার আগে পর্যন্ত নদীর প্রবাহকে বলে নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহ।পার্বত্য অঞ্চলের পর নদী যখন সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়, তখন তাকে বলে মধ্যগতি বা সমভূমি প্রবাহ।নদী প্রবাহপথে যখন সমভূমি অঞ্চলের পর সমুদ্রের দিকে ধাবিত হয়, মোহানার কাছাকাছি উপস্থিত হয়, তাকে নদীর নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ বলে।
গতিবেগভূমির ঢাল খুব বেশি থাকায় নদীর স্রোত বেশি, তাই নদী খরস্রোতা হয়।ভূমির ঢাল অপেক্ষাকৃত কম হওয়ায় নদীর স্রোতের বেগও কমে যায়।ভূমির ঢাল খুব কমে যায় এবং নদী অত্যন্ত ধীরগতিতে প্রবাহিত হয়।
কাজপ্রবল স্রোতের জন্য নদী মূলত ক্ষয়কাজ করে। পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় বেশি হয়।নদীর স্রোতের বেগ কম থাকায় মধ্যগতিতে নদীর কাজ মূলত বহন করা। নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি বহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এবং অল্প পরিমাণ পার্শ্বক্ষয় করে।নদীর স্রোতের বেগ খুব কম থাকায় ক্ষয়কাজ হয় না। এই গতিতে মূলত সঞ্চয় কাজ করতে দেখা যায়।
খাতের প্রকৃতিনিম্নক্ষয় খুব বেশি হয় বলে ‘I’ আকৃতির উপত্যকা এবং নিম্নক্ষয়ের সঙ্গে পার্শ্বক্ষয় হলে ‘V’ আকৃতির উপত্যকা সৃষ্টি হয়।নিম্নক্ষয়ের থেকে পার্শ্বক্ষয়ের পরিমাণ বেশি হয় বলে অপেক্ষাকৃত চওড়া নদীখাত সৃষ্টি হয়।ক্ষয়কাজ কম হয়ে যায়, মূলত অবক্ষেপণ হয়। এই সময় নদী খুব প্রশস্ত এবং অগভীর খাত সৃষ্টি করে।
সৃষ্ট ভূমিরূপসমূহজলপ্রপাত, গিরিখাত, ক্যানিয়ন, মন্থকূপ, খরস্রোত, শৈলশিরা প্রভৃতি।পলল ব্যজনি, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, নদীচর, অশ্বক্ষুরাকৃতি হ্রদ প্রভৃতি।স্বাভাবিক বাঁধ, বৃহদাকার অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বদ্বীপ, বিস্তৃত প্লাবনভূমি প্রভৃতি।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বিভিন্ন গতিতে নদীর বিভিন্ন প্রকার কাজের তুলনামূলক আলোচনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “বিভিন্ন গতিতে নদীর বিভিন্ন প্রকার কাজের তুলনামূলক আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – নদীর বিভিন্ন কাজ ও তাদের সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।