বার্খান কীভাবে সিফ বালিয়াড়িতে পরিণত হয়? বার্খান বালিয়াড়ির বৈশিষ্ট্য

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বার্খান বালিয়াড়ির বৈশিষ্ট্যগুলি কী কী? বার্খান কীভাবে সিফ বালিয়াড়িতে পরিণত হয়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বার্খান বালিয়াড়ির বৈশিষ্ট্যগুলি কী কী? বার্খান কীভাবে সিফ বালিয়াড়িতে পরিণত হয়?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – বায়ুর বিভিন্ন কাজ ও তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বার্খান কীভাবে সিফ বালিয়াড়িতে পরিণত হয়
বার্খান কীভাবে সিফ বালিয়াড়িতে পরিণত হয়

বার্খান কীভাবে সিফ বালিয়াড়িতে পরিণত হয়?

ভূবিজ্ঞানী ব্যাগনল্ড বলেন, বার্খান থেকে সিফ বালিয়াড়ির সৃষ্টি হয়। এর কারণ হিসেবে তিনি মরু অঞ্চলে অধিকাংশ সময়ে প্রবাহিত নিয়মিত বায়ু ও ঋতুভেদে আড়াআড়িভাবে প্রবাহিত শক্তি বায়ু প্রবাহকে দায়ী করেন।

উৎপত্তির প্রক্রিয়া –

  • নিয়মিতভাবে বায়ুপ্রবাহের ফলে বার্খান গড়ে ওঠে।
  • পরে শক্তিশালী তির্যক বায়ুপ্রবাহের ফলে বার্খানে একটি শিং -এর মতো অংশের সৃষ্টি হয়।
  • নিয়মিত বায়ুপ্রবাহের ফলে ওই শিং আরও প্রসারিত হতে থাকে।
  • ক্রমে শক্তিশালী তির্যক বায়ুপ্রবাহের মাধ্যমে শিংটি আরও প্রসারিত হয়। এভাবে বার্খানে শিং -এর সৃষ্টি ও দীর্ঘ প্রসারণের মাধ্যমে তা সিফ্ বালিয়াড়িতে পরিণত হয়।

বার্খান বালিয়াড়ির বৈশিষ্ট্যগুলি কী কী?

বার্খান বালিয়াড়ির বৈশিষ্ট্য –

বায়ুর গতিপথে আড়াআড়িভাবে গড়ে ওঠা অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বার্খান বলা হয়। বার্খানের কতকগুলি বৈশিষ্ট্য আছে, যেমন –

  • বার্খানের বায়ুমুখী ঢাল খাড়া হয় না, উত্তল আকৃতির হয়। কিন্তু বিপরীত দিকের ঢাল খুব খাড়া এবং অবতল আকৃতিবিশিষ্ট হয়।
  • বার্খানের দুপাশে দুটি শিং -এর মতো শিরা আধখানা চাঁদের দুই প্রান্তের মতো বিস্তৃত হয়।
  • বার্খানের উচ্চতা সাধারণত 10-30 মিটার পর্যন্ত হয় এবং প্রস্থে প্রায় 50-60 মিটার হয়।
  • এক একটি বার্খান প্রায় 5-400 বর্গমিটার অঞ্চল জুড়ে অবস্থান করে।
  • বার্খান ছোটো ও বড়ো উভয় আকারের হতে পারে।
  • সমতল জায়গায় এক সঙ্গে অনেকগুলি বার্খান পরপর গড়ে উঠতে পারে, তবে এগুলি সাধারণত অস্থায়ী বা চলমান বালিয়াড়ি হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বার্খান বালিয়াড়ির বৈশিষ্ট্যগুলি কী কী? বার্খান কীভাবে সিফ বালিয়াড়িতে পরিণত হয়?” নিয়ে আলোচনা করেছি। এই “বার্খান বালিয়াড়ির বৈশিষ্ট্যগুলি কী কী? বার্খান কীভাবে সিফ বালিয়াড়িতে পরিণত হয়?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – বায়ুর বিভিন্ন কাজ ও তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।