এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য এবং এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী—একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য এবং এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী—একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো।
ফোয়ারা পরীক্ষা – একটি লম্বা মুখওয়ালা গোলতল ফ্লাস্কের মধ্যে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস পূর্ণ করে ফ্লাস্কটির মুখে কর্কের মাধ্যমে একটি স্টপককযুক্ত লম্বা কাচনল (যার অগ্রভাগ সূঁচালো) লাগানো হয়। ফ্লাস্কটিকে উপুড় অবস্থায় স্ট্যান্ডের সঙ্গে আটকে কাচনলের বাইরের প্রান্তটি একটি লাল লিটমাস দ্রবণযুক্ত জলের পাত্রে ডোবানো থাকে। স্টপকক খোলা অবস্থায় ফ্লাস্কের ওপর কিছু ইথার ঢেলে বা বরফ চাপা দিয়ে ফ্লাস্কটিকে ঠান্ডা করলে ওর ভিতরের অ্যামোনিয়া গ্যাসের সংকোচন হয়ে চাপের হ্রাস হয় এবং তখন বায়ুর চাপে লাল লিটমাস জল ধীরে ধীরে কাচনল দিয়ে ওপরের ফ্লাস্কে প্রবেশ করে। ফ্লাস্কের মধ্যে সামান্য জল প্রবেশ করলেই ফ্লাস্কের মধ্যের অ্যামোনিয়া ওই জলে দ্রবীভূত হয় ফলে ফ্লাস্কের ভিতর শূন্যতার সৃষ্টি হয়। তখন বায়ুর চাপে নীচের পাত্রের লাল লিটমাস দ্রবণ দ্রুতগতিতে ফোয়ারার আকারে ফ্লাস্কের মধ্যে প্রবেশ করে এবং লাল লিটমাস নীল হয়ে যায়, এর দ্বারা প্রমাণিত হয় অ্যামোনিয়া জলে খুব দ্রাব্য এবং এটির জলীয় দ্রবণ ক্ষারধর্মী।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য এবং এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী—একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment