এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যামোনিয়া বায়ু অপেক্ষা হালকা, এটি একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অ্যামোনিয়া বায়ু অপেক্ষা হালকা, এটি একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো।
একটি অ্যামোনিয়া পূর্ণ গ্যাসজার নিয়ে ঢাকনা সরিয়ে এর উপর একটি বায়ুপর্ণ গ্যাসজার উপুড় করে রাখা হল। কিছুক্ষণ পর ওপরের গ্যাসজারটিকে সোজা করে রেখে একটি জলে সিক্ত লাল লিটমাস কাগজ গ্যাসজারের মুখে ধরা হল। দেখা যায় যে, লাল লিটমাস কাগজের বর্ণ নীল হয়ে যায়।
ব্যাখ্যা – পরীক্ষা শুরুর মুহূর্তে নীচের গ্যাসজারে অ্যামোনিয়া ও ওপরের গ্যাসজারে বায়ু উপস্থিত ছিল। কিন্তু কিছু সময় পরে অ্যামোনিয়া, বায়ুর চেয়ে হালকা হওয়ায় ভারী বায়ুর নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া ওপরের গ্যাস জারে প্রবেশ করে এবং বায়ু নীচের গ্যাসজারে প্রবেশ করে অ্যামোনিয়া ক্ষারীয় প্রকৃতির হওয়ায় সিক্ত লাল লিটমাস কাগজ ওপরের গ্যাসজারের মুখে ধরলে সেটি নীল বর্ণে পরিণত হয়। এর থেকে প্রমাণিত হয় যে, অ্যামোনিয়া বায়ু অপেক্ষা হালকা।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যামোনিয়া বায়ু অপেক্ষা হালকা, এটি একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment