আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?

আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?

বাংলা উপন্যাসে স্বদেশচিন্তা ও জাতীয়তাবোধের বিকাশের এক উজ্জ্বলতম দৃষ্টান্ত হল বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’।

আনন্দমঠ উপন্যাসের প্রকাশ –

1882 খ্রিস্টাব্দে ‘আনন্দমঠ’ গ্রন্থাকারে প্রকাশিত হয়।

আনন্দমঠ উপন্যাসের বিষয়বস্তু –

ছিয়াত্তরের মন্বন্তর ও সন্ন্যাসী-ফকির বিদ্রোহের পট-ভূমিকায় রচিত ‘আনন্দমঠ’ উপন্যাসে জনজীবনের কোলাহল থেকে দূরে এক নিভৃত স্থানে একটি মঠ গঠনের কথা বলা হয়েছে। এই মঠে বসবাসকারী সর্বত্যাগী সন্ন্যাসীরা দেশমাতৃকার মুক্তির জন্য নিবেদিত প্রাণ। তাঁদের লক্ষ আত্মমুক্তি নয়, দেশমাতৃকার মুক্তি। আনন্দমঠে তাঁদের মুক্তি সংগ্রামের কাহিনিই বিবৃত হয়েছে।

আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবা চেতনা বিস্তারে সহায়তা করেছিল?

আনন্দমঠ উপন্যাসের বন্দেমাতরম্ সঙ্গীত –

আনন্দমঠ -এ উল্লেখিত ‘বন্দেমাতরম্’ হল দেশপ্রেমের মহাসঙ্গীত, জাতীয়তাবাদের বেদ, বাইবেল, গীতা। এই ‘মা’ হলেন জননী-জন্মভূমি দেশমাতৃকা। তিনি মাতৃভক্ত সন্তানের একমাত্র আরাধ্যা। ‘বন্দেমাতরম্’ সঙ্গীত সশস্ত্র বিপ্লবীদের’ অন্যতম অভিমন্ত্রে পরিণত হয়। এই মন্ত্রে উজ্জীবিত হয়েই তারা মৃত্যুভয়হীন চিত্তে মাতৃমুক্তির যজ্ঞে নিজেদের আহুতি দিয়েছেন।

আনন্দমঠ উপন্যাসের সন্তান দল –

আনন্দমঠ -এ বঙ্কিমচন্দ্র সন্তানদলকে দেশমাতৃকার সেবায় নিবেদিত প্রাণ হিসাবে, তুলে ধরেছেন। তারা অত্যাচারী ব্রিটিশ শাসন ধ্বংসের শপথ নেয়। এই লক্ষ্যে গভীর অরণ্যাশ্রমে তারা মাতৃমূর্তি প্রতিষ্ঠা করে। সন্তানদলের ত্যাগ, বৈরাগ্য ও মাতৃভূমির স্বাধীনতার জন্য সর্বস্ব সমর্পণের আদর্শ পরবর্তীকালে বাংলা তথা ভারতের বিপ্লবীদের স্বাধীনতা সংগ্রামের প্রেরণা জোগায়।

আনন্দমঠ উপন্যাসের মন্তব্য –

উনিশ শতকের শেষলগ্নে জাতীয় জীবনের এক ক্রান্তিলগ্নে প্রকাশিত হয়ে এই মহাগ্রন্থটি ভারতবাসীকে জাতীয়তাবোধ ও দেশপ্রেমের এক মহত্তর আদর্শে দীক্ষিত করেছে। ভাবসম্পদ, চিন্তার ঐশ্বর্য এবং বুদ্ধির দীপ্তিতে ‘আনন্দমঠ’ ফরাসি বিপ্লবের অন্যতম অনুপ্রেরণা রুশোর ‘সোশ্যাল কন্ট্রাক্টকে’ও ছাপিয়ে যায়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

হিমোফিলিয়া A এবং হিমোফিলিয়া B কী? এদের মধ্যে পার্থক্য লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া কী? এদের মধ্যে পার্থক্য (মাধ্যমিক জীবনবিজ্ঞান)

বর্ণান্ধতা কত প্রকার ও কী কী? তাদের সংজ্ঞা লেখো।

থ্যালাসেমিয়া মেজর ও মাইনর বলতে কী বোঝো? বারবার রক্ত বদলানোর সমস্যা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

X-লিংকড জিন ও লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার – মাধ্যমিক জীবনবিজ্ঞান