এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আন্তরাণবিক আকর্ষণ বল কাকে বলে? আন্তরাণবিক আকর্ষণ বল কয় প্রকার ও কী কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “আন্তরাণবিক আকর্ষণ বল কাকে বলে? আন্তরাণবিক আকর্ষণ বল কয় প্রকার ও কী কী?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

আন্তরাণবিক আকর্ষণ বল কাকে বলে? আন্তরাণবিক আকর্ষণ বল কয় প্রকার ও কী কী?
এক পরমাণুক বা একাধিক পরমাণুক অণুবিশিষ্ট সকল পদার্থের মধ্যে আকর্ষণ বল বিদ্যমান। এই আকর্ষণ বল না থাকলে কোনো পদার্থ কঠিন বা তরল অবস্থায় না থেকে গ্যাসীয় অবস্থায় বিচরণ করত। যেমন এই আকর্ষণ থাকার জন্যে নিষ্ক্রিয় গ্যাসগুলিকে তরলে পরিণত করা যায়।
পদার্থের মধ্যে ক্রিয়াশীল এই আকর্ষণ বল হল আন্তরাণবিক আকর্ষণ বল। স্থির তড়িৎআকর্ষণ বল থেকে এই বলের উৎপত্তি। তবে ওই কথা উল্লেখ করা প্রয়োজন যে সমযোজী বন্ধনের ক্ষেত্রে বন্ধন গঠনকারী দুটি পরমাণুর মধ্যে যে পরিমাণ আকর্ষণ বল ক্রিয়া করে বা তড়িৎযোজী বন্ধনে যে দুই বিপরীতধর্মী আয়নের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে তাদের সাপেক্ষে এই বল অনেক দুর্বল প্রকৃতির হয়।
আন্তরাণবিক আকর্ষণ বলের প্রকারভেদ –
আন্তরাণবিক আকর্ষণ বল বিভিন্ন প্রকারের হয় –
- আহিত ডাইপোল-আহিত ডাইপোল আন্তরাণবিক আকর্ষণ বল,
- ডাইপোল-ডাইপোল আন্তরাণবিক আকর্ষণ বল,
- ডাইপোল-আহিত ডাইপোল আন্তরাণবিক আকর্ষণ বল,
- আয়ন-ডাইপোল আন্তরাণবিক আকর্ষণ বল ও
- হাইড্রোজেন বন্ধন যুক্ত আন্তরাণবিক আকর্ষণ বল।
উক্ত বলগুলির মধ্যে প্রথম তিনটি বল দ্বারা ভ্যান ডার ওয়ালস্ বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি ব্যাখ্যা করেছিলেন। এই প্রথম তিনটি বলকে ভ্যান ডার ওয়ালস্ বল বলে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আন্তরাণবিক আকর্ষণ বল কাকে বলে? আন্তরাণবিক আকর্ষণ বল কয় প্রকার ও কী কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “আন্তরাণবিক আকর্ষণ বল কাকে বলে? আন্তরাণবিক আকর্ষণ বল কয় প্রকার ও কী কী?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment