অষ্টম শ্রেণি ভূগোল – উত্তর আমেরিকা – উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’-এর উপবিভাগ ‘উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির স্কুলের ভূগোল পরীক্ষার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক ও চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Contents Show

অষ্টম শ্রেণির ভূগোল: উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (MCQ ও SAQ)

অষ্টম শ্রেণি ভূগোল - উত্তর আমেরিকা - উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

বৃহৎ হ্রদ অঞ্চলের আয়তন প্রায় – (6.86 / 7.86 / 8.86 / 5.56) লক্ষ বর্গকিমি।

উত্তর – 7.86 লক্ষ বর্গকিমি

পঞ্চহ্রদের মধ্যে বৃহত্তম – (সুপিরিয়র / মিচিগান / হুরন / ইরি)।

উত্তর – সুপিরিয়র

পঞ্চহ্রদের মধ্যে ক্ষুদ্রতম হল – (মিচিগান / অন্টারিও / ইরি / হরন)।

উত্তর – অন্টারিও

পঞ্চহ্রদ সন্নিহিত অঞ্চলের গড় উচ্চতা – (10 / 50 / 100 / 65 মিটার)।

উত্তর – 50 মিটার

সুপিরিয়র হ্রদের গড় উচ্চতা – (173 / 183 / 193 / 203) মিটার।

উত্তর – 183 মিটার

হ্রদ অঞ্চলের গ্রীষ্মকালীন গড় উষ্ণতা প্রায় – (16° / 18° / 20° / 25)°C

উত্তর – 18°C

হ্রদ অঞ্চলের অনুর্বর পডসল মৃত্তিকা দেখা যায় – (উত্তর / দক্ষিণ / পশ্চিম / পূর্ব) অংশে।

উত্তর – উত্তর অংশে

হ্রদ অঞ্চলের প্রধান পশুখাদ্য হল – (গম / ভুট্টা / যব / জোয়ার)।

উত্তর – ভুট্টা

ভুট্টা উৎপাদনে হ্রদ অঞ্চল পৃথিবীতে – (প্রথম / দ্বিতীয় / তৃতীয় / চতুর্থ) স্থান অধিকার করে।

উত্তর – প্রথম স্থান

সেন্ট লরেন্স নদীর বিখ্যাত জলপ্রপাত – (159 / 167 / 195 / 200) ফুট উঁচু থেকে পড়ে পৃথিবীর শীর্ষস্থান দখল করেছে।

উত্তর – 167 ফুট

(ইন্ডিয়ানা / মিনেসোটা / উইসকনসিন) – রাজ্যকে হ্রদ অঞ্চলের ‘পশুপালন রাজ্য’ বলা হয়।

উত্তর – উইসকনসিন

(ইলিনয় / শিকাগো / ওহিও / ইন্ডিয়ানা) – হল খনিজ তেল উত্তোলন কেন্দ্র।

উত্তর – ইলিনয়

পেনসিলভেনিয়া – (লৌহ আকরিক / খনিজ তেল / কয়লা) উত্তোলনের জন্য বিখ্যাত।

উত্তর – কয়লা

আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানা আছে – (ক্লিভল্যান্ডে / শিকাগোতে / গ্যারিতে / ডেট্রয়েট)।

উত্তর – গ্যারিতে

হ্রদ অঞ্চলের প্রধান শিল্প – (মোটরগাড়ি / রাসায়নিক / লৌহ-ইস্পাত / কার্পাস)।

উত্তর – লৌহ-ইস্পাত

শিকাগো বিশ্বের বৃহত্তম – (নদী / সমুদ্র / হ্রদ বন্দর / শহর)।

উত্তর – হ্রদ বন্দর

(ডুলুথ / ক্লিভল্যান্ড / টলেডো / শিকাগো) – ইরি হ্রদের তীরে অবস্থিত।

উত্তর – টলেডো

(মিলওয়াকি / সেন্ট পলস্ / লানসিং / শিকাগো) – চর্মশিল্পের জন্য বিখ্যাত।

উত্তর – মিলওয়াকি

ফিলাডেলফিয়াতে – (জাহাজ / মোটরগাড়ি / রেলইঞ্জিন / কার্পাস) তৈরি হয়।

উত্তর – জাহাজ

(মিলওয়াকি / লাউয়েল / ডুলুথ / শিকাগো)-কে ‘যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার’ বলে।

উত্তর – লাউয়েল (মাকু নগরী)

(সেন্ট পলস্ ও মিনিয়াপোলিশ / ডুলুথ-ডেট্রয়েট / শিকাগো-টলেডো / ইলিনয়) – অন্টারিও দুটিকে হ্রদ অঞ্চলের ‘যমজ শহর’ (Twin City) বলা হয়। শহর

উত্তর – সেন্ট পলস্ ও মিনিয়াপোলিশ

হ্রদ অঞ্চলের পশ্চিম প্রান্তিক বন্দরটি হল – (ডুলুথ / বাফেলো / গ্রেট বিয়ার / ডেট্রয়েট)।

উত্তর – ডুলুথ

দু-এক কথায় উত্তর দাও

হ্রদ অঞ্চলের ভূমিরূপ বা ভূপ্রকৃতি কীরকম?

হ্রদ অঞ্চলের ভূমিরূপ বা ভূপ্রকৃতি সামান্য তরঙ্গায়িত সমতলভূমি।

আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের প্রধান নদীর নাম কী?

আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের প্রধান নদীর নাম হলো সেন্ট লরেন্স।

সেন্ট লরেন্স নদীর ওপর সৃষ্ট জলপ্রপাতটির নাম কী?

সেন্ট লরেন্স নদীর ওপর সৃষ্ট জলপ্রপাতটির নাম হলো নায়াগ্রা জলপ্রপাত।

সুপিরিয়র ও হুরন হ্রদের মধ্যবর্তী খালের নাম কী?

সুপিরিয়র ও হুরন হ্রদের মধ্যবর্তী খালের নাম হলো সেন্ট মেরি।

ইরি ও অন্টারিও হ্রদের মধ্যে কোন্ জলপ্রপাত অবস্থিত?

ইরি ও অন্টারিও হ্রদের মধ্যে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত।

পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মিষ্টি জল বা সুপেয় জলের হ্রদ কোনটি?

পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মিষ্টি জল বা সুপেয় জলের হ্রদ হলো সুপিরিয়র।

‘সু’-খাল কোন্ দুটি হ্রদের মেলবন্ধন ঘটিয়েছে?

‘সু’-খাল সুপিরিয়র ও হুরন হ্রদের মেলবন্ধন ঘটিয়েছে।

পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম লেখো।

পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম হলো সুপিরিয়র হ্রদ।

‘নায়াগ্রা’ শব্দের অর্থ কী?

‘নায়াগ্রা’ শব্দের অর্থ হলো জলরাশির বজ্রনাদ।

হ্রদ অঞ্চলের জলবায়ু কী প্রকৃতির?

হ্রদ অঞ্চলের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির।

হ্রদ অঞ্চলের মৃত্তিকা কী প্রকৃতির?

হ্রদ অঞ্চলের মৃত্তিকা চার্নোজেম ও পডসল প্রকৃতির।

কোন্ শহরকে পৃথিবীর ‘লৌহ-ইস্পাত শিল্পের রাজধানী’ বলা হয়?

মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যারি শহরকে পৃথিবীর ‘লৌহ-ইস্পাত শিল্পের রাজধানী’ বলা হয়।

পৃথিবীর বৃহত্তম লৌহখনি কোনটি?

পৃথিবীর বৃহত্তম লৌহখনি হলো মেসাবি রেঞ্জ।

মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইস্পাত কারখানা কোথায় অবস্থিত?

মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইস্পাত কারখানা গ্যারি শহরে অবস্থিত।

পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় আছে?

পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি ডেট্রয়েটে আছে।

কোন্ শহরকে ‘মোটরগাড়ির শহর’ বলা হয়?

ডেট্রয়েট শহরকে ‘মোটরগাড়ির শহর’ বলা হয়।

ভারমিলিয়ন কীজন্য বিখ্যাত?

ভারমিলিয়ন লৌহখনিরজন্য বিখ্যাত।

প্রেইরি অঞ্চল কীজন্য পৃথিবীবিখ্যাত?

প্রেইরি অঞ্চল গম উৎপাদন ও পশুপালনের জন্য পৃথিবীবিখ্যাত।

পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা শিল্পকেন্দ্র কোথায় আছে?

পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা শিল্পকেন্দ্র বাফেলোতে আছে।

আমেরিকা যুক্তরাষ্ট্রের ‘ডেয়ারি রাজ্য’ কাকে বলে?

আমেরিকা যুক্তরাষ্ট্রের ‘ডেয়ারি রাজ্য’ উইসকনসিনকে বলে।

কোন্ শহরকে ‘পৃথিবীর কসাইখানা’ বলা হয়?

শিকাগো শহরকে ‘পৃথিবীর কসাইখানা’ বলা হয়।

কোন্ হ্রদের তীরে শিকাগো শহরটি অবস্থিত?

মিচিগান হ্রদের তীরে শিকাগো শহরটি অবস্থিত।

USA-কে কটি সময়মণ্ডলে ভাগ করা হয়েছে?

USA-কে চারটি সময়মণ্ডলে ভাগ করা হয়েছে।

মিনিয়াপোলিশ কীজন্য বিখ্যাত?

মিনিয়াপোলিশ ময়দা, মাংস ও সংরক্ষণ শিল্পের জন্য বিখ্যাত।

পৃথিবীর বৃহত্তম রেলজংশন কোনটি?

পৃথিবীর বৃহত্তম রেলজংশন হলো নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাস।

শূন্যস্থান পূরণ করো

___ টি অঙ্গরাষ্ট্র নিয়ে হ্রদ অঞ্চল গঠিত।

উত্তর – 8টি অঙ্গরাষ্ট্র নিয়ে হ্রদ অঞ্চল গঠিত।

___ পৃথিবীর চতুর্থ বৃহত্তম মিষ্টি জলের হ্রদ।

উত্তর – হুরন পৃথিবীর চতুর্থ বৃহত্তম মিষ্টি জলের হ্রদ।

ইরি ও অন্টারিও হ্রদের মধ্যে ___ খাল আছে।

উত্তর – ইরি ও অন্টারিও হ্রদের মধ্যে ওয়েল্যান্ড খাল আছে।

হ্রদ অঞ্চলের হ্রদগুলির মধ্য দিয়ে ___ নদী প্রবাহিত।

উত্তর – হ্রদ অঞ্চলের হ্রদগুলির মধ্য দিয়ে সেন্ট লরেন্স নদী প্রবাহিত।

হুরন ও ইরি হ্রদের মাঝখানে ___ নদী প্রবাহিত হয়েছে।

উত্তর – হুরন ও ইরি হ্রদের মাঝখানে সেন্ট ক্লেয়ার নদী প্রবাহিত হয়েছে।

হ্রদ অঞ্চলটি আমেরিকা যুক্তরাষ্ট্র ও ___ সীমান্তে অবস্থিত।

উত্তর – হ্রদ অঞ্চলটি আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে অবস্থিত।

হ্রদ অঞ্চলের সর্বপ্রধান খনিজ সম্পদ হল ___।

উত্তর – হ্রদ অঞ্চলের সর্বপ্রধান খনিজ সম্পদ হল আকরিক লোহা

হ্রদ অঞ্চল ___ উৎপাদনের জন্য বিখ্যাত।

উত্তর – হ্রদ অঞ্চল লৌহ-ইস্পাত উৎপাদনের জন্য বিখ্যাত।

___ আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম টায়ার উৎপাদন কেন্দ্র।

উত্তর – অ্যাক্রন আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম টায়ার উৎপাদন কেন্দ্র।

___ এ পৃথিবীবিখ্যাত ‘কোডাক কোম্পানি’ অবস্থিত।

উত্তর – রচেস্টার -এ পৃথিবীবিখ্যাত ‘কোডাক কোম্পানি’ অবস্থিত।

___ শহরকে ‘রবার শিল্পের রাজধানী’ বলা হয়।

উত্তর – অ্যাক্রন শহরকে ‘রবার শিল্পের রাজধানী’ বলা হয়।

টলেডো শহরটি ___ রপ্তানির জন্য সুবিখ্যাত।

উত্তর – টলেডো শহরটি কয়লা রপ্তানির জন্য সুবিখ্যাত।

___ জলপথকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণরেখা (Lifeline) বলে।

উত্তর – পঞ্চহ্রদ জলপথকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণরেখা (Lifeline) বলে।

___ পৃথিবীর অন্যতম আন্তর্জাতিক বিমানবন্দর।

উত্তর – ও’হেয়ার পৃথিবীর অন্যতম আন্তর্জাতিক বিমানবন্দর।

ডেট্রয়েট শহরটি ___ নদীর তীরে অবস্থিত।

উত্তর – ডেট্রয়েট শহরটি সেন্ট ক্লেয়ার নদীর তীরে অবস্থিত।

ঠিক-ভুল নির্বাচন করো

ডেট্রয়েট পৃথিবীর সর্ববৃহৎ মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র।

উত্তর – ঠিক [✓]

হ্রদ অঞ্চলের সর্বাপেক্ষা পশ্চিমের বন্দরটির নাম ডুলুথ।

উত্তর – ঠিক [✓]

পঞ্চহ্রদ অঞ্চলের গড় উচ্চতা প্রায় 500 মিটার।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – 180 মিটার।

হ্রদ অঞ্চলের প্রধান কৃষিজ ফসল বিট।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ভুট্টা।

‘সেন্ট লরেন্স’ হ্রদ অঞ্চলের একটি প্রধান জলপথ।

উত্তর – ঠিক [✓]

1803 খ্রিস্টাব্দে শিকাগো শহরটি গড়ে তোলা হয়।

উত্তর – ঠিক [✓]

‘প্রেইরি’ কথার অর্থ ‘বিস্তীর্ণ বনভূমি’।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – তৃণভূমি।

শিকাগো পৃথিবীর বৃহত্তম হ্রদ বন্দর।

উত্তর – ঠিক [✓]

ডুলুথ একটি সামুদ্রিক বন্দর।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – হ্রদ বন্দর।

মেসাবি একটি তামার খনি।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – লৌহ খনি।

সম্পর্ক নির্ধারণ করো

বৃহত্তম লৌহ-ইস্পাত কেন্দ্র : শিকাগো-গ্যারি :: বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র : ___।

উত্তর – বৃহত্তম লৌহ-ইস্পাত কেন্দ্র : শিকাগো-গ্যারি :: বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র : ডেট্রয়েট

ডেয়ারি শিল্পকেন্দ্র : ___ :: কসাইখানা : শিকাগো।

উত্তর – ডেয়ারি শিল্পকেন্দ্র : উইসকনসিন :: কসাইখানা : শিকাগো।

মিচিগান হ্রদ : শিকাগো :: ইরি হ্রদ : ___।

উত্তর – মিচিগান হ্রদ : শিকাগো :: ইরি হ্রদ : ডেট্রয়েট

আকরিক লৌহখনি : মেসাবি :: নিকেল খনি : ___।

উত্তর – আকরিক লৌহখনি : মেসাবি :: নিকেল খনি : সাডবেরি

লৌহ-ইস্পাত শিল্পের রাজধানী : গ্যারি :: ___ : অ্যাক্রন।

উত্তর – লৌহ-ইস্পাত শিল্পের রাজধানী : গ্যারি :: রবার রাজধানী : অ্যাক্রন।

চর্ম শিল্প : শিকাগো :: জাহাজ নির্মাণ শিল্প : ___।

উত্তর – চর্ম শিল্প : শিকাগো :: জাহাজ নির্মাণ শিল্প : ডুলুথ


আমরা আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’-এর উপবিভাগ ‘উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল’ থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। অষ্টম শ্রেণির ফাইনাল পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আসতে দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে বিশেষভাবে সাহায্য করবে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, নিচে থাকা শেয়ার বাটনের মাধ্যমে এই পোস্টটি আপনার বন্ধু বা প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর