এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।”—নিয়ে আলোচনা করব।
এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশ এবং মানব জনসমষ্টি’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।
মানবদেহে শ্বাসতন্ত্রের ব্রংকাস এবং ব্রংকিয়োলের প্রাচীরের মসৃণ পেশির হঠাৎ সংকোচনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় শ্বাসনালিতে প্রদাহ ও বায়ু চলাচল ব্যাহত হওয়ার ফলে যে শ্বাসকষ্টজনিত অবস্থার সৃষ্টি হয়, তাকে অ্যাজমা বা হাঁপানি বলে।
অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকা –
- অন্যান্য কারণ – অ্যাজমা রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ধোঁয়াশা বা অন্যান্য দূষক পদার্থের প্রতি তারা খুবই সংবেদনশীল হন, তাই এগুলিতে খুব সহজেই আক্রান্ত হন। এছাড়া অতি ক্ষুদ্র পোকা, আরশোলা, বিভিন্ন প্রাণীর শুকিয়ে যাওয়া মলের কণা হাঁপানি সৃষ্টি করে।
- প্রাকৃতিক কারণ – উদ্ভিদের ফুলের পরাগরেণু, ছত্রাকের রেণু, প্রাণীর লোম, পাখির পালক ইত্যাদি শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শ্বাসতন্ত্রে প্রবেশ করে যার ফলে অ্যাজমার সৃষ্টি হয়।
- মনুষ্যসৃষ্ট কারণ – বায়ুমণ্ডলে উপস্থিত ভাসমান সিলিকন বা অ্যাসবেস্টস কণা, তন্তু, ভারী ধাতু, শিল্প-কারখানা থেকে নির্গত ধোঁয়া, যানবাহন থেকে নির্গত ধোঁয়া ইত্যাদিও অ্যাজমার সৃষ্টি করে।
- নাকে পলিপের সৃষ্টি – ভাইরাস দ্বারা সংক্রমিত হলে নাকের ভিতরে পলিপের সৃষ্টি হয় যার ফলে ক্লোমশাখার প্রাচীরগাত্রে প্রদাহ ঘটে, যার ফলে অ্যাজমার সৃষ্টি হয়।

উপরিউক্ত আলোচনায় আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের অন্তর্গত অ্যাজমা বা হাঁপানি কী এবং এর পরিবেশগত কারণগুলো সম্পর্কে জানলাম। মাধ্যমিক এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এই বিষয়টি ভালোভাবে আয়ত্ত করা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি।
আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে (Telegram) যোগাযোগ করুন। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার বন্ধুদের ও প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





মন্তব্য করুন