আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী সম্পর্কে একটি টীকা লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী সম্পর্কে একটি টীকা লেখো। অথবা, ঝাঁসির রানি ব্রিগেড সম্পর্কে একটি টীকা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী সম্পর্কে একটি টীকা লেখো। অথবা, ঝাঁসির রানি ব্রিগেড সম্পর্কে একটি টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী সম্পর্কে একটি টীকা লেখো। অথবা, ঝাঁসির রানি ব্রিগেড  সম্পর্কে একটি টীকা লেখো।

আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী সম্পর্কে একটি টীকা লেখো।

অথবা, ঝাঁসির রানি ব্রিগেড সম্পর্কে একটি টীকা লেখো।

স্বাধীনতার মরণ-পণ সংগ্রামে ভারতীয় নারী সমাজের বীরত্বপূর্ণ অংশগ্রহণের উজ্জ্বলতম দৃষ্টান্তটি হল নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদী সেনার ঝাঁসির রানি ব্রিগেড।

আজাদ হিন্দ ফৌজের নামকরণ –

1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের মহান শহিদ ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ -এর অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি ছিল এই বাহিনীর নামকরণে।

আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী গঠন –

কংগ্রেসে থাকাকালীনই সুভাষচন্দ্র দেশের স্বাধীনতা সংগ্রামে নারী সমাজের সক্রিয় অংশগ্রহণের বিষয়ে ভাবিত ছিলেন। তাই আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণের পর তিনি এই নারী বাহিনী গঠনে বিশেষ উৎসাহ দেখান। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় 1500 নারী সদস্যকে নিয়ে এই বাহিনী গড়ে ওঠে। তারা প্রত্যেকে ‘রানি’ সম্ভাষণে সম্বোধিত হতেন। বাঙালি ‘রানি’দের মধ্যে প্রতিমা সেন, অরুণা গঙ্গোপাধ্যায়, অঞ্জলি ঘোষ, মায়া বন্দ্যোপাধ্যায় প্রমুখ ছিলেন বিশেষ উল্লেখযোগ্য।

আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নেতৃত্ব –

সিঙ্গাপুরে কর্মরত চিকিৎসক শ্রীমতি লক্ষ্মী স্বামীনাথন তাঁর উজ্জ্বল কর্মজীবন ছেড়ে এই বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। তিনি ‘ক্যাপ্টেন লক্ষ্মী’ নামে পরিচিত হন।

আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর প্রশিক্ষণ –

ঝাঁসির রানি বাহিনীকে যুদ্ধের কলাকৌশলে প্রশিক্ষিত করে তোলা হয়। প্রত্যক্ষ সংগ্রামে যারা অংশ নিতেন তারা ছয় মাসের কঠোর প্রশিক্ষণ পেতেন। আগ্নেয়াস্ত্র চালানোর পাশাপাশি যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের সেবা-শুশ্রুষার পাঠও তাদের শেখানো হত। নেতাজি মাঝে-মাধ্যেই সৈন্যবাহিনী পরিদর্শনকালে তাদের উৎসাহ দিতেন।

আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর যুদ্ধে অংশগ্রহণ –

1944 খ্রিস্টাব্দের বার্মার যুদ্ধে ঝাঁসির রানি বাহিনী খুবই সক্রিয় ভূমিকা নেয়। ইম্ফলের যুদ্ধে তারা আশাতীত বীরত্ব প্রদর্শন করে। স্টেলা, জোসেফাইন প্রমুখ ‘রানি’ যুদ্ধক্ষেত্রে শহিদ হন।

আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর বিপর্যয় –

1945 খ্রিস্টাব্দ নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের চূড়ান্ত বিপর্যয়ের সুবাদে সমগ্র আজাদ হিন্দ বাহিনীর ন্যায় ঝাঁসির রানি বাহিনীও বিপর্যয়ের সম্মুখীন হয় এবং আত্মসমর্পণে বাধ্য হয়।

আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর মন্তব্য –

ঝাঁসির রানি বাহিনী প্রতিকূল যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করে ভারতের ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করেছে। তাদের ত্যাগ, তিতিক্ষা এবং মাতৃভূমির স্বাধীনতাযজ্ঞে সর্বস্ব সমর্পণের আদর্শ ভারত ইতিহাসে তাদের চিরস্মরণীয় করে রেখেছে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী সম্পর্কে একটি টীকা লেখো। অথবা, ঝাঁসির রানি ব্রিগেড সম্পর্কে একটি টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী সম্পর্কে একটি টীকা লেখো। অথবা, ঝাঁসির রানি ব্রিগেড সম্পর্কে একটি টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর