বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বারদৌলি সত্যাগ্রহ - টীকা লেখো। অথবা, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল?

বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল?

1928 খ্রিস্টাব্দে গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকের কৃষকরা ঔপনিবেশেক শাসন, শোষণ ও অনাচারের বিরুদ্ধে যে আন্দোলনে নামে তা বারদৌলি সত্যাগ্রহ নামে ইতিহাসে পরিচিতি পেয়েছে।

বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনে কৃষকদের দুরাবস্থা –

বারদৌলি তালুকের সংখ্যাগরিষ্ঠ কৃষকরা ছিল নিম্নবর্ণের ‘কালিপরাজ সম্প্রদায়’ ভুক্ত। সীমাহীন দারিদ্র্য ও সামাজিক অবজ্ঞা তাদের জীবনকে দুর্বিসহ করে তুলেছিল।

বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের কারণ –

নিম্নবর্ণের কৃষক ‘কালিপরাজ’দের উপর উচ্চবর্ণের কৃষক ‘উজালিপরাজ’দের অত্যাচারে কৃষকরা বিক্ষুব্ধ ছিল। এই প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার রাজস্বের পরিমাণ 27 থেকে 30 শতাংশ পর্যন্ত বৃদ্ধি করলে, আন্তর্জাতিক বাজারে তুলোর দাম পড়ে গেলে এবং জলসেচের সংকট দেখা দিলে কৃষকরা ক্ষোভে ফেটে পড়ে।

বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনে প্যাটেলের নেতৃত্ব –

স্থানীয় কৃষকদের আমন্ত্রণে গান্ধিবাদী নেতা বল্লভভাই প্যাটেল বারদৌলিতে আসেন। তাঁর নেতৃত্বে হিন্দু-মুসলিম কৃষকরা গীতা ও কোরান ছুঁয়ে খাজনা বন্ধের শপথ গ্রহণ করে। সরকারি অত্যাচার ও প্রলোভন উপেক্ষা করে বারদৌলিতে সংঘবদ্ধ আন্দোলন চলতে থাকে।

বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনে নারীসমাজের অংশগ্রহণ –

নারীসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বারদৌলি সত্যাগ্রহ স্বতন্ত্র রূপ পরিগ্রহ করে। সম্ভ্রান্ত পার্শি মহিলা মিঠুবেন প্যাটেল, মনিবেন প্যাটেল, সারদা মেহেতা প্রমুখ আন্দোলনে সক্রিয় অংশ নেন। অনেক সময় মিটিং-মিছিলে মহিলাদের উপস্থিতি পুরুষের সংখ্যাকেও ছাপিয়ে যেত। বারদৌলির মহিলারাই বল্লভভাই প্যাটেলকে ‘সর্দার’ অভিধায় ভূষিত করেন।

বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের প্রভাব –

সর্বাত্মক আন্দোলনের চাপে সরকার শেষপর্যন্ত বর্ধিত রাজস্বে হার 6.03 শতাংশ ধার্য করলে আন্দোলন প্রত্যাহৃত হয়।

বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের মন্তব্য –

ভারতের অগনিত কৃষক বিদ্রোহের ভিড়ে বারদৌলি সত্যা-গ্রহ এক স্বতন্ত্র স্থানের অধিকারী।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বারদৌলি সত্যাগ্রহ – টীকা লেখো। অথবা, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “বারদৌলি সত্যাগ্রহ – টীকা লেখো। অথবা, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর