ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো।

ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো।

প্রাক্-জাতীয় কংগ্রেস পর্বে ভারতবর্ষে গড়ে ওঠা রাজনৈতিক সভা-সমিতিগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিল ‘ভারত সভা’ বা Indian Assotiation.

ভারত সভার প্রতিষ্ঠা –

1876 খ্রিস্টাব্দের 26 জুলাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি প্রমুখের উদ্যোগে কলকাতার অ্যালবার্ট হলে এই সভা প্রতিষ্ঠিত হয়।

ভারত সভার উদ্দেশ্য –

ভারত সভা প্রতিষ্ঠানের লক্ষ ছিল –

  • ব্রিটিশ সরকারের শোষণমূলক নীতি ও পক্ষপাতদুষ্ট আইনের বিরুদ্ধে দেশে শক্তিশালী জনমত গঠন করা,
  • সর্বভারতীয় রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষাকে ভিত্তি করে ভারতের বিভিন্ন জাতি ও মতাবলম্বী গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা।
  • হিন্দু-মুসলিমের মধ্যে ঐক্যবোধ গঠন এবং
  • জনগণকে গণআন্দোলনে শামিল করা।

ভারত সভার প্রসারে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা –

সুরেন্দ্রনাথের বলিষ্ঠ নেতৃত্বে ‘ভারত সভা’ লর্ড লিটন কর্তৃক সিভিল সার্ভিসে ভারতীয় পরীক্ষার্থীদের বয়ঃসীমা 21 থেকে কমিয়ে 19 করার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে। সুরেন্দ্রনাথ ভারতের বিভিন্ন অঞ্চলে বহু জনসভায় বক্তৃতা করে পরীক্ষা সংক্রান্ত নতুন বিধির বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। বিভিন্ন প্রদেশের রাজনৈতিক সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করে সুরেন্দ্রনাথ জোরালো আন্দোলন গড়ে তোলেন। ভারতে রাজনৈতিক ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাবার এ এক অনন্য দৃষ্টান্ত। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে – ‘ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সুরেন্দ্রনাথের প্রচারকার্য ভারতের রাজনৈতিক চেতনার ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা।’ সুরেন্দ্রনাথের উদ্যোগে লক্ষ্ণৌ, মিরাট, লাহোর, সিন্ধু প্রভৃতি অঞ্চলে ভারত সভার শাখা গড়ে ওঠে।

দমনমূলক ‘মাতৃভাষা সংবাদপত্র আইন’ (1878 খ্রিস্টাব্দ) এবং অস্ত্র আইন (1878) -এর বিরুদ্ধেও ‘ভারত সভা’ তথা সুরেন্দ্রনাথ প্রতিবাদে শামিল হন।

ইলবার্ট বিলের (1883 খ্রিস্টাব্দ) সপক্ষে ‘ভারত সভা’ আন্দোলনে শামিল হয়। সুরেন্দ্রনাথের উদ্যোগে 1883 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত হয় ‘সর্বভারতীয় জাতীয় সম্মেলন’। অমলেশ ত্রিপাঠী এই সম্মেলনকে ‘জাতীয় কংগ্রেসের মহড়া’ বলে অভিহিত করেছেন।

ভারত সভার মন্তব্য –

বস্তুতপক্ষে ‘ভারত সভা’ ছিল সেই গুরুত্বপূর্ণ মাইল ফলক, যা অতিক্রম করে ভারতবাসী পেয়েছিল জাতীয় কংগ্রেসের মতো সর্বভারতীয় প্রতিষ্ঠান। 1885 খ্রিস্টাব্দে ‘জাতীয় কংগ্রেস’ প্রতিষ্ঠিত হলে অচিরেই ‘ভারত সভা’ এই সংগঠনের সঙ্গে মিশে যায়। সুরেন্দ্রনাথ তথা ভারত সভার অপরাপর সদস্যদের যোগদান নিঃসন্দেহে জাতীয় কংগ্রেসের শক্তিবৃদ্ধি করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো।” নিয়ে আলোচনা করেছি। এই “ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর