ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের ভূপ্রকৃতি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি-
ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি-

ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও।

অথবা, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও।

পশ্চিম হিমালয় –

পশ্চিমে কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্বে নেপালের কালী নদী পর্যন্ত জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মধ্যে পশ্চিম হিমালয় অবস্থিত। অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে পশ্চিম হিমালয়কে তিনভাগে ভাগ করা যায়। যথা –

কাশ্মীর হিমালয় –

  • কাশ্মীর হিমালয় – জম্মু-কাশ্মীর অঞ্চলের প্রায় 50,000 বর্গকিমি স্থান জুড়ে কাশ্মীর হিমালয় অবস্থিত। খারদুংলা, বানিহাল উল্লেখযোগ্য গিরিপথ এবং ডাল ও উলার হল উল্লেখযোগ্য হ্রদ।
  • পর্বতশ্রেণি – জাস্কর, লাদাখ, পিরপাঞ্জাল, শিবালিক প্রভৃতি হল এখানকার প্রধান পর্বতশ্রেণি, কাশ্মীর হিমালয়ের উত্তরে অবস্থিত কারাকোরাম পর্বতশ্রেণির সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন বা K2 পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ।
  • উপত্যকা – পিরপাঞ্জাল ও জাস্করের মধ্যে অবস্থিত কাশ্মীর উপত্যকা।
  • হ্রদ – কাশ্মীর হিমালয়ের মধ্যে হিমবাহ সৃষ্ট হ্রদগুলি হল – ডাল, উলার প্রভৃতি।

হিমাচল হিমালয় –

  • হিমাচল হিমালয় – হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের কিছু অংশ নিয়ে হিমাচল হিমালয় গঠিত। এই অঞ্চলের গড় উষ্ণতা 3500-4500 মিটার।
  • পর্বতশ্রেণি – মুসৌরি, নাগটিব্বা, ধওলাধর, পিরপাঞ্জাল প্রভৃতি এই অঞ্চলের প্রধান পর্বতশ্রেণি।
  • উপত্যকা – কুলু, কাংড়া, লাহুল, স্পিটি প্রভৃতি হল এখানকার বিখ্যাত উপত্যকা।
  • গিরিপথ – রোহটাং, বড়োলাচলা প্রভৃতি উল্লেখযোগ্য গিরিপথ সমূহ।

কুমায়ুন হিমালয় –

  • কুমায়ুন হিমালয় – উত্তরাখণ্ড রাজ্যের প্রায় 46 হাজার বর্গকিমি স্থান জুড়ে অবস্থিত কুমায়ুন হিমালয় অবস্থিত। দক্ষিণে গড় উচ্চতা 600 মিটার এবং উত্তরের গড় উচ্চতা 1600 মিটারের বেশি।
  • পর্বতশ্রেণি – শিবালিক ও মুসৌরি হল এখানকার প্রধান পর্বতশ্রেণি, এছাড়া রয়েছে চিরতুষারাবৃত নন্দাদেবী, কেদারনাথ, কামেট, ত্রিশূল প্রভৃতি।
  • উপত্যকা – এই অংশে দেরাদুন, চৌখাম্বা প্রভৃতি উপত্যকা বর্তমান।
  • হ্রদ – নৈনিতাল, ভীমতাল, সাততাল প্রভৃতি হল এই অঞ্চলের প্রধান হ্রদ।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের ভূপ্রকৃতি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

কৃষি বনসৃজন সম্পর্কে টীকা লেখো

কৃষি বনসৃজন সম্পর্কে টীকা লেখো।

গ্রিনহাউস গ্যাস কাকে বলে? কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। গ্রিনহাউস গ্যাসগুলির বিভিন্ন উৎসগুলি লেখো।

গ্রিনহাউস গ্যাস কাকে বলে? কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম ও উৎসগুলি লেখো।

কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজন বলতে কী বোঝো

কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজন বলতে কী বোঝো? ভারতে কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজনের পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ইতিহাস – আঞ্চলিক শক্তির উত্থান – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর