এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো।
শ্রমিক শ্রেণির সার্বিক তথা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভারত ছাড়ো আন্দোলনের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণির অংশগ্রহণ
ভারত ছাড়ো আন্দোলনে বোম্বাই -এর শ্রমিক শ্রেণি –
ভারত ছাড়ো আন্দোলনের সূচনার দিন থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত অর্থাৎ 1942 খ্রিস্টাব্দের 9 থেকে 14 আগস্ট বোম্বাইতে শ্রমিক শ্রেণির নেতৃত্বে গণবিক্ষোভ ঘটে। শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় ধর্মঘট পালিত হয়। সরকারি প্রশাসন সাময়িক লোপ পায়। পরিস্থিতির মোকাবিলায় সরকার পুলিশ ও সেনা তলব করে।
ভারত ছাড়ো আন্দোলনে গুজরাটের শ্রমিক শ্রেণি –
মজদুর মহাজন সঙ্ঘের পরিচালনায় আমেদাবাদের বস্ত্রশিল্পের প্রায় 1 লক্ষ 25 হাজার শ্রমিক ধর্মঘটে শামিল হয়। তারা আজাদ সরকার নামে একটি সমান্তরাল প্রশাসন গড়ে তোলে।
ভারত ছাড়ো আন্দোলনে বিহারের শ্রমিক শ্রেণি –
এখানে টাটা লৌহ ইস্পাত কারখানার শ্রমিকরা 10-13 আগস্ট টানা চারদিন ধর্মঘট করে। তারা দাবির জানায় যে জাতীয় সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবে। 12 আগস্ট ডালমিয়া নগরে শ্রমিক ধর্মঘট সংঘটিত হয়।
ভারত ছাড়ো আন্দোলনে মহীশূরের শ্রমিক শ্রেণি –
ব্যাঙ্গালুরু শিল্পাঞ্চল ও বিভিন্ন খনি অঞ্চলে শ্রমিক ধর্মঘট হয়। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ গুলি চালায়।
ভারত ছাড়ো আন্দোলনে অন্যান্য রাজ্যের শ্রমিক শ্রেণি –
এগুলি ছাড়া দিল্লি, লক্ষ্ণৌ, কানপুর, নাগপুর, মাদ্রাজ, কলকাতা প্রভৃতি স্থানেও স্বতঃস্ফূর্ত শ্রমিক ধর্মঘট সংঘটিত হয়।
ভারতে শ্রমিক আন্দোলনের সূচনালগ্ন থেকেই কমিউনিস্টরা এই আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকলেও ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণি বামপন্থীদের সাহায্য বা সহযোগিতা কোনোটাই পায়নি। তৎসত্ত্বেও ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণির গৌরবোজ্জ্বল ভূমিকা নিঃসন্দেহে স্মরণীয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো।” নিয়ে আলোচনা করেছি। এই “ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment