বীণা দাস স্নাতক হয়েও তাঁর সাম্মানিক ডিগ্রি পাননি কেন?

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বীণা দাস স্মরণীয় কেন? বীণা দাস স্নাতক হয়েও তাঁর সাম্মানিক ডিগ্রি পাননি কেন?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বীণা দাস স্মরণীয় কেন? বীণা দাস স্নাতক হয়েও তাঁর সাম্মানিক ডিগ্রি পাননি কেন?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বীণা দাস স্মরণীয় কেন? বীণা দাস স্নাতক হয়েও তাঁর সাম্মানিক ডিগ্রি পাননি কেন?

বীণা দাস স্মরণীয় কেন?

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন কলকাতার বৈপ্লবিক সংগঠন “ছাত্রী সংঘের” সদস্যা সুভাষচন্দ্রের শিক্ষাগুরু বেণীমাধব দাসের কনিষ্ঠা কন্যা বীণা দাস। 1932 খ্রিস্টাব্দের 6ই ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে স্বল্পভাষিণী ও শান্ত প্রকৃতির ছাত্রী বীণা দাস বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে খুব কাছ থেকে পাঁচটি গুলি করেন, কিন্তু তিনি লক্ষ্যভ্রষ্ট হন ও ধরা পড়েন। বিচারে তাঁর নয়-বছরের সশ্রম কারাদণ্ড হয় এবং ব্রিটিশ সরকার তাঁর স্নাতকোত্তর ডিগ্রি আটকে দেয়। জেল কর্তৃ পক্ষ শাস্তির মেয়াদ দু-বছর কম করে সাত বছর পর 1939 খ্রিস্টাব্দে তাঁকে মুক্তি দেয়। মুক্তিলাভের পর তিনি “মন্দিরা ” পত্রিকা সম্পাদনা করে বিপ্লবী আদর্শ প্রচার করেন। তিনি তাঁর বিপ্লবী জীবনের কর্মকাণ্ড নিয়ে আত্মজীবনী “শৃঙ্খলঝংকার” ও “পিতৃদান” রচনা করেন।

বীণা দাস স্নাতক হয়েও তাঁর সাম্মানিক ডিগ্রি পাননি কেন?

তরুণী বীণা দাস কলকাতার বেথুন কলেজ থেকে সাফল্যের সঙ্গে ইংরেজিতে তাঁর স্নাতক স্তরের পড়াশুনা সমাপ্ত করলেও সমাবর্তন উৎসবে ডিগ্রি প্রাপ্তি তাঁর পক্ষে সম্ভব হয়নি। সশস্ত্র বিপ্লববাদের আদর্শে দীক্ষিত বীণা 1932 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে আচার্য হিসেবে ভাষণরত গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ করে পরপর পাঁচটি গুলি ছোড়েন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি লক্ষভ্রষ্ট হন এবং পুলিশের হাতে ধরা পড়েন। মাতৃভূমির যজ্ঞে এইভাবে বীণা কেবল তাঁর স্নাতক ডিগ্রি নয়, তিনি নিজেকেই আহুতি দেন।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বীণা দাস স্মরণীয় কেন? বীণা দাস স্নাতক হয়েও তাঁর সাম্মানিক ডিগ্রি পাননি কেন?” নিয়ে আলোচনা করেছি। এই “বীণা দাস স্মরণীয় কেন? বীণা দাস স্নাতক হয়েও তাঁর সাম্মানিক ডিগ্রি পাননি কেন?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর