এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ছাত্রসমাজ কীরূপ ভূমিকা নিয়েছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ছাত্রসমাজ কীরূপ ভূমিকা নিয়েছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ছাত্রসমাজ কীরূপ ভূমিকা নিয়েছিল?
ছাত্রসমাজের সার্বিক তথা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতে ছাত্ররা ছিল এই আন্দোলনের ‘স্বনিয়োজিত প্রচারক’।
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা
ছাত্রসমাজের বিদেশী শিক্ষাপ্রতিষ্ঠান বর্জন –
ছাত্রসমাজ বয়কট আন্দোলনে শামিল হয়ে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের শপথ নেয়। পাশাপাশি তারা বিদেশি কাগজ-কলমে না লেখারও শপথ গ্রহণ করে। দমনমূলক কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে ছাত্রনেতা শচীন্দ্রপ্রসাদ বসুর উদ্যোগে 1905 খ্রিস্টাব্দের 4 নভেম্বর কলকাতায় প্রতিষ্ঠিত হয় অ্যান্টি-সার্কুলার সোসাইটি।
ছাত্রসমাজের পিকেটিং-এ যোগদান –
বিদেশি বস্ত্র, পানীয়, চিনি, লবণ ইত্যাদি বিক্রয় কেন্দ্রের সামনে ছাত্রসমাজ পিকেটিং বা অবস্থান বিক্ষোভ শুরু করে। বিদেশি দ্রব্যে অগ্নি সংযোগও চলতে থাকে। তাদের সর্বাত্মক প্রচারে বয়কট আন্দোলনের ভীত শক্ত হয়।
ছাত্রসমাজের বিভিন্ন জনসভার আয়োজন –
কলকাতার রিপন কলেজ, হিন্দু হস্টেল, টাউন হল ইত্যাদি জায়গায় একের পর এক জনসমাবেশের আয়োজন করে বয়কটের শপথ গ্রহণ করে ছাত্রসমাজ। 7 আগস্ট কলকাতার টাউন হলে এক ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়। কলেজ স্কোয়ার থেকে মিছিল বার করে প্রায় পাঁচ হাজার ছাত্র এই জনসভায় যোগদান করে।
ছাত্রসমাজের স্বদেশি ভাবধারার প্রচার –
বয়কটের পাশাপাশি গঠনমূলক স্বদেশি ভাবধারার প্রচারেও ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা নেয়। স্বদেশি ভান্ডারগুলিতে তারা স্বেচ্ছাসেবকের ভূমিকায় অবতীর্ণ হয়। তাদের কলমেও জাতীয়তাবাদী ভাবধারার আদর্শ প্রচারিত হয়।
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রসমাজের মন্তব্য –
ইতিহাস সাক্ষ্য দেয় যে, বিশ্বের বিভিন্ন দেশের মুক্ত সংগ্রামে ছাত্রসমাজ বিপ্লবের ধ্বজা বহন করেছে সম্মুখসারিতে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনেও এর ব্যতিক্রম ঘটেনি।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ছাত্রসমাজ কীরূপ ভূমিকা নিয়েছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ছাত্রসমাজ কীরূপ ভূমিকা নিয়েছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment