বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণির অংশগ্রহণ সম্পর্কে একটি টীকা লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণির অংশগ্রহণ সম্পর্কে একটি টীকা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণির অংশগ্রহণ সম্পর্কে একটি টীকা লেখো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণির অংশগ্রহণ সম্পর্কে একটি টীকা লেখো।

বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণির অংশগ্রহণ সম্পর্কে একটি টীকা লেখো।

বিংশ শতাব্দীর শ্রমিক আন্দোলনের নতুন ইতিহাস সূচিত হয়েছিল বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনকে ঘিরে। স্বদেশি আন্দোলনজাত রাজনৈতিক আদর্শ, কল-কারখানাগুলিতে ইউরোপীয় মালিকদের বৈষম্যমূলক শ্রমনীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইতিহাসের এই পর্বে শ্রমিকশ্রেণিকে আন্দোলনমুখী করে তুলেছিল।

বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে শ্রমিকদের অংশ-গ্রহণ

বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে বাংলার শ্রমিক শ্রেণির অংশগ্রহণ –

ইতিহাসের এই পর্বে শ্রমিক আন্দোলন ছিল মূলত কলকাতা কেন্দ্রিক। 1905 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে হাওড়ায় বার্ন কোম্পানির 147 জন শ্রমিক কর্মস্থল ত্যাগ করে বয়কট আন্দোলনে শামিল হয়। কলকাতা ট্রাম কোম্পানির শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে এ বছরের অক্টোবরে ধর্মঘট করলে অপূর্ব কুমার ঘোষ ও অশ্বিনীকুমার বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তার মীমাংসা সূত্র বের হয়। একই সময়ে ইস্ট ইন্ডিয়া রেলওয়ের 950 জন গার্ড বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। 1905 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া রেলওয়ের শ্রমিকরা “Railway Mens Union” গঠন করে। বজবজের ক্লাইভজুট মিলের শ্রমিকরাও বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে শামিল হয়। একই সময়ে কলকাতা পুরসভার 2000 কুলি ও মেথরও আন্দোলনে যোগ দেয়।

বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে দক্ষিণ ভারতের শ্রমিক শ্রেণির অংশগ্রহণ –

তামিলনাড়ুর তুতিকোরিনে বাড়তি মজুরীর দাবি জানিয়ে ইংরেজ মালিকাধীন বস্ত্রকারখানায় ধর্মঘট শুরু হয়। ধর্মঘটিদের সমর্থনে প্রচার চালান সুব্রহ্মন্য শিব ও চিদাম্বরম পিল্লাই। এঁদের দুই জনকে গ্রেপ্তার করা হলে শ্রমিক আন্দোলন আরও ব্যাপক ও সর্বাত্মক হয়ে ওঠে।

বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে পাঞ্জাবের শ্রমিক শ্রেণির অংশগ্রহণ –

1907 খ্রিস্টাব্দে পাঞ্জাবের রাওয়ালপিন্ডির রেলওয়ে ওয়ার্কশপে শ্রমিক ধর্মঘট সংঘটিত হয়। ‘মারাঠা’, ‘কেশরী’ পত্রিকাদ্বয়ের সম্পাদক হিসেবে সরকার বিরোধী লেখার দায়ে বালগঙ্গাধর তিলক রাজরোষে পড়েন ও গ্রেপ্তার হন। বিচারে তিলককে ছয় বছরের জন্য দ্বীপান্তরিত করা হলে তার প্রতিবাদে বোম্বাইয়ের বস্ত্র কারখানা ও রেলওয়ে ওয়ার্কশপের শ্রমিকরা টানা ছয় দিন স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালন করে।

বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণির মন্তব্য –

1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ আন্দোলন ছিল ভারতে শ্রমিক আন্দোলনের প্রকৃত সূচনাকাল। এইসময় থেকেই শ্রমিক শ্রেণি সংঘবদ্ধ সামাজিক শ্রেণিরূপে তাদের গুরুত্বের পরিচয় দেয় এবং ক্রমে জাতীয় আন্দোলনের মূলস্রোতের অংশীদার হয়ে ওঠে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণির অংশগ্রহণ সম্পর্কে একটি টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণির অংশগ্রহণ সম্পর্কে একটি টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর