এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব: “বয়ঃসন্ধিকাল কাকে বলে? বয়ঃসন্ধিকালে একটি ছেলে এবং একটি মেয়ের দেহে যে পরিবর্তনগুলি ঘটে, সেগুলি সম্পর্কে লেখো।” এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, “জীবনের প্রবহমানতা”-এর “বৃদ্ধি ও বিকাশ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বয়ঃসন্ধিকাল কাকে বলে?
শৈশব এবং পরিণত দশার মধ্যবর্তী সময়ে, অর্থাৎ 11 থেকে 19 বছর বয়সে, পুরুষ এবং স্ত্রীদেহে বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। এই সময়ে যৌন জননাঙ্গগুলি পরিণত ও সক্রিয় হয় এবং গ্যামেট উৎপাদিত হয়। এছাড়াও, বিভিন্ন গৌণ যৌন লক্ষণাবলি প্রকাশ পায়। এই সময়কালকেই বয়ঃসন্ধিকাল বলে।
বয়ঃসন্ধিকালে একটি ছেলের দেহের পরিবর্তনসমূহ
- দৈহিক উচ্চতা এবং ওজন দ্রুতহারে বৃদ্ধি পায়।
- বুক, বগল, হাত ও পায়ে লোমের আবির্ভাব হয়। মুখমণ্ডলে গোঁফ ও দাড়ির সৃষ্টি হয়। এছাড়াও পিউবিক অঞ্চলে লোম সৃষ্টি হয়।
- অস্থি মজবুত হয় এবং পেশিবহুল হয়।
- ঘর্মগ্রন্থি ও সিবেসিয়াস গ্রন্থির ক্ষরণ বৃদ্ধি পায়।
- কণ্ঠস্বর ভারী হয়ে যায়।
- বিভিন্ন পুরুষোচিত লক্ষণগুলি প্রকাশ পায়।
- জননাঙ্গ পরিণত হয় এবং টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়, যা শুক্রাণু উৎপাদনে সাহায্য করে।
বয়ঃসন্ধিকালে একটি মেয়ের দেহের পরিবর্তনসমূহ
- দৈহিক উচ্চতা এবং ওজন দ্রুতহারে বৃদ্ধি পায়।
- স্তনগ্রন্থির বৃদ্ধি ঘটে।
- ত্বকের নীচে ফ্যাট সঞ্চিত হওয়ায় ত্বক নমনীয় হয়।
- সিবেসিয়াস গ্রন্থির ক্ষরণ বৃদ্ধি পায়।
- পিউবিক স্থানে লোমের আবির্ভাব হয়।
- গলার স্বর তীক্ষ্ণ হয়।
- বিভিন্ন নারীসুলভ লক্ষণগুলি প্রকাশ পায় এবং মুখে ব্রণ গঠিত হতে পারে।
- জননাঙ্গ পরিণত হয় এবং ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়, যা রজঃচক্র শুরু করে এবং ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বয়ঃসন্ধিকাল কাকে বলে? বয়ঃসন্ধিকালে একটি ছেলে এবং একটি মেয়ের দেহে যে পরিবর্তনগুলি ঘটে, সেগুলি সম্পর্কে লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, “জীবনের প্রবহমানতা”-এর “বৃদ্ধি ও বিকাশ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।র জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





মন্তব্য করুন