এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বিংশ শতকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে সংঘটিত কৃষক বিদ্রোহগুলির সাধারণ বৈশিষ্ট্য কী ছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বিংশ শতকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে সংঘটিত কৃষক বিদ্রোহগুলির সাধারণ বৈশিষ্ট্য কী ছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বিংশ শতকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে সংঘটিত কৃষক বিদ্রোহগুলির সাধারণ বৈশিষ্ট্য কী ছিল?
ভারতে ব্রিটিশ রাজত্বের ইতিহাস অনেকাংশে গ্রামীণ কৃষিজীবি সম্প্রদায়ভুক্ত মানুষের জীবন-জীবিকা ও স্বাধীনতা রক্ষার মরণপন সংগ্রামের ইতিহাস।
বিংশ শতকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে সংঘটিত কৃষক বিদ্রোহগুলির বৈশিষ্ট্য
ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত –
বেশ কিছু আন্দোলন কৃষক আন্দোলন হিসেবে শুরু হলেও পরে সেগুলি জমিদার, মহাজন ও ইংরেজ-বিরোধী আন্দোলনের রূপ নেয়। উদাহরণস্বরূপ ওয়াহাবি, ফরাজি, পাগলপন্থী প্রভৃতি বিদ্রোহের কথা বলা যায়।
পরস্পর বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত –
ইতিহাসের এই পর্বে সংঘটিত কৃষক আন্দোলনগুলি ছিল পরস্পর বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত এবং অনেকক্ষেত্রেই সুষ্ঠ পরিকল্পনাহীন। এদের মধ্যে পারস্পরিক সংযোগ বলে কিছু ছিল না। সব থেকে বড়ো কথা, আন্দোলনগুলিকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে যে ঐক্য ও সংহতি গড়ে উঠেছিল, আন্দোলনের পরিসমাপ্তির সঙ্গে সঙ্গে তারও অবসান ঘটে।
সংকীর্ণ আদর্শ –
জাতীয়তাবাদী বা অন্য কোনো মহান আদর্শের জন্য কৃষকরা আন্দোলনে শামিল হয়নি। সাধারণত সামন্ততান্ত্রিক শোষণ, নিপীড়ন, অনাচার, মহাজনী শোষণ, করভার প্রভৃতি থেকে মুক্তি পাওয়ার তাগিদেই তারা আন্দোলনে নেমেছিল।
নিম্নবর্গের নেতৃত্ব –
অধিকাংশ ক্ষেত্রেই বিদ্রোহগুলির নেতৃত্ব দিয়েছিলেন নিম্নবর্গের মানুষজন। অংশগ্রহণকারীদের ভেতর থেকেই কোনো সাধারণ কৃষক আন্দোলনের নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হতেন।
বিংশ শতকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে সংঘটিত কৃষক বিদ্রোহগুলির মন্তব্য –
ব্রিটিশ শাসনের প্রথম শতকে সংঘটিত এইসব কৃষক বিদ্রোহগুলি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবাসীর প্রথম প্রতিবাদ এবং চরিত্রগত বিচারে নিঃসন্দেহে জাতীয়তাবাদে সিক্ত ও সংগ্রামী চেতনায় পরিপূর্ণ।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বিংশ শতকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে সংঘটিত কৃষক বিদ্রোহগুলির সাধারণ বৈশিষ্ট্য কী ছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “বিংশ শতকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে সংঘটিত কৃষক বিদ্রোহগুলির সাধারণ বৈশিষ্ট্য কী ছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment