ক্রোমোজোমের মুখ্য এবং গৌণ খাঁজ কী? ক্রোমোজোমের মুখ্য এবং গৌণ খাঁজের মধ্যে পার্থক্য

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্রোমোজোমের মুখ্য বা প্রাথমিক খাঁজ এবং গৌণ খাঁজ কী? ক্রোমোজোমের মুখ্য বা প্রাথমিক খাঁজ এবং গৌণ খাঁজের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ক্রোমোজোমের মুখ্য বা প্রাথমিক খাঁজ এবং গৌণ খাঁজ কী? ক্রোমোজোমের মুখ্য বা প্রাথমিক খাঁজ এবং গৌণ খাঁজের মধ্যে পার্থক্য লেখো।

ক্রোমোজোমের মুখ্য বা প্রাথমিক খাঁজ এবং গৌণ খাঁজ কী?

ক্রোমোজোমের মুখ্য বা প্রাথমিক খাঁজ – ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারযুক্ত হেটেরোক্রোমাটিন দ্বারা গঠিত অরঞ্জিত স্থানকে মুখ্য খাঁজ বা প্রাথমিক খাঁজ বলে।

গৌণ খাঁজ – মুখ্য খাঁজ ছাড়াও কোনো কোনো ক্রোমোজোমে এক বা একাধিক সংকোচন থাকে। এদের গৌণ খাঁজ বলে। কোশচক্রের ইন্টারফেজ দশায় ক্রোমোজোমের গৌণ খাঁজ অংশটি নিউক্লিয়োলাসের সঙ্গে যুক্ত থাকে এবং টেলোফেজ দশায় নিউক্লিয়োলাস সৃষ্টিতে অংশগ্রহণ করে। তাই একে নিউক্লিয়োলার অরগানাইজার রিজিয়ন (NOR) বলে।

ক্রোমোজোমের মুখ্য বা প্রাথমিক খাঁজ এবং গৌণ খাঁজের মধ্যে পার্থক্য লেখো।

ক্রোমোজোমের মুখ্য বা প্রাথমিক খাঁজ এবং গৌণ খাঁজের মধ্যে পার্থক্য –

মুখ্য বা প্রাথমিক খাঁজগৌণ খাঁজ
প্রতিটি ক্রোমোজোমের অরঞ্জিত, নির্দিষ্ট খাঁজযুক্ত অঞ্চলকে মুখ্য খাঁজ বলে।ক্রোমোজোমের মুখ্য খাঁজ ছাড়াও অপর একটি খাঁজ অঞ্চলকে গৌণ খাঁজ বলে।
মুখ্য খাঁজ অংশের সঙ্গে সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে।গৌণ খাঁজ অংশের সঙ্গে নিউক্লিয়োলার অরগানাইজার যুক্ত থাকে।
একটি ক্রোমোজোমে একটিমাত্র মুখ্য খাঁজ থাকে।একটি ক্রোমোজোমে এক বা একাধিক গৌণ খাঁজ থাকে।
ক্রোমোজোমের বিভাজনে সাহায্য করে।নিউক্লিয়োলাস পুনরায় গঠন করতে সাহায্য করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্রোমোজোমের মুখ্য বা প্রাথমিক খাঁজ এবং গৌণ খাঁজ কী? ক্রোমোজোমের মুখ্য বা প্রাথমিক খাঁজ এবং গৌণ খাঁজের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ কী? যানবাহন থেকে নির্গত ধোঁয়া কীভাবে বায়ুকে দূষিত করে?

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ ও যানবাহনের ধোঁয়ায় বায়ুদূষণ

দূষণ কাকে বলে? দূষণের প্রকারভেদগুলি কী কী? এবং তাদের সংজ্ঞা দাও।

দূষণ কাকে বলে ও দূষণের প্রকারভেদ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ লেখো।

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সাধু ও চলিত রীতি

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সমাস

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও অব্যয়