এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “চুম্বকের উপর তড়িৎপ্রবাহের ক্রিয়া দেখাতে ওরস্টেডের পরীক্ষাটি বর্ণনা করো। অথবা, একটি সহজ পরীক্ষার দ্বারা তড়িৎপ্রবাহের চৌম্বক ক্রিয়া প্রমাণ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “চুম্বকের উপর তড়িৎপ্রবাহের ক্রিয়া দেখাতে ওরস্টেডের পরীক্ষাটি বর্ণনা করো। অথবা, একটি সহজ পরীক্ষার দ্বারা তড়িৎপ্রবাহের চৌম্বক ক্রিয়া প্রমাণ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

চুম্বকের উপর তড়িৎপ্রবাহের ক্রিয়া দেখাতে ওরস্টেডের পরীক্ষাটি বর্ণনা করো।
অথবা, একটি সহজ পরীক্ষার দ্বারা তড়িৎপ্রবাহের চৌম্বক ক্রিয়া প্রমাণ করো।
বিজ্ঞানী ওরস্টেড প্রথম তড়িৎপ্রবাহের চুম্বকীয় ফলের বিষয়টি পরীক্ষার সাহায্যে দেখান।
পরীক্ষা – একটি পরিবাহী তার AB -কে উত্তর-দক্ষিণ বরাবর রাখা হল। ওই তারের নীচে তারের সমান্তরালে উত্তর-দক্ষিণ মুখ করে একটি চুম্বকশলাকা রাখা হল।


পর্যবেক্ষণ – এখন তারের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ পাঠালে শলাকার বিক্ষেপ ঘটবে ও শলাকাটি তারের দিকের সঙ্গে তির্যকভাবে অবস্থান করবে। তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত দিকে করলে চুম্বকশলাকার বিক্ষেপ উলটো দিকে হতে দেখা যাবে। আবার শলাকাটি তারের উপরে রেখে তড়িৎপ্রবাহ পাঠালে তড়িৎপ্রবাহের একই অভিমুখের জন্য শলাকার বিক্ষেপ পূর্বের বিপরীত দিকে হবে। প্রবাহমাত্রা বেশি হলে বিক্ষেপ বেশি হবে, তড়িৎ প্রবাহমাত্রা কম হলে বিক্ষেপ কম হবে। তারটিকে শলাকার উপরে বা নীচে শলাকাটির দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে রেখে প্রবাহ পাঠালে শলাকার কোনো বিক্ষেপ হবে না।
ফলাফল –
| পরিবাহী তারের অবস্থান | প্রবাহের অভিমুখ | চুম্বক শলাকার উত্তর মেরুর (N) বিক্ষেপ |
| চুম্বক শলাকার উপরে | দক্ষিণ থেকে উত্তরে | পশ্চিম দিকে |
| চুম্বক শলাকার উপরে | উত্তর থেকে দক্ষিণে | পূর্ব দিকে |
| চুম্বক শলাকার নীচে | দক্ষিণ থেকে উত্তরে | পূর্ব দিকে |
| চুম্বক শলাকার নীচে | উত্তর থেকে দক্ষিণে | পশ্চিম দিকে |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “চুম্বকের উপর তড়িৎপ্রবাহের ক্রিয়া দেখাতে ওরস্টেডের পরীক্ষাটি বর্ণনা করো। অথবা, একটি সহজ পরীক্ষার দ্বারা তড়িৎপ্রবাহের চৌম্বক ক্রিয়া প্রমাণ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “চুম্বকের উপর তড়িৎপ্রবাহের ক্রিয়া দেখাতে ওরস্টেডের পরীক্ষাটি বর্ণনা করো। অথবা, একটি সহজ পরীক্ষার দ্বারা তড়িৎপ্রবাহের চৌম্বক ক্রিয়া প্রমাণ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment