পরিবেশের মৌলিক উপাদানগুলির ঘাটতি হয় না -এর কারণ কী?

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পরিবেশের মৌলিক উপাদানগুলির ঘাটতি হয় না-এর কারণ কী? পরিবেশদূষণে বাতাসে উপস্থিত অতিরিক্ত নাইট্রোজেনের ভূমিকা কী?” — নিয়ে আলোচনা করব।

এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ” -এর “নাইট্রোজেন চক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পরিবেশের মৌলিক উপাদানগুলির ঘাটতি হয় না-এর কারণ কী? পরিবেশদূষণে বাতাসে উপস্থিত অতিরিক্ত নাইট্রোজেনের ভূমিকা কী?

পরিবেশের মৌলিক উপাদানগুলির ঘাটতি হয় না-এর কারণ কী?

পরিবেশের মৌলিক উপাদানগুলি অবিরাম ব্যবহার করা সত্ত্বেও উপাদানগুলির ঘাটতি হয় না, তার প্রধান কারণগুলি হল –

  • জৈব ভূ-রাসায়নিক চক্র – পরিবেশ থেকে মৌলগুলি জীবদেহে প্রবেশ করলেও জৈব ভূ-রাসায়নিক চক্রের (Biogeochemical Cycle) মাধ্যমে তা পুনরায় পরিবেশে ফিরে যায়, ফলে পরিবেশে মৌলগুলির ঘাটতি হয় না।
  • রেচন ও পচন প্রক্রিয়া – জীব পরিবেশ থেকে যেসব মৌল উপাদানগুলি গ্রহণ করে, তা রেচন ক্রিয়ার মাধ্যমে বা মৃত্যুর পরে দেহ পচনের দ্বারা পুনরায় তা পরিবেশে ফিরিয়ে দেয়।

পরিবেশদূষণে বাতাসে উপস্থিত অতিরিক্ত নাইট্রোজেনের ভূমিকা কী?

পরিবেশদূষণে এবং ক্ষতিকর পরিবর্তনে বাতাসে উপস্থিত অতিরিক্ত নাইট্রোজেনের দুটি প্রধান ভূমিকা নিচে আলোচনা করা হলো –

  1. অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি – নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলি, যেমন – NO₂, N₂O-এর গ্রিনহাউস প্রভাব থাকে। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পেলে এই নাইট্রোজেনের অক্সাইডগুলির পরিমাণও বৃদ্ধি পায়। ফলে এগুলি বৃষ্টির জলের সঙ্গে দ্রবীভূত হয়ে অ্যাসিড বৃষ্টি (Acid Rain) ঘটায়, যা মাটিতে এবং জলের সঙ্গে মিশ্রিত হয়ে অম্লত্ব বৃদ্ধি করে।
  2. জলজ প্রাণীদের ক্ষতি – এই অক্সাইডগুলি জলাশয়ে মিশে জলে দ্রবীভূত O₂ (অক্সিজেন)-এর চাহিদা বাড়িয়ে দেয়, যার ফলে জলজ প্রাণীদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে এবং তাদের ব্যাপক ক্ষতি হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পরিবেশের মৌলিক উপাদানগুলির ঘাটতি হয় না-এর কারণ কী? পরিবেশদূষণে বাতাসে উপস্থিত অতিরিক্ত নাইট্রোজেনের ভূমিকা কী?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ” -এর “নাইট্রোজেন চক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Please Share This Article

Related Posts

জৈব ভূ-রাসায়নিক চক্র কাকে বলে? জৈব ভূ-রাসায়নিক চক্রের কটি দশা ও কী কী?

জৈব ভূ-রাসায়নিক চক্র কাকে বলে? জৈব ভূ-রাসায়নিক চক্রের কটি দশা ও কী কী?

ডিনাইট্রিফিকেশন বলতে কী বোঝো? ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ার একটি তাৎপর্য উল্লেখ করো।

ডিনাইট্রিফিকেশন বলতে কী বোঝো ও এর তাৎপর্য – মাধ্যমিক জীবনবিজ্ঞান

নাইট্রোজেন চক্রে অণুজীবদের ভূমিকা কী? পতঙ্গভুক উদ্ভিদরা কীভাবে মাটিতে N₂-এর মাত্রা বৃদ্ধি করে?

নাইট্রোজেন চক্রে অণুজীব ও পতঙ্গভুক উদ্ভিদের ভূমিকা

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জৈব ভূ-রাসায়নিক চক্র কাকে বলে? জৈব ভূ-রাসায়নিক চক্রের কটি দশা ও কী কী?

ডিনাইট্রিফিকেশন বলতে কী বোঝো ও এর তাৎপর্য – মাধ্যমিক জীবনবিজ্ঞান

নাইট্রোজেন চক্রে অণুজীব ও পতঙ্গভুক উদ্ভিদের ভূমিকা

পরিবেশের মৌলিক উপাদানগুলির ঘাটতি হয় না -এর কারণ কী?

নাইট্রোজেন চক্রে অণুজীবদের ভূমিকা ও পতঙ্গভুক উদ্ভিদের গুরুত্ব