অষ্টম শ্রেণি বাংলা – নাটোরের কথা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

Souvick

Home » অষ্টম শ্রেণি বাংলা – নাটোরের কথা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের ষষ্ঠ পাঠের অন্তর্গত ‘নাটোরের কথা’-এর কিছু ‘রচনাধর্মী প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

নাটোরের কথা - অষ্টম শ্রেণী - বাংলা - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

স্বদেশি যুগের কার্যকলাপ কেমন ছিল?

ইংরেজরা ভারতবাসীদের শোষণ ও অত্যাচারে পর্যুদস্ত করে ফেলেছিল। তাতে বিপন্ন এবং বিরক্ত দেশবাসী গোপনে মিলিত হয়ে ইংরেজ বিতাড়নের উদ্দেশ্যে পরিকল্পনা করতে থাকে। তারা দলবদ্ধ হয়ে ইংরেজদের ওপর আঘাত হানার পরিকল্পনা করে। একেই বলা হয় স্বদেশি কার্যকলাপ। এই স্বাদেশিকতার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে তারা ইংরেজদের সুযোগমতো আঘাত করে এবং আক্রমণ করে। এতে বহু দেশবাসীর প্রাণ যায়। তথাপি বলা যায়, 1947 খ্রিস্টাব্দের স্বাধীনতা এইসকল মানুষের প্রাণদানের ফলেই এসেছিল।

নাটোরের সংক্ষিপ্ত বর্ণনা দাও।

নাটোর জেলা বর্তমান বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। নাটোরের দিঘাপতিয়া রাজবাড়ি বর্তমানে ‘উত্তরা গণভবন’ নামে পরিচিত। নাটোরের বিখ্যাত এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা হলেন মহারাজা জগদিন্দ্রনাথ, রানি ভবানী, হেমেন্দ্রকুমার রায়, রাজা প্রসন্ননাথ রায় প্রমুখ। নাটোরের কাঁচাগোল্লা বিখ্যাত। নাটোরের কয়েকটি বিখ্যাত দর্শনীয় স্থান হলো— উত্তরা গণভবন, চলনবিল, বুধপাড়া কালিমন্দির, লালপুরের পদ্মার চর, শহিদ সাগর, ধরাইল জমিদারবাড়ি ইত্যাদি।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের ষষ্ঠ পাঠের অন্তর্গত ‘নাটোরের কথা’-এর কিছু ‘রচনাধর্মী প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।