অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – অগ্ন্যুদ্‌গম – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দ্বিতীয় অধ্যায় ‘অস্থিত পৃথিবী’-এর উপবিভাগ ‘অগ্ন্যুদ্গম’ (Volcanism) থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির স্কুলের ভূগোল পরীক্ষার জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক (চাকরির) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণি ভূগোল - অস্থিত পৃথিবী - অগ্ন্যুদ্‌গম - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অগ্ন্যুদ্‌গম (Volcanism) কাকে বলে?

ভূ-অভ্যন্তরের গলিত সান্দ্র ম্যাগমা, গ্যাস, জলীয় বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্য দিয়ে বিস্ফোরণসহ প্রচণ্ড জোরে অথবা ধীর, শান্তভাবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার প্রক্রিয়াকে অগ্ন্যুদ্‌গম বলে।

ভূ-গাঠনিক প্রক্রিয়া (Structural Process) কাকে বলে?

‘Geotectonic’ শব্দটির উদ্ভব ঘটেছে গ্রিক শব্দ ‘Tecton’ থেকে। গ্রিক দেশের স্থাপত্য তথা ভাস্কর্যের দেবতা ছিলেন Tecton। এই ‘Geotectonic’ কথার অর্থ হলো, ‘ভূগঠন’। সুতরাং, যে-সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে পৃথিবীতে বিভিন্ন ধরনের ভূমিরূপের গঠন সম্পন্ন হয়, তাকেই ভূ-গাঠনিক প্রক্রিয়া বলে।

অগ্ন্যুৎপাতকে ভূ-গাঠনিক প্রক্রিয়া (Structural Process) বলা হয় কেন?

অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠে লাভা সঞ্চিত হয়ে লাভা মালভূমি, সমভূমি, আগ্নেয়গিরি এমনকি ভূত্বকের শিলাস্তরের মধ্যে ম্যাগমা সঞ্চিত হয়ে ডাইক, সিল, ব্যাথোলিথ প্রভৃতি বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়। তাই অগ্ন্যুৎপাত একপ্রকার ভূ-গাঠনিক প্রক্রিয়া।

ভূ-অন্তস্থ প্রক্রিয়া (Endogenetic Process) বলতে কী বোঝো?

ভূ-অভ্যন্তরীণ শক্তি দ্বারা ভূপৃষ্ঠে ভূমিরূপ গঠনের প্রক্রিয়াকে ভূ-অন্তস্থ প্রক্রিয়া বলা হয়। এটি দু-প্রকার –

  1. দীর্ঘ সময়ব্যাপী ধীর প্রক্রিয়া (যেমন – সমুদ্রপৃষ্ঠের উত্থান-পতন)।
  2. আকস্মিক প্রক্রিয়া (যেমন – অগ্ন্যুদ্‌গম, ভূমিকম্প)।

ভূ-বহিস্থ প্রক্রিয়া (Exogenetic Process) বলতে কী বোঝো?

ভূপৃষ্ঠের বাইরের বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন—নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ দ্বারা ক্ষয়, সঞ্চয় ও বহন কাজের মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ভূ-বহিস্থ প্রক্রিয়া। এই প্রক্রিয়া সাধারণত দীর্ঘ সময় ধরে ধীরভাবে চলতে থাকে।

বিদার অগ্ন্যুদ্‌গম কাকে বলে?

ভূপৃষ্ঠের বাইরের বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন—নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ দ্বারা ক্ষয়, সঞ্চয় ও বহন কাজের মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ভূ-বহিস্থ প্রক্রিয়া। এই প্রক্রিয়া সাধারণত দীর্ঘ সময় ধরে ধীরভাবে চলতে থাকে।

‘আ আ’ লাভা (Aa Aa Lava) কী?

ভূপৃষ্ঠের বাইরের বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন—নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ দ্বারা ক্ষয়, সঞ্চয় ও বহন কাজের মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ভূ-বহিস্থ প্রক্রিয়া। এই প্রক্রিয়া সাধারণত দীর্ঘ সময় ধরে ধীরভাবে চলতে থাকে।

‘পা হো হো’ লাভা (Pa Hoe Hoe Lava) কী?

যে লাভা অত্যন্ত পাতলা, বহুদূর প্রবাহিত হয় এবং প্রবাহের সময় ওপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে পাকানো দড়ির মতো হয়, হাওয়াই দ্বীপপুঞ্জের ভাষায় তাকে ‘পা হো হো’ লাভা বলে।

সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে?

পৃথিবীপৃষ্ঠের যেসব আগ্নেয়গিরিতে উৎপত্তির সময়কাল থেকে আজ পর্যন্ত অগ্ন্যুৎপাত হয়ে চলেছে অথবা ঘন ঘন অগ্ন্যুৎপাত হয়, তাকে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি বলে।

সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে?

পৃথিবীপৃষ্ঠের যেসব আগ্নেয়গিরি অতীতে জীবন্ত ছিল, বর্তমানে অগ্ন্যুৎপাত আপাতত বন্ধ আছে, কিন্তু অদূর ভবিষ্যতে যে-কোনো সময় অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা আছে, তাকে সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি বলে।

মৃত আগ্নেয়গিরি কাকে বলে?

যেসব আগ্নেয়গিরিতে উৎপত্তির সময় অগ্ন্যুৎপাত ঘটেছে, বর্তমানে আগ্নেয় পদার্থ নির্গত হচ্ছে না এবং ভবিষ্যতে অগ্ন্যুৎপাত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, তাকে মৃত বা নিষ্ক্রিয় আগ্নেয়গিরি বলে।


আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দ্বিতীয় অধ্যায় ‘অস্থিত পৃথিবী’ এর উপবিভাগ ‘অগ্ন্যুদ্গম’ থেকে কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলি পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

অস্থিত পৃথিবী - অগ্ন্যুদ্‌গম - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – অগ্ন্যুদ্‌গম – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অস্থিত পৃথিবী - অগ্ন্যুদ্‌গম - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – অগ্ন্যুদ্‌গম – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অস্থিত পৃথিবী - অগ্ন্যুদ্‌গম - অষ্টম শ্রেণি ভূগোল - টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – অগ্ন্যুদ্‌গম – টীকা

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – অগ্ন্যুদ্‌গম – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – অগ্ন্যুদ্‌গম – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – অগ্ন্যুদ্‌গম – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – অগ্ন্যুদ্‌গম – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায় – অস্থিত পৃথিবী – অগ্ন্যুদ্গম – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর