অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দ্বিতীয় অধ্যায় ‘অস্থিত পৃথিবী’ এর উপবিভাগ ‘ভূমিকম্প’ থেকে কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক (চাকরির) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অস্থিত পৃথিবী - ভূমিকম্প
Contents Show

ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

ভূ-অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের উদ্ভব হয়, তাকে বলে ভূমিকম্পের – (কেন্দ্র / উপকেন্দ্র / প্রতিপাদ কেন্দ্র)।

উত্তর – কেন্দ্র।

ভূমিকম্প কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে – (50-100 / 100-150 / 150-200) কিমি গভীরে থাকে।

উত্তর – 150-200 কিমি।

ভূমিকম্পের কেন্দ্রের সোজাসুজি ভূপৃষ্ঠের ওপরের স্থানটিকে ভূমিকম্পের – (কেন্দ্র / উপকেন্দ্র / প্রতিপাদ কেন্দ্র) বলে।

উত্তর – উপকেন্দ্র।

ভূমিকম্পের সর্বাধিক ক্ষয়ক্ষতির কারণ – (প্রাথমিক তরঙ্গ / গৌণ তরঙ্গ / পৃষ্ঠ তরঙ্গ)।

উত্তর – পৃষ্ঠ তরঙ্গ।

ভূমিকম্প তরঙ্গগুলির মধ্যে – (P / S / L) তরঙ্গ কেন্দ্রমন্ডলের ভিতরে (অন্তঃকেন্দ্রমণ্ডল) প্রবেশ করতে পারে।

উত্তর – ‘S’ তরঙ্গ।

সর্বাপেক্ষা ভূমিকম্পপ্রবণ দেশ হল – (চীন / জাপান / ভারত / আমেরিকা)।

উত্তর – জাপান।

পৃথিবীর ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলি অবস্থিত – (সমভূমিতে / মালভূমিতে / পাত সীমানায়)।

উত্তর – পাত সীমানায়।

রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা এক একক বাড়ার অর্থ ক্ষয়ক্ষতির মাত্রা আগের এককের থেকে – (তিনগুণ / পাঁচগুণ / সাতগুণ / দশগুণ বৃদ্ধি) পাওয়া।

উত্তর – দশগুণ।

তীব্র ভূমিকম্পের সৃষ্টি হয় – (অপসারী / অভিসারী / নিরপেক্ষ) পাত সীমানায়।

উত্তর – অভিসারী।

পৃথিবীর – (ভঙ্গিল / স্তূপ / ক্ষয়জাত / সঞ্চয়জাত) পার্বত্য অঞ্চল ভূমিকম্পপ্রবণ।

উত্তর – ভঙ্গিল।

নেপালের বিধ্বংসী ভূমিকম্প ঘটে – (26 ডিসেম্বর 2004 / 25 এপ্রিল 2014 / 25 এপ্রিল 2015 / 12 মার্চ 2015)।

উত্তর – 25 এপ্রিল 2015।

কঠিন ও তরল উভয়ের মধ্যে দিয়েই প্রবাহিত হয় – (P / S / L / R) তরঙ্গ।

উত্তর – P তরঙ্গ।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় – (কেন্দ্র / উপকেন্দ্র / প্রতিপাদ) অঞ্চল।

উত্তর – উপকেন্দ্র অঞ্চল।

উপকেন্দ্র থেকে দূরে ক্রমশ ক্ষয়ক্ষতির পরিমাণ – (কমতে থাকে / বাড়তে থাকে / একই থাকে)।

উত্তর – কমতে থাকে।

উপকেন্দ্র থেকে দূরে ক্রমশ ক্ষয়ক্ষতির পরিমাণ – (কমতে থাকে / বাড়তে থাকে / একই থাকে)।

উত্তর – 7.9।

ভূমিকম্প প্রবণতার বিচারে ভারতকে – (4 / 5 / 6 / 10) টি অঞ্চলে ভাগ করা যায়।

উত্তর – 5টি।

2004 সালে ভারত মহাসাগরের নীচে সৃষ্টি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল – (7.9 / 8.0 / 8.9 / 4.0)।

উত্তর – 8.9।

L বা পৃষ্ঠ তরঙ্গের উৎপত্তিস্থল – (কেন্দ্র / উপকেন্দ্র / ভূকেন্দ্র)।

উত্তর – উপকেন্দ্র।

প্রথম সিসমোগ্রাফ যন্ত্র তৈরি করেন – (বিজ্ঞানী রিখটার / মিলনে / মার্কালি / হ্যাডলি)।

উত্তর – বিজ্ঞানী মিলনে।

ভূমিকম্পের একটি কৃত্রিম কারণ হল – (অগ্ন্যুদ্গম / উল্কাপাত / ধস / জলাধার নির্মাণ)।

উত্তর – জলাধার নির্মাণ।

দু-এক কথায় উত্তর দাও

পৃথিবীপৃষ্ঠের হঠাৎ কম্পনকে কী বলা হয়?

পৃথিবীপৃষ্ঠের হঠাৎ কম্পনকে ভূমিকম্প বলা হয়।

যে তরঙ্গ সবার আগে ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রে আসে, তাকে কী বলে?

যে তরঙ্গ সবার আগে ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রে আসে, তাকে প্রাথমিক তরঙ্গ বা ‘P’ তরঙ্গ বলে।

লাভ তরঙ্গ ও র‍্যালে তরঙ্গ কোন্ মূল তরঙ্গের অন্তর্গত?

লাভ তরঙ্গ ও র‍্যালে তরঙ্গ পৃষ্ঠ তরঙ্গের অন্তর্গত।

ভূমিকম্পের কোন্ তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী? অথবা, পৃথিবীতে প্রথম এসে পৌঁছোয় কোন্ তরঙ্গ?

ভূমিকম্পের ‘P’ তরঙ্গ তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী।

কোন্ স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়?

রিখটার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়।

রিখটার স্কেল কে আবিষ্কার করেন?

রিখটার স্কেল চার্লস রিখটার আবিষ্কার করেন।

ভূমিকম্পের ফলে সিসমোগ্রাফ যন্ত্রের কাগজের ওপর যে দাগ পড়ে তাকে কী বলে?

ভূমিকম্পের ফলে সিসমোগ্রাফ যন্ত্রের কাগজের ওপর যে দাগ পড়ে তাকে সিসমোগ্রাম বলে।

সিমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের সময় যে রেখাচিত্রটি তৈরি হয় তাকে বলে ___।

সিমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের সময় যে রেখাচিত্রটি তৈরি হয় তাকে সিসমোগ্রাম বলে।

ভারতের একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলের নাম লেখো।

ভারতের একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলের নাম হলো হিমালয় পার্বত্য অঞ্চল।

সান-আন্দ্রিজ চ্যুতি কোন্ দুটি পাতের মধ্যে অবস্থিত?

সান-আন্দ্রিজ চ্যুতি উত্তর আমেরিকান পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাত, এই দুটি পাতের মধ্যে অবস্থিত।

ভারতের ভূমিকম্পপ্রবণ দুটি রাজ্যের নাম লেখো।

ভারতের একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলের নাম হলো হিমালয় পার্বত্য অঞ্চল।

2001 সালের 26 জানুয়ারি ভারতের কোথায় ভূমিকম্প হয়?

2001 সালের 26 জানুয়ারি ভারতের গুজরাটের ভুজে ভূমিকম্প হয়।

কোন্ দুটি তরঙ্গকে একত্রে দেহতরঙ্গ বলে?

‘P’ ও ‘S’ দুটি তরঙ্গকে একত্রে দেহতরঙ্গ বলে।

কোন্ ভূমিকম্প তরঙ্গের গতি সবচেয়ে কম?

পৃষ্ঠ ভূমিকম্প তরঙ্গের গতি সবচেয়ে কম।

সাম্প্রতিককালে করাচির কাছে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কী?

সাম্প্রতিককালে করাচির কাছে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম হলো ‘কাদার দ্বীপ’।

মহারাষ্ট্রের কয়না জলাধারের ভূমিকম্পটি কত সালে হয়েছিল?

মহারাষ্ট্রের কয়না জলাধারের ভূমিকম্পটি 1967 সালে হয়েছিল।

ভূমিকম্প কেন্দ্রের ঠিক সোজাসুজি ওপরে আমার অবস্থান। আমি কে?

উপকেন্দ্র।

আমি একটি ভূকম্পন তরঙ্গ, কঠিন মাধ্যমের মধ্য দিয়ে আমি যেতে পারি না। আমি কে?

‘S’ তরঙ্গ।

আমাকে ভূপৃষ্ঠে কম্পনের পরিমাণ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। আমি কে?

সিসমোগ্রাফ যন্ত্র।

আমি মহাসাগরের তলদেশে ভূকম্পনের ফলে সৃষ্ট সামুদ্রিক জলোচ্ছ্বাস। আমি কে?

সুনামি।

পাত সঞ্চরণের ফলে আমি সৃষ্টি হই। সমুদ্রের তলদেশে আমি সৃষ্টি হলে বিধ্বংসী সুনামি সৃষ্টি হয়। – আমি কে?

ভূমিকম্প।

ভূপৃষ্ঠের নীচে আমার অবস্থান। আমার এখান থেকেই ভূকম্প তরঙ্গের সৃষ্টি হয়। – আমি কে?

ভূমিকম্পের কেন্দ্র।

আমি ক্যালিফোর্নিয়ার উত্তর-দক্ষিণে বিস্তৃত ভূমিকম্পপ্রবণ এক বিখ্যাত ট্রান্সফর্ম চ্যুতি। – আমি কে?

সান-আন্দ্রিজ চ্যুতি।

শূন্যস্থান পূরণ করো।

P তরঙ্গের গড় গতিবেগ ___ কিমি / সেকেন্ড।

উত্তর – P তরঙ্গের গড় গতিবেগ 6 কিমি / সেকেন্ড

ভূমিকম্পের ___ তরঙ্গ তরল মাধ্যমের মধ্যে প্রবাহিত হতে পারে না।

উত্তর – ভূমিকম্পের S তরঙ্গ তরল মাধ্যমের মধ্যে প্রবাহিত হতে পারে না।

ভূপৃষ্ঠের কম্পন পরিমাপক যন্ত্রটি হল ___।

উত্তর – ভূপৃষ্ঠের কম্পন পরিমাপক যন্ত্রটি হল সিসমোগ্রাফ

রিখটার স্কেলে ___ -এর বেশি মাত্রার ভূমিকম্পে বিরাট ক্ষয়ক্ষতি হয়।

উত্তর – রিখটার স্কেলে 6 -এর বেশি মাত্রার ভূমিকম্পে বিরাট ক্ষয়ক্ষতি হয়।

পৃথিবীর 70 শতাংশ ভূমিকম্প ঘটে ___ বলয়ে।

উত্তর – পৃথিবীর 70 শতাংশ ভূমিকম্প ঘটে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে।

জাপানের কোবেতে 1995 সালে ঘটে যাওয়া ভূমিকম্পের কেন্দ্র ছিল মাত্র ___ কিমি গভীরে। 

উত্তর – জাপানের কোবেতে 1995 সালে ঘটে যাওয়া ভূমিকম্পের কেন্দ্র ছিল মাত্র 15 কিমি গভীরে।

ভূমিকম্পের সমতীব্রতাবিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয়, তাকে ___ বলে।

উত্তর – ভূমিকম্পের সমতীব্রতাবিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয়, তাকে আইসোসিসমাল লাইন বলে।

2004 সালের বিধ্বংসী ভূমিকম্পের কেন্দ্র ___ মহাসাগরের তলদেশে ছিল।

উত্তর – 2004 সালের বিধ্বংসী ভূমিকম্পের কেন্দ্র ভারত মহাসাগরের তলদেশে ছিল।

রিখটার স্কেলের মান ___।

উত্তর – রিখটার স্কেলের মান 0-10

জাপানি শব্দ ‘সুনামি’ -এর অর্থ ___।

উত্তর – জাপানি শব্দ ‘সুনামি’ -এর অর্থ পোতাশ্রয় তরঙ্গ

ঠিক-ভুল নির্বাচন করো

পৃথিবীর প্রায় প্রতিটি পাত সীমানা অত্যন্ত ভূমিকম্পপ্রবণ।

উত্তর – ঠিক [✓]

P ও S তরঙ্গ দেহতরঙ্গের অন্তর্ভুক্ত।

উত্তর – ঠিক [✓]

র‍্যালে তরঙ্গ ও লাভ তরঙ্গ তরঙ্গের অন্তর্ভুক্ত।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – L তরঙ্গ।

সিসমোগ্রাফ যন্ত্রে সর্বপ্রথম P তরঙ্গ ধরা পড়ে।

উত্তর – ঠিক [✓]

কেন্দ্র ও উপকেন্দ্র যত বেশি দূরে থাকে ভূমিকম্প তত ধ্বংসাত্মক হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – কাছে থাকলে।

উত্তর আমেরিকায় সানফ্রান্সিসকো শহর ভূমিকম্পপ্রবণ।

উত্তর – ঠিক [✓]

S তরঙ্গ আগে ভূপৃষ্ঠে এসে পৌঁছোয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – P তরঙ্গ।

S তরঙ্গের গতিবেগ সবচেয়ে বেশি।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – P তরঙ্গ।

চার্লস রিখটার সিসমোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – রিখটার স্কেল।

ভারতের উত্তর-পূর্ব পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ।

উত্তর – ঠিক [✓]

পৃথিবীর সমস্ত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্পপ্রবণ।

উত্তর – ঠিক [✓]

আগ্নেয়গিরি অঞ্চল ভূমিকম্পপ্রবণ হয় না।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ভূমিকম্পপ্রবণ।

সম্পর্ক নির্ধারণ করো।

ভূমিকম্পের দেশ : জাপান :: ভূমিকম্পহীন দেশ : ___।

উত্তর – ভূমিকম্পের দেশ : জাপান :: ভূমিকম্পহীন দেশ : ব্রাজিল

সিলিকার পরিমাণ বেশি : ___ :: সিলিকার পরিমাণ কম : ক্ষারকীয় লাভা।

উত্তর – সিলিকার পরিমাণ বেশি : আম্লিক লাভা :: সিলিকার পরিমাণ কম : ক্ষারকীয় লাভা।

ভূমিকম্পের কেন্দ্র : ___ :: ভূমিকম্পের উপকেন্দ্র : ভূপৃষ্ঠ।

উত্তর – ভূমিকম্পের কেন্দ্র : ভূ-অভ্যন্তর :: ভূমিকম্পের উপকেন্দ্র : ভূপৃষ্ঠ।

প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়বলয় : জাপানের ফুজিয়ামা : ___ : ইটালির ভিসুভিয়াস।

উত্তর – প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়বলয় : জাপানের ফুজিয়ামা : মধ্য মহাদেশীয় আগ্নেয়বলয় : ইটালির ভিসুভিয়াস।

বামদিকের সঙ্গে ডানদিক মেলাও।

বামদিকডানদিকউত্তর
1. প্রাথমিক তরঙ্গi. কঠিন মাধ্যমে যেতে পারে না1. → vii.
2. গৌণ তরঙ্গii. চার্লস রিখটার2. → i.
3. পৃষ্ঠ তরঙ্গiii. ভূমিকম্পের কেন্দ্র3. → v.
4. সুনামিiv. ভূমিকম্পের উপকেন্দ্র4. → viii.
5. ভূমিকম্পের উৎসv. সর্বাপেক্ষা বিধ্বংসী5. → iii.
6. সর্বাধিক ক্ষতিগ্রস্ত অঞ্চলvi. অভিসারী পাতসীমানা6. → iv.
7. রিখটার স্কেলvii. ভূপৃষ্ঠে প্রথম পৌঁছোয়7. → ii.
8. বিশাল জলোচ্ছ্বাসviii. বিশাল জলোচ্ছ্বাস8. → vi.

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দ্বিতীয় অধ্যায় ‘অস্থিত পৃথিবী’ এর উপবিভাগ ‘ভূমিকম্প’ থেকে কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

অস্থিত পৃথিবী - ভূমিকম্প - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্নোত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অস্থিত পৃথিবী - ভূমিকম্প - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অস্থিত পৃথিবী - ভূমিকম্প - অষ্টম শ্রেণি ভূগোল - টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – টীকা

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর