অষ্টম শ্রেণি ভূগোল – উত্তর আমেরিকা – কানাডার শিল্ড অঞ্চল – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’ এর উপবিভাগ ‘কানাডার শিল্ড অঞ্চল’ থেকে কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণির ভূগোল: কানাডার শিল্ড অঞ্চল (সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর)

শিল্ড কী?

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অবস্থিত অতি প্রাচীন শিলা গঠিত মালভূমি অঞ্চলকে শিল্ড বলা হয়। ‘শিল্ড’ কথাটির অর্থ হল – ‘বর্ম’ বা ‘শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড’। এই ভূখণ্ড বর্ম-এর মতো মজবুত বলেই একে শিল্ড বলা হয়। পৃথিবীতে মোট 11টি শিল্ড অঞ্চল আছে। এর মধ্যে কানাডিয়ান শিল্ড বৃহত্তম।

কানাডিয়ান শিল্ড অঞ্চলের সীমানা নির্দেশ করো।

কানাডার উত্তর-পূর্ব দিকে এই শিল্ড অঞ্চল অবস্থিত। ইংরেজি ‘V’ আকৃতিবিশিষ্ট কানাডার শিল্ড অঞ্চল হাডসন উপসাগরকে তিনদিক (পূর্ব, পশ্চিম, দক্ষিণ) থেকে বেষ্টন করে আছে। কানাডিয়ান শিল্ডের উত্তরে সুমেরু মহাসাগর, হাডসন উপসাগর, বাফিন উপসাগর, ল্যাব্রাডর সাগর, বিউফোর্ট সাগর, ডেভিস প্রণালী ও হাডসন প্রণালী; দক্ষিণে পঞ্চহ্রদ (সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি, অন্টারিও) ও সেন্ট লরেন্স উপত্যকা; পূর্বে ল্যাব্রাডর উচ্চভূমি ও আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা, রেনডিয়ার, উইনিপেগ প্রভৃতি হ্রদ ও ম্যাকেঞ্জি নদী উপত্যকা অবস্থিত।

কানাডিয়ান শিল্ডের ভৌগোলিক অবস্থান ও ক্ষেত্রমান উল্লেখ করো।

ভৌগোলিক অবস্থান – কানাডিয়ান শিল্ড অঞ্চলটি পূর্বে 55° পশ্চিম দ্রাঘিমা (ল্যাব্রাডর হাইল্যান্ড) থেকে পশ্চিমে 120° পশ্চিম দ্রাঘিমারেখা (গ্রেট বিয়ার হ্রদ) এবং দক্ষিণে 45° উত্তর অক্ষাংশ (অন্টারিও লেক) থেকে উত্তরে 83° উত্তর অক্ষরেখার (এলিসমেয়ার দ্বীপের উত্তরপ্রান্ত) মধ্যে অবস্থিত।

ক্ষেত্রমান – সমগ্র অঞ্চলটির ক্ষেত্রমান প্রায় 46 লক্ষ বর্গকিমি, অর্থাৎ সমগ্র কানাডার মোট আয়তনের প্রায় অর্ধেক অংশ অধিকার করে আছে।

কানাডিয়ান শিল্ড অঞ্চলের মৃত্তিকা কী প্রকৃতির?

কানাডিয়ান শিল্ড অঞ্চলটি প্রাচীন কঠিন শিলাগঠিত মালভূমি হওয়ায় আবহবিকারের প্রভাব অত্যন্ত কম। সে কারণে এখানকার অধিকাংশ স্থানে মৃত্তিকার স্তর খুব পাতলা বা অগভীর।

  • অঞ্চলটির অধিকাংশ স্থানে হিমবাহ সৃষ্ট বালি ও কাঁকরযুক্ত অনুর্বর মাটি আছে।
  • দক্ষিণ দিকে সরলবর্গীয় বনভূমি ও মিশ্র বনভূমি অঞ্চলে অম্লধর্মী ধূসর বাদামি বর্ণের অনুর্বর পডজল জাতীয় মৃত্তিকা আছে।
  • উত্তরের হাডসন উপসাগরের তীরবর্তী ও দক্ষিণ-পূর্বাংশের সেন্ট লরেন্স নদীর তীরবর্তী অঞ্চলে উর্বর পলল কাদামাটি লক্ষ করা যায়।

কানাডিয়ান শিল্ডের উত্তরাংশে শৈবাল ও গুল্মজাতীয় উদ্ভিদ দেখা যায় কেন?

শিল্ড অঞ্চলের উত্তরাংশটি অতি শীতল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। এখানে বছরে 7-8 মাস উষ্ণতা হিমাঙ্কের নীচে থাকে। তাই এই সময় কোনো উদ্ভিদ জন্মাতে পারে গঠন হতে পারে না। তবে 2-3 মাস গ্রীষ্মকাল বিরাজ করে ও সেই সময় উষ্ণতা সামান্য বৃদ্ধি পাওয়ায় (গড় 10°C) কিছুটা বরফ গললে সেই বরফমুক্ত অংশে শৈবাল ও গুল্মজাতীয় উদ্ভিদ জন্মায়।

কানাডিয়ান শিল্ড অঞ্চলের জীবজন্তুগুলির নাম লেখো।

কানাডিয়ান শিল্ড অঞ্চলের সরলবর্গীয় বনভূমিতে প্রচণ্ড ঠান্ডার জন্য বড়ো বড়ো লোমযুক্ত জীবজন্তু দেখা যায়। যেমন – বলগা হরিণ, বিভার, বনবিড়াল, লোমশ কুকুর, সিলভার ফক্স, মিংক প্রভৃতি।


আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’ এর উপবিভাগ ‘কানাডার শিল্ড অঞ্চল’ থেকে কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর