অষ্টম শ্রেণি ভূগোল – উত্তর আমেরিকা – কানাডার শিল্ড অঞ্চল – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’-এর উপবিভাগ ‘কানাডার শিল্ড অঞ্চল’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির স্কুলের ভূগোল পরীক্ষার জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক (চাকরির) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Contents Show

অষ্টম শ্রেণির ভূগোল: কানাডার শিল্ড অঞ্চল (উত্তর আমেরিকা) – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

কানাডিয়ান শিল্ড মূলত – (পার্বত্যভূমি / মালভূমি / সমভূমি / উপকূল) অঞ্চল।

উত্তর – মালভূমি অঞ্চল

হ্যামিলটন একটি – (উত্তর / দক্ষিণ / পূর্ব / পশ্চিম) বাহিনী নদী।

উত্তর – পূর্ব বাহিনী নদী

কানাডিয়ান শিল্ডের অধিকাংশ নদী – (উত্তর / দক্ষিণ / পূর্ব / পশ্চিম) বাহিনী।

উত্তর – উত্তর বাহিনী

কানাডিয়ান শিল্ড অঞ্চলের বৃহত্তম হ্রদ – (রেনডিয়ার / আথাবাস্কা / উইনিপেগ / মিচিগান)।

উত্তর – উইনিপেগ

কানাডিয়ান শিল্ড অঞ্চলে গ্রীষ্ম – (দীর্ঘস্থায়ী / অল্পস্থায়ী / ক্ষণস্থায়ী)।

উত্তর – ক্ষণস্থায়ী

নিউজপ্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম – (রাশিয়া / মার্কিন যুক্তরাষ্ট্র / চীন / কানাডা)।

উত্তর – কানাডা

অ্যালুমিনিয়াম শিল্পের জন্য বিখ্যাত – (সাডবেরি / আরভিজ / টরেন্টো / নোরান্ডা)।

উত্তর – আরভিজ

পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর হল – (আটলান্টা / মেক্সিকো / অন্টারিও)।

উত্তর – আটলান্টা

কানাডিয়ান শিল্ড অঞ্চলের উত্তর প্রান্তে – (কোরিয়াক / স্যামোয়েদ / এস্কিমো / বান্টুরা) বাস করে।

উত্তর – এস্কিমো

সুমেরু বৃত্তের নিকট অবস্থিত একটি বিখ্যাত নগরী হল – (ইনুভিক / পোর্ট আর্থার / সাডবেরি / কলকাতা)।

উত্তর – ইনুভিক

মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহখনি – (ইলিনয় / মারকোয়েট / মেসাবি / ডাকোটা)।

উত্তর – মেসাবি

কানাডীয় শিল্ড অঞ্চলের ভূমিরূপ প্রধানত – (নদী / বায়ু / হিমবাহ / সমুদ্র) তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে। 

উত্তর – হিমবাহ

দু-এক কথায় উত্তর দাও

‘শিল্ড’ কথাটির অর্থ কী?

‘শিল্ড’ কথাটির অর্থ হলো মালভূমি বা ঢাল।

উত্তর আমেরিকার কোন্ অঞ্চল পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত?

উত্তর আমেরিকার কানাডার শিল্ড অঞ্চল পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত।

‘কানাডিয়ান শিল্ড’-এর অপর নাম কী?

‘কানাডিয়ান শিল্ড’-এর অপর নাম হলো লরেন্সিয়ান উচ্চভূমি।

কোন্ উপসাগরের তিনদিকে কানাডিয়ান শিল্ড অবস্থিত?

হাডসন উপসাগরের তিনদিকে কানাডিয়ান শিল্ড অবস্থিত।

কানাডিয়ান শিল্ডের ক্ষেত্রমান কত?

কানাডিয়ান শিল্ডের ক্ষেত্রমান হলো 46 বর্গকিমি।

কানাডার শিল্ড অঞ্চলের আকৃতি কীরূপ?

কানাডার শিল্ড অঞ্চলের আকৃতি ‘V’ অক্ষরের মতো।

কানাডার দুটি গম্বুজাকৃতি উচ্চভূমির নাম লেখো।

কানাডার দুটি গম্বুজাকৃতি উচ্চভূমির নাম হলো হ্যালিবার্টন, টর্নগ্যাট।

কোন্ নদীপথকে ‘কানাডার প্রাণরেখা’ বলে?

সেন্ট লরেন্স নদীপথকে ‘কানাডার প্রাণরেখা’ বলে।

কানাডিয়ান শিল্ড অঞ্চলে অবস্থিত দুটি হ্রদের নাম লেখো।

কানাডিয়ান শিল্ড অঞ্চলে অবস্থিত দুটি হ্রদের নাম হলো গ্রেট বিয়ার ও গ্রেট স্লেভ।

সাসকাচুয়ান নদীটি কোন্ হ্রদে পড়েছে?

সাসকাচুয়ান নদীটি উইনিপেগ হ্রদে পড়েছে।

কানাডার দীর্ঘতম নদী কোনটি?

কানাডার দীর্ঘতম নদী হলো ম্যাকেঞ্জি।

কানাডিয়ান শিল্ডের উত্তর প্রান্ত কোন্ জলবায়ুর অন্তর্গত?

কানাডিয়ান শিল্ডের উত্তর প্রান্ত তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত।

কানাডার উত্তর প্রান্তে কীরকম স্বাভাবিক উদ্ভিদ জন্মায়?

কানাডার উত্তর প্রান্তে শ্যাওলা জাতীয় স্বাভাবিক উদ্ভিদ জন্মায়।

স্বর্ণ উত্তোলনের জন্য উত্তর আমেরিকার কোন্ অঞ্চল বিখ্যাত?

স্বর্ণ উত্তোলনের জন্য উত্তর আমেরিকার টিমিনিস্, শেরিডন অঞ্চল বিখ্যাত।

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি কোনটি?

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি হলো টিমিনিসের হলিঞ্জার।

কানাডার শিল্ড অঞ্চলের ধাতু নিষ্কাশন কেন্দ্রের নাম লেখো।

কানাডার শিল্ড অঞ্চলের ধাতু নিষ্কাশন কেন্দ্রের নাম হলো ফ্লিন ফ্লোন ও নোরান্ডা।

পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম কী?

পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম হলো সাডবেরি।

কানাডিয়ান শিল্ডের প্রধান কাগজ শিল্পকেন্দ্রটির নাম কী?

কানাডিয়ান শিল্ডের প্রধান কাগজ শিল্পকেন্দ্রটির নাম হলো পাইন পয়েন্ট।

কানাডার একটি গুরুত্বপূর্ণ রেলপথের নাম করো।

কানাডার একটি গুরুত্বপূর্ণ রেলপথের নাম হলো কানাডিয়ান প্যাসিফিক রেলপথ।

কানাডিয়ান শিল্ড অঞ্চলের জনঘনত্ব কত?

কানাডিয়ান শিল্ড অঞ্চলের জনঘনত্ব হলো প্রতি বর্গকিমিতে 2 জন।

কানাডিয়ান শিল্ড অঞ্চলে বসবাসকারী একটি উপজাতির নাম লেখো।

কানাডিয়ান শিল্ড অঞ্চলে বসবাসকারী একটি উপজাতির নাম হলো এস্কিমো।

কানাডার রাজধানীর নাম কী?

কানাডার রাজধানীর নাম হলো অটোয়া।

সাডবেরি শহর কোন্ হ্রদের তীরে অবস্থান করছে?

সাডবেরি শহর হুরন হ্রদের তীরে অবস্থান করছে।

পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত?

পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র বাফেলোতে অবস্থিত।

অ্যাক্রন কেন বিখ্যাত?

অ্যাক্রন বিখ্যাত কারণ পৃথিবীর রবার রাজধানীরূপে।

শূন্যস্থান পূরণ করো

কানাডিয়ান শিল্ড অঞ্চল ___-এর অন্তর্গত।

উত্তর – কানাডিয়ান শিল্ড অঞ্চল আঙ্গারাল্যান্ড-এর অন্তর্গত।

___ ও ___ হল কানাডিয়ান শিল্ডের দুটি পাহাড়।

উত্তর – লরেনটাইডটর্নগ্যাট হল কানাডিয়ান শিল্ডের দুটি পাহাড়।

___ পর্বত হল কানাডিয়ান শিল্ডের সম্প্রসারিত অংশ।

উত্তর – অ্যাডিরনড্যাক পর্বত হল কানাডিয়ান শিল্ডের সম্প্রসারিত অংশ।

কানাডিয়ান শিল্ডের ___ একটি অন্তর্বাহিনী নদী।

উত্তর – কানাডিয়ান শিল্ডের সাসকাচুয়ান একটি অন্তর্বাহিনী নদী।

চার্চিল নদীটি ___ উপসাগরে পতিত হয়েছে।

উত্তর – চার্চিল নদীটি হাডসন উপসাগরে পতিত হয়েছে।

___ নদী উইনিপেগ হ্রদ থেকে উৎপন্ন হয়ে ___ উপসাগরে পড়েছে।

উত্তর – নেলসন নদী উইনিপেগ হ্রদ থেকে উৎপন্ন হয়ে হাডসন উপসাগরে পড়েছে।

শিল্ড অঞ্চলের উত্তর প্রান্তে ___ জলবায়ু বিরাজমান।

উত্তর – শিল্ড অঞ্চলের উত্তর প্রান্তে তুন্দ্রা জলবায়ু বিরাজমান।

কানাডিয়ান শিল্ড অঞ্চলের ___ দিকে প্রেইরি তৃণভূমি অঞ্চল অবস্থিত।

উত্তর – কানাডিয়ান শিল্ড অঞ্চলের পশ্চিম দিকে প্রেইরি তৃণভূমি অঞ্চল অবস্থিত।

কানাডিয়ান শিল্ড অঞ্চলের মিশ্র অরণ্যভূমিতে ___ রং-এর মৃত্তিকা লক্ষ করা যায়।

উত্তর – কানাডিয়ান শিল্ড অঞ্চলের মিশ্র অরণ্যভূমিতে ধূসর বাদামি রং-এর মৃত্তিকা লক্ষ করা যায়।

কাগজ শিল্পের জন্য ___ পৃথিবী বিখ্যাত।

উত্তর – কাগজ শিল্পের জন্য ভ্যাঙ্কুবার পৃথিবী বিখ্যাত।

পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে ___।

উত্তর – পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে ক্যালিফোর্নিয়ার হলিউডে

শিল্ড অঞ্চলের ফোর্ট সিম্পসন-এ ___ শিল্পকেন্দ্র গড়ে উঠেছে।

উত্তর – শিল্ড অঞ্চলের ফোর্ট সিম্পসন-এ ফার শিল্পকেন্দ্র গড়ে উঠেছে।

ইয়োলোনাইফ ___ ও ___ খনির জন্য প্রসিদ্ধ।

উত্তর – ইয়োলোনাইফ স্বর্ণ ইউরেনিয়াম খনির জন্য প্রসিদ্ধ।

কানাডার শিল্ড অঞ্চলের সর্বপ্রধান শিল্প ___।

উত্তর – কানাডার শিল্ড অঞ্চলের সর্বপ্রধান শিল্প কাগজ শিল্প

___ উত্তোলনে কানাডা বিশ্বে প্রথম।

উত্তর – অ্যাসবেস্টস উত্তোলনে কানাডা বিশ্বে প্রথম।

___ কানাডিয়ান শিল্ডের বৃহত্তম শহর।

উত্তর – মন্ট্রিল কানাডিয়ান শিল্ডের বৃহত্তম শহর।

ফোর্ট উইলিয়াম এবং পোর্ট আর্থার শহর দুটি সম্মিলিতভাবে ___ শহর নামে পরিচিত।

উত্তর – ফোর্ট উইলিয়াম এবং পোর্ট আর্থার শহর দুটি সম্মিলিতভাবে থান্ডার বে শহর নামে পরিচিত।

আমেরিকা যুক্তরাষ্ট্রের ___ রাজ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়।

উত্তর – আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়।

ঠিক-ভুল নির্বাচন করো

কানাডায় বিশ্বের বৃহত্তম তামার খনি আছে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – নিকেল খনি

মন্ট্রিল উইনিপেগ হ্রদের তীরে অবস্থিত।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – কানাডার শিল্ড অঞ্চল

কানাডার শিল্ড অঞ্চলটি ‘U’ আকৃতিবিশিষ্ট।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ‘V’ আকৃতিবিশিষ্ট

কানাডিয়ান শিল্ড একটি নবীন ভূখণ্ড।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – প্রাচীন

লিংক্স একপ্রকার বনবিড়াল।

উত্তর – ঠিক [✓]

কানাডিয়ান শিল্ড অঞ্চলটির ভূমি শিলাময় ও মৃত্তিকাহীন।

উত্তর – ঠিক [✓]

রকি পর্বতমালা থেকে আথাবাস্কা নদী উৎপন্ন হয়েছে।

উত্তর – ঠিক [✓]

কানাডিয়ান শিল্ড অঞ্চল আমেরিকার সবচেয়ে কৃষিসমৃদ্ধ অঞ্চল।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – শিল্পসমৃদ্ধ

কানাডার শৈবাল ও শ্যাওলাকে ‘তুন্দ্রা’ উদ্ভিদ বলে।

উত্তর – ঠিক [✓]

লার্চ একটি পর্ণমোচী বৃক্ষ।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – সরলবর্গীয়

বামদিকের সঙ্গে ডানদিক মেলাও

বামদিকডানদিকউত্তর
1. প্রাচীন ভূখণ্ডi. কম খরচে / বিনা খরচে জলপথে পরিবহণ1. → ii.
2. সরলবর্গীয় গাছের হালকা কাঠii. কানাডার শিল্ড অঞ্চল2. → i.

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’ এর উপবিভাগ ‘কানাডার শিল্ড অঞ্চল’ থেকে কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলি পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর