অষ্টম শ্রেণির ভূগোল প্রথম অধ্যায়: পৃথিবীর অন্দরমহল – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের প্রথম অধ্যায় ‘পৃথিবীর অন্দরমহল’-এর কিছু ‘পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

ভূত্বক (Crust), গুরুমণ্ডল (Mantle) ও কেন্দ্রমণ্ডলের (Core) মধ্যে তুলনামূলক আলোচনা করো।

অথবা, কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যে পার্থক্য লেখো।

ভূত্বক (Crust), গুরুমণ্ডল (Mantle) ও কেন্দ্রমণ্ডলের (Core) মধ্যে তুলনা –

বিষয়ভূত্বক (Crust)গুরুমণ্ডল (Mantle)কেন্দ্রমণ্ডল (Core)
সংজ্ঞাসবার ওপরে অবস্থিত হালকা ও কঠিন পদার্থে গঠিত যে স্তরটি পৃথিবীকে শক্ত আবরণে মুড়ে রেখেছে, তাকে ভূত্বক (Crust) বলে।ভূত্বকের নীচ থেকে কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃত স্তরটিকে বলা হয় গুরুমণ্ডল।পৃথিবীর প্রায় কেন্দ্রস্থলে অবস্থিত সর্বাধিক ভারী ও ঘনত্বযুক্ত পদার্থ সমন্বিত স্তরটিকে কেন্দ্রমণ্ডল বলে।
গভীরতাভূপৃষ্ঠ থেকে প্রায় 40 কিমি।40 কিমি থেকে প্রায় 2,900 কিমি।2,900 কিমি থেকে কেন্দ্র পর্যন্ত প্রায় 6,370 কিমি।
উৎপত্তিভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হওয়ার ফলে কঠিন পদার্থ সমৃদ্ধ হয়ে এই স্তর সৃষ্টি হয়েছে।ভূ-অভ্যন্তরস্থ চাপে পদার্থসমূহ ঘনত্ব অনুযায়ী স্তরে স্তরে সজ্জিত হয়ে এই স্তর সৃষ্টি করেছে।মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সর্বাধিক ঘনত্বযুক্ত পদার্থগুলি কেন্দ্রীভূত হয়ে এই স্তরের সৃষ্টি করেছে।
বিস্তার40 কিমি।2,860 কিমি।3,471 কিমি।
উপাদানসিলিকা (Si), ম্যাগনেশিয়াম (Mg), অ্যালুমিনিয়াম (Al)।লোহা (Fe), নিকেল (Ni), ম্যাগনেশিয়াম (Mg), ক্রোমিয়াম (Cr)।লোহা (Fe), নিকেল (Ni)।
উপরিভাগ1. সিয়াল (3–10 কিমি)
2. সিমা (30–60 কিমি)।
1. ক্রোফেসিমা (30–700 কিমি)
2. নিফেসিমা (700–2,900 কিমি)।
1. বহিঃকেন্দ্রমণ্ডল (2,900–5,100 কিমি)
2. অন্তঃকেন্দ্রমণ্ডল (5,100–6,370 কিমি)।
গড় উষ্ণতাঅপেক্ষাকৃত কম। গড়ে প্রায় 15° সে.।2000° সে. – 3000° সে.।4000° সে. – 5000° সে.।
ঘনত্বপ্রায় 2.2–2.9 গ্রাম/ঘনসেমি।প্রায় 3.4–5.6 গ্রাম/ঘনসেমি।প্রায় 9.1–13.1 গ্রাম/ঘনসেমি।
ভূমিকম্প তরঙ্গP, S, L সবকটি তরঙ্গই চলাচল করতে পারে।P ও S তরঙ্গ চলাচল করতে পারে।কেবল P তরঙ্গ চলাচল করতে পারে।

সিয়াল (Sial) ও সিমার (Sima) মধ্যে পার্থক্যগুলি লেখো।

সিয়াল (Sial) ও সিমার (Sima) মধ্যে পার্থক্য –

বিষয়সিয়াল (Sial)সিমা (Sima)
প্রকৃতিমহাদেশীয় ভূত্বক।মহাসাগরীয় ভূত্বক।
অবস্থানসিয়াল স্তর সিমার ওপরে অবস্থিত।সিমা, সিয়ালের নীচে অবস্থিত।
গভীরতাগড় গভীরতা 30–60 কিমি।গড় গভীরতা 5 কিমি।
উপাদানসিলিকন (Si) ও অ্যালুমিনিয়াম (Al) দ্বারা গঠিত। তাই নাম SIAL।সিলিকন (Si) ও ম্যাগনেশিয়াম (Mg) দ্বারা গঠিত। তাই নাম SIMA।
ঘনত্ব2.6–2.8 গ্রাম/ঘনসেমি।2.8–2.9 গ্রাম/ঘনসেমি।
ওজনঅপেক্ষাকৃত হালকা স্তর।অপেক্ষাকৃত ভারী স্তর।
শিলাপ্রধানত গ্রানাইট জাতীয় শিলায় গঠিত।প্রধানত ব্যাসাল্ট জাতীয় শিলায় গঠিত।
বিযুক্তিরেখাসিয়ালের শেষসীমায় রয়েছে কনরাড বিযুক্তি।সিমার শেষসীমায় রয়েছে মোহোরোভিসিক বিযুক্তি।
গুরুত্বমানবজীবনে সিয়ালের গুরুত্ব অপেক্ষাকৃত বেশি।মানবজীবনে সিমার গুরুত্ব অপেক্ষাকৃত কম।

ক্রোফেসিমা (Crofesima) ও নিফেসিমার (Nifesima) মধ্যে পার্থক্যগুলি লেখো।

ক্রোফেসিমা (Crofesima) ও নিফেসিমার (Nifesima) মধ্যে পার্থক্য –

বিষয়ক্রোফেসিমা (Crofesima)নিফেসিমা (Nifesima)
বিস্তারভূ-অভ্যন্তরে 30–700 কিমি পর্যন্ত বিস্তৃত।ভূ-অভ্যন্তরে 700–2,900 কিমি পর্যন্ত বিস্তৃত।
উপাদানক্রোমিয়াম (Cr), লোহা (Fe), সিলিকন (Si) ও ম্যাগনেশিয়াম (Mg) দ্বারা গঠিত। তাই নাম Crofesima।নিকেল (Ni), লোহা (Fe), সিলিকন (Si) ও ম্যাগনেশিয়াম (Mg) দ্বারা গঠিত। তাই নাম Nifesima।
ঘনত্ব3.4–4.4 গ্রাম/ঘনসেমি।4.4–5.6 গ্রাম/ঘনসেমি।
বিযুক্তিরেখামোহোরোভিসিক ও রেপিত্তি বিযুক্তিরেখার মধ্যে অবস্থিত।রেপিত্তি ও গুটেনবার্গ বিযুক্তিরেখার মধ্যে অবস্থিত।

বহিঃকেন্দ্রমণ্ডল (Outer Core) ও অন্তঃকেন্দ্রমণ্ডলের (Inner Core) মধ্যে পার্থক্যগুলি লেখো।

বহিঃকেন্দ্রমণ্ডল (Outer Core) ও অন্তঃকেন্দ্রমণ্ডলের (Inner Core) মধ্যে পার্থক্য –

বিষয়বহিঃকেন্দ্রমণ্ডল (Outer Core)অন্তঃকেন্দ্রমণ্ডল (Inner Core)
বিস্তারভূ-অভ্যন্তরে 2,900–5,100 কিমি পর্যন্ত বিস্তৃত।ভূ-অভ্যন্তরে 5,100–6,370 কিমি পর্যন্ত বিস্তৃত।
ঘনত্ব9.1–12.3 গ্রাম/ঘনসেমি।12.3–13.1 গ্রাম/ঘনসেমি।
চাপ ও তাপচাপ ও তাপ অপেক্ষাকৃত কম।চাপ ও তাপ অপেক্ষাকৃত বেশি।
পদার্থের অবস্থাপদার্থ অর্ধকঠিন, সান্দ্র অবস্থায় আছে।প্রচণ্ড চাপে পদার্থ কঠিন অবস্থায় আছে।
বিযুক্তিরেখাগুটেনবার্গ বিযুক্তিরেখা থেকে লেহম্যান বিযুক্তিরেখার মধ্যে অবস্থিত।লেহম্যান বিযুক্তিরেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত।

ম্যাগমা (Magma) ও লাভার (Lava) মধ্যে পার্থক্য লেখো।

ম্যাগমা (Magma) ও লাভার (Lava) মধ্যে পার্থক্য –

বিষয়ম্যাগমা (Magma)লাভা (Lava)
সংজ্ঞাভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গলিত অবস্থায় থাকলে, তাকে ম্যাগমা বলে।ভূগর্ভের গলিত উত্তপ্ত ম্যাগমা ফাটল বা আগ্নেয়গিরি দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসলে, তাকে লাভা বলে।
প্রকৃতিম্যাগমা হলো ভূ-অভ্যন্তরের বিভিন্ন প্রকার খনিজের তরল মিশ্রণ।লাভা হলো ভূপৃষ্ঠে সঞ্চিত বিভিন্ন প্রকার খনিজের তরল ও কঠিন মিশ্রণ।
গ্যাস ও বাষ্পম্যাগমায় বিভিন্ন গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে।লাভায় গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে না।
তাপমাত্রাম্যাগমার তাপমাত্রা লাভা অপেক্ষা বেশি।লাভার তাপমাত্রা ম্যাগমা অপেক্ষা কম।
রূপান্তরম্যাগমা ধীরে ধীরে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়।লাভা দ্রুত জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়।
ভূমিরূপসিল, ডাইক, ব্যাথোলিথ প্রভৃতি ম্যাগমা সৃষ্ট ভূমিরূপ।লাভা মালভূমি, লাভাক্ষেত্র প্রভৃতি লাভা সৃষ্ট ভূমিরূপ।

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের প্রথম অধ্যায় ‘পৃথিবীর অন্দরমহল’ এর ‘পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

চাপবলয় ও বায়ুপ্রবাহ - অষ্টম শ্রেণি ভূগোল - টীকা

অষ্টম শ্রেণির ভূগোল – ‘চাপবলয় ও বায়ুপ্রবাহ’ (চতুর্থ অধ্যায়) – গুরুত্বপূর্ণ টীকা

চাপবলয় ও বায়ুপ্রবাহ - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – চাপবলয় ও বায়ুপ্রবাহ – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

চাপবলয় ও বায়ুপ্রবাহ - অষ্টম শ্রেণি ভূগোল - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – চাপবলয় ও বায়ুপ্রবাহ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণির ভূগোল – ‘চাপবলয় ও বায়ুপ্রবাহ’ (চতুর্থ অধ্যায়) – গুরুত্বপূর্ণ টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – চাপবলয় ও বায়ুপ্রবাহ – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – চাপবলয় ও বায়ুপ্রবাহ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – শিলা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – শিলা – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর