আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দশম অধ্যায় ‘দক্ষিণ আমেরিকা’ এর উপবিভাগ ‘আমাজন অববাহিকা’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ (Short Questions and Answers) নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অষ্টম শ্রেণির ভূগোল দশম অধ্যায়: আমাজন অববাহিকা (দক্ষিণ আমেরিকা) প্রশ্ন ও উত্তর
ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
আমাজন নদী অববাহিকার আয়তন প্রায় – (42 / 80 / 90 / 100) লক্ষ বর্গকিমি।
উত্তর – 42 লক্ষ বর্গকিমি
আমাজন অববাহিকার গড় উচ্চতা – (160 মিটার / 170 মিটার / 180 মিটার / 230 মিটার)।
উত্তর – 180 মিটার
আমাজন নদীর মোহানা প্রায় – (90 / 200 / 400 / 500) কিমি চওড়া।
উত্তর – 400 কিমি চওড়া
আমাজন অববাহিকায় – (পরিচলন / শৈলোৎক্ষেপ / ঘূর্ণবাত) পদ্ধতিতে বৃষ্টি হয়।
উত্তর – পরিচলন পদ্ধতিতে বৃষ্টি হয়
আমাজন অববাহিকার প্রধান বনজ উৎপন্ন দ্রব্য – (বাদাম / আলু / কলা / বেদানা)।
উত্তর – বাদাম
বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ – (কলম্বিয়া / ব্রাজিল / আর্জেন্টিনা / ভারত)।
উত্তর – ব্রাজিল
আমাজন অববাহিকায় পরিবহণের অন্যতম মাধ্যম হল – (রেলপথ / স্থলপথ / জলপথ / আকাশপথ)।
উত্তর – জলপথ
আমাজন অববাহিকার অন্যতম আদিম অধিবাসী হল – (রেড ইন্ডিয়ান / অ্যামেরিন্ডিয়ান / গুয়াত /বান্টু)।
উত্তর – অ্যামেরিন্ডিয়ান
আমাজন অববাহিকায় – (গান জো আজুল / আমাপা / মানাওস / বেলেম) অঞ্চলে আকরিক লোহা ও ম্যাঙ্গানিজ পাওয়া যায়।
উত্তর – আমাপা
আমাজন নদীর দৈর্ঘ্য – (5437 / 6437 / 7437 / 3237) কিমি।
উত্তর – 6,437 কিমি
শূন্যস্থান পূরণ করো
আমাজন নদী ___ মহাসাগরে পড়েছে।
উত্তর – আমাজন নদী আটলান্টিক মহাসাগরে পড়েছে।
নেগ্রো নদী ___-এর নিকট আমাজনে মিশেছে।
উত্তর – নেগ্রো নদী মানাওস-এর নিকট আমাজনে মিশেছে।
আমাজন অববাহিকার ___ বন্দর দিয়ে রবার রপ্তানি হয়।
উত্তর – আমাজন অববাহিকার মানাওস বন্দর দিয়ে রবার রপ্তানি হয়।
আমাজন অববাহিকায় ‘কালো সোনা’ বলে ___-কে।
উত্তর – আমাজন অববাহিকায় ‘কালো সোনা’ বলে রাবার-কে।
আমাজন অববাহিকার তীক্ষ্ণ দাঁতবিশিষ্ট হিংস্র মাছের নাম ___।
উত্তর – আমাজন অববাহিকার তীক্ষ্ণ দাঁতবিশিষ্ট হিংস্র মাছের নাম পিরানহা।
অ্যানাকোন্ডা সাপ ___ অঞ্চলে দেখা যায়।
উত্তর – অ্যানাকোন্ডা সাপ আমাজন অঞ্চলে দেখা যায়।
আমাজন অববাহিকার ___ অঞ্চলে খনিজ তেল পাওয়া যায়।
উত্তর – আমাজন অববাহিকার গান জো আজুল অঞ্চলে খনিজ তেল পাওয়া যায়।
আমাজন অববাহিকার ___-এ খনিজ তেল শোধনাগার আছে।
উত্তর – আমাজন অববাহিকার ইকুইটস-এ খনিজ তেল শোধনাগার আছে।
___ অরণ্যকে পৃথিবীর ‘জীবন্ত যাদুঘর’ বলে।
উত্তর – সেলভা অরণ্যকে পৃথিবীর ‘জীবন্ত যাদুঘর’ বলে।
দক্ষিণ আমেরিকার ___ দেশে সেলভা অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি।
উত্তর – দক্ষিণ আমেরিকার ব্রাজিল দেশে সেলভা অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি।
আমাজন অববাহিকার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ___।
উত্তর – আমাজন অববাহিকার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 280-300 সেমি।
দু-এক কথায় উত্তর দাও।
পৃথিবীর বৃহত্তম অববাহিকা কোনটি?
পৃথিবীর বৃহত্তম অববাহিকা হলো আমাজন অববাহিকা।
আমাজন অববাহিকার আয়তন কত?
আমাজন অববাহিকার আয়তন হলো 55 লক্ষ বর্গকিমি।
আমাজন নদীর উৎস কোথায়?
আমাজন নদীর উৎস হলো আন্দিজ পর্বতমালার মিশমি শৃঙ্গ।
পেরু থেকে মানাওস পর্যন্ত আমাজন নদী কী নামে পরিচিত?
পেরু থেকে মানাওস পর্যন্ত আমাজন নদী আপুরিম্যাক নামে পরিচিত।
উৎস থেকে পেরুর ইকুইটস পর্যন্ত আমাজন নদী কী নামে পরিচিত?
উৎস থেকে পেরুর ইকুইটস পর্যন্ত আমাজন নদী ম্যারানন নামে পরিচিত।
আমাজনের তিনটি উপনদীর নাম লেখো।
আমাজনের তিনটি উপনদীর নাম হলো নেগ্রো, জাপুরা ও মদিরা।
‘ইলহা-দা-মারাজো’ বা ‘মারাজো’ কী?
‘ইলহা-দা-মারাজো’ বা ‘মারাজো’ হলো পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ।
আমাজন বেসিন প্রধানত কোন্ দেশে অবস্থিত?
আমাজন বেসিন প্রধানত ব্রাজিল দেশে অবস্থিত।
আমাজন অববাহিকায় কী ধরনের জলবায়ু দেখা যায়?
আমাজন অববাহিকায় উষ্ণ ও আর্দ্র নিরক্ষীয় প্রকৃতির জলবায়ু দেখা যায়।
পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের নাম কী?
পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের নাম হলো সেলভা।
আমাজন অববাহিকায় কী ধরনের রাবার গাছ বেশি জন্মায়?
আমাজন অববাহিকায় হিভিয়া নামক রবার গাছ বেশি জন্মায়।
ব্রাজিলের রাজধানীর নাম লেখো।
ব্রাজিলের রাজধানীর নাম হলো রিও-ডি-জেনিরো।
বৃহৎ চাঁদোয়া কোন্ অরণ্যে দেখা যায়?
বৃহৎ চাঁদোয়া সেলভা অরণ্যে দেখা যায়।
প্রথম রবার গাছের সন্ধান কোন্ মহাদেশে পাওয়া যায়?
প্রথম রবার গাছের সন্ধান দক্ষিণ আমেরিকার সেলভা অরণ্যে পাওয়া যায়।
আমাজন অববাহিকার সেলভা অরণ্যের প্রাকৃতিক রবার সংগ্রহকারী উপজাতিটির নাম কী?
আমাজন অববাহিকার সেলভা অরণ্যের প্রাকৃতিক রবার সংগ্রহকারী উপজাতিটির নাম হলো সেরিংগুইরোস।
আমাজনের বিখ্যাত রবার সংগ্রাহক কেন্দ্রের নাম কী?
আমাজনের বিখ্যাত রবার সংগ্রাহক কেন্দ্রের নাম হলো মানাওস।
আমাজন অববাহিকায় বসবাসকারী দুটি উপজাতির নাম করো।
আমাজন অববাহিকায় বসবাসকারী দুটি উপজাতির নাম হলো মুরা, শিপিবো।
আমাজন অববাহিকার বৃহত্তম শহর কোনটি?
আমাজন অববাহিকার বৃহত্তম শহর হলো বেলেম।
পৃথিবীর সমস্ত নদীগুলির মধ্যে আমার জলের পরিমাণ সবচেয়ে বেশি। আমার মোহানায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। – আমি কে?
আমাজন নদী।
‘পৃথিবীর ফুসফুস’ রূপে আমি পরিচিত। প্রায় ৪ লক্ষ উদ্ভিদ প্রজাতির ধারণক্ষেত্র আমি। – আমি কে?
সেলভা।
পৃথিবীর সবচেয়ে বড়ো নদী অববাহিকারূপে আমার পরিচয়। আমি নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত, তাই সারাবছর আমি পরিচলন বৃষ্টিপাত পাই। – আমি কে?
আমাজন অববাহিকা।
পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ বৃক্ষের বনভূমি রূপে আমার পরিচয়। আমি আমাজন নদী অববাহিকা জুড়ে গড়ে উঠেছি। সবচেয়ে বেশি প্রজাতির জীব আমার মধ্যে বাস করে। – আমি কে?
সেলভা অরণ্য।
ঠিক-ভুল নির্বাচন করো
বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা এবং দ্বিতীয় দীর্ঘতম নদী হল আমাজন।
উত্তর – ঠিক [✓]
আমাজন নদীর প্রবল স্রোতে মোহানা থেকে প্রায় 300 কিমি পর্যন্ত সমুদ্রের জল ঘোলা থাকে।
উত্তর – ঠিক [✓]
আমাজন অববাহিকা সম্পূর্ণরূপে চিলিতে অবস্থিত।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ব্রাজিল।
আমাজন অববাহিকা নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে অবস্থিত।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – নিরক্ষীয় জলবায়ু।
আমাজন অববাহিকার অনেক স্থানে স্থানান্তর কৃষিব্যবস্থা প্রচলিত আছে।
উত্তর – ঠিক [✓]
বামদিকের সঙ্গে ডানদিক মেলাও
| বামদিক | ডানদিক | উত্তর |
| 1. আর্মাডিলা | i. আমাজনের মোহানায় অবস্থিত শহর | 1. → iii. |
| 2. ক্যানডর | ii. সাপ | 2. → v. |
| 3. অ্যানাকোন্ডা | iii. প্রাণী | 3. → ii. |
| 4. ম্যাকডালেন | iv. মাছ | 4. → vi. |
| 5. পিরানহা | v. পাখি | 5. → iv. |
| 6. বেলেম | vi. নদী | 6. → i. |
আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দশম অধ্যায় ‘দক্ষিণ আমেরিকা’ এর উপবিভাগ ‘আমাজন অববাহিকা’ থেকে কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।
আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment