আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের একাদশ অধ্যায় ‘ওশিয়ানিয়া’ এর উপবিভাগ ‘মারে-ডার্লিং অববাহিকা’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ (Short Questions and Answers) নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল (Class 8 Geography) পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অষ্টম শ্রেণির ভূগোল একাদশ অধ্যায় ওশিয়ানিয়া: মারে-ডার্লিং অববাহিকা প্রশ্ন ও উত্তর
ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
মারে-ডার্লিং অববাহিকার ক্ষেত্রমান প্রায় – (9 / 10 / 11 / 15) লক্ষ বর্গকিমি।
উত্তর – 11 লক্ষ বর্গকিমি
মারে-ডার্লিং অববাহিকার ভূপ্রকৃতি – (প্রায় সমতল / সমতল / নিম্নভূমি / তরঙ্গায়িত)।
উত্তর – সমতল
অস্ট্রেলিয়ান আল্পসের – (কোসিয়াস্কো / টাউনসেন্ড / স্নোয়ি / রকি) পর্বত থেকে মারে নদী উৎপন্ন হয়েছে।
উত্তর – স্নোয়ি
(ওহিও / লাচলান / লিপে / আমাজন) – মারের একটি উপনদী।
উত্তর – লাচলান
(ওয়ারিগো / গোলবার্ন / মারামবিজি / দামোদর) – ডার্লিং-এর একটি উপনদী।
উত্তর – ওয়ারিগো
মিলডুরা – (গম / আঙুর / পিচ / ধান) উৎপাদনের জন্য বিখ্যাত।
উত্তর – আঙুর
মারে-ডার্লিং অববাহিকায় উন্নত প্রজাতির – (মেরিনো / লিংকন / মার্স / গোরু) সর্বাধিক পালন করা হয়।
উত্তর – মেরিনো
মারে-ডার্লিং অববাহিকার ব্যালারাট অঞ্চল থেকে – (স্বর্ণ / রুপা / তামা / লোহা) উত্তোলন করা হয়।
উত্তর – স্বর্ণ
এবেল তাসমান – (ইংল্যান্ড / পোল্যান্ড / নেদারল্যান্ড / ইটালি)-এর নাবিক ছিলেন।
উত্তর – নেদারল্যান্ড
‘রূপার শহর’ নামে পরিচিত মারে-ডার্লিং অববাহিকার – (এডিলেড / মিলডুরা / ব্রোকেনহিল)।
উত্তর – ব্রোকেনহিল
শূন্যস্থান পূরণ করো
___ মারে নদীর একটি উল্লেখযোগ্য উপনদী।
উত্তর – ডার্লিং মারে নদীর একটি উল্লেখযোগ্য উপনদী।
মারে-ডার্লিং অববাহিকার প্রধান শহর ___।
উত্তর – মারে-ডার্লিং অববাহিকার প্রধান শহর অ্যাডিলেড।
অস্ট্রেলিয়ার ___ অংশে মারে-ডার্লিং অববাহিকা অবস্থিত।
উত্তর – অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব অংশে মারে-ডার্লিং অববাহিকা অবস্থিত।
অ্যাডিলেড শহরটি ___ নদীর তীরে অবস্থিত।
উত্তর – অ্যাডিলেড শহরটি টরেন নদীর তীরে অবস্থিত।
মারে-ডার্লিং অববাহিকার দক্ষিণ-পশ্চিমাংশে ___ গাছের ঝোপঝাড় দেখা যায়।
উত্তর – মারে-ডার্লিং অববাহিকার দক্ষিণ-পশ্চিমাংশে ম্যালিটাস গাছের ঝোপঝাড় দেখা যায়।
ডার্লিং ও ___ মারের দুটি উপনদী।
উত্তর – ডার্লিং ও মারামবিজি মারের দুটি উপনদী।
___অঞ্চলটি গম চাষের জন্য বিখ্যাত।
উত্তর – রিভারিনা অঞ্চলটি গম চাষের জন্য বিখ্যাত।
মারে-ডার্লিং অববাহিকার জলবায়ু ___ প্রকৃতির।
উত্তর – মারে-ডার্লিং অববাহিকার জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির।
মারে-ডার্লিং নদীর মিলিত প্রবাহ ___ হ্রদের মধ্য দিয়ে ___ উপসাগরে পড়েছে।
উত্তর – মারে-ডার্লিং নদীর মিলিত প্রবাহ আলেকজান্দ্রিয়া হ্রদের মধ্য দিয়ে এনকাউন্টার উপসাগরে পড়েছে।
মারে-ডার্লিং বেসিনের উল্লেখযোগ্য পশুজাত দ্রব্য হল ___।
উত্তর – মারে-ডার্লিং বেসিনের উল্লেখযোগ্য পশুজাত দ্রব্য হল পশম।
দু-এক কথায় উত্তর দাও
অস্ট্রেলিয়ার প্রধান নদী কোনটি?
অস্ট্রেলিয়ার প্রধান নদী হলো মারে-ডার্লিং।
মারে-ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার কত শতাংশ স্থান অধিকার করেছে?
মারে-ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার 20 শতাংশ স্থান অধিকার করেছে।
মারে ও ডার্লিং নদীর সম্মিলিত দৈর্ঘ্য কত?
মারে ও ডার্লিং নদীর সম্মিলিত দৈর্ঘ্য হলো 3,752 কিমি।
মারে নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
মারে নদী অস্ট্রেলিয়ান আল্পস্ থেকে উৎপন্ন হয়েছে।
মারে-ডার্লিং নদী কোথায় গিয়ে পড়েছে?
মারে-ডার্লিং নদী এনকাউন্টার উপসাগরে গিয়ে পড়েছে।
মারে তার উপনদী ডার্লিং-এর সঙ্গে কোথায় মিলিত হয়েছে?
মারে তার উপনদী ডার্লিং-এর সঙ্গে ওয়েন্টওয়ার্থ-এ মিলিত হয়েছে।
ডার্লিং নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে?
ডার্লিং নদীর উৎপত্তি নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে হয়েছে।
মারে নদীর ওপর বাঁধ দিয়ে কোন্ জলাধার নির্মাণ করা হয়েছে?
মারে নদীর ওপর বাঁধ দিয়ে হিউম জলাধার নির্মাণ করা হয়েছে।
মারামবিজির ওপর কোন্ বাঁধ নির্মাণ করা হয়েছে?
মারামবিজির ওপর ব্যারিনডাক বাঁধ নির্মাণ করা হয়েছে।
মারে ও মারামবিজির মধ্যবর্তী অঞ্চলকে কী বলে?
মারে ও মারামবিজির মধ্যবর্তী অঞ্চলকে মারে-মারামবিজি দোয়াব বলে।
মারে-ডার্লিং অববাহিকার গড় উচ্চতা কত?
মারে-ডার্লিং অববাহিকার গড় উচ্চতা হলো 200 মিটার।
মারে-ডার্লিং অববাহিকায় কী পদ্ধতিতে জলসেচ করা হয়?
মারে-ডার্লিং অববাহিকায় খাল ও আর্টেজীয় কূপ পদ্ধতিতে জলসেচ করা হয়।
মারে-ডার্লিং অববাহিকার তৃণভূমির নাম কী?
মারে-ডার্লিং অববাহিকার তৃণভূমির নাম হলো ডাউনস্।
মারে-ডার্লিং অববাহিকার প্রধান খনিজ সম্পদগুলি কী কী?
মারে-ডার্লিং অববাহিকার প্রধান খনিজ সম্পদগুলি হলো তামা, সিসা, দস্তা।
ডার্লিং-ডাউনস্ বলতে কী বোঝো?
ডার্লিং-ডাউনস্ বলতে গ্রেট ডিভাইডিং রেঞ্জ পর্বতমালার উত্তরাংশকে বোঝায়।
ডার্লিং নদী ছাড়া মারে নদীর আর একটি প্রধান উপনদী কী?
ডার্লিং নদী ছাড়া মারে নদীর আর একটি প্রধান উপনদী হলো মারামবিজি।
মারে-ডার্লিং নদীর অববাহিকার ঢাল কোন্ দিক থেকে কোন্ দিকে?
মারে-ডার্লিং নদীর অববাহিকার ঢাল উত্তর-পূর্ব দিক থেকে দক্ষিণ-পশ্চিম দিকে।
আমাদের দেশের কোথায় কোথায় প্রবাল দ্বীপ আছে বলো তো?
আমাদের দেশের লাক্ষাদ্বীপ, আমিন্দিভি-মিনিকয় দ্বীপে প্রবাল দ্বীপ আছে।
ঠিক-ভুল নির্বাচন করো
মারে-ডার্লিং বেসিনের ক্ষেত্রমান প্রায় 11 লক্ষ বর্গকিমি।
উত্তর – ঠিক [✓]
অ্যাডিলেড দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী।
উত্তর – ঠিক [✓]
জ্যাকোস বলা হয় প্রেইরি তৃণভূমি অঞ্চলের পশুখামারগুলির শ্রমিকদের।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ডাউনস্।
মারের একটি উপনদী হল বোগান।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ডার্লিং নদী।
মারে ও লাচলান নদীর মাঝে ‘রিভারিনা’ সমভূমি অবস্থিত।
উত্তর – ঠিক [✓]
বামদিকের সঙ্গে ডানদিক মেলাও
| বামদিক | ডানদিক | উত্তর |
| 1. মারে | i. শ্রমিক | 1. → iv. (অস্ট্রেলিয়ান আল্পস্) |
| 2. ওক | ii. উৎকৃষ্ট পশমপ্রদায়ী মেষ | 2. → v. (স্বাভাবিক উদ্ভিদ) |
| 3. মেরিনো | iii. রুপার শহর | 3. → ii. (উৎকৃষ্ট পশমপ্রদায়ী মেষ) |
| 4. ব্রোকেনহিল | iv. অস্ট্রেলিয়ান আল্পস্ | 4. → iii.(রুপার শহর) |
| 5. জ্যাকোস | v. স্বাভাবিক উদ্ভিদ | 5. → i.(শ্রমিক) |
আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের একাদশ অধ্যায় ‘ওশিয়ানিয়া’ এর উপবিভাগ ‘মারে-ডার্লিং অববাহিকা’ থেকে কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।
আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment