আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের একাদশ অধ্যায় ‘ওশিয়ানিয়া’ এর উপবিভাগ ‘ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অষ্টম শ্রেণির ভূগোল: ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
ওশিয়ানিয়া মহাদেশের আনুমানিক লোকসংখ্যা প্রায় – (2.5 / 3 / 3.5 / 5.5) কোটি।
উত্তর – 3.5 কোটি
অস্ট্রেলিয়ার অন্তর্গত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে – (ওক / জলপাই / জারা / পাইন) গাছের চিরসবুজ বন দেখা যায়।
উত্তর – জারা
অস্ট্রেলিয়া – (বক্সাইট / রুপা / টাংস্টেন / লোহা) উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে।
উত্তর – বক্সাইট
‘অস্ট্রেলিয়ার ওপর দিয়ে – (নিরক্ষরেখা / কর্কটক্রান্তি রেখা / মকরক্রান্তি রেখা / সুমেরু বিন্দু) বিস্তৃত আছে।
উত্তর – মকরক্রান্তি রেখা
ওশিয়ানিয়ার দ্বীপগুলিতে জলবায়ুর অন্যতম নিয়ন্ত্রক হল – (অক্ষাংশ / সমুদ্রের অবস্থান / প্রবাল প্রাচীর / আগ্নেয়গিরি)।
উত্তর – সমুদ্রের অবস্থান
(সিংহ / বাঘ / ক্যাঙারু / সাপ) – অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত প্রাণী।
উত্তর – ক্যাঙারু
ফিজি একটি – (প্রবাল / আগ্নেয় / মহাদেশীয় / মহাসাগরীয়) দ্বীপ।
উত্তর – আগ্নেয় দ্বীপ
(মৌনালোয়া / বুয়াপেহু / মাউন্ট কুক) – নিউজিল্যান্ডের একটি জীবন্ত আগ্নেয়গিরি।
উত্তর – রুয়াপেহু
‘অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাঝে – (কার্পেন্টারিয়া উপসাগর / তাসমান সাগর / ক্যারিবিয়ান সাগর / আরব সাগর) অবস্থিত।
উত্তর – তাসমান উপসাগর
নিউজিল্যান্ডের উপকূলীয় সমভূমির নাম – (ক্যান্টারবেরি / ল্যানোস / পম্পাস / প্রেইরি) তৃণভূমি।
উত্তর – ক্যান্টারবেরি
ওশিয়ানিয়া – (উপদ্বীপীয় / মহাদেশীয় / দ্বীপীয় / মহাসাগরীয়) প্রকৃতির মহাদেশ।
উত্তর – দ্বীপীয়
ওশিয়ানিয়া মহাদেশ – (প্রশান্ত / আটলান্টিক / ভারত / কুমেরু) মহাসাগরে অবস্থান করছে।
উত্তর – প্রশান্ত মহাসাগরে
ওশিয়ানিয়ার আয়তন প্রায় – (33 / 44 / 55 / 58) লক্ষ বর্গকিমি।
উত্তর – 44 লক্ষ বর্গকিমি
গ্রেট বেরিয়ার রিফের দৈর্ঘ্য প্রায় – (2,000 / 2,500 / 3,000 / 5,000) কিমি।
উত্তর – 2000 কিমি
অস্ট্রেলিয়ার উত্তরে মেলানেশিয়ার বৃহৎ দ্বীপটি হল – (মার্শাল / সান্তাস্ক্রূজ / নিউগিনি / ফিজি)।
উত্তর – নিউগিনি
‘অস্ট্রেলিয়ার দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম – (কোসিয়াস্কো / টাউনসেন্ড / উইলহেলম / মাউন্টব্রুস)।
উত্তর – টাউনসেন্ড
(হুপো / টেআন / তাউপো / ডাল) – নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের বৃহত্তম হ্রদ।
উত্তর – তাউপো
নিউজিল্যান্ডের জলবায়ু – ক্রান্তীয় / নাতিশীতোষ্ণ / ভূমধ্যসাগরীয় / নিরক্ষীয় প্রকৃতির।
উত্তর – নাতিশীতোষ্ণ প্রকৃতির
(আকরিক লৌহ / কয়লা / ম্যাঙ্গানিজ / সোনা) – নিউজিল্যান্ডের প্রধান খনিজ সম্পদ।
উত্তর – কয়লা
(মাউন্ট রুয়াপেহু / মাউন্ট নিগারুহো / মাউন্ট এগমন্ট / মৌনালোয়া) – একটি তুষারাচ্ছন্ন সুপ্ত আগ্নেয়গিরি।
উত্তর – মাউন্ট এগমন্ট
ওশিয়ানিয়া মহাদেশটি সম্পূর্ণ – (দক্ষিণ গোলার্ধে / সামান্য অংশ দক্ষিণ গোলার্ধে / প্রধানত দক্ষিণ গোলার্ধে) অবস্থিত।
উত্তর – প্রধানত দক্ষিণ গোলার্ধে অবস্থিত
গ্রেট ব্যারিয়ার রিফ – (প্রশান্ত / ভারত / কুমেরু) মহাসাগরে দেখা যায়।
উত্তর – প্রশান্ত মহাসাগরে
শূন্যস্থান পূরণ করো
___ কে ‘পৃথিবীর বৃহত্তম দ্বীপ মহাদেশ’ বলে।
উত্তর – অস্ট্রেলিয়াকে ‘পৃথিবীর বৃহত্তম দ্বীপ মহাদেশ’ বলে।
___ দ্রাঘিমারেখা অস্ট্রেলিয়াকে পূর্ব-পশ্চিমে প্রায় সমান দু-ভাগে ভাগ করেছে।
উত্তর – 135° দ্রাঘিমারেখা অস্ট্রেলিয়াকে পূর্ব-পশ্চিমে প্রায় সমান দু-ভাগে ভাগ করেছে।
অস্ট্রেলিয়াকে উত্তর-দক্ষিণে সমান দু-ভাগে ভাগ করেছে ___।
উত্তর – অস্ট্রেলিয়াকে উত্তর-দক্ষিণে সমান দু-ভাগে ভাগ করেছে মকরক্রান্তি রেখা।
নিউগিনি দ্বীপের পশ্চিমাংশ ___ দেশের অধিকারভুক্ত।
উত্তর – নিউগিনি দ্বীপের পশ্চিমাংশ অস্ট্রেলিয়া দেশের অধিকারভুক্ত।
মাইক্রোনেশিয়ার অন্তর্গত দ্বীপগুলি ___ গোলার্ধে অবস্থিত।
উত্তর – মাইক্রোনেশিয়ার অন্তর্গত দ্বীপগুলি উত্তর গোলার্ধে অবস্থিত।
ওশিয়ানিয়ায় ভাষার সংখ্যা হল ___ টি।
উত্তর – ওশিয়ানিয়ায় ভাষার সংখ্যা হল 28টি।
তাসমানিয়া ___ জলবায়ু অঞ্চলের অন্তর্গত।
উত্তর – তাসমানিয়া নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের অন্তর্গত।
কৌরি পাইন বনভূমি দেখা যায় ___।
উত্তর – কৌরি পাইন বনভূমি দেখা যায় তাসমানিয়ায়।
নিউজিল্যান্ড প্রধানত উত্তর, দক্ষিণ ও ___ তিনটি বড়ো দ্বীপ নিয়ে গঠিত।
উত্তর – নিউজিল্যান্ড প্রধানত উত্তর, দক্ষিণ ও ক্ষুদ্র স্টুয়ার্ট তিনটি বড়ো দ্বীপ নিয়ে গঠিত।
___ নদীর তীরে অ্যাডিলেড শহরটি অবস্থিত।
উত্তর – টরেন নদীর তীরে অ্যাডিলেড শহরটি অবস্থিত।
নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের দক্ষিণে ___ সমভূমি অবস্থিত।
উত্তর – নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের দক্ষিণে ওয়েলিংটন সমভূমি অবস্থিত।
তাসমানিয়া দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ ___।
উত্তর – তাসমানিয়া দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অসা।
___ হ্রদ অস্ট্রেলিয়ার লবণ হ্রদ।
উত্তর – আয়ার হ্রদ অস্ট্রেলিয়ার লবণ হ্রদ।
পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর ___।
উত্তর – পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিফ।
___ ও ___ রপ্তানিতে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথম স্থানাধিকারী।
উত্তর – পশম ও পশমজাত দ্রব্য রপ্তানিতে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথম স্থানাধিকারী।
___ অস্ট্রেলিয়ার রাজধানী।
উত্তর – ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী।
___ পৃথিবীর গভীরতম সমুদ্রখাত।
উত্তর – মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর গভীরতম সমুদ্রখাত।
ছোটো-বড়ো প্রায় ___ বেশি দ্বীপ নিয়ে ওশিয়ানিয়া মহাদেশটি গঠিত।
উত্তর – ছোটো-বড়ো প্রায় 10 হাজারের বেশি দ্বীপ নিয়ে ওশিয়ানিয়া মহাদেশটি গঠিত।
পৃথিবীর বৃহত্তম আর্টেজীয় বেসিন ___ সমভূমিতে অবস্থিত।
উত্তর – পৃথিবীর বৃহত্তম আর্টেজীয় বেসিন কার্পেন্টারিয়া সমভূমিতে অবস্থিত।
নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপের মাঝে ___ প্রণালী আছে।
উত্তর – নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপের মাঝে কুক প্রণালী আছে।
ওশিয়ানিয়ার পশ্চিমে ___ মহাসাগর অবস্থিত।
উত্তর – ওশিয়ানিয়ার পশ্চিমে ভারত মহাসাগর অবস্থিত।
তাসমানিয়ায় ___ জলবায়ুর প্রভাব আছে।
উত্তর – তাসমানিয়ায় ব্রিটিশ জলবায়ুর প্রভাব আছে।
___ অস্ট্রেলিয়ার একটি অন্তর্বাহিনী নদী।
উত্তর – কুপার অস্ট্রেলিয়ার একটি অন্তর্বাহিনী নদী।
ওশিয়ানিয়া থেকে এশিয়ার দূরত্ব প্রায় ___ কিমি।
উত্তর – ওশিয়ানিয়া থেকে এশিয়ার দূরত্ব প্রায় 350 কিমি।
যদি তুমি দেখো যে মাটি খুঁড়লে পাম্পের সাহায্য ছাড়াই জল মাটির নীচে জলস্তর থেকে ভূ-পৃষ্ঠে উঠে আসছে তাহলে তুমি অস্ট্রেলিয়ার ___ সমভূমি অঞ্চলে আছো।
উত্তর – যদি তুমি দেখো যে মাটি খুঁড়লে পাম্পের সাহায্য ছাড়াই জল মাটির নীচে জলস্তর থেকে ভূ-পৃষ্ঠে উঠে আসছে তাহলে তুমি অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমি অঞ্চলে আছো।
দু-এক কথায় উত্তর দাও
পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হলো ওশিয়ানিয়া।
ওশিয়ানিয়া মহাদেশ কে আবিষ্কার করেন?
ওশিয়ানিয়া মহাদেশ ক্যাপটেন কুক আবিষ্কার করেন।
প্রথম অস্ট্রেলিয়া দ্বীপে কে পা রাখেন?
প্রথম অস্ট্রেলিয়া দ্বীপে ক্যাপটেন কুক পা রাখেন।
কোন্ কোন্ মহাদেশ সম্পূর্ণভাবে নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত?
ওশিয়ানিয়া, আন্টার্কটিকা মহাদেশ সম্পূর্ণভাবে নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত।
ওশিয়ানিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
ওশিয়ানিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ হলো অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার দক্ষিণের দ্বীপটির নাম কী?
অস্ট্রেলিয়ার দক্ষিণের দ্বীপটির নাম হলো তাসমানিয়া।
‘দক্ষিণের সুইজারল্যান্ড’ কাকে বলে?
‘দক্ষিণের সুইজারল্যান্ড’ নিউজিল্যান্ডকে বলে।
তাহিতি দ্বীপটি কোন্ দ্বীপপুঞ্জের অন্তর্গত?
তাহিতি দ্বীপটি পলিনেশিয়া দ্বীপপুঞ্জের অন্তর্গত।
মেলানেশিয়ার অর্থ কী?
মেলানেশিয়ার অর্থ হলো কালো দেশ।
অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার মধ্যে কোন্ প্রণালী আছে?
অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার মধ্যে বাস প্রণালী আছে।
গ্রেট ডিভাইডিং রেঞ্জের উচ্চতম শৃঙ্গের নাম কী?
গ্রেট ডিভাইডিং রেঞ্জের উচ্চতম শৃঙ্গের নাম হলো মাউন্ট কোসিয়াস্কো।
অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্থান কোনটি?
অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্থান হলো আয়ার হ্রদ (16 মিটার নীচু)।
ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী?
ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গটির নাম হলো মাউন্ট উইলহেলম।
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট কোসিয়াসকো।
অস্ট্রেলিয়ার বৃহত্তম হ্রদের নাম কী?
অস্ট্রেলিয়ার বৃহত্তম হ্রদের নাম হলো আয়ার হ্রদ।
গ্রেট বেরিয়ার রিফ কী?
গ্রেট বেরিয়ার রিফ হলো প্রবাল প্রাচীর।
ওশিয়ানিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি?
ওশিয়ানিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ হলো নাউরু।
দক্ষিণ গোলার্ধের বৃহত্তম মরুভূমিটির নাম কী?
দক্ষিণ গোলার্ধের বৃহত্তম মরুভূমিটির নাম হলো বৃহৎ অস্ট্রেলিয়া মরুভূমি।
অস্ট্রেলিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কী?
অস্ট্রেলিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হলো সেন্ট ক্লেয়ার।
নিউজিল্যান্ডের বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদ কোনটি?
নিউজিল্যান্ডের বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদ হলো তাউপো।
পশ্চিম অস্ট্রেলিয়ার বৃহৎ মরুভূমির নাম কী?
পশ্চিম অস্ট্রেলিয়ার বৃহৎ মরুভূমির নাম হলো ভিক্টোরিয়া।
পৃথিবীর সর্বোচ্চ জীবন্ত আগ্নেয়গিরিটির নাম কী?
পৃথিবীর সর্বোচ্চ জীবন্ত আগ্নেয়গিরিটির নাম হলো হাওয়াই দ্বীপের মৌনালোয়া।
ওশিয়ানিয়া মহাদেশের একটি প্রবাল দ্বীপের নাম লেখো।
ওশিয়ানিয়া মহাদেশের একটি প্রবাল দ্বীপের নাম হলো গিলবার্ট।
যে কূপের জল পাম্পের সাহায্য ছাড়াই উপরে উঠে আসে, তার নাম কী?
যে কূপের জল পাম্পের সাহায্য ছাড়াই উপরে উঠে আসে, তার নাম হলো আর্টেজীয় কূপ।
অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমিটির নাম কী?
অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমিটির নাম হলো ডাউনস্।
অস্ট্রেলিয়ার বিখ্যাত স্বাভাবিক উদ্ভিদটি কী?
অস্ট্রেলিয়ার বিখ্যাত স্বাভাবিক উদ্ভিদটি হলো ইউক্যালিপটাস।
অস্ট্রেলিয়া কোন্ প্রাণীর জন্য বিখ্যাত?
অস্ট্রেলিয়া ক্যাঙারু প্রাণীর জন্য বিখ্যাত।
অস্ট্রেলিয়ার কোন্ কৃষিজ ফসল প্রচুর পরিমাণে অন্যত্র রপ্তানি করা হয়?
অস্ট্রেলিয়ার গম কৃষিজ ফসল প্রচুর পরিমাণে অন্যত্র রপ্তানি করা হয়।
অস্ট্রেলিয়া ও নিউগিনিকে কোন্ প্রণালী বিচ্ছিন্ন করেছে?
অস্ট্রেলিয়া ও নিউগিনিকে টোরেস প্রণালী বিচ্ছিন্ন করেছে।
নিউজিল্যান্ডের উচ্চতম শৃঙ্গের নাম কী?
নিউজিল্যান্ডের উচ্চতম শৃঙ্গের নাম হলো মাউন্ট কুক (3,764 মিটার)।
নিউজিল্যান্ডের দীর্ঘতম নদীটির নাম কী?
নিউজিল্যান্ডের দীর্ঘতম নদীটির নাম হলো ওয়াইকাটো।
অস্ট্রেলিয়ার একটি পর্বতশ্রেণি ও একটি মরুভূমির নাম লেখো।
অস্ট্রেলিয়ার একটি পর্বতশ্রেণি হলো গ্রেট ডিভাইডিং রেঞ্জ ও একটি মরুভূমির নাম হলো গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি।
মহাদেশগুলির মধ্যে আয়তনে আমি সবচেয়ে ছোটো। প্রায় 10 হাজারেরও বেশি দ্বীপ নিয়ে আমি গঠিত। – আমি কে?
ওশিয়ানিয়া।
আমি ওশিয়ানিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ। সকলে আমাকে ‘দ্বীপ মহাদেশ’ও বলে থাকে। – আমি কে?
অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড রেঞ্জে আমাকে দেখা যায়। অস্ট্রেলিয়ার সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ রূপে আমি পরিচিত। – আমি কে?
মাউন্ট কোসিয়াস্কো।
দিনের বিভিন্ন সময়ে আমার রং-এর পরিবর্তন হয়। তাই লাল বেলেপাথরে গঠিত আমি এক দর্শনীয় শিলা। আমি অস্ট্রেলিয়ার মরুভূমিতে থাকি। – আমি কে?
আয়ার রক।
আমার মধ্য দিয়ে মাটির নীচের জল পাম্পের সাহায্য ছাড়াই বেরিয়ে আসে। ফ্রান্সের আর্টয়েস নামক স্থানে আমার প্রথম আবির্ভাব। অস্ট্রেলিয়ার কার্পেন্টারিয়া নিম্নভূমিতেও আমায় দেখা যায়। – আমি কে?
আর্টেজীয় কূপ।
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের এক আশ্চর্য প্রাচীর আমি। সমুদ্রের প্রবাল নামক অতি সূক্ষ্ম কীটের দেহাবশেষ জমে আমার সৃষ্টি। জাহাজ চলাচলে আমি বাধার সৃষ্টি করি। – আমি কে?
গ্রেট বেরিয়ার রিফ।
আমার উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি। কিন্তু আমার অর্ধেকেরও বেশি অংশ সমুদ্রের জলের তলায়। তাই আমাকে কেউ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলে না। – আমি কে?
মৌনালোয়া আগ্নেয়গিরি।
অস্ট্রেলিয়ান আল্পসের স্নোয়ি পর্বত থেকে আমার সৃষ্টি। ওয়েন্টওয়ার্থ শহরের কাছে ডার্লিং নদী আমার সঙ্গে মিশেছে। এনকাউন্টার উপসাগর আমার মোহানা। – আমি কে?
মারে নদী।
কালো মানুষের দেশ আমি। নিউগিনি, সলোমন, ফিজি প্রভৃতি দ্বীপ নিয়ে আমি গঠিত। – আমি কে?
মেলানেশিয়া।
ঠিক-ভুল নির্বাচন করো
পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীরের দৈর্ঘ্য প্রায় 2,000 কিমি।
উত্তর – ঠিক [✓]
ওয়াইটাকি নিউজিল্যান্ডের একটি নদী।
উত্তর – ঠিক [✓]
অস্ট্রেলিয়ার বৃহত্তম হ্রদটি হল আয়ার।
উত্তর – ঠিক [✓]
অস্ট্রেলিয়ায় সাহারা মরুভূমি দেখা যায়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ভিক্টোরিয়া।
নিউজিল্যান্ডের রাজধানীর নাম ওয়েলিংটন।
উত্তর – ঠিক [✓]
নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে মারে নদী উৎপন্ন হয়েছে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ডার্লিং নদী।
অস্ট্রেলিয়ায় পম্পাস তৃণভূমি দেখা যায়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ডাউনস্।
হাওয়াই, অস্ট্রেলিয়ার একটি আগ্নেয় দ্বীপ।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – নিউজিল্যান্ডের।
1770 খ্রিস্টাব্দে জেমস কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন।
উত্তর – ঠিক [✓]
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট কুক।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – মাউন্ট কোসিয়াস্কো।
নিউজিল্যান্ডের প্রতিপাদ স্থানে গ্রেট ব্রিটেন অবস্থিত।
উত্তর – ঠিক [✓]
আয়ার রক বক্সাইট দ্বারা গঠিত।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – লাল স্যান্ডস্টোন।
সম্পর্ক নির্ধারণ করো
বৃহত্তম মহাদেশ : এশিয়া :: ক্ষুদ্রতম মহাদেশ : ___।
উত্তর – বৃহত্তম মহাদেশ : এশিয়া :: ক্ষুদ্রতম মহাদেশ : ওশিয়ানিয়া।
গ্রেট বেরিয়ার রিফ : ___ :: আয়ার রক : লাল বেলেপাথর।
উত্তর – গ্রেট বেরিয়ার রিফ : প্রবাল কীট :: আয়ার রক : লাল বেলেপাথর।
অস্ট্রেলিয়া : ___ :: নিউজিল্যান্ড : ওয়াইটাকি।
উত্তর – অস্ট্রেলিয়া : মারে-ডার্লিং :: নিউজিল্যান্ড : ওয়াইটাকি।
অস্ট্রেলিয়া : মাউন্ট কোসিয়াস্কো :: নিউজিল্যান্ড : ___।
উত্তর – অস্ট্রেলিয়া : মাউন্ট কোসিয়াস্কো :: নিউজিল্যান্ড : মাউন্ট কুক।
ক্রান্তীয় তৃণভূমি : পার্কল্যান্ড সাভানা :: নাতিশীতোষ্ণ তৃণভূমি : ___।
উত্তর – ক্রান্তীয় তৃণভূমি : পার্কল্যান্ড সাভানা :: নাতিশীতোষ্ণ তৃণভূমি : ডাউনস্।
অ্যাডিলেড : ___ :: ব্রিসবেন : নাতিশীতোষ্ণ জলবায়ু।
উত্তর – অ্যাডিলেড : ভূমধ্যসাগরীয় জলবায়ু :: ব্রিসবেন : নাতিশীতোষ্ণ জলবায়ু।
মারে নদী : অস্ট্রেলিয়ান আল্পস :: ডার্লিং নদী : ___।
উত্তর – মারে নদী : অস্ট্রেলিয়ান আল্পস :: ডার্লিং নদী : নিউ ইংল্যান্ড রেঞ্জ।
মারে নদী : ___ :: ডার্লিং নদী : 1,163 কিমি।
উত্তর – মারে নদী : 2,589 কিমি :: ডার্লিং নদী : 1,163 কিমি।
জ্যাকোস : শ্রমিক :: রুপার শহর : ___।
উত্তর – জ্যাকোস : শ্রমিক :: রুপার শহর : ব্রোকেনহিল।
মাউন্ট উইলহেলম : ___ :: মাউন্ট কুক : 3,764 মিটার।
উত্তর – মাউন্ট উইলহেলম : 4,509 মিটার :: মাউন্ট কুক : 3,764 মিটার।
আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের একাদশ অধ্যায় ‘ওশিয়ানিয়া’ এর উপবিভাগ ‘ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ’ থেকে কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।
আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment