অষ্টম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায় – অস্থিত পৃথিবী – অগ্ন্যুদ্গম – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আজকের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দ্বিতীয় অধ্যায় ‘অস্থিত পৃথিবী’-এর উপবিভাগ ‘অগ্ন্যুদ্গম’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (MCQ & SAQ)’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির স্কুল পরীক্ষার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায় - অস্থিত পৃথিবী - অগ্ন্যুদ্গম - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট পর্বত হল – (ভঙ্গিল / স্তূপ / আগ্নেয় / ক্ষয়জাত) পর্বত।

উত্তর – আগ্নেয় পর্বত।

চাপ বাড়লে পদার্থের গলনাঙ্ক – (বাড়ে / কমে / একই থাকে / অর্ধেক হয়)।

উত্তর – বাড়ে।

ইটালির ভিসুভিয়াস – (সক্রিয় / সুপ্ত / মৃত আগ্নেয়গিরির) উদাহরণ।

উত্তর – সক্রিয়।

পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি – (প্রশান্ত / আটলান্টিক / ভারত মহাসাগরে) অবস্থিত।

উত্তর – প্রশান্ত মহাসাগর।

সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরি অলিম্পাস মনস্ – (পৃথিবী / মঙ্গল / বৃহস্পতি / বুধ) গ্রহে অবস্থিত।

উত্তর – মঙ্গল।

পৃথিবীর – (5% / 15% / 80% / 50%) আগ্নেয়গিরি অপসারী পাত সীমানায় অবস্থিত।

উত্তর – 15%।

পৃথিবীর অধিকাংশ (80%) আগ্নেয়গিরি – (অভিসারী / অপসারী / নিরপেক্ষ) পাত সীমানায় অবস্থিত।

উত্তর – অভিসারী।

বিদার অগ্ন্যুৎপাত ঘটে – (অভিসারী / অপসারী / নিরপেক্ষ) পাত সীমানায়।

উত্তর – অপসারী।

পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরি হল – (মাউন্ট পিলি / ক্রাকাতোয়া / এটনা)।

উত্তর – মাউন্ট পিলি।

আগ্নেয়গিরির মুখকে বলা হয় – (ছিদ্রপথ / গহ্বর / জ্বালামুখ / প্লিউম)।

উত্তর – জ্বালামুখ।

মৌনালোয়া হল একটি – (মৃত / জীবন্ত / সুপ্ত আগ্নেয়গিরি)।

উত্তর – জীবন্ত।

দু-এক কথায় উত্তর দাও

ক্রাকাতোয়া কোন্ শ্রেণির পর্বত?

ক্রাকাতোয়া আগ্নেয় বা সঞ্চয়জাত শ্রেণির পর্বত।

ভূপৃষ্ঠের দীর্ঘ ফাটল বরাবর ধীরে ধীরে যে অগ্ন্যুৎপাত হয়, তাকে কী বলে?

ভূপৃষ্ঠের দীর্ঘ ফাটল বরাবর ধীরে ধীরে যে অগ্ন্যুৎপাত হয়, তাকে বিদার অগ্ন্যুৎপাত বলে।

দুটি আকস্মিক আলোড়নের নাম লেখো।

দুটি আকস্মিক আলোড়নের নাম – অগ্ন্যুদ্‌গম ও ভূমিকম্প।

ভূ-অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে কী বলে?

ভূ-অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে।

সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কী?

সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম অলিম্পাস মনস্।

মেক্সিকোর পারকুটিন কী জাতীয় আগ্নেয়গিরি?

মেক্সিকোর পারকুটিন মৃত জাতীয় আগ্নেয়গিরি।

বিদার অগ্ন্যুৎপাতের ফলে ভারতের কোন্ মালভূমি সৃষ্টি হয়েছে?

বিদার অগ্ন্যুৎপাতের ফলে ভারতের দাক্ষিণাত্য মালভূমি সৃষ্টি হয়েছে।

পৃথিবীর সবচেয়ে বড়ো জীবন্ত আগ্নেয়গিরির নাম কী?

পৃথিবীর সবচেয়ে বড়ো জীবন্ত আগ্নেয়গিরির নাম মৌনালোয়া।

ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো।

ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম নারকোণ্ডাম।

ইউরোপের একটি আগ্নেয়গিরির নাম করো।

ইউরোপের একটি আগ্নেয়গিরির নাম ইটালির ভিসুভিয়াস।

আমি আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত হয়ে ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হই ও বিভিন্ন প্রকার ভূমিরূপ গঠন করি। আমি কে?

লাভা।

আমরা হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলি থেকে নির্গত হয়ে বহুদুর ছড়িয়ে পড়ি, আমরা কারা?

‘পা হো হো’ লাভা।

আমি ভারতবর্ষের একটি আগ্নেয় পর্বত। আমি কে?

ব্যারেন।

আমাদের দেখতে অনেকটা শঙ্কু আকৃতির। আমাদের মুখ দিয়ে উত্তপ্ত গলিত পদার্থ, গ্যাস, বাষ্প, ছাই-ভস্ম বেরিয়ে আসে। – আমরা কারা?

আগ্নেয়গিরি।

আমি খুব গাঢ় বা অতি সান্দ্র, তাই বেশি দূর প্রবাহিত হতে পারি না। আমি জমলে ঝামা ইটের মতো পৃষ্ঠদেশযুক্ত ভূমি বা ক্ষেত্র সৃষ্টি হয়। – আমি কে?

‘আ আ’ লাভা।

মায়ানমারে আমার অবস্থান। আমার মধ্য দিয়ে আর অগ্ন্যুৎপাত হয় না। তাই সকলে আমাকে মৃত আগ্নেয়গিরি বলে। – আমি কে?

মাউন্ট পোপো।

শূন্যস্থান পূরণ করো।

অগ্ন্যুৎপাতের উৎসগুলি হল ___।

উত্তর – অগ্ন্যুৎপাতের উৎসগুলি হল আগ্নেয়গিরি

জাপানের ফুজিয়ামা একটি ___ আগ্নেয়গিরি।

উত্তর – জাপানের ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেয়গিরি।

আগ্নেয় পর্বতের অপর নাম ___।

উত্তর – আগ্নেয় পর্বতের অপর নাম সঞ্চয়জাত পর্বত

ভূ-অভ্যন্তরে হঠাৎ কোনো ভূ-আলোড়নের বহিঃপ্রকাশ হল ___ ও ___।

উত্তর – ভূ-অভ্যন্তরে হঠাৎ কোনো ভূ-আলোড়নের বহিঃপ্রকাশ হল অগ্ন্যুদ্‌গমভূমিকম্প

ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে, তাকে ___ বলে।

উত্তর – ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে, তাকে লাভা বলে।

অত্যন্ত পাতলা দড়ির মতো পৃষ্ঠদেশযুক্ত লাভার নাম ___।

উত্তর – অত্যন্ত পাতলা দড়ির মতো পৃষ্ঠদেশযুক্ত লাভার নাম ‘পা হো হো’

অত্যন্ত সান্দ্র লাভার নাম ___।

উত্তর – অত্যন্ত সান্দ্র লাভার নাম ‘আ আ’

নির্দিষ্ট ব্যবধানে উত্তপ্ত জল ও বাষ্প উৎক্ষিপ্ত হলে, তাকে ___ বলে।

উত্তর – নির্দিষ্ট ব্যবধানে উত্তপ্ত জল ও বাষ্প উৎক্ষিপ্ত হলে, তাকে গাইজার বলে।

পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হল ___।

উত্তর – পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হল মৌনাকিয়া (10,203 মিটার)

পোপোক্যাটিপেটল আগ্নেয়গিরিটি ___ দেশে অবস্থিত।

উত্তর – পোপোক্যাটিপেটল আগ্নেয়গিরিটি মেক্সিকো দেশে অবস্থিত।

একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ ___।

উত্তর – একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ ভিসুভিয়াস

ইন্দোনেশিয়ার ___ একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ।

উত্তর – ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ।

হাওয়াই, ফিজি, সলোমান উল্লেখযোগ্য ___ দ্বীপ।

উত্তর – হাওয়াই, ফিজি, সলোমান উল্লেখযোগ্য আগ্নেয় দ্বীপ।

ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হল ___ দ্বীপ।

উত্তর – ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হল ব্যারেন দ্বীপ।

ঠিক-ভুল নির্বাচন করো।

ইটালির ভিসুভিয়াস একটি ভঙ্গিল পর্বত।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – আগ্নেয় পর্বত।

আগ্নেয় পর্বতগুলি দেখতে সাধারণত শঙ্কু আকৃতির।

উত্তর – ঠিক [✓]

অগ্ন্যুদ্গম একপ্রকার ভূ-গাঠনিক প্রক্রিয়া।

উত্তর – ঠিক [✓]

ভারতের ব্যারেন একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ।

উত্তর – ঠিক [✓]

সক্রিয় আগ্নেয়গিরি থেকে প্রায়ই অগ্ন্যুৎপাত হয়।

উত্তর – ঠিক [✓]

পাত সীমানায় অগ্ন্যুৎপাত ঘটে।

উত্তর – ঠিক [✓]

‘আ আ’ লাভাপ্রবাহ পাকানো দড়ির মতো দেখতে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – পা হো হো লাভা।

ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতের ফলে প্রাচীন রোমের পম্পেই শহরটি ধ্বংস হয়।

উত্তর – ঠিক [✓]

বামদিকের সঙ্গে ডানদিক মেলাও

বামদিকডানদিকউত্তর
1. সক্রিয় আগ্নেয়গিরিi. গুরুমণ্ডল1. → vi.
2. সুপ্ত আগ্নেয়গিরিii. সিলিকার পরিমাণ কম2. → v.
3. মৃত আগ্নেয়গিরিiii. ভূমিকম্প3. → viii.
4. আকস্মিক আলোড়নiv. ভলকানো4. → iii.
5. আম্লিক লাভাv. ফুজিয়ামা5. → vii.
6. ক্ষারকীয় লাভাvi. এটনা6. → ii.
7. হটস্পটvii. বেশি সান্দ্র7. → i.
8. বিস্ফোরক আগ্নেয়গিরিviii. পারকুটিন8. → iv.

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দ্বিতীয় অধ্যায় ‘অস্থিত পৃথিবী’ এর উপবিভাগ ‘অগ্ন্যুদ্গম’ থেকে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। অষ্টম শ্রেণির পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলি প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের প্রস্তুতির জন্য উপকারী হবে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

অস্থিত পৃথিবী - অগ্ন্যুদ্‌গম - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – অগ্ন্যুদ্‌গম – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অস্থিত পৃথিবী - অগ্ন্যুদ্‌গম - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – অগ্ন্যুদ্‌গম – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অস্থিত পৃথিবী - অগ্ন্যুদ্‌গম - অষ্টম শ্রেণি ভূগোল - টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – অগ্ন্যুদ্‌গম – টীকা

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – অগ্ন্যুদ্‌গম – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – অগ্ন্যুদ্‌গম – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – অগ্ন্যুদ্‌গম – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – অগ্ন্যুদ্‌গম – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায় – অস্থিত পৃথিবী – অগ্ন্যুদ্গম – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর