আমরা আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের চতুর্থ অধ্যায় ‘চাপবলয় ও বায়ুপ্রবাহ’ থেকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির স্কুল পরীক্ষার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক।

ডোলড্রাম (Doldrum) ও অশ্ব অক্ষাংশের (Horse Latitude) মধ্যে পার্থক্যগুলি লেখো।
ডোলড্রাম (Doldrum) ও অশ্ব অক্ষাংশের (Horse Latitude) মধ্যে পার্থক্য –
| বিষয় | ডোলড্রাম (Doldrum) | অশ্ব অক্ষাংশ (Horse Latitude) |
| সংজ্ঞা | নিরক্ষীয় শান্তবলয়কে ডোলড্রাম বলা হয়। | কর্কটীয় ও মকরীয় শান্তবলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয়। |
| অবস্থান | 5° উত্তর থেকে 5° দক্ষিণ অক্ষরেখার মধ্যে অবস্থিত। | উভয় গোলার্ধে 25° থেকে 35° অক্ষরেখার মধ্যে অবস্থিত। |
| চাপবলয় | ডোলড্রাম একটি নিম্নচাপ বলয়। | অশ্ব অক্ষাংশ একটি উচ্চচাপ বলয়। |
| বায়ুস্রোত | এখানে উষ্ণ ও আর্দ্র বায়ু ঊর্ধ্বগামী হয়। | এখানে শীতল ও ভারী বায়ু নিম্নগামী হয়। |
| বায়ুর অভিমুখ | এখানে উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু একই অভিমুখে এসে মিলিত হয়। | এখান থেকে আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু বিপরীত অভিমুখে প্রবাহিত হয়। |
আয়ন বায়ু (Trade Wind), পশ্চিমা বায়ু (Westerly Wind) ও মেরু বায়ু (Polar Wind)-র মধ্যে পার্থক্যগুলি লেখো।
অথবা, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর পার্থক্য লেখো।
আয়ন বায়ু (Trade Wind), পশ্চিমা বায়ু (Westerly Wind) ও মেরু বায়ু (Polar Wind)-র মধ্যে পার্থক্য –
| বিষয় | আয়ন বায়ু (Trade wind) | পশ্চিমা বায়ু (Westerly wind) | মেরু বায়ু (Polar wind) |
| বিস্তার | উভয় গোলার্ধের 5°-25° অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। | উভয় গোলার্ধের 35°-60° অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। | উভয় গোলার্ধে 70°-80° অক্ষরেখার মধ্য দিয়ে এই বায়ু প্রবাহিত হয়। |
| প্রবাহপথ | কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। | কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। | মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। |
| প্রবাহের দিক | এই বায়ু পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। | এই বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। | আয়ন বায়ুর মতো এই বায়ুও পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। |
| গতিবেগ | উত্তর গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ 16 কিমি/ঘণ্টা এবং দক্ষিণ গোলার্ধে 22 কিমি/ঘণ্টা। | উত্তর গোলার্ধে গতিবেগ কম হলেও দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি থাকায় তীব্র গতিবেগ সম্পন্ন হয়। | উত্তর গোলার্ধে বরফাবৃত ভূখণ্ডের কারণে গতিবেগ অপেক্ষাকৃত কম। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে গতিবেগ বেশি। |
| বৃষ্টিপাত | এর প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে সারাবছর বৃষ্টিপাত হয়। | এর প্রভাবে গ্রীষ্মকাল অপেক্ষা শীতকালে অধিক বৃষ্টিপাত হয়। | এই বায়ু শীতল ও শুষ্ক হওয়ায় বৃষ্টিপাত ঘটায় না। |
| জাহাজ চলাচলে প্রভাব | পূর্বে এই বায়ুর গতিপথ ধরেই পালতোলা জাহাজগুলি চলাচল করত। | দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু তীব্র গতিবেগ সম্পন্ন হওয়ায় জাহাজগুলি বিপদে পড়ে। | এই বায়ু জাহাজ চলাচলের ওপর কোনো প্রভাব বিস্তার করে না। |
| জলবায়ুর ওপর প্রভাব | মহাদেশের পূর্বাংশে বৃষ্টিপাত হয়, কিন্তু পশ্চিমাংশে বৃষ্টিপাতের অভাবে মরুভূমি (সাহারা, থর) সৃষ্টি হয়েছে। | মহাদেশের পশ্চিমাংশে বৃষ্টি হয়, কিন্তু পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাওয়ায় মধ্যভাগে নাতিশীতোষ্ণ তৃণভূমি (প্রেইরি, পম্পাস) সৃষ্টি হয়েছে। | তীব্র শৈত্যপ্রবাহের সৃষ্টি করে এবং কখনো কখনো তীব্র মেরু ঝড়ের সৃষ্টি করে। |
নিয়ত বায়ু (Planetary wind) ও সাময়িক বায়ু (Seasonal wind-র মধ্যে পার্থক্যগুলি লেখো।
নিয়ত বায়ু (Planetary wind) ও সাময়িক বায়ু (Seasonal wind)-র মধ্যে পার্থক্য –
| বিষয় | নিয়ত বায়ু (Planetary wind) | সাময়িক বায়ু (Seasonal wind) |
| সংজ্ঞা | সারাবছর ধরে নিয়মিতভাবে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু বলে। | বছরের নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন ও রাতের নির্দিষ্ট সময়ে প্রবাহিত বায়ুকে সাময়িক বায়ু বলে। |
| প্রকার | আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু হল নিয়ত বায়ু। | স্থলবায়ু, সমুদ্রবায়ু, মৌসুমি বায়ু হল সাময়িক বায়ু। |
| বিস্তার | প্রায় সমগ্র পৃথিবী জুড়ে নিয়ত বায়ুর বিস্তার লক্ষ করা যায়। | সাময়িক বায়ু পৃথিবীর স্বল্প পরিসর স্থান জুড়ে বিস্তার লাভ করেছে। |
| প্রবাহের দিক | নিয়ত বায়ু সারাবছর নির্দিষ্ট দিকেই প্রবাহিত হয়। | সময়ের সঙ্গে বা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ু প্রবাহের দিকের পরিবর্তন ঘটে। |
| গতিবেগ | সারাবছর প্রায় একই গতিবেগে নিয়ত বায়ু প্রবাহিত হয়। | সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাময়িক বায়ুর গতির হ্রাসবৃদ্ধি ঘটে। |
সমুদ্রবায়ু (Sea Breeze) ও স্থলবায়ু (Land Breeze) -র মধ্যে পার্থক্যগুলি লেখো।
সমুদ্রবায়ু (Sea Breeze) ও স্থলবায়ু (Land Breeze)-র মধ্যে পার্থক্য –
| বিষয় | সমুদ্রবায়ু (Sea Breeze) | স্থলবায়ু (Land Breeze) |
| সংজ্ঞা | সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্রবায়ু বলে। | স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু বলে। |
| সময় | দিনেরবেলা প্রবাহিত হয়। | রাতেরবেলা প্রবাহিত হয়। |
| উৎপত্তি | দিনেরবেলা সমুদ্রে কম উষ্ণতার জন্য উচ্চচাপ ও স্থলভাগে বেশি উষ্ণতার জন্য নিম্নচাপ সৃষ্টি হলে এই বায়ুর উৎপত্তি হয়। | রাতেরবেলা দ্রুত তাপ বিকিরণের কারণে স্থলভাগে উচ্চচাপ এবং ধীরে তাপ বিকিরণের কারণে জলভাগে নিম্নচাপ সৃষ্টি হলে এই বায়ুর উৎপত্তি হয়। |
| গতিবেগ | বিকেলে বা সন্ধ্যার দিকে এর গতিবেগ বেশ বেড়ে যায়। | ভোরবেলা এর গতিবেগ বেড়ে যায়। |
| বায়ুর প্রকৃতি | সমুদ্র থেকে আসে বলে এই বায়ু জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র হয়। | স্থলভাগ থেকে আসার জন্য এই বায়ু শুষ্ক হয়। |
| প্রবাহিত অঞ্চল | উপকূল থেকে অভ্যন্তরে প্রায় 150 কিমি পর্যন্ত এই বায়ুর প্রবাহ দেখা যায়। | উপকূল থেকে সমুদ্রের দিকে সামান্য দূরত্ব পর্যন্ত এই বায়ুর প্রভাব থাকে। |
| প্রভাব | এর প্রভাবে স্থলভাগে বৃষ্টি হয়। উপকূল সংলগ্ন অঞ্চলের উষ্ণতা কম হয় এবং জলবায়ু সমভাবাপন্ন হয়। | এই বায়ুর প্রভাব কম। কেবল মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে সাহায্য করে। |
বায়ুপ্রবাহ (Wind flow) ও বায়ুস্রোত (Air current) -এর মধ্যে পার্থক্যগুলি লেখো।
বায়ুপ্রবাহ (Wind flow) ও বায়ুস্রোত (Air current) -এর মধ্যে পার্থক্য –
| বিষয় | বায়ুপ্রবাহ (Wind flow) | বায়ুস্রোত (Air current) |
| সংজ্ঞা | ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ু চলাচলকে বায়ুপ্রবাহ বলে। | ভূপৃষ্ঠের সঙ্গে উলম্বভাবে (ওপর-নীচ) বায়ু চলাচলকে বায়ুস্রোত বলে। |
| উৎপত্তি | সাধারণত বায়ুচাপের তারতম্যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। | মূলত বায়ুর উষ্ণতার তারতম্যের জন্য বায়ুস্রোত সৃষ্টি হয়। |
| ধর্ম | বায়ুপ্রবাহ ফেরেলের সূত্রানুসারে উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয়। | বায়ুস্রোত এমন কোনো সূত্র মানে না। |
| প্রভাব | মানবজীবনে গুরুত্ব অনেক বেশি। বায়ুপ্রবাহের ওপর নির্ভর করে বিভিন্ন ঋতু সৃষ্টি হয়। | মানবজীবনে এর গুরুত্ব তুলনামূলকভাবে কম। |
| উদাহরণ | আয়ন বায়ুপ্রবাহ, পশ্চিমা বায়ুপ্রবাহ প্রভৃতি। | নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ আর্দ্র ঊর্ধ্বমুখী বায়ুস্রোত। |
অ্যানাবেটিক (Anabatic) ও ক্যাটাবেটিক (Katabatic wind) বায়ুর মধ্যে পার্থক্যগুলি লেখো।
অ্যানাবেটিক (Anabatic) ও ক্যাটাবেটিক (Katabatic wind) বায়ুর মধ্যে পার্থক্য –
| বিষয় | অ্যানাবেটিক বায়ু (Anabatic wind) | ক্যাটাবেটিক বায়ু (Katabatic wind) |
| সংজ্ঞা | দিনেরবেলা পর্বতগাত্র উত্তপ্ত হওয়ায় যে উষ্ণ, হালকা বায়ু পর্বতের ঢাল বরাবর নীচ থেকে উপরের দিকে প্রবাহিত হয়, তাকে অ্যানাবেটিক বা উপত্যকা বায়ু বলে। | রাত্রিবেলায় তাপ বিকিরণের ফলে পর্বতগাত্রের ঢাল বরাবর যে শীতল ও ভারী বায়ু উপর থেকে উপত্যকার দিকে প্রবাহিত হয়, তাকে ক্যাটাবেটিক বা পার্বত্য বায়ু বলে। |
| প্রবাহের সময় | দিনেরবেলা প্রবাহিত হয়। | রাত্রিবেলা প্রবাহিত হয়। |
| অর্থ | গ্রিক শব্দ ‘Ana’-এর অর্থ ওপরের দিকে। | গ্রিক শব্দ ‘Kata’-এর অর্থ নীচের দিকে। |
| প্রকৃতি | উপত্যকা থেকে উপরের দিকে প্রবাহিত হয় বলে এই বায়ু হল উপত্যকা বায়ু। | পর্বতের গা বেয়ে উপত্যকায় নামে বলে এই বায়ু পার্বত্য বায়ু নামে পরিচিত। |
| সর্বাধিক গতিবেগ | গতিবেগ সর্বাধিক হয় দুপুরবেলায়। | গতিবেগ সর্বাধিক হয় ভোরবেলায়। |
| বৈপরীত্য উত্তাপ | এর প্রভাবে দিনে উপত্যকায় উষ্ণতার স্বাভাবিক হ্রাস বজায় থাকে। | এর প্রভাবে উপত্যকায় রাতে বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হয়। |
| গতিবেগ | এই বায়ুর গতিবেগ ক্যাটাবেটিক বায়ু অপেক্ষা কম। | এই বায়ুর গতিবেগ অ্যানাবেটিক বায়ু অপেক্ষা বেশি। |
ঘূর্ণবাত (Cyclone) ও প্রতীপ ঘূর্ণবাতের (Anti-Cyclone) মধ্যে পার্থক্যগুলি লেখো।
ঘূর্ণবাত (Cyclone) ও প্রতীপ ঘূর্ণবাতের (Anti-Cyclone) মধ্যে পার্থক্য –
| বিষয় | ঘূর্ণবাত (Cyclone) | প্রতীপ ঘূর্ণবাত (Anti-Cyclone) |
| অবস্থান | নিম্ন ও মধ্য অক্ষাংশের উষ্ণ ও নাতিশীতোষ্ণমণ্ডলে ঘূর্ণবাত অবস্থান করে। | মধ্য ও উচ্চ অক্ষাংশের নাতিশীতোষ্ণ ও হিমমণ্ডলে প্রতীপ ঘূর্ণবাত অবস্থান করে। |
| উৎপত্তি | ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রে ও নাতিশীতোষ্ণ অঞ্চলে স্থলভাগে উৎপত্তি হয়। | শীতল স্থলভাগে উৎপত্তি হয়। |
| সময়কাল | গ্রীষ্মকালে বেশি সংখ্যায় সৃষ্টি হয়। | শীতকালে বেশি সংখ্যায় সৃষ্টি হয়। |
| বিস্তার | খুব কম অঞ্চল জুড়ে দেখা যায়। | এর বিস্তৃতি খুব বেশি অঞ্চল জুড়ে। |
| বায়ুর চাপ | কেন্দ্রে নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ বিরাজ করায় বায়ুপ্রবাহ কেন্দ্রমুখী হয়। | কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ বিরাজ করায় বায়ুপ্রবাহ কেন্দ্র বহির্মুখী হয়। |
| বায়ুপ্রবাহের দিক | উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে (বামদিকে) এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে (ডানদিকে) প্রবাহিত হয়। | উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে (ডানদিকে) এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে (বামদিকে) প্রবাহিত হয়। |
| বায়ুর প্রকৃতি | বায়ু কেন্দ্রমুখী, উষ্ণ ও ঊর্ধ্বগামী হয়। | বায়ু কেন্দ্র বহির্মুখী, শীতল ও অধোগামী হয়। |
| গতিবেগ | গতিবেগ তুলনামূলকভাবে বেশি হয় (গড়ে 160 কিমি/ঘণ্টা)। | গতিবেগ তুলনামূলকভাবে কম হয় (30-50 কিমি/ঘণ্টা)। |
| স্থায়িত্ব | ঘূর্ণবাত স্বল্পস্থায়ী। | প্রতীপ ঘূর্ণবাত দীর্ঘস্থায়ী। |
| আবহাওয়া | প্রচুর ঝড়বৃষ্টি হয়। | শান্ত মেঘমুক্ত আবহাওয়া বিরাজ করে। |
| প্রভাব | প্রবল ঝড়বৃষ্টির জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। | ক্ষয়ক্ষতি সেভাবে হয় না। |
ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত (Tropical Cyclone) ও নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাতের (Temperate Cyclone) মধ্যে পার্থক্যগুলি লেখো।
ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত (Tropical Cyclone) ও নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাতের (Temperate Cyclone) মধ্যে পার্থক্য –
| বিষয় | ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত (Tropical Cyclone) | নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত (Temperate Cyclone) |
| উৎস | উষ্ণমণ্ডলের উষ্ণ সমুদ্রে উৎপন্ন হয়। | নাতিশীতোষ্ণমণ্ডলের সমুদ্রে বা স্থলভাগে উৎপন্ন হয়। |
| সময় | গ্রীষ্মকালের শুরুতে এর সৃষ্টি হয়। | শীতকালে এই ঘূর্ণবাত সৃষ্টি হয়। |
| বিস্তৃতি | ঘূর্ণবাতের কেন্দ্র থেকে এর ব্যাস 80 কিমির মধ্যে থাকে। | অনেকটা অঞ্চল জুড়ে বিস্তৃত হয়। |
| কেন্দ্রের অবস্থা | এই ঘূর্ণবাতের কেন্দ্র শান্ত ও আকাশ নির্মল থাকে। | কেন্দ্রে বায়ু ঊর্ধ্বগামী ও অশান্ত হয়। |
| উষ্ণতা | উষ্ণতা প্রায় সমানভাবে বণ্টিত হয়। | উষ্ণতা সমানভাবে বণ্টিত হয় না। |
| বৃষ্টিপাত | কিউমুলোনিম্বাস মেঘ থেকে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত হয়। | নিম্বোস্ট্র্যাটাস ও অল্টোস্ট্র্যাটাস মেঘের সৃষ্টি হয় এবং কয়েকদিন ধরে হালকা বৃষ্টি হয়। |
| বিধ্বংসী ক্ষমতা | বিধ্বংসী ক্ষমতা ব্যাপক ও প্রবল। | বিধ্বংসী ক্ষমতা খুবই কম। |
| সীমান্ত | সীমান্ত অনুপস্থিত। একক বায়ুপুঞ্জ দেখা যায়। | একটি সীমান্তের সৃষ্টি হয়, যা উষ্ণ ও শীতল বায়ুকে আলাদা করে। |
| চাপের পার্থক্য | উষ্ণতার পার্থক্য বেশি হওয়ায় বায়ুর চাপের পার্থক্য বেশি। | উষ্ণতার পার্থক্য কম থাকায় বায়ুর চাপের পার্থক্য কম। |
| গতিবেগ | ঘূর্ণবাত তথা ঝড়ের গতিবেগ খুব বেশি। | ঘূর্ণবাত তথা ঝড়ের গতিবেগ কম। |
গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু (Summer Monsoon) ও শীতকালীন মৌসুমি বায়ুর (Winter Monsoon) মধ্যে পার্থক্যগুলি লেখো।
গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু (Summer Monsoon) ও শীতকালীন মৌসুমি বায়ুর (Winter Monsoon) মধ্যে পার্থক্য –
| বিষয় | গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু (Summer Monsoon) | শীতকালীন মৌসুমি বায়ু (Winter Monsoon) |
| বায়ুপ্রবাহ | গ্রীষ্মকালে সমুদ্রের উচ্চচাপ অঞ্চল থেকে স্থলভাগের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। | শীতকালে স্থলভাগের উচ্চচাপ অঞ্চল থেকে সমুদ্রের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। |
| বায়ুর আর্দ্রতা | এই বায়ু জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র প্রকৃতির। | এই বায়ু শুষ্ক প্রকৃতির। |
| বায়ুর উষ্ণতা | এই বায়ুর উষ্ণতা অপেক্ষাকৃত বেশি। | এই বায়ু শীতল প্রকৃতির। |
| প্রবাহের দিক | এটি শীতকালীন মৌসুমি বায়ুর ঠিক বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। | এটি গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর ঠিক বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। |
| বৃষ্টিপাত | এই বায়ুর প্রভাবে স্থলভাগে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। | এই বায়ুর প্রভাবে তেমন বৃষ্টিপাত হয় না। |
আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের চতুর্থ অধ্যায় ‘চাপবলয় ও বায়ুপ্রবাহ’ থেকে কিছু ‘পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।
আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment