অষ্টম শ্রেণি ভূগোল – চাপবলয় ও বায়ুপ্রবাহ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের (Class 8 Geography) চতুর্থ অধ্যায় ‘চাপবলয় ও বায়ুপ্রবাহ’ থেকে বাছাই করা কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির স্কুলের ফাইনাল পরীক্ষার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণি ভূগোল - চাপবলয় ও বায়ুপ্রবাহ
Contents Show

ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

পৃথিবীর বৃহৎ মরুভূমিগুলি – (আয়ন / পশ্চিমা / মেরু) বায়ুর প্রবাহপথে সৃষ্টি হয়েছে।

উত্তর – আয়ন।

পশ্চিমা বায়ুর প্রভাবে অস্ট্রেলিয়ায় – (প্রেইরি / পম্পাস / ডাউনস্ তৃণভূমি) সৃষ্টি হয়েছে।

উত্তর – ডাউনস্।

আয়ন বায়ুর প্রভাবে মহাদেশের – (পূর্ব / পশ্চিম / উত্তর / দক্ষিণ) দিকে বৃষ্টিপাত হয়।

উত্তর – পূর্ব।

বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্রের নাম – (অ্যানিমোমিটার / ব্যারোমিটার / হাইগ্রোমিটার / বাতপতাকা)।

উত্তর – ব্যারোমিটার।

ভূপৃষ্ঠে বায়ুর চাপ সৃষ্টি হয় – (কোরিওলিস বলের জন্য / বায়ু স্বচ্ছ বলে / বায়ু গ্যাসীয় পদার্থ) বলে।

উত্তর – উষ্ণতার পার্থক্যের জন্য।

টাইফুন একটি – (নিয়ত / আকস্মিক / মৌসুমি / সাময়িক) বায়ু।

উত্তর – আকস্মিক বায়ু।

কোরিওলিস বলের মান – (সর্বনিম্ন নিরক্ষীয় / ক্রান্তীয় / মেরু / নাতিশীতোষ্ণ) অঞ্চলে।

উত্তর – নিরক্ষীয় অঞ্চলে।

সাইবেরিয়ায় তুষারঝড় হয় – (আয়ন বায়ু / পশ্চিমা বায়ু / মেরু বায়ুর) প্রভাবে।

উত্তর – মেরু বায়ু।

সমুদ্রবায়ু – (সকালবেলা / দুপুরবেলা / বিকালবেলা / মধ্যরাতে) দ্রুত প্রবাহিত হয়।

উত্তর – বিকালবেলা।

অ্যানাবেটিক বায়ু – (ঊর্ধ্বগামী / নিম্নগামী / অনুভূমিক) বায়ুপ্রবাহ।

উত্তর – ঊর্ধ্বগামী।

ক্যাটাবেটিক বায়ু – (ঊর্ধ্বগামী / নিম্নগামী / অনুভূমিক) বায়ুপ্রবাহ।

উত্তর – নিম্মগামী।

মৌসুমি বায়ু – (স্থানীয় / সাময়িক / নিয়ত / আয়ন) বায়ুর শ্রেণিবিভাগ।

উত্তর – সাময়িক বায়ু।

প্রতীপ ঘূর্ণবাত – (শীতল / উষ্ণ / নাতিশীতোষ্ণ / ক্রান্তীয়) অঞ্চলে উৎপন্ন হয়।

উত্তর – শীতল।

(2009 / 2011 / 2013) – সালের ঘূর্ণবাত আয়লা।

উত্তর – 2009।

কালবৈশাখী একটি – (নিয়ত / আকস্মিক / মৌসুমি) বায়ু।

উত্তর – আকস্মিক বায়ু।

ফাইলিন ঘূর্ণবাত – (2009 / 2011 / 2013) সালে লক্ষ করা গিয়েছিল।

উত্তর – 2013।

তুমি যদি মাঝসমুদ্রে একটি জাহাজে ‘গোলড্রাম’-এ থেমে থাকো তাহলে তুমি – (সুমেরু বৃত্তীয় / মকরীয় / নিরক্ষীয়) এলাকায় আছো।

উত্তর – নিরক্ষীয়।

দু-এক কথায় উত্তর দাও।

বায়ুপ্রবাহের মূল / প্রধান কারণ কী?

বায়ুপ্রবাহের মূল বা প্রধান কারণ হল বায়ুর চাপের তারতম্য।

ভূপৃষ্ঠের ওপর মোট কয়টি চাপবলয় আছে?

ভূপৃষ্ঠের ওপর মোট 7টি চাপবলয় আছে।

বায়ুর গতিবেগ কোন্ এককে পরিমাপ করা হয়?

বায়ুর গতিবেগ নট্ এককে পরিমাপ করা হয়।

বায়ুর গতিবেগ কোন্ যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়?

বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়।

অশ্ব অক্ষাংশের অক্ষাংশ কত?

অশ্ব অক্ষাংশের অক্ষাংশ 25°-35° উত্তর ও দক্ষিণ।

ITCZ-এর পুরো নাম কী?

ITCZ-এর পুরো নাম – Intertropical Convergence Zone.

বায়ুপ্রবাহের দিক কোন্ যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়?

বায়ুপ্রবাহের দিক বাতপতাকা বা বায়ুঘূর্ণি যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়।

আয়ন বায়ুর অপর নাম কী?

আয়ন বায়ুর অপর নাম হল বাণিজ্য বায়ু।

ঋতু অনুযায়ী বায়ুচাপ বলয়গুলি কত ডিগ্রি স্থান পরিবর্তন করে?

ঋতু অনুযায়ী বায়ুচাপ বলয়গুলি 5°-10° উত্তর ও দক্ষিণ দিকে স্থান পরিবর্তন করে।

স্থলবায়ু কোন্ ধরনের বায়ুপ্রবাহ?

স্থলবায়ু সাময়িক ধরনের বায়ুপ্রবাহ।

বায়ুর জলধারণ ক্ষমতা কীসের ওপর নির্ভর করে?

বায়ুর জলধারণ ক্ষমতা উষ্ণতার ওপর নির্ভর করে।

পশ্চিমা বায়ুর অপর নাম কী?

পশ্চিমা বায়ুর অপর নাম হল প্রত্যয়ন বায়ু।

শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন?

শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কারণ এতে জলীয় বাষ্প বেশি থাকে।

পৃথিবীর ‘নিরক্ষীয় নিম্নচাপযুক্ত শান্তবলয়’ -এর অপর নাম কী?

পৃথিবীর ‘নিরক্ষীয় নিম্নচাপযুক্ত শান্তবলয়’-এর অপর নাম হল ডোলড্রাম।

কোন্ বায়ুকে ‘ক্রান্তীয় পুবালি বায়ু’ বলে?

আয়ন বায়ুকে ‘ক্রান্তীয় পুবালি বায়ু’ বলে।

উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু কোন্ দিক থেকে প্রবাহিত হয়?

উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়।

পশ্চিমা বায়ুর প্রভাবে কোন্ অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়?

পশ্চিমা বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়।

ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালে কোন্ বায়ু প্রবাহিত হয়?

ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালে শুষ্ক আয়ন বায়ু প্রবাহিত হয়।

নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে?

নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ ধরনের বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে।

কর্কটীয় ও মকরীয় অঞ্চলে কোন্ ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে?

কর্কটীয় ও মকরীয় অঞ্চলে উচ্চচাপ ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে।

দুই মেরুবৃত্ত প্রদেশে বায়ুর কী ধরনের চাপ সৃষ্টি হয়?

দুই মেরুবৃত্ত প্রদেশে বায়ুর নিম্নচাপ ধরনের চাপ সৃষ্টি হয়।

দুই মেরু অঞ্চলে কী ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে?

দুই মেরু অঞ্চলে উচ্চচাপ ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে।

যে বলের জন্য বায়ুর দিক বিক্ষেপ ঘটে তাকে কী বলে?

যে বলের জন্য বায়ুর দিক বিক্ষেপ ঘটে তাকে কোরিওলিস বল বলে।

ফেরেলের সূত্রানুসারে মেরু বায়ু দক্ষিণ গোলার্ধে কোন্ দিক থেকে প্রবাহিত হয় এবং কী নামে পরিচিত?

ফেরেলের সূত্রানুসারে মেরু বায়ু দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয় এবং এটি দক্ষিণ-পূর্ব মেরু বায়ু নামে পরিচিত।

বাইস ব্যালট সূত্রানুসারে উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহের ডানদিকে কী ধরনের চাপ দেখা যায়?

বাইস ব্যালট সূত্রানুসারে উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহের ডানদিকে উচ্চচাপ দেখা যায়।

দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু কী নামে পরিচিত?

দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত।

আমাদের রাজ্যে গরমকালে বিকালের দিকে যে ঝড় হয় তার নাম কী?

আমাদের রাজ্যে গরমকালে বিকালের দিকে যে ঝড় হয় তার নাম কালবৈশাখী।

উত্তুরে হাওয়া কোন্ ঋতুতে প্রবাহিত হয়?

উত্তুরে হাওয়া শীত ঋতুতে প্রবাহিত হয়।

কোন্ বায়ু উপকূলবর্তী অঞ্চলে বেশি বৃষ্টিপাত ঘটায়?

সমুদ্রবায়ু উপকূলবর্তী অঞ্চলে বেশি বৃষ্টিপাত ঘটায়।

ভোরবেলা পালতোলা নৌকা কোন্ বায়ুর প্রভাবে সমুদ্রে বা নদীতে চলবে?

ভোরবেলা পালতোলা নৌকা স্থলবায়ুর প্রভাবে সমুদ্রে বা নদীতে চলবে।

গর্জনশীল চল্লিশা কোন্ অক্ষরেখা বরাবর প্রবাহিত হয়?

গর্জনশীল চল্লিশা 40° দক্ষিণ অক্ষাংশ অক্ষরেখা বরাবর প্রবাহিত হয়।

আমি ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হই। উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য বেশি হলে আমার গতি খুব বেড়ে যায়। আমায় ছাড়া পালতোলা জাহাজগুলি চলতে পারে না। বলোতো আমি কে?

বায়ুপ্রবাহ।

আমি বায়ুপ্রবাহের দিক বিক্ষেপকারী বল। পৃথিবীর আবর্তন গতির কারণে আমার সৃষ্টি। মেরু অঞ্চলে আমার মান সর্বাধিক। বলোতো আমি কে?

কোরিওলিস বল।

ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আমি নির্দিষ্ট পথে প্রবাহিত হই। আমাকে সকলে বাণিজ্য বায়ু রূপেও চেনে। আমার প্রবাহপথে মহাদেশের পশ্চিমাংশে উয় মরুভূমির সৃষ্টি হয়েছে। আমি কে?

আয়ন বায়ু।

আমি সেই অঞ্চল যেখানে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু মিলিত হয়। আমি আমার সংক্ষিপ্ত নামেই সকলের কাছে বেশি পরিচিত। আমার এখানে শান্ত অবস্থা বিরাজ করে। বলোতো আমি কে?

ITCZ (Inter Tropical Convergence Zone).

আমি দক্ষিণ গোলার্ধের সবচেয়ে সাহসী বায়ু। আমার প্রভাবে মহাদেশের পশ্চিম দিকে বেশি বৃষ্টি হয়। ভূমধ্যসাগরীয় অঞ্চলে আমি শীতকালে বৃষ্টি ঘটাই। আমি কে?

পশ্চিমা বায়ু।

আমি অত্যন্ত শীতল ও শুষ্ক বায়ু। আমার প্রভাবে তুষার ঝড় হয়। আমি মূলত উচ্চ অক্ষাংশে প্রবাহিত হই। আমার নাম কী?

মেরু বায়ু।

আমি দিনেরবেলা জলভাগ থেকে স্থলভাগের দিকে যাই। সন্ধের দিকে আমার গতি বেড়ে যায়। আমার প্রভাবে স্থলভাগের আবহাওয়া আরামদায়ক হয়। আমি কে?

সমুদ্রবায়ু।

আমি গ্রীষ্মকালে যেদিকে যাই শীতকালে তার বিপরীত দিকে যাই। আমি গ্রীষ্মকালে বৃষ্টি ঘটাতে পারলেও শীতকালে বৃষ্টি ঘটাতে পারি না। বলো তো আমি কে?

মৌসুমি বায়ু।

আমি হঠাৎই আসি, আবার হঠাৎই চলে যাই। ঘরবাড়ি ধ্বংস করি, লক্ষ লক্ষ জীবনকে কয়েক মুহূর্তের মধ্যে অকালে চলে যেতে বাধ্য করি, তবু তোমরা আমাকে আদর করে বিভিন্ন নাম দাও, কে আমি?

ঘূর্ণিঝড় (আয়লা, ফাইলিন, হেলেন, লহর, হাইয়ান প্রভৃতি)।

শূন্যস্থান পূরণ করো।

নিরক্ষীয় শান্তবলয় ___ নামে পরিচিত।

উত্তর – নিরক্ষীয় শান্তবলয় ডোলড্রাম নামে পরিচিত।

জুন মাসে এশিয়া ও উত্তর আমেরিকার ওপর ___ কক্ষ গঠিত হয়।

উত্তর – জুন মাসে এশিয়া ও উত্তর আমেরিকার ওপর নিম্নচাপ কক্ষ গঠিত হয়।

ঘূর্ণবাতের কেন্দ্রে ___ চাপ বিরাজ করে।

উত্তর – ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্ন চাপ বিরাজ করে।

আরবি শব্দ ‘মৌসিম’-এর অর্থ ___।

উত্তর – আরবি শব্দ ‘মৌসিম’-এর অর্থ ঋতু

আয়ন বায়ু শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে ___ শক্তিশালী হয়।

উত্তর – আয়ন বায়ু শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে কম শক্তিশালী হয়।

সূর্যের উত্তরায়ণের সময় স্থায়ী বায়ুচাপ বলয়গুলি সামান্য ___ সরে যায়।

উত্তর – সূর্যের উত্তরায়ণের সময় স্থায়ী বায়ুচাপ বলয়গুলি সামান্য উত্তরে সরে যায়।

দক্ষিণ গোলার্ধে ঘূর্ণবাতের অভিমুখ ___।

উত্তর – দক্ষিণ গোলার্ধে ঘূর্ণবাতের অভিমুখ ঘড়ি কাঁটার দিকে বা ডান দিকে

পশ্চিমা বায়ুর প্রভাবে ___ ঋতুতে অধিক বৃষ্টি হয়।

উত্তর – পশ্চিমা বায়ুর প্রভাবে শীত ঋতুতে অধিক বৃষ্টি হয়।

বায়ু যে দিক থেকে প্রবাহিত হয়, কোরিওলিস বল ___ কাজ করে।

উত্তর – বায়ু যে দিক থেকে প্রবাহিত হয়, কোরিওলিস বল সমকোণে কাজ করে।

পশ্চিমা বায়ু ও মেরু বায়ু মিলিত হয় ___ ঘূর্ণবাত সৃষ্টির আগে।

উত্তর – পশ্চিমা বায়ু ও মেরু বায়ু মিলিত হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির আগে।

সমুদ্রতল থেকে যতই উপরে ওঠা যায়, বায়ুর চাপ ততই ___ পায়।

উত্তর – সমুদ্রতল থেকে যতই উপরে ওঠা যায়, বায়ুর চাপ ততই হ্রাস পায়।

সমুদ্রপৃষ্ঠে বায়ুর ___ অধিক হওয়ায় বায়ুর ___ ও বেশি হয়।

উত্তর – সমুদ্রপৃষ্ঠে বায়ুর ঘনত্ব অধিক হওয়ায় বায়ুর চাপ ও বেশি হয়।

ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর অনুভূমিক চলাচলকে ___ বলে।

উত্তর – ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর অনুভূমিক চলাচলকে বায়ুপ্রবাহ বলে।

ভূপৃষ্ঠের উপর বায়ুর উল্লম্ব চলাচলকে ___ বলে।

উত্তর – ভূপৃষ্ঠের উপর বায়ুর উল্লম্ব চলাচলকে বায়ুস্রোত বলে।

সূর্যরশ্মির ___ শতাংশ বায়ুমণ্ডল সরাসরি শোষণ করে।

উত্তর – সূর্যরশ্মির 14 শতাংশ বায়ুমণ্ডল সরাসরি শোষণ করে।

___ গোলার্ধে পশ্চিমা বায়ু উত্তর-পশ্চিম দিক থেকে যায়।

উত্তর – দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু উত্তর-পশ্চিম দিক থেকে যায়।

উত্তর গোলার্ধ অপেক্ষা দক্ষিণ গোলার্ধে বায়ুর গতিবেগ ___। এর কারণ দক্ষিণ গোলার্ধে ___ কম থাকায় বায়ুর প্রবাহপথে তেমন বাধা সৃষ্টি হয় না।

উত্তর – উত্তর গোলার্ধ অপেক্ষা দক্ষিণ গোলার্ধে বায়ুর গতিবেগ বেশি। এর কারণ দক্ষিণ গোলার্ধে স্থলভাগ কম থাকায় বায়ুর প্রবাহপথে তেমন বাধা সৃষ্টি হয় না।

উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের ___ সম্পর্ক।

উত্তর – উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক।

60° দঃ অক্ষরেখায় পশ্চিমা বায়ু ___ নামে পরিচিত।

উত্তর – 60° দঃ অক্ষরেখায় পশ্চিমা বায়ু তীক্ষ্ণ চিৎকারকারী ষাট নামে পরিচিত।

ঠিক-ভুল নির্বাচন করো।

নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অপর নাম ‘শান্তবলয়’।

উত্তর – ঠিক [✓]

নিয়ত বায়ু সারাবছর ধরে অনিয়মিতভাবে প্রবাহিত হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – নিয়মিতভাবে প্রবাহিত হয়।

বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়।

উত্তর – ঠিক [✓]

নিয়ত বায়ুপ্রবাহ ফেরেলের সূত্র অনুসরণ করে।

উত্তর – ঠিক [✓]

পৃথিবীপৃষ্ঠের কাছের বায়ুস্তর ঘন বলে এর চাপ সবচেয়ে কম।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – বেশি।

আয়ন বায়ু নিয়মিতভাবে প্রবাহিত হয়।

উত্তর – ঠিক [✓]

পশ্চিমা বায়ুর প্রবাহের ক্ষেত্রে ফেরেলের সূত্রটি কার্যকরী হয় না।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – কার্যকরী হয়।

ক্যাটাবেটিক বায়ু পর্বতের গা বেয়ে উপর থেকে নীচে নামে।

উত্তর – ঠিক [✓]

অ্যানাবেটিক বায়ু নিম্নগামী।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ঊর্ধ্বগামী।

মেরু বায়ুর প্রভাবে প্রবল বর্ষণ হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – তুষার ঝড়।

চাপবলয়ের স্থান পরিবর্তনের জন্য রবিমার্গ দায়ী।

উত্তর – ঠিক [✓]

নিরক্ষীয় অঞ্চলের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – বেশি।

নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি।

উত্তর – ঠিক [✓]

নিরক্ষীয় অঞ্চলে বায়ুর নিম্নমুখী স্রোত দেখা যায়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ঊর্ধ্বমুখী।

60°-70° অক্ষরেখার মধ্যে ক্রান্তীয় উচ্চচাপ বলয় গড়ে উঠেছে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ।

মৌসুমি বায়ু পৃথিবীর কিছু অংশের বাইরে প্রবাহিত হয় না বলে এটি একটি স্থানীয় বায়ু।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – সাময়িক বায়ু।

‘গর্জনশীল চল্লিশা’ দুটি গোলার্ধেই 40° অক্ষরেখার আশেপাশে অবস্থান করে।

উত্তর – ঠিক [✓]

বৈসাদৃশ্যটি খুঁজে বার করো

প্রশ্নবৈসাদৃশ্যকারণ
গর্জনশীল চল্লিশা, ক্রোধান্মত্ত পঞ্চাশ, তীক্ষ্ণ চিৎকারকারী ষাট, ITCZITCZএটি শান্তবলয়।
আয়ন বায়ু, টর্নেডো, পশ্চিমা বায়ু, মেরু বায়ুটর্নেডোএটি একটি ঘূর্ণিঝড়।
চিনুক, ফন, হারমাটান, সিরক্কোহারমাটানএটি শীতল বায়ু।
হারমাটান, বোরা, পম্পেরো, চিনুকচিনুকএটি উষ্ণ বায়ু।
ভারত, উত্তর আমেরিকা, বাংলাদেশ, পাকিস্তানউত্তর আমেরিকাউত্তর আমেরিকা ব্যতীত সবকটি মৌসুমি বায়ুপ্রবাহের অন্তর্গত।

সম্পর্ক নির্ধারণ করো।

শীতকাল : ___ :: বর্ষাকাল : নিম্নচাপ।

উত্তর – শীতকাল : উচ্চচাপ :: বর্ষাকাল : নিম্নচাপ।

কর্কটীয় শান্তবলয় : উত্তর গোলার্ধ :: মকরীয় শান্তবলয় : ___।

উত্তর – কর্কটীয় শান্তবলয় : উত্তর গোলার্ধ :: মকরীয় শান্তবলয় : দক্ষিণ গোলার্ধ

ফেরেলের সূত্র : ফেরেল :: বাইস ব্যালট সূত্র : ___।

উত্তর – ফেরেলের সূত্র : ফেরেল :: বাইস ব্যালট সূত্র : বাইস ব্যালট

নিয়ত বায়ু : মেরু বায়ু :: ___ : স্থলবায়ু।

উত্তর – নিয়ত বায়ু : মেরু বায়ু :: সাময়িক বায়ু : স্থলবায়ু।

উত্তর গোলার্ধ : দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু :: দক্ষিণ গোলার্ধ : ___।

উত্তর – উত্তর গোলার্ধ : দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু :: দক্ষিণ গোলার্ধ : উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু

আয়ন বায়ু : উষ্ণ :: মেরু বায়ু : ___।

উত্তর – আয়ন বায়ু : উষ্ণ :: মেরু বায়ু : শীতল

ক্রান্তীয় মরুভূমি : আয়ন বায়ু :: নাতিশীতোষ্ণ তৃণভূমি : ___।

উত্তর – ক্রান্তীয় মরুভূমি : আয়ন বায়ু :: নাতিশীতোষ্ণ তৃণভূমি : পশ্চিমা বায়ু

দিন : ___ :: রাত : স্থলবায়ু।

উত্তর – দিন : সমুদ্রবায়ু :: রাত : স্থলবায়ু।

গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু : আর্দ্র :: শীতকালীন মৌসুমি বায়ু : ___।

উত্তর – গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু : আর্দ্র :: শীতকালীন মৌসুমি বায়ু : শুষ্ক

অ্যানাবেটিক বায়ু : ___ :: ক্যাটাবেটিক বায়ু : নিম্নগামী।

উত্তর – অ্যানাবেটিক বায়ু : ঊর্ধ্বগামী :: ক্যাটাবেটিক বায়ু : নিম্নগামী।

বামদিকের সঙ্গে ডানদিক মেলাও

বামদিকডানদিকসঠিক উত্তর (মিলিয়ে)
1. ব্যারোমিটারi. আমেরিকা যুক্তরাষ্ট্র1. → iv. (বায়ুচাপ মাপার যন্ত্র)
2. উচ্চচাপ কেন্দ্রii. সাময়িক বায়ু2. → vii. (প্রতীপ ঘূর্ণবাত)
3. টর্নেডোiii. 5° উত্তর-5° দক্ষিণ অক্ষাংশ3. → i. (আমেরিকা যুক্তরাষ্ট্র)
4. সমুদ্রবায়ুiv. বায়ুচাপ মাপার যন্ত্র4. → ii. (সাময়িক বায়ু)
5. আন্তঃক্রান্তীয় অভিসরণv. ভারত মহাসাগর5. → iii. (5° উত্তর-5° দক্ষিণ অক্ষাংশ)
6. সাইক্লোনvi. টরিসেলি6. → v. (ভারত মহাসাগর)
7. নিরক্ষীয় নিম্নচাপ বলয়vii. প্রতীপ ঘূর্ণবাত7. → ix. (বাণিজ্য বায়ু)
8. অ্যানিমোমিটারviii. 40° দক্ষিণ অক্ষরেখা8. → x. (বায়ুর গতিবেগ মাপক যন্ত্র)
9. ব্যারোমিটার আবিষ্কর্তাix. বাণিজ্য বায়ু9. → vi. (টরিসেলি)
10. গর্জনশীল চল্লিশাx. বায়ুর গতিবেগ মাপক যন্ত্র10. → viii. (40° দক্ষিণ অক্ষরেখা)
11. বায়ুর গতিবিক্ষেপxi. বজ্রপাতসহ ঝড়বৃষ্টি11. → xii. (পৃথিবীর আবর্তন গতি)
12. কিউমুলোনিম্বাসxii. পৃথিবীর আবর্তন গতি12. → xi. (বজ্রপাতসহ ঝড়বৃষ্টি)

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের চতুর্থ অধ্যায় ‘চাপবলয় ও বায়ুপ্রবাহ’ থেকে গুরুত্বপূর্ণ কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির স্কুলের পরীক্ষা বা বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়শই কমন আসে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের প্রস্তুতিতে বিশেষভাবে সাহায্য করবে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া নিচের শেয়ার বাটনে ক্লিক করে পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

চাপবলয় ও বায়ুপ্রবাহ - অষ্টম শ্রেণি ভূগোল - টীকা

অষ্টম শ্রেণির ভূগোল – ‘চাপবলয় ও বায়ুপ্রবাহ’ (চতুর্থ অধ্যায়) – গুরুত্বপূর্ণ টীকা

চাপবলয় ও বায়ুপ্রবাহ - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – চাপবলয় ও বায়ুপ্রবাহ – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

শিলা - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – শিলা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণির ভূগোল – ‘চাপবলয় ও বায়ুপ্রবাহ’ (চতুর্থ অধ্যায়) – গুরুত্বপূর্ণ টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – চাপবলয় ও বায়ুপ্রবাহ – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – চাপবলয় ও বায়ুপ্রবাহ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – শিলা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – শিলা – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর