অষ্টম শ্রেণি ভূগোল – মেঘ ও বৃষ্টি (পঞ্চম অধ্যায়) – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের পঞ্চম অধ্যায় ‘মেঘ ও বৃষ্টি’ থেকে কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণি ভূগোল - মেঘ ও বৃষ্টি
Contents Show

ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় – (ভোরবেলায় / দুপুরবেলায় / সন্ধেবেলায় / মধ্যরাত্রে)।

উত্তর – ভোরবেলায়।

বেশি উচ্চতার মেঘ – (সিরাস / কিউমুলাস / স্ট্যাটাস / কিউমুলোনিম্বাস)।

উত্তর – সিরাস।

মৌসুমি বায়ুর প্রভাবে – (পরিচলন / শৈলোৎক্ষেপ / ঘূর্ণবাত) বৃষ্টিপাত ঘটে।

উত্তর – শৈলোৎক্ষেপ।

বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা থাকে – (20% / 50% / 95% / 100%)।

উত্তর – 100%।

শীতল বায়ুর ঘনত্ব – (বেশি / কম / খুব কম)।

উত্তর – বেশি।

থার্মোমিটারের সাহায্যে বায়ুর – (উষ্ণতা / বৃষ্টিপাত / বায়ুচাপ / বায়ুর গতি) মাপা হয়।

উত্তর – উষ্ণতা।

অল্টোকিউমুলাস হল – (অধিক / মাঝারি / নিম্ন) উচ্চতার মেঘ।

উত্তর – মাঝারি মেঘ।

মোট অধঃক্ষেপণের প্রায় 90% – (শিশির / তুষারপাত / বৃষ্টিপাত / তুহিন) রূপে ঘটে।

উত্তর – বৃষ্টিপাত।

উল্লম্ব মেঘের গড় নিম্নতম উচ্চতা – (1,600 / 2,600 / 6,500) ফুট।

উত্তর – 1,600 ফুট।

বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি প্রভৃতিকে বলা হয় – (ঘনীভবন / বাষ্পীভবন / অধঃক্ষেপণ / নগ্নীভবন)।

উত্তর – অধঃক্ষেপণ।

পৃথিবীর প্রবলতম ঘূর্ণিঝড় হল – (টাইফুন / টর্নেডো / সাইক্লোন / হ্যারিকেন)।

উত্তর – টর্নেডো।

(নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের / ক্রান্তীয় ঘূর্ণবাতের / শৈলোৎক্ষেপ) – বৃষ্টিপাতের কেন্দ্র শান্ত ও বৃষ্টিহীন থাকে।

উত্তর – ক্রান্তীয় ঘূর্ণবাতের।

কালবৈশাখী ঝড় আসামে – (বরদৈছিলা / লু / আঁধি) নামে পরিচিত।

উত্তর – বরদৈছিলা।

জলীয় বাষ্প হিমাঙ্কের থেকে কম উষ্ণতায় ঘনীভূত হলে – (বৃষ্টিপাত / তুষারপাত / কুয়াশা) সৃষ্টি হয়।

উত্তর – তুষারপাত।

পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে – (কিউমুলোনিম্বাস / কিউমুলাস / নিম্বোস্ট্যাটাস / সিরাস) মেঘ।

উত্তর – কিউমুলাস।

যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয়, তাকে বলে – (শিশিরাঙ্ক / হিমাঙ্ক / স্ফুটনাঙ্ক / গলনাঙ্ক)।

উত্তর – শিশিরাঙ্ক।

(সিরাস / সিরোস্ট্যাটাস / কিউমুলাস / কিউমুলোনিম্বাস) – মেঘের মধ্য দিয়ে চাঁদ ও সূর্যকে বলয়ের মতো দেখায়।

উত্তর – সিরোস্ট্যাটাস।

একটি নিম্ন উচ্চতার মেঘ হল – (সিরাস / সিরোকিউমুলাস / স্ট্যাটাস / কিউমুলোম্বিাস)।

উত্তর – স্ট্যাটাস।

উল্লম্ব মেঘ হল – (কিউমুলোনিম্বাস / নিম্নোস্ট্যাটাস / স্ট্র্যাটোকিউমুলোনিম্বাস / সিরোকিউমুলাস)।

উত্তর – কিউমুলোনিম্বাস।

সম্পৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নীচে নেমে গেলে – (ঘনীভবন / বাষ্পীভবন / অধঃক্ষেপণ) শুরু হয়।

উত্তর – ঘনীভবন।

উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা – (হ্রাস পায় / বৃদ্ধি পায় / একই থাকে)।

উত্তর – হ্রাস পায়।

পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে সৃষ্ট ঘূর্ণবাতকে – (সাইক্লোন / হ্যারিকেন / টাইফুন / টর্নেডো) বলে।

উত্তর – হ্যারিকেন।

পরিচলন বৃষ্টিপাত ঘটে – (নিরক্ষীয় / মেরু / তুন্দ্রা) অঞ্চলে।

উত্তর – নিরক্ষীয় অঞ্চলে।

আপেক্ষিক আর্দ্রতা প্রকাশিত হয় – (গ্রাম / লিটার / শতকরা / মিটার) এককে।

উত্তর – শতকরা।

জলীয় বাষ্প বায়ুর থেকে – (হালকা / ভারী / সমান)।

উত্তর – হালকা।

দু-এক কথায় উত্তর দাও

পর্বতের কোন্ ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টি ঘটে?

পর্বতের প্রতিবাত ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টি ঘটে।

ঝড়ের সংকেত কোন্ মেঘ থেকে পাওয়া যায়?

ঝড়ের সংকেত সিরোস্ট্যাটাস মেঘ থেকে পাওয়া যায়।

কোন্ ঋতুতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে?

শীত ঋতুতে (ভারতে) বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে।

বৃষ্টিপাতের পরিমাণ মাপক যন্ত্রের নাম লেখো।

বৃষ্টিপাতের পরিমাণ মাপক যন্ত্রের নাম – রেনগজ।

কোন্ মেঘ ফুলকপির ন্যায় দেখতে হয়?

কিউমুলাস মেঘ ফুলকপির ন্যায় দেখতে হয়।

কোন্ মেঘ থেকে বজ্রপাতসহ ভীষণ ঝড় বৃষ্টিপাত হয়?

কিউমুলোনিম্বাস মেঘ থেকে বজ্রপাতসহ ভীষণ ঝড় বৃষ্টিপাত হয়।

বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কী?

বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার।

কোন্ অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয়?

নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয়।

চীনসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কী বলে?

চীনসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে টাইফুন বলে।

পরিচলন বৃষ্টিপাতে কোন্ পদ্ধতিতে বায়ু উত্তপ্ত হয়?

পরিচলন বৃষ্টিপাতে লম্ব সূর্যরশ্মির কারণে উত্তপ্ত হয়।

শরৎকালে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণিঝড় হয় তার নাম কী?

শরৎকালে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণিঝড় হয় তার নাম হলো আশ্বিনের ঝড়।

2013 সালে ওড়িশা ও অন্ধ্র উপকূলে আছড়ে পড়া ঘূর্ণবাতটির নাম কী?

2013 সালে ওড়িশা ও অন্ধ্র উপকূলে আছড়ে পড়া ঘূর্ণবাতটির নাম হলো ফাইলিন।

পৃথিবীর সর্বাধিক শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম কী?

পৃথিবীর সর্বাধিক শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম হলো টর্নেডো।

মেঘ বায়ুমণ্ডলের কোন্ স্তরে সঞ্চিত হয়?

মেঘ বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে সঞ্চিত হয়।

কোন্ ধরনের বায়ুর আর্দ্রতা 100% হয়?

সম্পৃক্ত বায়ুর আর্দ্রতা 100% হয়।

ভারতের দুটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো।

ভারতের দুটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম হলো শিলং, পুণে।

কোন্ ধরনের ঘূর্ণবাত দীর্ঘস্থায়ী হয়?

নাতিশীতোষ্ণ ধরনের ঘূর্ণবাত দীর্ঘস্থায়ী হয়।

ঘনীভবন প্রক্রিয়ায় সৃষ্ট শিশির জমাট বেঁধে কীসে পরিণত হয়?

ঘনীভবন প্রক্রিয়ায় সৃষ্ট শিশির জমাট বেঁধে তুহিনে পরিণত হয়।

শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা কেন?

শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা কারণ জলীয় বাষ্পের উপস্থিতির জন্য।

Bumpy Cloud কাকে বলে?

Bumpy Cloud স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে বলে।

বঙ্গোপসাগরে সৃষ্ট দুটি বিশেষ ঘূর্ণবাতের নাম লেখো।

বঙ্গোপসাগরে সৃষ্ট দুটি বিশেষ ঘূর্ণবাতের নাম হলো আয়লা ও ফাইলিন।

4 O’Clock Rain কাকে বলে?

4 O’Clock Rain পরিচলন বৃষ্টিপাতকে বলে।

দুটি অতি উচ্চ মেঘের নাম লেখো।

দুটি অতি উচ্চ মেঘের নাম হলো সিরাস, সিরোস্ট্যাটাস।

সিরোকিউমুলাস মেঘে ঢাকা আকাশ কী নামে পরিচিত?

সিরোকিউমুলাস মেঘে ঢাকা আকাশ ম্যাকারেল আকাশ নামে পরিচিত।

মাঝারি উচ্চতার দুটি মেঘের নাম লেখো।

মাঝারি উচ্চতার দুটি মেঘের নাম হলো অল্টোস্ট্যাটাস / অল্টোকিউমুলাস।

আমি এক প্রকার উল্লম্ব মেঘ। ভূপৃষ্ঠের কাছ থেকে অনেক ওপর পর্যন্ত আমি বিস্তারলাভ করি। বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ঘটাতে আমি ভালোবাসি। বলো তো আমার নাম কী?

কিউমুলোনিম্বাস।

আমি নিম্ন উচ্চতার একটি মেঘ। আমি আকাশকে কুয়াশার মতো ঢেকে রাখি। আমার থেকে মাঝে মাঝে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। বলো তো আমি কে?

স্ট্র্যাটাস মেঘ।

আমি অধিক উচ্চতার একটি মেঘ। আমায় দেখতে পেঁজা তুলোর মতো। আমার দ্বারা ঢাকা আকাশ ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে। আমি পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করি। আমি কে?

সিরোকিউমুলাস মেঘ।

জল থেকে আমার সৃষ্টি। আমার থেকে আবার মেঘ, কুয়াশা, শিশির প্রভৃতি সৃষ্টি হয়। বায়ুতে আমি বাষ্প আকারে থাকি। আমি কে?

জলীয় বাষ্প।

ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে আমার জন্ম। আমি আকাশে ভেসে বেড়াই। আমার আকৃতি বিভিন্ন রকমের। আমার থেকে বৃষ্টি হয়ে থাকে। আমি কে?

মেঘ।

আমি বৃষ্টিপাতের এক প্রকারভেদ। নিরক্ষীয় অঞ্চলে সারাবছর বিকালবেলা আমায় দেখা যায়। আমার আর এক নাম 4 O’Clock Rain। আমি কে?

পরিচলন বৃষ্টিপাত।

আমি একটি যন্ত্র। বৃষ্টিপাত পরিমাপ করা আমার কাজ। আমি কে?

রেনগজ।

শীতকালে সকালবেলা চারদিকে ধোঁয়ার মতো আমি ভাসতে থাকি। আমার জন্য দূরের জিনিস দেখা যায় না। আমি পরিবহণের ক্ষেত্রে খুবই অসুবিধার সৃষ্টি করি। আমি কে?

কুয়াশা।

আমি বৃষ্টিপাতের এক প্রকারভেদ। উষ্ণ আর্দ্রবায়ু পর্বতে বাধা পেয়ে উপরে উঠলে আমার সৃষ্টি হয়। আমি কে?

শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত।

আমি বৃষ্টিপাতের এক প্রকারভেদ। প্রবল নিম্নচাপ সৃষ্টি হলে কিংবা উষ্ণ ও শীতল বায়ু পরস্পর মিলিত হলে আমার সৃষ্টি হয়। আমি কে?

ঘূর্ণবৃষ্টি।

শীতকালে স্ট্যাটাস মেঘ থেকে খুব ছোটো ছোটো জলকণা রূপে আমি ভূপৃষ্ঠে ঝরে পড়ি। আমি কে?

গুঁড়িগুড়ি বৃষ্টি।

শরৎকালে ভোরবেলা ঘাসের আগায় আমাদের দেখা যায়। আমরা কারা?

শিশিরবিন্দু।

শূন্যস্থান পূরণ করো।

উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণক্ষমতা ___।

উত্তর – উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণক্ষমতা বাড়ে

নিরক্ষীয় অঞ্চলে বিকালের দিকে ___ প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়।

উত্তর – নিরক্ষীয় অঞ্চলে বিকালের দিকে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়।

পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢাল ___ ঢালের উদাহরণ।

উত্তর – পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢাল প্রতিবাত ঢালের উদাহরণ।

আমাদের রাজ্যে 2009 সালে যে বিধ্বংসী ঘূর্ণবাত দেখা দিয়েছিল তার নাম ___।

উত্তর – আমাদের রাজ্যে 2009 সালে যে বিধ্বংসী ঘূর্ণবাত দেখা দিয়েছিল তার নাম আয়লা

সাধারণত ক্রান্তীয় ঘূর্ণবাত দেখা দেয় ___ অক্ষাংশের মধ্যে।

উত্তর – সাধারণত ক্রান্তীয় ঘূর্ণবাত দেখা দেয় 5°-20° উত্তর / দক্ষিণ অক্ষাংশের মধ্যে।

ঘূর্ণবাতের চোখ দেখা যায় ___ ঘূর্ণবাতে।

উত্তর – ঘূর্ণবাতের চোখ দেখা যায় ক্রান্তীয় ঘূর্ণবাতে।

জলকণা ও তুষার কণার আংশিক মিশ্রিত রূপ হল ___।

উত্তর – জলকণা ও তুষার কণার আংশিক মিশ্রিত রূপ হল স্লিট

দুটি বিপরীতধর্মী (উষ্ণ ও শীতল) বায়ু মিলিত হয় ___ ঘূর্ণবাতে।

উত্তর – দুটি বিপরীতধর্মী (উষ্ণ ও শীতল) বায়ু মিলিত হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে।

জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ___ বলে।

উত্তর – জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলে।

অতি উচ্চতার মেঘ ___ ফুট উচ্চতার ওপরে দেখা যায়।

উত্তর – অতি উচ্চতার মেঘ 20,000 ফুট উচ্চতার ওপরে দেখা যায়।

কিউমুলোনিম্বাস মেঘের তলদেশের রং ___।

উত্তর – কিউমুলোনিম্বাস মেঘের তলদেশের রং কালো

সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস ___ মিমি।

উত্তর – সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস 0.02 মিমি।

1662 খ্রিস্টাব্দে ___ প্রথম বিজ্ঞানসম্মতভাবে রেনগজ আবিষ্কার করেন।

উত্তর – 1662 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার ওরেন প্রথম বিজ্ঞানসম্মতভাবে রেনগজ আবিষ্কার করেন।

ধারণক্ষমতার তুলনায় অধিক জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে ___ বায়ু বলে।

উত্তর – ধারণক্ষমতার তুলনায় অধিক জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে অতি সম্পৃক্ত বায়ু বলে।

পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানটি হল ___।

উত্তর – পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানটি হল মৌসিনরাম

দার্জিলিং-এ সাধারণত ___ বৃষ্টিপাত হয়।

উত্তর – দার্জিলিং-এ সাধারণত শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়।

চেরাপুঞ্জির মৌসিনরামের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ___।

উত্তর – চেরাপুঞ্জির মৌসিনরামের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 11,777 মিমি

___ মেঘকে ‘বজ্রমেঘ’ বলে।

উত্তর – কিউমুলোনিম্বাস মেঘকে ‘বজ্রমেঘ’ বলে।

একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় ___ মেঘ।

উত্তর – একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় নিম্বোস্ট্রাটাস মেঘ।

ঠিক-ভুল নির্বাচন করো

সিরাস মেঘ দেখতে হালকা পালকের মতো।

উত্তর – ঠিক [✓]

আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ হয় শতকরা হিসেবে।

উত্তর – ঠিক [✓]

সকালবেলা পরিচলন বৃষ্টিপাত হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – বিকালবেলা।

নিরক্ষীয় অঞ্চলে ঘূর্ণবৃষ্টি সবচেয়ে বেশি হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – পরিচলন বৃষ্টিপাত।

কিউমুলোনিম্বাস মেঘ থেকে পরিচলন বৃষ্টি হয়।

উত্তর – ঠিক [✓]

আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে।

উত্তর – ঠিক [✓]

নিরক্ষীয় অঞ্চলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – বেশি।

পর্বতের প্রতিবাত ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়েছে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – অনুবাত ঢালে।

শিলং খাসি পাহাড়ের প্রতিবাত ঢালে অবস্থিত।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – অনুবাত ঢালে।

সিরোকিউমুলাস মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো।

উত্তর – ঠিক [✓]

নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত ক্রান্তীয় ঘূর্ণবাতের তুলনায় বেশি শক্তিশালী।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – কম।

শিশিরের কারণে অনেক সময় কাছে থাকা বস্তুকে দেখা যায় না।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – কুয়াশার।

আমাদের দেশে বর্ষাকালে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টি হয়।

উত্তর – ঠিক [✓]

নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের কেন্দ্রে ঘূর্ণবাতের চোখ সৃষ্টি হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ক্রান্তীয় ঘূর্ণবাতের।

মেঘাচ্ছন্ন রাত্রিতে শিশির বেশি সৃষ্টি হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – মেঘমুক্ত।

বৈসাদৃশ্যটি খুঁজে বার করো

প্রশ্নউত্তরবৈসাদৃশ্যের কারণ
সিরাস, সিরোস্ট্র্যাটাস, অল্টোস্ট্র্যাটাস, সিরোকিউমুলাস।অল্টোস্ট্র্যাটাসঅধিক উচ্চতার মেঘ।
স্ট্র্যাটো কিউমুলাস, স্ট্র্যাটাস, নিম্বোস্ট্র্যাটাস, কিউমুলাস।কিউমুলাসউল্লম্ব মেঘ।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, স্লিট, শিলাবৃষ্টি, কুয়াশা।কুয়াশাঅধঃক্ষেপণ নয়।
হারিকেন, টর্নেডো, উইলি উইলি, সাইক্লোন।উইলি উইলিদক্ষিণ গোলার্ধে।

সম্পর্ক নির্ধারণ করো

সিরোকিউমুলাস : ___ :: সিরাস : ‘মেয়ার’স টেল’।

উত্তর – সিরোকিউমুলাস : ‘ম্যাকারেল আকাশ’ :: সিরাস : ‘মেয়ার’স টেল’।

কিউমুলোনিম্বাস : ‘বজ্রমেঘ’ :: স্ট্র্যাটোকিউমুলাস : ___।

উত্তর – কিউমুলোনিম্বাস : ‘বজ্রমেঘ’ :: স্ট্র্যাটোকিউমুলাস : বাম্পি ক্লাউড

সিরোকিউমুলাস : অতি উচ্চ মেঘ :: স্ট্র্যাটোকিউমুলাস : ___।

উত্তর – সিরোকিউমুলাস : অতি উচ্চ মেঘ :: স্ট্র্যাটোকিউমুলাস : নিম্ন মেঘ

কুয়াশা : ঘনীভবন :: শিলাবৃষ্টি : ___।

উত্তর – কুয়াশা : ঘনীভবন :: শিলাবৃষ্টি : অধঃক্ষেপণ

নিরক্ষীয় অঞ্চল : ___ :: ভারতের পশ্চিম উপকূল অঞ্চল : শৈলোৎক্ষেপ বৃষ্টি।

উত্তর – নিরক্ষীয় অঞ্চল : পরিচলন বৃষ্টি :: ভারতের পশ্চিম উপকূল অঞ্চল : শৈলোৎক্ষেপ বৃষ্টি।

প্রতিবাত ঢাল : বৃষ্টিপাত :: ___ : বৃষ্টিচ্ছায় অঞ্চল।

উত্তর – প্রতিবাত ঢাল : বৃষ্টিপাত :: অনুবাত ঢাল : বৃষ্টিচ্ছায় অঞ্চল।

মুম্বাই : শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত :: শিলং : ___।

উত্তর – মুম্বাই : শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত :: শিলং : বৃষ্টিচ্ছায় অঞ্চল

ঘূর্ণবাতের চোখ : ___ :: সীমান্ত : নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত।

উত্তর – ঘূর্ণবাতের চোখ : ক্রান্তীয় ঘূর্ণবাত :: সীমান্ত : নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত।

বঙ্গোপসাগর : সাইক্লোন :: ___ : টাইফুন।

উত্তর – বঙ্গোপসাগর : সাইক্লোন :: চীন সাগর : টাইফুন।

বায়ুর আর্দ্রতা : হাইগ্রোমিটার :: বৃষ্টিপাত : ___।

উত্তর – বায়ুর আর্দ্রতা : হাইগ্রোমিটার :: বৃষ্টিপাত : রেনগজ

বামদিকের সঙ্গে ডানদিক মেলাও।

বামদিকডানদিকউত্তর
1. অতি উচ্চ মেঘi. স্ট্যাটাস1. → iii.
2. উল্লম্ব মেঘ অথবা, বজ্রপাত ঝড় বৃষ্টিii. ফাইলিন2. → iv.
3. মাঝারি উচ্চতার মেঘiii. সিরাস3. → v.
4. নিম্ন উচ্চতার মেঘiv. কিউমুলোনিম্বাস4. → i.
5. ঘূর্ণিঝড়v. অল্টোস্ট্র্যাটাস5. → ii.

সঠিক শব্দ খুঁজে বার করো।

প্রশ্নসূত্রউত্তর
\/\রে/\/\/বৃষ্টি পরিমাপ করার যন্ত্ররেনগজ
\মি/\/\টা/\রো/\ব্যা/বায়ুর চাপমাপক যন্ত্রব্যারোমিটার
\মু/\/\লা/\/\কি/\টো/\/মাঝারি উচ্চতার মেঘঅল্টোকিউমুলাস
\/\পা/\স্টি/\বৃ/অধঃক্ষেপণের একটি রূপবৃষ্টিপাত
\টা/\/\/\বা/\/\নু/বৃষ্টিচ্ছায় অঞ্চলঅনুবাত ঢাল
\রি/\হ্যা/\/\কে/ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়হারিকেন
\যা/\কু/\শা/ঘনীভবনের একটি রূপকুয়াশা
\গ্রো/\হা/\মি/\/\/\টা/আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রহাইগ্রোমিটার

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের পঞ্চম অধ্যায় ‘মেঘ ও বৃষ্টি’ থেকে কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

মেঘ ও বৃষ্টি - অষ্টম শ্রেণি ভূগোল - টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – মেঘ ও বৃষ্টি (পঞ্চম অধ্যায়) – টীকা

মেঘ ও বৃষ্টি - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মেঘ ও বৃষ্টি (পঞ্চম অধ্যায়) – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

চাপবলয় ও বায়ুপ্রবাহ - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির ভূগোল – চাপবলয় ও বায়ুপ্রবাহ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – মেঘ ও বৃষ্টি (পঞ্চম অধ্যায়) – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – মেঘ ও বৃষ্টি (পঞ্চম অধ্যায়) – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মেঘ ও বৃষ্টি (পঞ্চম অধ্যায়) – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির ভূগোল – চাপবলয় ও বায়ুপ্রবাহ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির ভূগোল (চতুর্থ অধ্যায়) – চাপবলয় ও বায়ুপ্রবাহ – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর