অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের সপ্তম অধ্যায় ‘মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন’ থেকে কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়)
Contents Show

ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

কৃষিকাজ – (প্রকৃতিনির্ভর / প্রযুক্তিনির্ভর / সেবামূলক / শিল্পনির্ভর) কাজ।

উত্তর – প্রকৃতিনির্ভর।

জলবিদ্যুৎ উৎপাদন – (প্রকৃতিনির্ভর / প্রযুক্তিনির্ভর / সেবামূলক / শিল্পনির্ভর) কাজ।

উত্তর – প্রযুক্তিনির্ভর।

পরিবহণ ব্যবস্থা – (প্রকৃতিনির্ভর / প্রযুক্তিনির্ভর / সেবামূলক / শিল্পনির্ভর) কাজ।

উত্তর – সেবামূলক।

পরিবেশের সামগ্রিক গুণমান হ্রাস হল পরিবেশের – (অবনমন / দূষণ / দুর্যোগ / বিপর্যয়)।

উত্তর – অবনমন।

জীববৈচিত্র্য হ্রাস পরিবেশের – (অবনমন / দূষণ / দুর্যোগ / বিপর্যয়)-এর উদাহরণ।

উত্তর – অবনমন।

বিভিন্ন বর্জ্য পদার্থ দ্বারা পরিবেশের অবনমন ঘটে – (প্রকৃতি / মানুষ / জীবজন্তু)-এর প্রভাবে।

উত্তর – মানুষ।

বন্যা, খরাজনিত কারণে পরিবেশ অবনমন দেখা দেয় – (প্রকৃতি / মানুষ / প্রকৃতি-মানুষ উভয় / জীবজন্তু)-এর প্রভাবে।

উত্তর – প্রকৃতি-মানুষ উভয়।

কৃষিজমিতে কীটনাশক প্রয়োগের ফলে – (মাটি ও বায়ু / মাটি ও জল / বায়ু ও শব্দ / শব্দ দূষিত) হয়।

উত্তর – মাটি ও জল।

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য – (মাটি / জল / বায়ু / শব্দ) অধিক পরিমাণে দূষিত হয়।

উত্তর – বায়ু।

ভোপাল – (গুজরাট / মধ্যপ্রদেশ / পশ্চিমবঙ্গ / পাঞ্জাব) রাজ্যে অবস্থিত।

উত্তর – মধ্যপ্রদেশ।

ওয়ার্ল্ড হেল্থ দিবস পলিত হয় – (7 এপ্রিল / 17 জুন / 5 জুন/ 2 জানুয়ারি)।

উত্তর – 7 এপ্রিল।

পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের অন্যতম উপায় – (সচেতনতা বৃদ্ধি / উন্নয়ন পরিকল্পনা গ্রহণ / আইন প্রণয়ন / প্রতিবাদ সভার) আয়োজন।

উত্তর – সচেতনতা বৃদ্ধি।

আর্থ সামিট অনুষ্ঠিত হয় – (দিল্লি / ব্যাংকক / রিও-ডি-জেনিরো / কলকাতা) শহরে।

উত্তর – রিও-ডি-জেনিরো।

চিপকো আন্দোলনের গাড়োয়াল অঞ্চল বর্তমানে – (উত্তরপ্রদেশ / হিমাচলপ্রদেশ / উত্তরাখণ্ড / পশ্চিমবঙ্গ) রাজ্যে অবস্থিত।

উত্তর – উত্তরাখণ্ড।

আগ্নেয়গিরি থেকে নির্গত হয় – (মিথেন / হাইড্রোজেন / সালফার ডাইঅক্সাইড / নাইট্রোজেন)।

উত্তর – সালফার ডাইঅক্সাইড।

(ব্রাজিলে / ফ্রান্সে / আমেরিকা যুক্তরাষ্ট্রে) সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়।

উত্তর – আমেরিকা যুক্তরাষ্ট্রে।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাথর ক্ষয়ের জন্য দায়ী হল – (মৃত্তিকা দূষণ / অম্লবৃষ্টি / ঘূর্ণবাত / বায়ুপ্রবাহ)।

উত্তর – অম্লবৃষ্টি।

ইটাই ইটাই রোগের জন্য দায়ী – (আর্সেনিক / ফ্লুওরাইড / ক্যাডমিয়াম / CO2)।

উত্তর – ক্যাডমিয়াম।

জীবাশ্ম জ্বালানির দহনের ফলে সৃষ্টি হয় – (মিথেন / নাইট্রোজেন অক্সাইড / কার্বন মনোক্সাইড / অক্সিজেন)।

উত্তর – কার্বন মনোক্সাইড।

পরিবেশ বান্ধব অথবা অচিরাচরিত শক্তি হল – (জলবিদ্যুৎ / পারমাণবিক বিদ্যুৎ / তাপবিদ্যুৎ /বায়ুশক্তি)।

উত্তর – বায়ুশক্তি।

ভারতবর্ষ একটি (উন্নত / উন্নয়নশীল / অনুন্নত) দেশ।

উত্তর – উন্নয়নশীল।

সুন্দরলাল বহুগুণা – (নর্মদা বাঁচাও আন্দোলন / চিপকো আন্দোলন / গঙ্গা অ্যাকশন প্ল্যান)-এর সঙ্গে যুক্ত ছিলেন।

উত্তর – চিপকো আন্দোলন।

দু-এক কথায় উত্তর দাও

পরিবেশের কোনো অংশের ক্ষতি নিজে থেকেই পূরণ হয়ে যাওয়াকে কী বলে?

পরিবেশের কোনো অংশের ক্ষতি নিজে থেকেই পূরণ হয়ে যাওয়াকে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলে।

ইউরোপের শিল্পবিপ্লবের সূচনা হয় কোন্ দেশে?

ইউরোপের শিল্পবিপ্লবের সূচনা হয় ইংল্যান্ড দেশে।

আমাদের দৈনন্দিন ব্যবহার্য একটি জিনিসের নাম বলো, যা পরিবেশের অবনমন ঘটায়?

আমাদের দৈনন্দিন ব্যবহার্য একটি জিনিসের নাম হলো প্লাস্টিক, যা পরিবেশের অবনমন ঘটায়।

ভোপালের গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল?

ভোপালের গ্যাস দুর্ঘটনা 1984 সালে ঘটেছিল।

ভোপালের গ্যাস দুর্ঘটনার প্রাণনাশক গ্যাসটির নাম কী?
অথবা, MIC-এর পুরো কথা কী?

ভোপালের গ্যাস দুর্ঘটনার প্রাণনাশক গ্যাসটির নাম হলো মিথাইল আইসোসায়ানেট (MIC)।

কীসের কারখানা থেকে ভোপালের গ্যাস দুর্ঘটনা ঘটেছিল?

কীটনাশক তৈরির কারখানা থেকে ভোপালের গ্যাস দুর্ঘটনা ঘটেছিল।

চেরনোবিল দুর্ঘটনা কত সালে ঘটে?

চেরনোবিল দুর্ঘটনা 1986 সালে ঘটে।

মিনামাটা বিপর্যয়ে কীসের প্রভাবে মানুষ মারা গিয়েছিল?

মিনামাটা বিপর্যয়ে পারদের প্রভাবে মানুষ মারা গিয়েছিল।

আর্থ সামিট কত সালে অনুষ্ঠিত হয়?

আর্থ সামিট 1992 সালে অনুষ্ঠিত হয়।

চিপকো আন্দোলন কত সালে শুরু হয়?

চিপকো আন্দোলন 1973 সালে শুরু হয়।

চিপকো আন্দোলন কোথায় হয়েছিল?

চিপকো আন্দোলন উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে অঞ্চলে হয়েছিল।

ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুসারে পরিবেশ অবনমনের জন্য প্রতি বছর ভারতের কত টাকা ক্ষতি হয়?

ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুসারে পরিবেশ অবনমনের জন্য প্রতি বছর ভারতের চার লক্ষ আশি হাজার কোটি টাকা ক্ষতি হয়।

চিপকো আন্দোলন ছাড়া ভারতের অপর একটি পরিবেশ আন্দোলনের নাম লেখো।

চিপকো আন্দোলন ছাড়া ভারতের অপর একটি পরিবেশ আন্দোলনের নাম হলো নর্মদা বাঁচাও আন্দোলন।

জাপানের ফুকুশিমা শহরে কত সালে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল?

জাপানের ফুকুশিমা শহরে 2011 সালে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল।

প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলে?

উদ্ভিদকে প্রাকৃতিক স্পঞ্জ বলে।

CFC-এর পুরো কথাটি কী?

CFC-এর পুরো কথাটি হলো ক্লোরোফ্লুরোকার্বন।

গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য?

গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে কার্বন ডাইঅক্সাইড সর্বাপেক্ষা উল্লেখযোগ্য।

BOD-এর পুরো কথাটি কী?

BOD-এর পুরো কথাটি হলো Biological Oxygen Demand.

COD-এর পুরো কথাটি কী?

COD-এর পুরো কথাটি হলো Chemical Oxygen Demand.

একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও।

একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো কয়লা।

WHO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

WHO-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত।

ভূগর্ভস্থ জলস্তর পরিপূরণ না হওয়ার কারণ কী?

ভূগর্ভস্থ জলস্তর পরিপূরণ না হওয়ার কারণ হলো নগরায়ণের ফলে পিচ বা সিমেন্ট দিয়ে মাটিতে শান বাঁধানো।

আমি সেই ব্যবস্থা যার মাধ্যমে পরিবেশের ক্ষতি নিজে থেকেই পূরণ হয়ে যায়। আমি কে?

হোমিওস্ট্যাটিক ব্যবস্থা।

কৃষিক্ষেত্রে আমার ব্যবহার হয়। আমি কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করি। কিন্তু আমার জন্যই মাটি ও জল দূষিত হয়ে পড়ে। আমি কে?

রাসায়নিক সার।

আমি এক উন্নয়ন পদ্ধতি। আমার মাধ্যমে সম্পদের সুষ্ঠু ব্যবহার হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষিত হয়। আমি কে?

স্থিতিশীল উন্নয়ন।

আমি আঁশটে গন্ধযুক্ত নীলাভ গ্যাস। আমি কে?

ওজোন গ্যাস।

আমার মধ্যে সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় পরিবেশ লুকিয়ে থাকে। আমি কে?

অপ্রাকৃতিক পরিবেশ।

আমি স্বাস্থ্য ও পরিবেশ সম্বন্ধে বিশ্বে সচেতনতা বাড়াই। আমি কে?

WHO.

বিশ্বের সেরা 20টি দেশ আমার সদস্য। আমার নাম কী?

G-20।

শূন্যস্থান পূরণ করো

মানুষের সম্পূর্ণ প্রকৃতিনির্ভর একটি কাজ হল ___।

উত্তর – মানুষের সম্পূর্ণ প্রকৃতিনির্ভর একটি কাজ হল কাষ্ঠ সংগ্রহ

ভৌমজলে ___ খনিজ মেশার ফলে জল দূষিত হয়।

উত্তর – ভৌমজলে আর্সেনিক খনিজ মেশার ফলে জল দূষিত হয়।

প্রকৃতি ও মানুষ উভয়ের কারণে সৃষ্টি হয় এমন দুটি বিপর্যয় হল ___ ও ___।

উত্তর – প্রকৃতি ও মানুষ উভয়ের কারণে সৃষ্টি হয় এমন দুটি বিপর্যয় হল বন্যাখরা

WHO-এর পুরো নাম ___।

উত্তর – WHO-এর পুরো নাম World Health Organisation

‘বিশ্ব পরিবেশ’ দিবস পালিত হয় ___ তারিখে।

উত্তর – ‘বিশ্ব পরিবেশ’ দিবস পালিত হয় 5 জুন তারিখে।

সাইলেন্ট ভ্যালি আন্দোলন ___ রাজ্যে ঘটেছিল।

উত্তর – সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেরালা রাজ্যে ঘটেছিল।

‘চিপকো’ শব্দের অর্থ ___।

উত্তর – ‘চিপকো’ শব্দের অর্থ জড়িয়ে ধরা

সৌরশক্তি, বায়ুশক্তি প্রভৃতি ___ সম্পদের উদাহরণ।

উত্তর – সৌরশক্তি, বায়ুশক্তি প্রভৃতি প্রবহমান সম্পদের উদাহরণ।

সাইলেন্ট ভ্যালি বর্তমানে একটি ___ -এ পরিণত হয়েছে।

উত্তর – সাইলেন্ট ভ্যালি বর্তমানে একটি জাতীয় উদ্যান -এ পরিণত হয়েছে।

ফ্লুরোসিস হয় ___ দূষণের ফলে।

উত্তর – ফ্লুরোসিস হয় ফ্লুওরাইড দূষণের ফলে।

___ গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রকল্পের শুভ সূচনা করেন।

উত্তর – রাজীব গান্ধি গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রকল্পের শুভ সূচনা করেন।

ভারতে দূষিত শহরের সংখ্যা ___।

উত্তর – ভারতে দূষিত শহরের সংখ্যা 13টি

সবুজ বিপ্লবে কৃষি উৎপাদন বাড়লেও ___ ব্যবহারের ফলে জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়েছে আর মাটি দূষিত হয়েছে।

উত্তর – সবুজ বিপ্লবে কৃষি উৎপাদন বাড়লেও রাসায়নিক সার ব্যবহারের ফলে জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়েছে আর মাটি দূষিত হয়েছে।

ঠিক-ভুল নির্বাচন করো

পরিবেশ অবনমনের একটি প্রাকৃতিক কারণ ভূমিকম্প।

উত্তর – ঠিক [✓]

হোমিওস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমে পরিবেশের অবনমন ঘটে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ভারসাম্য রক্ষা হয়।

সভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবেশের অবনমন বৃদ্ধি পেয়েছে।

উত্তর – ঠিক [✓]

ভূমিকম্প সৃষ্টিতে মানুষ ও প্রকৃতি উভয়ই দায়ী।

উত্তর – ঠিক [✓]

বিষাক্ত মিক (MIC) গ্যাসের উৎপত্তি হয় চেরনোবিল দুর্ঘটনায়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ভোপাল গ্যাস দুর্ঘটনায়।

পরিবেশের অবনমনের ফলে মুদ্রাস্ফীতি ঘটে।

উত্তর – ঠিক [✓]

পরিবেশ অবনমন রোধের অন্যতম উপায় স্থিতিশীল উন্নয়ন।

উত্তর – ঠিক [✓]

সবুজ বিপ্লব পরিবেশ অবনমন রোধ করেছে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – বৃদ্ধি করেছে।

পরিবেশ অবনমনের দিক দিয়ে ভারতের স্থান 126তম।

উত্তর – ঠিক [✓]

চিপকো কথার অর্থ বৃক্ষরোপণ।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – আলিঙ্গন করা।

চিপকো আন্দোলন 1972 সালে সংঘটিত হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – 1984।

সম্পর্ক নির্ধারণ করো

প্রযুক্তিনির্ভর কাজ : শিল্প :: ___ : পরিবহণ।

উত্তর – প্রযুক্তিনির্ভর কাজ : শিল্প :: সেবামূলক কাজ : পরিবহণ।

কৃষিকাজ : ___ :: চিকিৎসা : সেবামূলক কাজ।

উত্তর – কৃষিকাজ : প্রযুক্তিনির্ভর কাজ :: চিকিৎসা : সেবামূলক কাজ।

খাদ্যসংকট : ___ :: ধোঁয়াশা : পরিবেশ দূষণ।

উত্তর – খাদ্যসংকট : পরিবেশ অবনমন :: ধোঁয়াশা : পরিবেশ দূষণ।

কৃষি উৎপাদন বৃদ্ধি : মৃত্তিকা দূষণ :: অরণ্য সংহার : ___।

উত্তর – কৃষি উৎপাদন বৃদ্ধি : মৃত্তিকা দূষণ :: অরণ্য সংহার : বায়ুদূষণ

ভোপাল গ্যাস দুর্ঘটনা : ___ :: মিনামাটা বিপর্যয় : পারদ।

উত্তর – ভোপাল গ্যাস দুর্ঘটনা : মিক (MIC) গ্যাস :: মিনামাটা বিপর্যয় : পারদ।

বামদিকের সঙ্গে ডানদিক মেলাও

বামদিকডানদিকউত্তর
1. সেবামূলক কাজi. চেরনোবিল1. → vi.
2. পরিবেশ অবনমনii. জলদূষণ রোধ2. → viii.
3. ভোপাল গ্যাস দুর্ঘটনাiii. গাড়োয়াল অঞ্চল3. → vii.
4. পরমাণু দুর্ঘটনাiv. রিও-ডি-জেনিরো4. → i.
5. বসুন্ধরা সম্মেলনv. মেধা পাটেকর5. → iv.
6. গঙ্গা অ্যাকশন প্ল্যানvi. চিকিৎসা6. → iii.
7. গঙ্গা অ্যাকশন প্ল্যানvii. মিক গ্যাস7. → ii.
8. নর্মদা বাঁচাও আন্দোলনviii. মরুভূমির প্রসার8. → v.

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের সপ্তম অধ্যায় ‘মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন’ থেকে কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন - অষ্টম শ্রেণি ভূগোল - পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর