আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের অষ্টম অধ্যায় ‘ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক (চাকরির) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণির ভূগোল অষ্টম অধ্যায়: ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর)
ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশ হল – (নেপাল / বাংলাদেশ / শ্রীলঙ্কা / চীন)।
উত্তর – শ্রীলঙ্কা।
নেপালের রাজধানীর নাম – (থিম্পু / ঢাকা / কাঠমাণ্ডু / কলকাতা)।
উত্তর – কাঠমাণ্ডু।
ভুটানের প্রধান নদীর নাম – (মানস / মেঘনা / সিন্ধু / ব্রহ্মপুত্র)।
উত্তর – মানস।
ভুটানের রাজধানীর নাম – (কলকাতা / থিম্পু / কাঠমাণ্ডু / ঢাকা)।
উত্তর – থিম্পু।
বাংলাদেশের প্রধান নদীর নাম – (সিন্ধু / মহাবলীগঙ্গা / মেঘনা / ব্রহ্মপুত্র)।
উত্তর – মেঘনা।
সার্ক-এর সদর দপ্তর অবস্থিত – (দিল্লিতে / ঢাকায় / কাঠমাণ্ডুতে / কলকাতায়)।
উত্তর – কাঠমাণ্ডুতে।
বাংলাদেশের প্রধান কৃষিজ ফসল – (ধান / পাট / গম / ইক্ষু)।
উত্তর – ধান।
মায়ানমারের প্রধান নদীর নাম – (কালিগণ্ডক / ইরাবতী / মানস / তিস্তা)।
উত্তর – ইরাবতী।
মায়ানমারের রাজধানীর নাম – (ইসলামাবাদ / কাবুল / নেপাইদাউ / কাঠমাণ্ডু)।
উত্তর – নেপাইদাউ।
শ্রীলঙ্কার প্রধান নদীর নাম – (সিন্ধু / মহাবলীগঙ্গা / ইরাবতী / মেঘনা)।
উত্তর – মহাবলীগঙ্গা।
পাকিস্তানের প্রধান নদীর নাম – (সিন্ধু / মানস / কালিগণ্ডক / মেঘনা)।
উত্তর – সিন্ধু।
পাকিস্তানের রাজধানীর নাম – (নেপাইদাউ / থিম্পু / ইসলামাবাদ / দিল্লি)।
উত্তর – ইসলামাবাদ।
শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে – (পাট / দারুচিনি / তামাক / গম) উৎপন্ন হয়।
উত্তর – দারুচিনি।
পাকিস্তানে কৃষিতে জলসেচ প্রধানত – (কুপ / নলকূপ / খাল / ট্যাংক)-এর মাধ্যমে হয়ে থাকে।
উত্তর – খাল।
সার্ক-এর সদস্যভুক্ত দেশ নয় – (ভুটান / চিন / নেপাল / শ্রীলঙ্কা)।
উত্তর – চীন।
গ্রাফাইট উৎপাদনে – (পাকিস্তান / শ্রীলঙ্কা / ভুটান / ভারত) পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে।
উত্তর – শ্রীলঙ্কা।
মায়ানমারের ইরাবতী নদী অববাহিকায় – (কয়লা / তামা / খনিজ তেল) পাওয়া যায়।
উত্তর – খনিজ তেল।
চা উৎপাদনে অধিক উন্নত – (নেপাল / শ্রীলঙ্কা / বাংলাদেশ / চিন)।
উত্তর – শ্রীলঙ্কা।
ভারত বাংলাদেশ থেকে আমদানি করে – (কয়লা / ইলিশ মাছ / ওষুধ / ধান)।
উত্তর – ইলিশ মাছ।
ভারত পাকিস্তান থেকে আমদানি করে – (চা / পাট / কার্পাস / ধান)।
উত্তর – কার্পাস।
ভারত সেগুন কাঠ আমদানি করে – (বাংলাদেশ / ভুটান / মায়ানমার / শ্রীলঙ্কা) থেকে।
উত্তর – মায়ানমার।
শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হল – (ধান / রবার / নারকেল / গম)।
উত্তর – নারকেল।
ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ – (নেপাল / ভুটান / বাংলাদেশ / শ্রীলঙ্কা)।
উত্তর – ভুটান।
বাংলাদেশের রাজধানী ঢাকা – (পদ্মা / বুড়িগঙ্গা / মেঘনা / গঙ্গা) নদীর তীরে অবস্থিত।
উত্তর – বুড়িগঙ্গা।
বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল – (ধান / পাট / চা / গম)।
উত্তর – পাট।
নেপালের প্রধান নদী – (মেঘনা / মহাবলী গঙ্গা / কালিগণ্ডক / তিস্তা)।
উত্তর – কালিগণ্ডক।
ভুটানের প্রধান ভাষা – (বর্মি / ভুটানি / জাংথা / সিংহলী)।
উত্তর – জাংথা।
বাংলাদেশ একটি – (কৃষি / শিল্প / বাণিজ্য / পর্যটন) প্রধান দেশ।
উত্তর – কৃষি।
দু-এক কথায় উত্তর দাও।
ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা ক-টি?
ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হলো 9টি।
কোন্ প্রতিবেশী দেশের তিন দিক ঘিরে রয়েছে ভারতের সীমানা?
বাংলাদেশ প্রতিবেশী দেশের তিন দিক ঘিরে রয়েছে ভারতের সীমানা।
সম্পূর্ণ স্থলভাগবেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম লেখো।
সম্পূর্ণ স্থলভাগবেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম হলো নেপাল ও ভুটান।
আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এমন একটি প্রতিবেশী দেশের নাম করো।
আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এমন একটি প্রতিবেশী দেশের নাম হলো পাকিস্তান।
এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্র বন্দর নেই?
এমন দুটি প্রতিবেশী দেশের নাম হলো নেপাল ও ভুটান যাদের সমুদ্র বন্দর নেই।
কলকাতা বন্দরের ওপর কোন্ দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল?
কলকাতা বন্দরের ওপর নেপাল ও ভুটান, এই দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল।
ভারত তার কোন্ কোন্ প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে?
ভারত তার শ্রীলঙ্কা ও মালদ্বীপ প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে।
ভারত ও শ্রীলঙ্কা কোন্ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন?
ভারত ও শ্রীলঙ্কা পক্ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন।
ভারতের এমন দুটি রাজ্যের নাম করো, যা তিনটি প্রতিবেশী দেশের সীমান্তকে স্পর্শ করে আছে?
ভারতের এমন দুটি রাজ্যের নাম হলো পশ্চিমবঙ্গ ও সিকিম, যা তিনটি প্রতিবেশী দেশের সীমান্তকে স্পর্শ করে আছে।
SAARC-এর পুরো কথা কী?
SAARC-এর পুরো কথা হলো South Asian Assoiciation for Regional Co-operation.
SAARC-এর সদস্যদেশের সংখ্যা ক-টি?
SAARC-এর সদস্যদেশের সংখ্যা 8টি।
নেপাল ভারতের কোন্ দিকে অবস্থিত?
নেপাল ভারতের উত্তর দিকে অবস্থিত।
নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট (8,848 মিটার)।
পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী?
পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট (8,848 মিটার)।
‘পঞ্চনদের দেশ’ কাকে বলা হয়?
‘পঞ্চনদের দেশ’ পাকিস্তানকে বলা হয়।
ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কুলাকাংড়ি (7,554 মিটার)।
বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কেওক্রাডং (1,230 মিটার)।
মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কাকাবোরাজি (5,581 মিটার)।
শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো পেড্রোতালাগালা (2,527 মিটার)।
পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো তিরিচমির (7,690 মিটার)।
ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কী?
ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম হলো চীন।
ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কী?
ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম হলো মালদ্বীপ।
কাকে ‘প্যাগোডার দেশ’ বলা হয়?
মায়ানমারকে ‘প্যাগোডার দেশ’ বলা হয়।
কোন্ দেশকে ‘প্রাচ্যের মুক্তো’ বলা হয়?
শ্রীলঙ্কা দেশকে ‘প্রাচ্যের মুক্তো’ বলা হয়।
কোন্ দেশকে ‘প্রাচ্যের মুক্তো’ বলা হয়?
শ্রীলঙ্কা দেশকে ‘প্রাচ্যের মুক্তো’ বলা হয়।
কাকে ‘দারুচিনির দ্বীপ’ বলা হয়?
শ্রীলঙ্কাকে ‘দারুচিনির দ্বীপ’ বলা হয়।
ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সর্বাধিক বন্যা কবলিত দেশ কোনটি?
ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সর্বাধিক বন্যা কবলিত দেশ হলো বাংলাদেশ।
নেপালের বৃহত্তম শিল্প কী?
নেপালের বৃহত্তম শিল্প হলো পর্যটন শিল্প।
ভুটানে ‘ছ’ কথার অর্থ কী?
ভুটানে ‘ছ’ কথার অর্থ হলো নদী।
এশিয়ার উষ্ণতম স্থানটির নাম কী?
এশিয়ার উষ্ণতম স্থানটির নাম হলো জেকোবাবাদ, পাকিস্তান।
ভারত নেপালের সঙ্গে কোন্ ধরনের বাণিজ্য করে?
ভারত নেপালের সঙ্গে আড়তদারি ধরনের বাণিজ্য করে।
আমি ভারতের উত্তর দিকে অবস্থিত একটি প্রতিবেশী দেশ। ম্যাকমোহন লাইন দ্বারা আমি ভারত থেকে বিচ্ছিন্ন। আমার মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের বাস। – আমি কে?
চিন।
পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আমার মধ্যে অবস্থিত। সার্ক-এর সদর দপ্তর আমার রাজধানীতে অবস্থিত। – আমি কে?
নেপাল।
বাংলাদেশের রাজধানী ঢাকায় আমার জন্ম। আমি জগদ্বিখ্যাত কাপড়। – আমি কে?
মসলিন কাপড়।
সাধারণত উপকূলের ধারে আমি জন্মাই। আমি শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল। – আমি কে?
নারিকেল।
আমি বাঙালির প্রিয় মাছ। বাংলাদেশে আমাকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভারত বাংলাদেশ থেকে আমাকে আমদানি করে। – আমি কে?
ইলিশ মাছ।
আমি ভারতের সেই প্রতিবেশী দেশ, যেখানে বছরে দুবার বর্ষাকাল আসে। – আমি কে?
শ্রীলঙ্কা।
আমি দ্বীপরাষ্ট্র, দারুচিনিসহ বিভিন্ন মশলা সরবরাহে আমার খ্যাতি আছে। – আমি কে?
শ্রীলঙ্কা।
আমার বুকে শত শত বৌদ্ধমন্দির ‘প্যাগোডা’ বা ‘সোয়েডাগন’ গড়ে উঠেছে, সেজন্য আমাকে সবাই ‘স্বর্ণ প্যাগোডা’ বলে অভিহিত করে – আমি কে?
মায়ানমার।
শূন্যস্থান পূরণ করো
ভারতের পূর্ব দিকে অবস্থিত প্রতিবেশী দেশ হল ___ ও ___।
উত্তর – ভারতের পূর্ব দিকে অবস্থিত প্রতিবেশী দেশ হল বাংলাদেশ ও মায়ানমার।
সার্ক গঠিত হয় ___ সালে।
উত্তর – সার্ক গঠিত হয় 1985 সালে।
দর্শনীয় স্থান পোখরা উপত্যকা ___ অবস্থিত।
উত্তর – দর্শনীয় স্থান পোখরা উপত্যকা নেপালে অবস্থিত।
বাংলাদেশের মানুষের প্রধান জীবিকা ___।
উত্তর – বাংলাদেশের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ।
মায়ানমারের প্রাচীন নাম ___।
উত্তর – মায়ানমারের প্রাচীন নাম ব্রহ্মদেশ।
___ দেশের পদ্মরাগমণি পৃথিবী বিখ্যাত।
উত্তর – মায়ানমার দেশের পদ্মরাগমণি পৃথিবী বিখ্যাত।
সোয়েডাগন প্যাগোডা ___ দেশে অবস্থিত।
উত্তর – সোয়েডাগন প্যাগোডা মায়ানমার দেশে অবস্থিত।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এই ‘ইসলামাবাদ’ শব্দের অর্থ ___।
উত্তর – পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এই ‘ইসলামাবাদ’ শব্দের অর্থ শান্তির শহর।
___ উৎপাদনে শ্রীলঙ্কা বিশ্বে প্রথম স্থান অধিকার করে।
উত্তর – গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা বিশ্বে প্রথম স্থান অধিকার করে।
বাংলাদেশে প্রায় ___ টি পাটকল আছে।
উত্তর – বাংলাদেশে প্রায় 80টি পাটকল আছে।
মায়ানমারের মূল্যবান রত্নটি হল ___।
উত্তর – মায়ানমারের মূল্যবান রত্নটি হল পদ্মরাগমণি।
পাকিস্তানের প্রধান ভাষা ___।
উত্তর – পাকিস্তানের প্রধান ভাষা উর্দু।
শ্রীলঙ্কার প্রধান ভাষা ___।
উত্তর – শ্রীলঙ্কার প্রধান ভাষা সিংহলী।
ভারতের প্রধান নদী হল ___।
উত্তর – ভারতের প্রধান নদী হল গঙ্গা।
শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান জীবিকা ___।
উত্তর – শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান জীবিকা কৃষিকাজ।
ঠিক-ভুল নির্বাচন করো
ভারতের উত্তর-পশ্চিমে অবস্থিত প্রতিবেশী দেশটি হল নেপাল।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – পাকিস্তান।
ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে গড়ে ওঠে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – সার্ক।
কেবল ভারতকে এককভাবে ‘ভারতীয় উপমহাদেশ’ বলা হয়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ভারত ও প্রতিবেশী দেশসমূহকে একত্রে।
ভারতের দক্ষিণে অবস্থিত সাগর দুটি হল-আরব সাগর ও বঙ্গোপসাগর।
উত্তর – ঠিক [✓]
পোখরা শহরটি ভুটানে অবস্থিত।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – নেপালে।
ঢাকার মসলিন কাপড় জগৎ বিখ্যাত।
উত্তর – ঠিক [✓]
নেপালের বৈদেশিক মুদ্রা অর্জনে বৃহত্তম উৎস হল ফল প্রক্রিয়াকরণ শিল্প।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – পর্যটন।
বাংলাদেশের প্রধান নদী মহাবলীগঙ্গা।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – মেঘনা।
মায়ানমার খনিজ ও বনজ সম্পদে সমৃদ্ধ।
উত্তর – ঠিক [✓]
পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের দুটি প্রতিবেশী দেশেরই সীমানা রয়েছে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – তিনটি – বাংলাদেশ, নেপাল, ভুটান।
পাকিস্তানের প্রধান নদীটির একটা অংশ ভারতেও দেখা যায়।
উত্তর – ঠিক [✓]
বামদিকের সঙ্গে ডানদিক মেলাও
| বামদিক | ডানদিক | উত্তর |
| 1. ভারত | (i) শ্রীজয়বর্ধনেপুরা কোট্টে | 1. → (vi) |
| 2. নেপাল | (ii) কাবুল | 2. → (v) |
| 3. ভুটান | (iii) নেপাইদাউ | 3. → (vii) |
| 4. বাংলাদেশ | (iv) ইসলামাবাদ | 4. → (viii) |
| 5. মায়ানমার | (v) কাঠমান্ডু | 5. → (iii) |
| 6. শ্রীলঙ্কা | (vi) নিউ দিল্লি | 6. → (i) |
| 7. পাকিস্তান | (vii) থিম্পু | 7. → (iv) |
| 8. আফগানিস্তান | (viii) ঢাকা | 8. → (ii) |
আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের অষ্টম অধ্যায় ‘ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক’ থেকে কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।
আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment