আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’-এর উপবিভাগ ‘উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক (চাকরির) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণির ভূগোল নবম অধ্যায়: উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
উত্তর আমেরিকা আবিষ্কৃত হয়েছে – (1489 / 1501 / 1820 / 1850) খ্রিস্টাব্দে।
উত্তর – 1501 খ্রিস্টাব্দে।
সমগ্র রকি পর্বতমালার উত্তরতম প্রান্তকে – (এন্ডিকট পর্বত / পূর্ব সিয়েরা মাদ্রে / পশ্চিম সিয়েরা মাদ্রে / সিয়েরা নেভেদা পর্বত) বলে।
উত্তর – এন্ডিকট পর্বত।
প্রেইরি কথার অর্থ – (তৃণভূমি / মরুভূমি / জলাভূমি / অরণ্য)।
উত্তর – তৃণভূমি।
রুপা উত্তোলনে উত্তর আমেরিকা পৃথিবীতে – (প্রথম / দ্বিতীয় / তৃতীয় / চতুর্থ) স্থানের অধিকারী।
উত্তর – প্রথম স্থানের অধিকারী।
ওরিজাবা হল – (একটি রাজধানী / আগ্নেয়গিরি / হ্রদ / পুকুর)।
উত্তর – আগ্নেয়গিরি।
গ্রিনল্যান্ড দ্বীপটি মূলত একটি – (পর্বত / মালভূমি / সমভূমি / পাহাড়)।
উত্তর – মালভূমি।
উত্তর আমেরিকার ঝোপঝাড় জাতীয় উদ্ভিদের মধ্যে – (সাইপ্রাস / ম্যাডরোনা / চ্যাপারেল / ওক) বিশেষ উল্লেখযোগ্য।
উত্তর – চ্যাপারেল।
উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা – (21 / 22 / 23 / 29)টি।
উত্তর – 23টি।
মরুপ্রায় ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষিপ্রধান অঞ্চলে পরিণত করেছে – (সেন্ট লরেন্স / কলোরাডো / মিসিসিপি / মিসৌরি) নদী।
উত্তর – কলোরাডো।
আমেরিকা মহাদেশের উত্তর-পূর্ব উপকূলভাগ শীতল – (উপসাগরীয় / কুরোশিয় / ল্যাব্রাডর / চিলি) স্রোতের প্রভাবে বরফাবৃত থাকে।
উত্তর – ল্যাব্রাডর।
রকি পর্বতমালার – (উত্তর / পূর্ব / পশ্চিম / দক্ষিণ) দিকে প্রেইরি অবস্থিত।
উত্তর – পূর্ব।
হ্রদ অঞ্চলের বেশিরভাগ জায়গায় – (চিরহরিৎ / পর্ণমোচী / সরলবর্গীয়) উদ্ভিদ দেখা যায়।
উত্তর – পর্ণমোচী।
পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি – (প্রেইরি / সেলভা / তৈগা / তুন্দ্রা)।
উত্তর – তৈগা।
কানাডিয়ান শিল্ডের দক্ষিণে রয়েছে – (হাডসন উপসাগর / পঞ্চহ্রদ / ল্যাব্রাডর উচ্চভূমি / তৈগা)।
উত্তর – পঞ্চহ্রদ।
গ্র্যান্ড ক্যানিয়নের দৈর্ঘ্য – (400 / 446 / 466 / 445) কিমি।
উত্তর – 446 কিমি।
দু-এক কথায় উত্তর দাও
আমেরিকা মহাদেশটি কে আবিষ্কার করেন?
আমেরিকা মহাদেশটি আমেরিগো ভেসপুচি আবিষ্কার করেন।
মহাদেশ হিসেবে পৃথিবীতে উত্তর আমেরিকার স্থান কত?
মহাদেশ হিসেবে পৃথিবীতে উত্তর আমেরিকার স্থান হলো তৃতীয়।
পানামা খাল কোন্ দুই মহাসাগরকে যুক্ত করেছে?
পানামা খাল প্রশান্ত ও আটলান্টিক দুই মহাসাগরকে যুক্ত করেছে।
উত্তর আমেরিকার একটি আদিম উপজাতির নাম লেখো।
উত্তর আমেরিকার একটি আদিম উপজাতির নাম হলো রেড ইন্ডিয়ান।
উত্তর আমেরিকা মহাদেশকে কোন্ দ্রাঘিমারেখা সমদ্বিখণ্ডিত করেছে?
উত্তর আমেরিকা মহাদেশকে 100° পশ্চিম দ্রাঘিমারেখা সমদ্বিখণ্ডিত করেছে।
উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশ্রেণির নাম কী?
উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশ্রেণির নাম হলো আলাস্কা রেঞ্জ।
উত্তর আমেরিকার দীর্ঘতম পর্বতশ্রেণির নাম কী?
উত্তর আমেরিকার দীর্ঘতম পর্বতশ্রেণির নাম হলো রকি।
উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো মাউন্ট ম্যাকিনলে (6,195 মিটার)
উত্তর আমেরিকার একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো।
উত্তর আমেরিকার একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম হলো পোপোক্যাটিপেট্ল।
পৃথিবীর যুগ্ম দীর্ঘতম নদীর নাম কী?
পৃথিবীর যুগ্ম দীর্ঘতম নদীর নাম হলো মিসিসিপি-মিসৌরি।
পৃথিবীর দীর্ঘতম গিরিখাতটির নাম কী?
পৃথিবীর দীর্ঘতম গিরিখাতটির নাম হলো গ্র্যান্ড ক্যানিয়ন।
গ্র্যান্ড ক্যানিয়ন কোন্ নদীর দ্বারা সৃষ্টি হয়েছে?
গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীর দ্বারা সৃষ্টি হয়েছে।
মিসিসিপি নদীর প্রধান উপনদী কী?
মিসিসিপি নদীর প্রধান উপনদী হলো মিসৌরি।
সোনেরান মরুভূমির লবণাক্ত হ্রদগুলি কী নামে পরিচিত?
সোনেরান মরুভূমির লবণাক্ত হ্রদগুলি বোলসন নামে পরিচিত।
পৃথিবীর বৃহত্তম পার্বত্য উপত্যকা হিমবাহটির নাম কী?
পৃথিবীর বৃহত্তম পার্বত্য উপত্যকা হিমবাহটির নাম হলো আলাস্কার হুবার্ড।
ওল্ডফেথফুল গিজার কোন্ নদীর উপত্যকায় অবস্থিত?
ওল্ডফেথফুল গিজার মিসৌরি নদীর উপত্যকায় অবস্থিত।
উত্তর আমেরিকার দুটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো।
উত্তর আমেরিকার দুটি অন্তর্বাহিনী নদীর নাম হলো সাসকাচুয়ান ও রেড।
বিশ্বের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কী?
বিশ্বের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম হলো টেনিসি নদী পরিকল্পনা।
উত্তর আমেরিকার উপকূলবর্তী একটি মৎস্যচারণ ক্ষেত্রের নাম লেখো।
উত্তর আমেরিকার উপকূলবর্তী একটি মৎস্যচারণ ক্ষেত্রের নাম হলো গ্র্যান্ড ব্যাংক।
ভারত অপেক্ষা উত্তর আমেরিকা কতটা বড়ো?
ভারত অপেক্ষা উত্তর আমেরিকা ছয় গুণ বড়ো।
উত্তর আমেরিকার প্রধান মরুভূমির নাম কী?
উত্তর আমেরিকার প্রধান মরুভূমির নাম হলো সোনেরান।
আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন্ রাজ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়?
আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়।
কোন্ নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে?
মিসিসিপি-মিসৌরি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে।
‘পৃথিবীর রুটির ঝুড়ি’ কাকে বলে?
‘পৃথিবীর রুটির ঝুড়ি’ প্রেইরি তৃণভূমি অঞ্চলকে বলে।
আমেরিগো ভেসপুচি আমাকে আবিষ্কার করেন। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ আমি। আমার আয়তন ভারতের প্রায় ছয় গুণ। – আমি কে?
উত্তর আমেরিকা।
আমি এক পোর্তুগিজ নাবিক। আমার নাম অনুসারে আমেরিকা মহাদেশের নামকরণ। – আমি কে?
আমেরিগো ভেসপুচি।
আমি উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ড। আমার ওপর দিয়ে তৈরি খাল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। – আমি কে?
পানামা যোজক।
আমি উত্তর আমেরিকার আলাস্কা রেঞ্জের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। আমার উচ্চতা 6,195 মিটার। আমি সমগ্র উত্তর আমেরিকা মহাদেশেও সর্বোচ্চ শৃঙ্গ। – আমি কে?
ম্যাককিনলে।
আমি ক্যালিফোর্নিয়ার দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত অত্যন্ত নীচু একটি উপত্যকা। আমার এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। – আমি কে?
মৃত্যু উপত্যকা।
আমি উত্তর আমেরিকার অতি গুরুত্বপূর্ণ একটি নদী। আমি লরেন্সীয় মালভূমি ও অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চলকে পৃথক করেছি। – আমি কে?
সেন্ট লরেন্স নদী।
আমি পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। আমি কলোরাডো নদীতে গড়ে উঠেছি। – আমি কে?
গ্র্যান্ড ক্যানিয়ন।
মরুপ্রায় ক্যালিফোর্নিয়া উপত্যকা আমার কারণে কৃষিপ্রধান অঞ্চলে পরিণত হয়েছে। – আমি কে?
কলোরাডো নদী।
আমরা দেখতে শঙ্কু আকৃতির। আমাদের কাঠ নরম। কাগজ শিল্পে আমাদের ব্যবহার বেশি। – আমরা কারা?
সরলবর্গীয় বৃক্ষ।
উত্তর আমেরিকার মধ্যভাগে অবস্থিত তৃণভূমি আমি। প্রচুর গম চাষের জন্য সকলে আমাকে ‘পৃথিবীর রুটির ঝুড়ি’ বলে। – আমি কে?
প্রেইরি তৃণভূমি।
শূন্যস্থান পূরণ করো
___ মিসৌরি নদীর গতিপথে সৃষ্টি হয়েছে।
উত্তর – গ্রেট ফলস্ মিসৌরি নদীর গতিপথে সৃষ্টি হয়েছে।
___ উত্তর আমেরিকা মহাদেশের পঞ্চম দীর্ঘতম নদী।
উত্তর – রিওগ্র্যান্ডি উত্তর আমেরিকা মহাদেশের পঞ্চম দীর্ঘতম নদী।
মেক্সিকোর ___ যোজক থেকে একটি পর্বতশ্রেণি পানামা পর্যন্ত প্রসারিত আছে।
উত্তর – মেক্সিকোর থুয়ান্টিপেক যোজক থেকে একটি পর্বতশ্রেণি পানামা পর্যন্ত প্রসারিত আছে।
কর্ডিলেরা শব্দের অর্থ ___।
উত্তর – কর্ডিলেরা শব্দের অর্থ পর্বতশৃঙ্খল।
ব্লুরিজ ___ পর্বতমালার পূর্বাংশের নাম।
উত্তর – ব্লুরিজ অ্যাপালেশিয়ান পর্বতমালার পূর্বাংশের নাম।
উত্তর আমেরিকা মহাদেশের উত্তর-পশ্চিমের ক্ষয়প্রাপ্ত মালভূমিটি ___ নামে পরিচিত।
উত্তর – উত্তর আমেরিকা মহাদেশের উত্তর-পশ্চিমের ক্ষয়প্রাপ্ত মালভূমিটি কানাডীয় শিল্ড নামে পরিচিত।
উত্তর আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হল ___।
উত্তর – উত্তর আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হল সেন্ট লরেন্স নদী।
___ উত্তর গোলার্ধের মনুষ্য বসতিযুক্ত শীতলতম স্থান।
উত্তর – গ্রিনল্যান্ড উত্তর গোলার্ধের মনুষ্য বসতিযুক্ত শীতলতম স্থান।
সরলবর্গীয় কাঠ উৎপাদনে আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীতে ___ স্থান অধিকার করেছে।
উত্তর – সরলবর্গীয় কাঠ উৎপাদনে আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে।
নিউজিল্যান্ড ও নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের কাছে গ্র্যান্ড ব্যাংক ও ___ গুরুত্বপূর্ণ মৎস্যচারণক্ষেত্র।
উত্তর – নিউজিল্যান্ড ও নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের কাছে গ্র্যান্ড ব্যাংক ও জর্জেস ব্যাংক গুরুত্বপূর্ণ মৎস্যচারণক্ষেত্র।
উত্তর আমেরিকার মধ্যভাগের বিশাল সমভূমি ___ নামে পরিচিত।
উত্তর – উত্তর আমেরিকার মধ্যভাগের বিশাল সমভূমি বৃহৎ সমভূমি (Great Plain) নামে পরিচিত।
উত্তর আমেরিকার ___ পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অংশ।
উত্তর – উত্তর আমেরিকার কানাডিয়ান শিল্ড পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অংশ।
কানাডিয়ান শিল্ড ___ উপসাগরকে কেন্দ্র করে অবস্থিত।
উত্তর – কানাডিয়ান শিল্ড হাডসন উপসাগরকে কেন্দ্র করে অবস্থিত।
সেন্ট লরেন্স নদী ___ মহাসাগরে পতিত হয়েছে।
উত্তর – সেন্ট লরেন্স নদী আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে।
মিসিসিপি-মিসৌরি নদী ___ উপসাগরে পতিত হয়েছে।
___ মিসিসিপি-মিসৌরি নদী মেক্সিকো উপসাগরে পতিত হয়েছে।
কলোরাডো নদী ___ উপসাগরে পতিত হয়েছে।
উত্তর – কলোরাডো নদী ক্যালিফোর্নিয়া উপসাগরে পতিত হয়েছে।
উত্তর আমেরিকা মহাদেশের আকৃতি অনেকটা ___ -এর মতো।
উত্তর – উত্তর আমেরিকা মহাদেশের আকৃতি অনেকটা উলটানো ত্রিভুজ-এর মতো।
উত্তর আমেরিকার ___ দেশের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে।
উত্তর – উত্তর আমেরিকার মেক্সিকো দেশের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে।
কলোরাডো নদীতে গ্র্যান্ড ___ সৃষ্টি হয়েছে।
উত্তর – কলোরাডো নদীতে গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে।
ঠিক-ভুল নির্বাচন করো
উত্তর আমেরিকা পশ্চিম গোলার্ধে অবস্থিত।
উত্তর – ঠিক [✓]
উত্তর আমেরিকার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে।
উত্তর – ঠিক [✓]
উত্তর আমেরিকার প্রধান পর্বত আন্দিজ।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – রকি
নায়াগ্রা জলপ্রপাত ইরি ও মিচিগান হ্রদের মাঝখানে অবস্থিত।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ইরি ও আন্টারিও
অ্যাপালেশিয়ান পর্বতমালার পশ্চিমাংশের খাড়া ঢালযুক্ত অঞ্চলটির নাম অ্যালঘেনি মালভূমি।
উত্তর – ঠিক [✓]
গ্রিনল্যান্ড আসলে একটি ব্যবচ্ছিন্ন মালভূমি।
উত্তর – ঠিক [✓]
অ্যাপালেশিয়ান একটি অবশিষ্ট পর্বত।
উত্তর – ঠিক [✓]
মেক্সিকো উপসাগরের তীরে ম্যানগ্রোভ বনভূমি দেখা যায়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – মরু উদ্ভিদ
সম্পর্ক নির্ধারণ করো
উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা : পানামা যোজক :: উত্তর আমেরিকা ও এশিয়া : ___।
উত্তর – উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা : পানামা যোজক :: উত্তর আমেরিকা ও এশিয়া : বেরিং প্রণালী।
পৃথিবীর বৃহত্তম দ্বীপ : ___ :: পৃথিবীর বৃহত্তম শিল্ড : কানাডিয়ান শিল্ড।
উত্তর – পৃথিবীর বৃহত্তম দ্বীপ : গ্রিনল্যান্ড :: পৃথিবীর বৃহত্তম শিল্ড : কানাডিয়ান শিল্ড।
ম্যাকেঞ্জি নদী : আথাবাস্কা হ্রদ :: সেন্ট লরেন্স নদী : ___।
উত্তর – ম্যাকেঞ্জি নদী : আথাবাস্কা হ্রদ :: সেন্ট লরেন্স নদী : অন্টারিও হ্রদ।
সেন্ট লরেন্স নদী : অটোয়া নদী :: ___ : মিসৌরি নদী।
উত্তর – সেন্ট লরেন্স নদী : অটোয়া নদী :: মিসিসিপি নদী : মিসৌরি নদী।
মিসিসিপি-মিসৌরি : মেক্সিকো উপসাগর :: ক্যালিফোর্নিয়া উপসাগর : ___।
উত্তর – মিসিসিপি-মিসৌরি : মেক্সিকো উপসাগর :: ক্যালিফোর্নিয়া উপসাগর : কলোরাডো নদী।
মহাদেশের মধ্যভাগ : চরমভাবাপন্ন: উপকূলভাগ :: ___।
উত্তর – মহাদেশের মধ্যভাগ : চরমভাবাপন্ন: উপকূলভাগ :: সমভাবাপন্ন।
ল্যাব্রাডর স্রোত : শীতল স্রোত :: উপসাগরীয় স্রোত : ___।
উত্তর – ল্যাব্রাডর স্রোত : শীতল স্রোত :: উপসাগরীয় স্রোত : উষ্ণ স্রোত।
তৈগা : সরলবর্গীয় বনভূমি :: প্রেইরি : ___।
উত্তর – তৈগা : সরলবর্গীয় বনভূমি :: প্রেইরি : তৃণভূমি।
প্রেইরি : গমবলয় :: পঞ্চহ্রদ অঞ্চল : ___।
উত্তর – প্রেইরি : গমবলয় :: পঞ্চহ্রদ অঞ্চল : ভুট্টাবলয়।
বামদিকের সঙ্গে ডানদিক মেলাও
| বামদিক | ডানদিক | উত্তর |
| 1. তুন্দ্রা জলবায়ু | (i) ফণীমনসা, বাবলা | 1. → (vi) |
| 2. তৈগা জলবায়ু | (ii) মেহগনি, রবার | 2. → (iv) |
| 3. লরেন্সীয় জলবায়ু | (iii) আলফালফা ঘাস | 3. → (vii) |
| 4. শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু | (iv) পাইন, ফার | 4. → (iii) |
| 5. ক্রান্তীয় উষ্ণ-আর্দ্র জলবায়ু | (v) জলপাই, আঙুর | 5. → (ii) |
| 6. ভূমধ্যসাগরীয় জলবায়ু | (vi) মস, লাইকেন | 6. → (v) |
| 7. উষ্ণ মরু জলবায়ু | (vii) ওক, ম্যাপল | 7. → (i) |
| 8. গ্র্যান্ড ক্যানিয়ন | (viii) অতিরিক্ত লবণতা | 8. → (ix) |
| 9. মৃত্যু উপত্যকা | (ix) কলোরাডো নদী | 9. → (viii) |
আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’ এর উপবিভাগ ‘উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য’ থেকে কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।
আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment