অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দশম অধ্যায় ‘দক্ষিণ আমেরিকা’-এর উপবিভাগ ‘দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Contents Show

অষ্টম শ্রেণির ভূগোল: দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য (গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর)

ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

দক্ষিণ আমেরিকার সমগ্র পশ্চিমভাগ জুড়ে আছে – (আল্পস্ / রকি / আন্দিজ পর্বতশ্রেণি)।

উত্তর – আন্দিজ পর্বতশ্রেণি

দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে রয়েছে – (আটলান্টিক / প্রশান্ত / ভারত) মহাসাগর।

উত্তর – আটলান্টিক 

বলিভিয়া মালভূমি পৃথিবীর – (প্রথম / দ্বিতীয় / তৃতীয়) উচ্চতম পর্বতবেষ্টিত মালভূমি।

উত্তর – দ্বিতীয় 

আমাজন নদীর উত্তর দিকে অবস্থিত হল – (গিয়ানা / ব্রাজিল / মাটোগ্রাসো) উচ্চভূমি।

উত্তর – মাটোগ্রাসো 

চিলির ওপর দিয়ে বিস্তৃত পর্বতশ্রেণি – (মধ্য কর্ডিলেরা / রিয়েল পর্বত / পূর্ব কর্ডিলেরা / দক্ষিণ কর্ডিলেরা) নামে পরিচিত।

উত্তর – রিয়েল পর্বত

মাটোগ্রাসো মালভূমিতে আছে বিখ্যাত জলপ্রপাত – (ইগুয়াসু / ভিক্টোরিয়া / আটবারা)।

উত্তর – ইগুয়াসু

পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী হল – (আমাজন / নীল / মিসিসিপি / মিসৌরি)।

উত্তর – আমাজন

আমাজন নদীর মোহনা প্রায় – (290 / 340 / 400 / 500) কিলোমিটার চওড়া।

উত্তর – 400 কিলোমিটার চওড়া

পারানা-প্যারাগুয়ে / ওরিনোকো / আমাজন / লাপ্লাটা – নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে।

উত্তর – ওরিনোকো

চিলির ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে রোজমেরি, ল্যাভেন্ডার প্রভৃতি গাছের ঝোপঝাড়কে বলে – (ক্যাম্পোস / সেলভা / ম্যাটোরাল / তৈগা)।

উত্তর – ম্যাটোরাল

আলফালফা ঘাস দেখা যায় – (ব্রাজিল উচ্চভূমিতে / পম্পাস তৃণভূমিতে / সেলভা অরণ্যে)।

উত্তর – পম্পাস তৃণভূমিতে

আমাজন ও নেগ্রো নদীর সংযোগস্থলে অবস্থিত – (বেলেম / মানাওস / ইকুইটস) শহর।

উত্তর – মানাওস

আমাজন অববাহিকায় অবস্থিত একটি দেশের নাম – (আর্জেন্টিনা / চিলি / ব্রাজিল)।

উত্তর – ব্রাজিল

বিখ্যাত বন্দর মানাওস অবস্থিত – (মিসিসিপি নদীর ধারে / আমাজন নদীর ধারে / ওরিনোকো নদীর ধারে / সেন্ট লরেন্স নদীর ধারে)।

উত্তর – আমাজন নদীর ধারে

দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশটি হল – ব্রাজিল / ভেনেজুয়েলা / আর্জেন্টিনা / কানাডা।

উত্তর – ব্রাজিল

দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া অঞ্চলটি – (ক্রান্তীয় মরু / নাতিশীতোষ্ণ মরু / উষ্ণ ক্রান্তীয়) জলবায়ুর অন্তর্গত।

উত্তর – ক্রান্তীয় মরু

দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট দেশের সংখ্যা – (31 / 13 / 41 / 23)টি।

উত্তর – 13টি

চিলি-আর্জেন্টিনার মধ্যে সংযোগ রক্ষাকারী একমাত্র গিরিপথটি হল – (উসপাল্লাটা / বোলান / নাথুলা)।

উত্তর – উসপাল্লাটা

দক্ষিণ আমেরিকায় পাওয়া যাবে – (পৃথিবীর গভীরতম হ্রদ / দীর্ঘতম পর্বত শ্রেণি / উচ্চতম স্থান)।

উত্তর – দীর্ঘতম পর্বতশ্রেণি

পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ হল – (আর্জেন্টিনা / ব্রাজিল / মেক্সিকো)।

উত্তর – মেক্সিকো / আর্জেন্টিনা

শূন্যস্থান পূরণ করো

___ শৃঙ্গ দক্ষিণ আমেরিকার মৃত আগ্নেয়গিরি।

উত্তর – অ্যাকোনকাগুয়া শৃঙ্গ দক্ষিণ আমেরিকার মৃত আগ্নেয়গিরি।

আন্দিজ ___ যুগে সৃষ্ট ___ পর্বত।

উত্তর – আন্দিজ টার্সিয়ারি যুগে সৃষ্ট ভঙ্গিল পর্বত।

দক্ষিণ আমেরিকার উত্তরের মালভূমি হল আসলে একটি ___ মালভূমি।

উত্তর – দক্ষিণ আমেরিকার উত্তরের মালভূমি হল আসলে একটি প্রাচীন ক্ষয়জাত মালভূমি।

উত্তরের মালভূমির আর একটি নাম হল ___ মালভূমি।

উত্তর – উত্তরের মালভূমির আর একটি নাম হল গিয়ানা মালভূমি।

ব্রাজিল মালভূমি ও আন্দিজ পর্বতের মধ্যে সংযোগ রক্ষা করছে ___ মালভূমি।

উত্তর – ব্রাজিল মালভূমি ও আন্দিজ পর্বতের মধ্যে সংযোগ রক্ষা করছে মাটোগ্রাসো মালভূমি।

___ মালভূমি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতবেষ্টিত মালভূমি।

উত্তর – বলিভিয়ার মালভূমি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতবেষ্টিত মালভূমি।

দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যাংশের মালভূমির নাম ___ মালভূমি।

উত্তর – দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যাংশের মালভূমির নাম মাটোগ্রাসো মালভূমি।

দক্ষিণ আমেরিকার ___ ও ___ হল দুটি শিল্ড মালভূমি।

উত্তর – দক্ষিণ আমেরিকার ব্রাজিল প্যাটাগোনিয়া হল দুটি শিল্ড মালভূমি।

ব্রাজিল উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ ___।

উত্তর – ব্রাজিল উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ পিকো-ডো-বানডাইরা

লা-প্লাটা নদীটি ___ ও ___ নদীর মিলিত ধারা।

উত্তর – লা-প্লাটা নদীটি পারানা উরুগুয়ে নদীর মিলিত ধারা।

দক্ষিণ আমেরিকার ___ একটি লবণাক্ত হ্রদ।

উত্তর – দক্ষিণ আমেরিকার ম্যারাকাইবো একটি লবণাক্ত হ্রদ।

দক্ষিণ আমেরিকার ___ সুপেয় জলের হ্রদ ও ___ লবণাক্ত হ্রদ।

উত্তর – দক্ষিণ আমেরিকার টিটিকাকা সুপেয় জলের হ্রদ ও পোপো লবণাক্ত হ্রদ।

পারানা নদীর উল্লেখযোগ্য উপনদী হল ___।

উত্তর – পারানা নদীর উল্লেখযোগ্য উপনদী হল প্যারাগুয়ে/প্যারানাইবা।

পারানা নদীর গতিপথে ___ জলপ্রপাতের সৃষ্টি হয়েছে।

উত্তর – পারানা নদীর গতিপথে ইগুয়াসু জলপ্রপাতের সৃষ্টি হয়েছে।

উরুগুয়ে ও আর্জেন্টিনার বিস্তীর্ণ তৃণভূমি ___ নামে পরিচিত।

উত্তর – উরুগুয়ে ও আর্জেন্টিনার বিস্তীর্ণ তৃণভূমি পম্পাস নামে পরিচিত।

পেরুর ___ একটি খনিজ তেল শোধনাগার আছে।

উত্তর – পেরুর রাজধানী লিমাতে একটি খনিজ তেল শোধনাগার আছে।

বুয়েনস্ এয়ার্স ___ নদীর তীরে অবস্থিত।

উত্তর – বুয়েনস্ এয়ার্স লা-প্লাটা নদীর তীরে অবস্থিত।

উরুগুয়ের রাজধানীর নাম ___।

উত্তর – উরুগুয়ের রাজধানীর নাম মন্টেভিডিও

___ নদীর উত্তরদিকে গায়না বা গিয়ানা উচ্চভূমি অবস্থিত।

উত্তর – আমাজন নদীর উত্তরদিকে গায়না বা গিয়ানা উচ্চভূমি অবস্থিত।

দু-এক কথায় উত্তর দাও

দক্ষিণ আমেরিকা মহাদেশের অপর নাম কী?

দক্ষিণ আমেরিকা মহাদেশের অপর নাম হলো লাতিন আমেরিকা।

দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা কোন্ মহাসাগরের দ্বারা পৃথক?

দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা আটলান্টিক মহাসাগরের দ্বারা পৃথক।

দক্ষিণ আমেরিকার পূর্ব ও পশ্চিম দিকে কী কী মহাসাগর আছে?

দক্ষিণ আমেরিকার পূর্ব ও পশ্চিম দিকে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর আছে।

দক্ষিণ আমেরিকার সর্ব দক্ষিণ অংশের নাম করো।

দক্ষিণ আমেরিকার সর্ব দক্ষিণ অংশের নাম হলো হর্ন অন্তরীপ।

পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণির নাম কী?

পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণির নাম হলো আন্দিজ।

দক্ষিণ আমেরিকার দুটি গুরুত্বপূর্ণ ফসলের নাম করো।

দক্ষিণ আমেরিকার দুটি গুরুত্বপূর্ণ ফসলের নাম হলো গম এবং কফি।

পৃথিবীর বৃহত্তম নদীর নাম কী?

পৃথিবীর বৃহত্তম নদীর নাম হলো আমাজন (জলবহনে)।

দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?

দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হলো আমাজন (জলবহনে)।

পৃথিবীর প্রথম রবার গাছের সন্ধান কোথায় পাওয়া যায়?

পৃথিবীর প্রথম রবার গাছের সন্ধান সেলভা অরণ্যে পাওয়া যায়।

তামা উৎপাদনে পৃথিবীতে কোন্ দেশ প্রথম?

তামা উৎপাদনে পৃথিবীতে চিলি দেশ প্রথম।

দক্ষিণ আমেরিকার বৃহত্তম দ্বীপ কোনটি?

দক্ষিণ আমেরিকার বৃহত্তম দ্বীপ হলো ইল্হা-দা-মারাজো।

দক্ষিণ আমেরিকার একটি ব্রিটিশাধীন দ্বীপের নাম করো।

দক্ষিণ আমেরিকার একটি ব্রিটিশাধীন দ্বীপের নাম হলো জর্জিয়া।

কোন্ শহরকে ‘চিরবসন্তের শহর’ বলা হয়?

কুইটো শহরকে ‘চিরবসন্তের শহর’ বলা হয়।

আর্জেন্টিনার রাজধানীর নাম কী?

আর্জেন্টিনার রাজধানীর নাম হলো বুয়েনস্ এয়ার্স।

দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?

দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো অ্যাকোনকাগুয়া (6,960 মিটার)।

আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো অ্যাকোনকাগুয়া (6,960 মিটার)।

উসপাল্লাটা (Uspallata) গিরিপথ কোথায় অবস্থিত?

উসপাল্লাটা (Uspallata) গিরিপথ অ্যাকোনকাগুয়ার দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত।

কোন্ পার্বত্য অঞ্চলকে ‘কর্ডিলেরা’ বলা হয়?

আন্দিজ পার্বত্য অঞ্চলকে ‘কর্ডিলেরা’ বলা হয়।

গিয়ানা উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

গিয়ানা উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো রোরাইমা (2,769 মিটার)।

পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কী?

পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম হলো হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালোয়া।

দক্ষিণ আমেরিকার দুটি আগ্নেয়গিরির নাম করো।

দক্ষিণ আমেরিকার দুটি আগ্নেয়গিরির নাম হলো কটোপ্যাক্সি ও চিম্বোরাজো।

অল্টিপ্লানো (Altiplano) কী?

অল্টিপ্লানো (Altiplano) হলো বলিভিয়ার পর্বতবেষ্টিত মালভূমি।

ব্রাজিলের উচ্চভূমি অঞ্চলের সবচেয়ে বড়ো শহরটির নাম কী?

ব্রাজিলের উচ্চভূমি অঞ্চলের সবচেয়ে বড়ো শহরটির নাম হলো রিও-ডি-জেনিরো।

দক্ষিণ আমেরিকার কোথায় মরুভূমি দেখা যায়?

দক্ষিণ আমেরিকার পেরু ও উত্তর চিলিতে আটাকামা মরুভূমি দেখা যায়।

পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?

পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল জলপ্রপাত (979 মিটার)।

পৃথিবীর সর্বোচ্চ হ্রদ কোনটি?

পৃথিবীর সর্বোচ্চ হ্রদ হলো টিটিকাকা হ্রদ (3,810 মিটার)।

দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কী?

দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হলো পম্পাস।

দক্ষিণ আমেরিকার প্রধান মরুভূমিটির নাম কী?

দক্ষিণ আমেরিকার প্রধান মরুভূমিটির নাম হলো প্যাটাগোনিয়া।

দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন্ অংশে পশ্চিম ইউরোপীয় জলবায়ু দেখা যায়?

দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ-পশ্চিম অংশে পশ্চিম ইউরোপীয় জলবায়ু দেখা যায়।

পৃথিবীর ভঙ্গিল পর্বতগুলির মধ্যে আমার দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আমি দক্ষিণ আমেরিকা মহাদেশে পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত। – আমি কে?

আন্দিজ পর্বতমালা।

ওরিনোকো নদীর উপনদী করোনিতে আমি সৃষ্টি হয়েছি। সকলে আমাকে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত বলে। – আমি কে?

অ্যাঞ্জেল জলপ্রপাত।

দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড়ো হ্রদ আমি। পৃথিবীর হ্রদগুলির মধ্যে আমি উচ্চতম। আমার মধ্যে দিয়ে নৌ চলাচল হয়। – আমি কে?

টিটিকাকা হ্রদ।

আয়তনের দিক থেকে আমি বিশ্বে চতুর্থ স্থানে আছি। অনেকে আমাকে লাতিন আমেরিকা বলে। – আমি কে?

দক্ষিণ আমেরিকা মহাদেশ।

আমি আন্দিজ পর্বতমালার মধ্যে থাকি। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ ও মৃত আগ্নেয়গিরি রূপে আমার পরিচয়। – আমি কে?

অ্যাকোনকাগুয়া।

পৃথিবীর অন্যতম শুষ্ক ও খরাপ্রবণ অঞ্চল। আমি দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূলের মধ্যভাগে অবস্থিত। আমার দৈর্ঘ্য প্রায় 1,100 কিলোমিটার। – আমি কে?

আটাকামা মরুভূমি।

পারানা ও প্যারাগুয়ে নদী আমার কাছে মিলিত হয়েছে। আর্জেন্টিনার রাজধানী রূপে আমি পরিচিত। – আমি কে?

বুয়েনস্ এয়ার্স।

ঠিক-ভুল নির্বাচন করো

টিয়েরা ডেল ফুয়েগো দ্বীপটি ম্যাগেলান প্রণালী দ্বারা মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন।

উত্তর – ঠিক [✓]

পানামা যোজক উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে সংযুক্ত করেছে।

উত্তর – ঠিক [✓]

দক্ষিণ আমেরিকার উত্তরাংশে ইকুয়েডর ও কলম্বিয়ার উপকূলে খুব সংকীর্ণ সমভূমি দেখা যায়।

উত্তর – ঠিক [✓]

ব্রাজিলের পূর্ব দিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – সাভানা জলবায়ু।

পেরু উপকূল দিয়ে উষ্ণ সমুদ্রস্রোত বয়ে যায়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – শীতল।

দক্ষিণ গোলার্ধে বড়োদিনের উৎসব গ্রীষ্মকালে পালিত হয়।

উত্তর – ঠিক [✓]

আন্দিজ পর্বতে সেলভা অরণ্য অবস্থিত।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – আমাজন অববাহিকায়।

সাভানা তৃণভূমি ব্রাজিলীয় উচ্চভূমিতে স্তেপ নামে পরিচিত।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ক্যাম্পোস।

দক্ষিণ আমেরিকার প্রধান পশুখাদ্য আলফালফা ঘাস।

উত্তর – ঠিক [✓]

সম্পর্ক নির্ধারণ করো

পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা : আন্দিজ :: পৃথিবীর উচ্চতম পর্বতমালা : ___।

উত্তর – পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা : আন্দিজ :: পৃথিবীর উচ্চতম পর্বতমালা : হিমালয়

আমাজন নদী অববাহিকা : ___ :: ওরিনোকো নদী অববাহিকা : ল্যানোস সমভূমি।

উত্তর – আমাজন নদী অববাহিকা : সেলভা সমভূমি :: ওরিনোকো নদী অববাহিকা : ল্যানোস সমভূমি।

অ্যাকোনকাগুয়া : মৃত আগ্নেয়গিরি :: চিম্বোরাজো : ___।

উত্তর – অ্যাকোনকাগুয়া : মৃত আগ্নেয়গিরি :: চিম্বোরাজো : সক্রিয় আগ্নেয়গিরি

গ্রানচাকো সমভূমি : পারানা-প্যারাগুয়ে নদী অববাহিকা :: ___ : লা-প্লাটা নদী অববাহিকা।

উত্তর – গ্রানচাকো সমভূমি : পারানা-প্যারাগুয়ে নদী অববাহিকা :: পম্পাস সমভূমি : লা-প্লাটা নদী অববাহিকা।

সেন্ট-লরেন্স নদী : নায়াগ্রা জলপ্রপাত :: ওরিনোকো নদী : ___।

উত্তর – সেন্ট-লরেন্স নদী : নায়াগ্রা জলপ্রপাত :: ওরিনোকো নদী : অ্যাঞ্জেল জলপ্রপাত

গিয়ানা উচ্চভূমি : ___ :: ব্রাজিল উচ্চভূমি : পিকো-ডো-বানডাইরা।

উত্তর – গিয়ানা উচ্চভূমি : রোরাইমা :: ব্রাজিল উচ্চভূমি : পিকো-ডো-বানডাইরা।

আমাজন নদী : ___ :: ওরিনোকো নদী : পারানা পর্বত।

উত্তর – আমাজন নদী : মিশমি শৃঙ্গ :: ওরিনোকো নদী : পারানা পর্বত।

দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল : উষ্ণ ব্রাজিল স্রোত :: দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল : ___।

উত্তর – দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল : উষ্ণ ব্রাজিল স্রোত :: দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল : শীতল পেরু স্রোত

ক্রান্তীয় তৃণভূমি : সাভানা :: নাতিশীতোষ্ণ তৃণভূমি : ___।

উত্তর – ক্রান্তীয় তৃণভূমি : সাভানা :: নাতিশীতোষ্ণ তৃণভূমি : পম্পাস

আমাজন অববাহিকা : ___ : : লা-প্লাটা অববাহিকা : পম্পাস তৃণভূমি।

উত্তর – আমাজন অববাহিকা : সেলভা অরণ্য : : লা-প্লাটা অববাহিকা : পম্পাস তৃণভূমি।


আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দশম অধ্যায় ‘দক্ষিণ আমেরিকা’-এর উপবিভাগ ‘দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য‘ থেকে কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর