আজকের আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির ভূগোলের একাদশ অধ্যায় ‘ওশিয়ানিয়া’-এর গুরুত্বপূর্ণ উপবিভাগ ‘মারে-ডার্লিং অববাহিকা’ থেকে কিছু বাছাই করা ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির (Class 8 Geography) বিদ্যালয়ের পরীক্ষার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অষ্টম শ্রেণির ভূগোল: মারে-ডার্লিং অববাহিকা (ওশিয়ানিয়া) – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
‘মারে-ডার্লিং বেসিন’ কাকে বলে?
মারে-ডার্লিং অস্ট্রেলিয়ার সর্বপ্রধান নদী। অস্ট্রেলিয়ার মধ্যভাগে যে বিস্তীর্ণ সমভূমি অঞ্চল আছে, তার দক্ষিণ-পূর্বাংশের প্রধান নদী মারে (2,589 কিমি) ও তার উপনদী ডার্লিং (1,163 কিমি) নদী দ্বারা বিধৌত সমভূমিকেই ‘মারে-ডার্লিং অববাহিকা’ বা ‘বেসিন’ বলা হয়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস্, ভিক্টোরিয়া ও দক্ষিণ-অস্ট্রেলিয়া প্রভৃতি প্রদেশের কিছু কিছু অঞ্চল এই মারে-ডার্লিং অববাহিকার অন্তর্ভুক্ত।

মারে-ডার্লিং অববাহিকার চতুঃসীমা ও আয়তন লেখো।
চতুঃসীমা – মারে-ডার্লিং অববাহিকার উত্তরে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, ফিন্ডার্স পর্বত, ব্যারিয়ার পর্বতমালা; দক্ষিণে এনকাউন্টার উপসাগর, সেন্ট ভিনসেন্ট উপসাগর ও অস্ট্রেলিয়ান আল্পস্; পূর্বে অস্ট্রেলিয়ান আল্পস্, ব্লু রেঞ্জ, নিউ ইংল্যান্ড রেঞ্জ, স্নোয়ি পর্বত, লিভারপুল রেঞ্জ এবং পশ্চিমে লফটি রেঞ্জ, গ্রে রেঞ্জ, মেন ব্যারিয়ার রেঞ্জ অবস্থিত।
আয়তন – মারে-ডার্লিং অববাহিকার মোট ক্ষেত্রমান প্রায় 11 লক্ষ বর্গকিমি।
মারে-ডার্লিং অববাহিকার ধারণা মানচিত্রটি পূরণ করো।

মারে-ডার্লিং অববাহিকার অবস্থান লেখো।
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত মারে-ডার্লিং অববাহিকা 24° দক্ষিণ অক্ষাংশ থেকে 39° দক্ষিণ অক্ষাংশ এবং 138° পূর্ব দ্রাঘিমা থেকে 149° পূর্ব দ্রাঘিমার মধ্যে বিস্তৃত।
মারে-ডার্লিং অববাহিকার পশুজাত দ্রব্যের নাম লেখো।
মারে-ডার্লিং অববাহিকায় নাতিশীতোষ্ণ তৃণভূমি ‘ডাউনস্’ পশুপালনের জন্য পৃথিবীবিখ্যাত। এখানে উন্নত প্রজাতির মেষ বা ভেড়া (মেরিনো, লিংকন, মার্স) ও গবাদিপশু পালন করা হয়। এই অঞ্চল অতি উন্নত মানের পশম উৎপাদন ও রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। এ ছাড়াও অন্যান্য পশুজাত দ্রব্যগুলি হল মেষের মাংস, গোরুর মাংস, দুধ, পনির, চিজ, মাখন, ঘি, ইয়োগার্ট, গুঁড়ো দুধ, জমাটবাঁধা দুধ, কাঁচা চামড়া ও চর্মজাত দ্রব্য প্রভৃতি। উল্লেখ্য, এসব পশুজাত দ্রব্য রপ্তানি করে অস্ট্রেলিয়া প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করে।
ওয়েন্টওয়ার্থ শহরের ধারণা মানচিত্রে ছকগুলি পূরণ করো।

মারে-ডার্লিং অববাহিকার প্রধান চারটি শহরের নাম লেখো।
মারে-ডার্লিং অববাহিকার প্রধান চারটি শহর হল –
- অ্যাডিলেড,
- ব্রোকেনহিল,
- ওয়েন্টওয়ার্থ,
- ক্যানবেরা।
মারে নদীর গতিপথ দেখে ক্রমান্বয়ে সাজিয়ে লেখো – ওয়েন্টওয়ার্থ শহর, অস্ট্রেলিয়ান আল্পস্, এনকাউন্টার উপসাগর, মারামবিজি।
মারে নদীর গতিপথ ক্রমান্বয়ে সাজালে হয় – অস্ট্রেলিয়ান আল্পস্ → মারামবিজি → ওয়েন্টওয়ার্থ শহর → এনকাউন্টার উপসাগর।
জ্যাকোস কী?
মারে-ডার্লিং অববাহিকার ডাউনস্ তৃণভূমিতে বড়ো বড়ো পশুখামার গড়ে উঠেছে। এখানে মেরিনো, মার্স, লিংকন প্রভৃতি উন্নত প্রজাতির ভেড়া পালন করা হয়। এই খামারগুলিতে
যে শ্রমিকেরা কাজ করে তাদের স্থানীয় ভাষায় জ্যাকোস বলে।
ছকের মধ্যে লিখে ফেলো কেন/ কীভাবে পরিচিত।
- নিউ ইংল্যান্ড রেঞ্জ – ডার্লিং নদীর উৎপত্তিস্থল
- মারামবিজি – মারে নদীর উপনদী
- ডাউনস্ – অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কৃষি ও পশুপালনে বিখ্যাত
- অ্যাডিলেড – মারে-ডার্লিং অববাহিকার প্রধান শহর
আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের একাদশ অধ্যায় ‘ওশিয়ানিয়া’-এর উপবিভাগ ‘মারে-ডার্লিং অববাহিকা’ থেকে কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলি পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।
আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার বন্ধুদের ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ!





Leave a Comment