আজকে আমরা এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের সপ্তম অধ্যায়, “ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন”-এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলের পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অষ্টম শ্রেণির পর্যায়ক্রমিক মূল্যায়ন (Unit Test) থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।

সঠিক উত্তরটি নির্বাচন করো
1. 1919 খ্রিস্টাব্দ থেকে ভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রধান নেতা ছিলেন—
- মোহনদাস করমচাঁদ গান্ধি
- চিত্তরঞ্জন দাশ
- দাদাভাই নওরোজি
- ভগত সিং
উত্তর – 1. মোহনদাস করমচাঁদ গান্ধি
2. ভারতে আসার আগে মহাত্মা গান্ধি বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন—
- ইংল্যান্ডে
- আমেরিকায়
- দক্ষিণ আফ্রিকায়
- জার্মানে
উত্তর – 3. দক্ষিণ আফ্রিকায়
3. গান্ধিজির ‘সত্যাগ্রহ’ ও ‘অহিংসা’-র আদর্শকে একসঙ্গে বলা হত—
- সহিংসে সত্যাগ্রহ
- অহিংসা সত্যাগ্রহ
- সত্যাগ্রহ
- বিপ্লববাদ
উত্তর – 2. অহিংসা সত্যাগ্রহ
4. ভারত সচিব মন্টেগু এবং লর্ড চেমসফোর্ড ভারত-শাসন আইন পাস করেছিলেন—
- 1918 খ্রিস্টাব্দে
- 1919 খ্রিস্টাব্দে
- 1920 খ্রিস্টাব্দে
- 1922 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1919 খ্রিস্টাব্দে
5. 1915 খ্রিস্টাব্দে গান্ধিজি ভারতে আসেন—
- দক্ষিণ আফ্রিকা থেকে
- আমেরিকা থেকে
- ইংল্যান্ড থেকে
- জাপান থেকে
উত্তর – 1. দক্ষিণ আফ্রিকা থেকে
6. গান্ধিজি ভারতে প্রথম আন্দোলনের সূচনা করেন—
- চম্পারণে
- খেড়ায়
- গুজরাটে
- উত্তর প্রদেশে
উত্তর – 1. চম্পারণে
7. রাওলাট আইন পাস হয়েছিল—
- 1918 খ্রিস্টাব্দে
- 1919 খ্রিস্টাব্দে
- 1920 খ্রিস্টাব্দে
- 1925 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1919 খ্রিস্টাব্দে
8. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল—
- 1917 খ্রিস্টাব্দে
- 1918 খ্রিস্টাব্দে
- 1919 খ্রিস্টাব্দে
- 1920 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1919 খ্রিস্টাব্দে
9. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত করার নির্দেশ দিয়েছিলেন—
- রেগিন্যাল্ড ডায়ার
- রাওলাট
- চেমসফোর্ড
- লর্ড ডালহৌসি
উত্তর – 1. রেগিন্যাল্ড ডায়ার
10. অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন—
- গান্ধিজি
- আজাদ
- চিত্তরঞ্জন দাশ
- মতিলাল নেহেরু
উত্তর – 1. গান্ধিজি
11. সাইমন কমিশন গঠিত হয়েছিল—
- 1924 খ্রিস্টাব্দে
- 1927 খ্রিস্টাব্দে
- 1930 খ্রিস্টাব্দে
- 1932 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1927 খ্রিস্টাব্দে
12. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন—
- সূর্য সেন
- বিনয় বসু
- বাদল গুপ্ত
- দীনেশ গুপ্ত
উত্তর – 1. সূর্য সেন
13. 1925 খ্রিস্টাব্দে ভগত সিং-এর বিরুদ্ধে আনা হয়েছিল—
- লাহোর ষড়যন্ত্র মামলা
- মুরারিপুকুর বোমার মামলা
- কাকোরি ষড়যন্ত্র মামলা
- আলিপুর বোমা মামলা
উত্তর – 3. কাকোরি ষড়যন্ত্র মামলা
14. ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন—
- মাস্টারদা সূর্য সেন
- গান্ধিজি
- সুভাষচন্দ্র বসু
- মতিলাল নেহেরু
উত্তর – 2. গান্ধিজি
15. 1946 খ্রিস্টাব্দের 18-23 ফেব্রুয়ারি সংগঠিত হয়েছিল—
- ভারত ছাড়ো আন্দোলন
- আজাদ হিন্দ বাহিনীর অভিযান
- নৌবিদ্রোহ
- খেড়া আন্দোলন
উত্তর – 3. নৌবিদ্রোহ
16. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তিত হয়—
- 1919 খ্রিস্টাব্দে
- 1920 খ্রিস্টাব্দে
- 1921 খ্রিস্টাব্দে
- 1923 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1919 খ্রিস্টাব্দে
17. লবণ আইন ভঙ্গ করেন—
- চিত্তরঞ্জন দাশ
- মতিলাল নেহেরু
- মহাত্মা গান্ধি
- জওহরলাল নেহেরু
উত্তর – 3. মহাত্মা গান্ধি
18. খান আবদুল গফ্ফর খানের সংগঠনটির নাম হল—
- রাইটার্স বিল্ডিং
- খুদা-ই-খিদমতগার
- তাম্রলিপ্ত জাতীয় সরকার
- যুগান্তর দল
উত্তর – 2. খুদা-ই-খিদমতগার
19. ভারতকে একতরফা ‘যুদ্ধরত দেশ’ বলে ঘোষণা করেছিলেন—
- লর্ড ডালহৌসি
- সুভাষচন্দ্র বসু
- লর্ড লিনলিথগো
- লর্ড ক্যানিং
উত্তর – 3. লর্ড লিনলিথগো
20. 1939 খ্রিস্টাব্দের ত্রিপুরি কংগ্রেসে গান্ধি মনোনীত প্রার্থী ছিলেন—
- সুভাষচন্দ্র বসু
- রাসবিহারী বসু
- পট্টভি সীতারামাইয়া
- চিত্তরঞ্জন দাশ
উত্তর – 3. পট্টভি সীতারামাইয়া
21. কাকোরি ষড়যন্ত্র মামলা শুরু হয়—
- 1925 খ্রিস্টাব্দে
- 1926 খ্রিস্টাব্দে
- 1927 খ্রিস্টাব্দে
- 1930 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1925 খ্রিস্টাব্দে
22. লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয়—
- 1927 খ্রিস্টাব্দে
- 1928 খ্রিস্টাব্দে
- 1929 খ্রিস্টাব্দে
- 1930 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1929 খ্রিস্টাব্দে
23. নওজোয়ান ভারতসভা গড়ে তোলেন—
- বিনয় বসু
- ভগত সিং
- সুভাষচন্দ্র বসু
- দীনেশ গুপ্ত
উত্তর – 2. ভগত সিং
24. আজাদ হিন্দ ফৌজের সেনাদের বিচার হয়েছিল—
- দিল্লির লালকেল্লায়
- দিল্লির যন্তর-মন্তরে
- আগ্রার তাজমহলে
- আগ্রা দুর্গে
উত্তর – 1. দিল্লির লালকেল্লায়
25. ভারতীয় নৌসেনারা ধর্মঘট শুরু করে—
- ‘তলোয়ার’ জাহাজে
- সুবোধ মল্লিক স্কোয়ারে
- ইন্ডিয়া গেটের সম্মুখে
- তাজমহলের সম্মুখে
উত্তর – 1. ‘তলোয়ার’ জাহাজে
ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো
1. দক্ষিণ আফ্রিকায় গান্ধিজি প্রথম শুরু করেছিলেন _________ (সত্যগ্রহ/বর্ণবৈষম্য/অহিংসা) বিরোধী আন্দোলন।
উত্তর – দক্ষিণ আফ্রিকায় গান্ধিজি প্রথম শুরু করেছিলেন বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন।
2. গান্ধিজির আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল _________ (সত্য/অহিংসা/মিথ্যা)।
উত্তর – গান্ধিজির আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল অহিংসা।
3. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন পাস হয়েছিল _________ (1918/1919/1920) খ্রিস্টাব্দে।
উত্তর – মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন পাস হয়েছিল 1919 খ্রিস্টাব্দে।
4. 1915 খ্রিস্টাব্দে গান্ধিজি _________ (দক্ষিণ আফ্রিকা/চীন/ইংল্যাণ্ড) থেকে ভারতবর্ষে ফেরেন।
উত্তর – 1915 খ্রিস্টাব্দে গান্ধিজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফেরেন।
5. মহাত্মা গান্ধি প্রথম কৃষকদের নিয়ে আন্দোলন করেছিলেন বিহারের _________ (খেড়ায়/চম্পারনে/মাদ্রাজে)।
উত্তর – মহাত্মা গান্ধি প্রথম কৃষকদের নিয়ে আন্দোলন করেছিলেন বিহারের চম্পারনে।
6. _________ (বেরিলির/আহমেদাবাদের/মেদিনীপুরের) মিল মালিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গান্ধিজি অনশন শুরু করেন।
উত্তর – আমেদাবাদের মিল মালিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গান্ধিজি অনশন শুরু করেন।
7. 1919 খ্রিস্টাব্দের 10 এপ্রিল অমৃতসরের _________ (জালিয়ান-ওয়ালাবাগে/জলন্ধরে/মিরাটে) ভারতীয়দের ওপর গুলিবর্ষণ করা হয়।
উত্তর – 1919 খ্রিস্টাব্দের 10 এপ্রিল অমৃতসরের জালিয়ান-ওয়ালাবাগে ভারতীয়দের ওপর গুলিবর্ষণ করা হয়।
8. তুরস্কের সুলতানের প্রতি সমর্থন জানিয়ে গান্ধিজির নেতৃত্বে ভারতে _________ (অনশন/অসহযোগ/খিলাফত) আন্দোলন শুরু হয়।
উত্তর – তুরস্কের সুলতানের প্রতি সমর্থন জানিয়ে গান্ধিজির নেতৃত্বে ভারতে খিলাফত আন্দোলন শুরু হয়।
9. _________ (1919/1920/1921) খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয়।
উত্তর – 1921 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয়।
10. _________ (খেড়ার/চম্পারনের/চৌরিচৌরার) ঘটনায় গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন।
উত্তর – চৌরিচৌরার ঘটনায় গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন।
11. 1922 খ্রিস্টাব্দে _________ (সুভাষচন্দ্র বসু/চিত্তরঞ্জন দাশ/দাদাভাই নওরোজি) ও মতিলাল নেহরু মিলে স্বরাজ্য দল তৈরি করেন।
উত্তর – 1922 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহরু মিলে স্বরাজ্য দল তৈরি করেন।
12. চিত্তরঞ্জন দাশ মারা যান _________ (1921/1924/1925) খ্রিস্টাব্দে।
উত্তর – চিত্তরঞ্জন দাশ মারা যান 1925 খ্রিস্টাব্দে।
13. _________ (1925/1926/1927) খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয়।
উত্তর – 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয়।
14. 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল গুজরাটের _________ (কান্দি/ডান্ডি/খেড়া) উপকূলে গান্ধিজি লবণ আইন ভঙ্গ করেন।
উত্তর – 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল গুজরাটের ডান্ডি উপকূলে গান্ধিজি লবণ আইন ভঙ্গ করেন।
15. খান আবদুল গফফর খানকে বলা হয় _________ (সীমান্ত গান্ধি/মহাত্মা গান্ধি/খোদা-ই-খিদমতগার)।
উত্তর – খান আবদুল গফফর খানকে বলা হয় সীমান্ত গান্ধি।
16. খান আবদুল গফফর খানের অনুগামীদের বলা হত _________ (সাদাকুৰ্তা/লালকুর্তা/সবুজকুর্তা) বাহিনী।
উত্তর – খান আবদুল গফফর খানের অনুগামীদের বলা হত লালকুর্তা বাহিনী।
17. গান্ধি-আরউইন চুক্তি হয়েছিল _________ (1929/1930/1931) খ্রিস্টাব্দে।
উত্তর – গান্ধি-আরউইন চুক্তি হয়েছিল 1931 খ্রিস্টাব্দে।
18. লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি ছিলেন _________ (মতিলাল নেহরু/মহাত্মা গান্ধি/সুভাষচন্দ্র বসু)।
উত্তর – লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি ছিলেন মহাত্মা গান্ধি।
19. 1930 খ্রিস্টাব্দে _________ (সূর্য সেন/বিনয় বসু/বাদল গুপ্ত)-এর নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়।
উত্তর – 1930 খ্রিস্টাব্দে সূর্য সেন-এর নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়।
20. 1930 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর _________ (বিনয় বসু/সূর্য সেন/ভগৎ সিং), বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন।
উত্তর – 1930 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন।
21. _________ (1919/1920/1929) খ্রিস্টাব্দে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয়।
উত্তর – 1929 খ্রিস্টাব্দে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয়।
22. _________ (বাদল গুপ্ত/সূর্য সেন/ভগৎ সিং)-এর বিরুদ্ধে কাকোরি ষড়যন্ত্র মামলা শুরু হয় 1925 খ্রিস্টাব্দে।
উত্তর – ভগৎ সিং-এর বিরুদ্ধে কাকোরি ষড়যন্ত্র মামলা শুরু হয় 1925 খ্রিস্টাব্দে।
23. ‘করেঙ্গে-ইয়ে-মরেঙ্গে’-র ডাক দিয়েছিলেন _________ (গান্ধিজি/মতিলাল নেহরু/চিত্তরঞ্জন দাশ)।
উত্তর – ‘করেঙ্গে-ইয়ে-মরেঙ্গে’-র ডাক দিয়েছিলেন গান্ধিজি।
24. ‘করেঙ্গে-ইয়ে-মরেঙ্গে’-র ডাক দেওয়া হয়েছিল _________ (আইন অমান্য/অসহযোগ/ ভারত ছাড়ো) আন্দোলনে।
উত্তর – ‘করেঙ্গে-ইয়ে-মরেঙ্গে’-র ডাক দেওয়া হয়েছিল ভারত ছাড়ো আন্দোলনে।
25. মেদিনীপুরের তমলুকে ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন _________ (কল্পনা দত্ত/মাতঙ্গিনী হাজরা/প্রীতিলতা ওয়াদ্দেদার)।
উত্তর – মেদিনীপুরের তমলুকে ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা।
26. আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন _________। (মোহন সিং/সুভাষচন্দ্র বসু/লক্ষ্মী সায়গল)।
উত্তর – আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন সুভাষচন্দ্র বসু।
27. সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করেন _________ (হরিপুরা/ত্রিপুরি/কলকাতা) অধিবেশনের পর।
উত্তর – সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করেন ত্রিপুরি অধিবেশনের পর।
28. জাপানে সুভাষচন্দ্র বসুকে সাহায্য করেছিলেন _________। (জওহরলাল নেহরু/ভগৎ সিং/রাসবিহারী বসু)।
উত্তর – জাপানে সুভাষচন্দ্র বসুকে সাহায্য করেছিলেন রাসবিহারী বসু।
29. _________ (1945/1946/1947) খ্রিস্টাব্দে নৌ-বিদ্রোহ হয়েছিল।
উত্তর – 1946 খ্রিস্টাব্দে নৌ-বিদ্রোহ হয়েছিল।
30. _________ (তলোয়ার/হর্ষবর্ধন/রয়্যাল ইন্ডিয়ান) জাহাজে নৌবিদ্রোহের সূচনা হয়।
উত্তর – তলোয়ার জাহাজে নৌবিদ্রোহের সূচনা হয়।
31. 1919 খ্রিস্টাব্দ থেকে ভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রধানতম নেতৃত্বে ছিলেন _________ (গান্ধিজি/বল্লভভাই প্যাটেল/জওহরলাল নেহরু)।
উত্তর – 1919 খ্রিস্টাব্দ থেকে ভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রধানতম নেতৃত্বে ছিলেন গান্ধিজি।
32. প্রথম বিশ্বযুদ্ধ চলছিল _________ (1914-1918/1914-1919/1914-1920) খ্রিস্টাব্দ পর্যন্ত।
উত্তর – প্রথম বিশ্বযুদ্ধ চলছিল 1914-1919 খ্রিস্টাব্দ পর্যন্ত।
33. ভারতবর্ষে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আগে গান্ধিজি _________ (ইংল্যান্ডে/আমেরিকায়/দক্ষিণ আফ্রিকায়) বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন চালিয়েছিলেন।
উত্তর – ভারতবর্ষে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আগে গান্ধিজি দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন চালিয়েছিলেন।
34. বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন থেকে গান্ধিবাদী _________ (সত্যাগ্রহ/বর্ণবৈষম্য/অহিংস)-র ধারণা তৈরি হয়েছিল।
উত্তর – বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন থেকে গান্ধিবাদী সত্যাগ্রহ-র ধারণা তৈরি হয়েছিল।
35. 1909 খ্রিস্টাব্দে গান্ধিজি তাঁর স্বরাজ বিষয়ক সামাজিক আদর্শগুলিকে বিশ্লেষণ করেছিলেন _________ (স্বরাজ সাধন/হিন্দ স্বরাজ/স্বরাজলাভ) নামক একটি রচনায়।
উত্তর – 1909 খ্রিস্টাব্দে গান্ধিজি তাঁর স্বরাজ বিষয়ক সামাজিক আদর্শগুলিকে বিশ্লেষণ করেছিলেন হিন্দ স্বরাজ নামক একটি রচনায়।
36. গান্ধিজি সর্বভারতীয় স্তরে আন্দোলনের পরিকল্পনা করেন _________ (সংবাদপত্র নিয়ন্ত্রণ/অস্ত্র/রাউলাট) আইন চালু হওয়াকে কেন্দ্র করে।
উত্তর – গান্ধিজি সর্বভারতীয় স্তরে আন্দোলনের পরিকল্পনা করেন রাউলাট আইন চালু হওয়াকে কেন্দ্র করে।
37. রাউলাট আইন চালু করা হয় _________ (1918/1919/1920) খ্রিস্টাব্দে।
উত্তর – রাউলাট আইন চালু করা হয় 1919 খ্রিস্টাব্দে।
38. জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র মানুষের ওপর সন্ত্রাস চালিয়েছিলেন _________ (মাইকেল ও’ডায়ার/জেনারেল রেগিন্যাল্ড ডায়ার/ফ্রান্সিস ডায়ার)।
উত্তর – জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র মানুষের ওপর সন্ত্রাস চালিয়েছিলেন জেনারেল রেগিন্যাল্ড ডায়ার।
39. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘নাইট’ উপাধি ত্যাগ করেছিলেন _________ (সত্যেন্দ্রনাথ ঠাকুর/রবীন্দ্রনাথ ঠাকুর/আগা খান)।
উত্তর – জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘নাইট’ উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
40. অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল _________ (1919/ 1920/1921) খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে।
উত্তর – অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল 1921 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে।
41. প্রথম বিশ্বযুদ্ধের সময় খলিফা ছিলেন _________ (বাগদাদের/তুরস্কের/আরবের) সুলতান।
উত্তর – প্রথম বিশ্বযুদ্ধের সময় খলিফা ছিলেন তুরস্কের সুলতান।
42. খিলাফত কমিটি গঠন করা হয় _________ (1919/1918/1915) খ্রিস্টাব্দে।
উত্তর – খিলাফত কমিটি গঠন করা হয় 1919 খ্রিস্টাব্দে।
43. আইন অমান্য আন্দোলন নিঃশর্তভাবে তুলে নেওয়া হয়েছিল _________ (1932/1933/1934) খ্রিস্টাব্দে।
উত্তর – আইন অমান্য আন্দোলন নিঃশর্তভাবে তুলে নেওয়া হয়েছিল 1934 খ্রিস্টাব্দে।
44. সূর্য সেনের ফাঁসি হয়েছিল _________ (1934/1935/1938) খ্রিস্টাব্দের 12 জানুয়ারি।
উত্তর – সূর্য সেনের ফাঁসি হয়েছিল 1934 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি।
45. নওজোয়ান সভা গঠন করেছিলেন _________ (ভগৎ সিং/রামপ্রসাদ বিসমিল/বটুকেশ্বর দত্ত)।
উত্তর – নওজোয়ান সভা গঠন করেছিলেন ভগৎ সিং।
46. তাম্রলিপ্ত জাতীয় সরকারকে নেতৃত্ব দিয়েছিলেন _________ (অজয় মুখার্জি/সতীশ সামন্ত/সুশীল ধাড়া)।
উত্তর – তাম্রলিপ্ত জাতীয় সরকারকে নেতৃত্ব দিয়েছিলেন সতীশ সামন্ত।
47. তাম্রলিপ্ত জাতীয় সরকার টিকেছিল _________ (1940/1942/1944) খ্রিস্টাব্দ পর্যন্ত।
উত্তর – তাম্রলিপ্ত জাতীয় সরকার টিকেছিল 1944 খ্রিস্টাব্দ পর্যন্ত।
48. দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতকে একতরফা যুদ্ধরত দেশ বলে ঘোষণা করেন _________ (লর্ড লিনলিথগো/লর্ড ক্যানিং/লর্ড ডালহৌসি)।
উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতকে একতরফা যুদ্ধরত দেশ বলে ঘোষণা করেন লর্ড লিনলিথগো।
49. সুভাষচন্দ্র বসু সিভিল সার্ভিসে যোগদান না-করে _________ (চিত্তরঞ্জন দাশ/সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়/বিপিনচন্দ্র পাল)-এর নেতৃত্বে বাংলার রাজনীতিতে জড়িয়ে পড়েন।
উত্তর – সুভাষচন্দ্র বসু সিভিল সার্ভিসে যোগদান না-করে চিত্তরঞ্জন দাশ-এর নেতৃত্বে বাংলার রাজনীতিতে জড়িয়ে পড়েন।
50. 1924 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করেছিল _________ (কংগ্রেস/স্বরাজ দল/মুসলিম লিগ)।
উত্তর – 1924 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করেছিল স্বরাজ দল।
51. 1920 খ্রিস্টাব্দে আই সি এস পরীক্ষায় সুভাষচন্দ্র বসু _________ (তৃতীয়/চতুর্থ/পঞ্চম) স্থান অধিকার করেন।
উত্তর – 1920 খ্রিস্টাব্দে আই সি এস পরীক্ষায় সুভাষচন্দ্র বসু চতুর্থ স্থান অধিকার করেন।
52. সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন _________ (ক্যাপ্টেন মোহন সিং/রাসবিহারী বসু/সুভাষচন্দ্র বসু)।
উত্তর – সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন রাসবিহারী বসু।
53. সুভাষচন্দ্র বসু 1943 খ্রিস্টাব্দে _________ (বার্মায়/জাপানে/সিঙ্গাপুরে) যুদ্ধকালীন সরকারের প্রতিষ্ঠা ঘোষণা করেন।
উত্তর – সুভাষচন্দ্র বসু 1943 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে যুদ্ধকালীন সরকারের প্রতিষ্ঠা ঘোষণা করেন।
54. আজাদ হিন্দ সেনানীদের বিচার হয়েছিল দিল্লির _________ (সুপ্রিমকোর্টে/লালকেল্লায়/সামরিক বাহিনীর দপ্তরে)।
উত্তর – আজাদ হিন্দ সেনানীদের বিচার হয়েছিল দিল্লির লালকেল্লায়।
55. আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম ছিল _________ (রানি ঝাঁসি বাহিনী/অহল্যা বাই বাহিনী/মাতঙ্গিনী বাহিনী)।
উত্তর – আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম ছিল রানি ঝাঁসি বাহিনী।
নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক, কোনটি ভুল লেখো
1. মোহনদাস করমচাঁদ গান্ধি দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যবিরোধী আন্দোলন করেন।
উত্তর – ঠিক
2. প্রথম বিশ্বযুদ্ধে নরমপন্থীরা ব্রিটিশ সরকারের পাশে দাঁড়িয়েছিলেন।
উত্তর – ঠিক
3. মহাত্মা গান্ধি উত্তর আফ্রিকা থেকে ভারতে আসেন।
উত্তর – ভুল
4. 1913 খ্রিস্টাব্দে মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন চালু হয়।
উত্তর – ভুল
5. ‘সত্যাগ্রহ’ ও ‘অহিংসা’-র আদর্শকে একসঙ্গে ‘অহিংসা সত্যাগ্রহ’ বলা হয়।
উত্তর – ঠিক
6. গান্ধিজির মতে, কেবল রাজনৈতিকভাবে স্বরাজের দাবি অর্ধেক স্বাধীনতার দাবি।
উত্তর – ঠিক
7. গান্ধিজি মনে করতেন, সবাইকে ধনী ব্যক্তিদের মতো জীবনযাপন করতে হবে।
উত্তর – ভুল
8. 1914 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধিজি ভারতে আসেন।
উত্তর – ভুল
9. মহারাষ্ট্রের চম্পারনে কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেন গান্ধিজি।
উত্তর – ভুল
10. গুজরাটের আমেদাবাদে মিল শ্রমিকদের হয়ে গান্ধিজি অনশন শুরু করেন।
উত্তর – ঠিক
11. ব্রিগেডিয়ার ডায়ারের নেতৃত্বে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।
উত্তর – ঠিক
12. 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন পাস হয়।
উত্তর – ঠিক
13. রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘নাইট’ উপাধি ত্যাগ করেন।
উত্তর – ঠিক
14. চিত্তরঞ্জন দাশ অসহযোগ আন্দোলনের ডাক দেন।
উত্তর – ভুল
15. 1919 খ্রিস্টাব্দের মার্চ মাসে খিলাফত কমিটি গড়ে ওঠে।
উত্তর – ঠিক
16. 1922 খ্রিস্টাব্দে চৌরিচৌরার ঘটনার কারণে গান্ধিজি অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন।
উত্তর – ঠিক
17. স্বরাজ দল প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধি।
উত্তর – ভুল
18. চিত্তরঞ্জন দাশ মারা যাওয়ার পর সুভাষচন্দ্র বসু কলকাতা কর্পোরেশনের মেয়র হন।
উত্তর – ভুল
19. আইন অমান্য আন্দোলন শুরু করেন সুভাষচন্দ্র বসু।
উত্তর – ভুল
20. 1930 খ্রিস্টাব্দে গুজরাটের ডান্ডিতে লবণ আইন ভঙ্গ করেন মহাত্মা গান্ধি।
উত্তর – ঠিক
21. খান আবদুল গফ্ফর খান গান্ধিজির আন্দোলনে সাড়া দিয়ে উত্তর-পশ্চিম সীমান্তে আন্দোলন শুরু করেন।
উত্তর – ঠিক
22. ‘সীমান্ত গান্ধি’ নামে পরিচিত ছিলেন মহাত্মা গান্ধি।
উত্তর – ভুল
23. 1931 খ্রিস্টাব্দে লর্ড আরউইন এবং গান্ধিজির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল দিল্লি চুক্তি।
উত্তর – ঠিক
24. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন সূর্য সেন।
উত্তর – ঠিক
25. সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন।
উত্তর – ঠিক
26. দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল ভারতে।
উত্তর – ভুল
27. মেদিনীপুরের তমলুকে ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা।
উত্তর – ঠিক
28. ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধি।
উত্তর – ঠিক
29. ‘করেঙ্গে ইয়ে মরেঙ্গে’ এই আওয়াজ আজাদ হিন্দ বাহিনীর অভিযানের সঙ্গে যুক্ত।
উত্তর – ভুল
30. লাহোর ষড়যন্ত্র মামলায় ভগত সিং-এর ফাঁসি হয়।
উত্তর – ঠিক
31. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন পাস হয়েছিল 1919 খ্রিস্টাব্দে।
উত্তর – ঠিক
32. রাওলাট আইন চালু করাকে কেন্দ্র করে গান্ধিজি জাতীয় আন্দোলনে জড়িয়ে পড়েন।
উত্তর – ঠিক
33. গান্ধিজির সঙ্গে খিলাফত কমিটির কোনো সম্পর্ক ছিল না।
উত্তর – ভুল
34. অসহযোগ আন্দোলন থেকে ছাত্র-যুব-নারী সমাজ দূরে ছিল।
উত্তর – ভুল
35. 1929 খ্রিস্টাব্দে কংগ্রেস পূর্ণ স্বরাজের কথা ঘোষণা করেছিল।
উত্তর – ঠিক
36. খোদা-ই-খিদমতগারের সভ্যরা লাল রঙের কুর্তা পরতেন।
উত্তর – ঠিক
37. তমলুকে জাতীয় সরকার গঠিত হয়েছিল সতীশ সামন্তর নেতৃত্বে।
উত্তর – ঠিক
38. বিবেকানন্দের সাংগঠনিক ভাবনাচিন্তা সুভাষচন্দ্রকে অনুপ্রাণিত করেছিল।
উত্তর – ঠিক
39. সুভাষচন্দ্র গান্ধিজির অহিংসার আদর্শে বিশ্বাসী ছিলেন।
উত্তর – ভুল
40. আজাদ হিন্দ ফৌজের বিচার হয়েছিল দিল্লির লালকেল্লায়।
উত্তর – ঠিক
ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো
1.
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ | উত্তর |
|---|---|---|
| 1. প্রথম বিশ্বযুদ্ধ | (a) বর্ণবৈষম্য | 1 → (c) |
| 2. দক্ষিণ আফ্রিকা | (b) মন্টেগু-চেমসফোর্ড | 2 → (a) |
| 3. অহিংস আন্দোলন | (c) 1914-1919 খ্রিস্টাব্দ | 3 → (d) |
| 4. ভারতশাসন আইন | (d) গান্ধিজি | 4 → (b) |
2.
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ | উত্তর |
|---|---|---|
| 1. রাওলাট আইন | (a) তুরস্কের সুলতান | 1 → (d) |
| 2. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড | (b) 1921 খ্রিস্টাব্দ | 2 → (c) |
| 3. খিলাফত আন্দোলন | (c) 1919 খ্রিস্টাব্দ | 3 → (a) |
| 4. অহিংস আন্দোলন | (d) এস এ টি রাওলাট | 4 → (b) |
3.
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ | উত্তর |
|---|---|---|
| 1. চৌরিচৌরার ঘটনা | (a) লবণ আইন ভঙ্গ | 1 → (d) |
| 2. স্বরাজ্য দল | (b) 1927 খ্রিস্টাব্দ | 2 → (c) |
| 3. সাইমন কমিশন | (c) চিত্তরঞ্জন দাশ | 3 → (b) |
| 4. ডান্ডি অভিযান | (d) অসহযোগ আন্দোলন প্রত্যাহার | 4 → (a) |
4.
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ | উত্তর |
|---|---|---|
| 1. সীমান্ত গান্ধি | (a) 1931 খ্রিস্টাব্দ | 1 → (d) |
| 2. গান্ধি-আরউইন চুক্তি | (b) লন্ডন | 2 → (a) |
| 3. দ্বিতীয় গোলটেবিল বৈঠক | (c) মহাত্মা গান্ধি | 3 → (b) |
| 4. আইন অমান্য আন্দোলন | (d) খান আবদুল গফ্ফর খান | 4 → (c) |
5.
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ | উত্তর |
|---|---|---|
| 1. জালালাবাদের যুদ্ধ | (a) 1929 খ্রিস্টাব্দ | 1 → (b) |
| 2. রাইটার্স বিল্ডিং অভিযান | (b) মাস্টারদা সূর্য সেন | 2 → (c) |
| 3. কাকোরি ষড়যন্ত্র মামলা | (c) বিনয়-বাদল-দীনেশ | 3 → (d) |
| 4. লাহোর ষড়যন্ত্র মামলা | (d) 1925 খ্রিস্টাব্দ | 4 → (a) |
6.
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ | উত্তর |
|---|---|---|
| 1. করেঙ্গে ইয়া মরেঙ্গে | (a) ভারত ছাড়ো আন্দোলন | 1 → (d) |
| 2. মাতঙ্গিনি হাজরা | (b) তাম্রলিপ্ত জাতীয় সরকার | 2 → (a) |
| 3. সতীশচন্দ্র সামন্ত | (c) মাস্টারদা সূর্য সেন | 3 → (b) |
| 4. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন | (d) মহাত্মা গান্ধি | 4 → (c) |
অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
গান্ধীজি কী উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন?
গান্ধীজি আইন ব্যবসার জন্য দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কীরূপ আন্দোলন গড়ে তুলেছিলেন?
দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অহিংস সত্যাগ্রহ আন্দোলন গড়ে তুলেছিলেন।
গান্ধীজি কবে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসেন?
1915 খ্রিস্টাব্দে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসেন।
মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন কবে ঘোষিত হয়?
1919 খ্রিস্টাব্দে মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন ঘোষিত হয়।
ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কী ছিল?
ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল— চম্পারণ সত্যাগ্রহ বা চম্পারণের আন্দোলন (1917)।
‘লখনউ প্রস্তাব’ কবে গৃহীত হয়?
1916 খ্রিস্টাব্দে ‘লখনউ প্রস্তাব’ গৃহীত হয়।
‘An Echo from Andamans’— গ্রন্থটির লেখক কে?
‘An Echo from Andamans’ গ্রন্থটির লেখক হলেন বিনায়ক দামোদর সাভারকর।
‘ভবানী মন্দির’ বইটির লেখক কে?
‘ভবানী মন্দির’ বইটির লেখক অরবিন্দ ঘোষ।
কাকে ভারতের ‘সশস্ত্র বিপ্লববাদের জনক’ বলা হয়?
বাসুদেব বলবন্ত ফাড়কে-কে ভারতের ‘সশস্ত্র বিপ্লববাদের জনক’ বলা হয়।
পি.এন. ঠাকুর কার ছদ্মনাম?
পি.এন. ঠাকুর রাসবিহারী বসুর ছদ্মনাম।
‘দেশপ্রেম অপরাধ হতে পারে না’—এটি কার উক্তি?
‘দেশপ্রেম অপরাধ হতে পারে না’—উক্তিটি অরবিন্দ ঘোষের।
‘ভারত আত্মা’ কে রচনা করেন?
‘ভারত আত্মা’ রচনা করেন বিপিনচন্দ্র পাল।
বাংলার বার্ক কাকে বলা হয়?
বিপিনচন্দ্র পালকে ‘বাংলার বার্ক’ বলা হয়।
‘কাইজার-ই-হিন্দ’ কার উপাধি?
‘কাইজার-ই-হিন্দ’ উপাধি গ্রহণ করেন মহাত্মা গান্ধী।
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক বইটির নাম কী?
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক বইটির নাম হল—‘এ নেশন ইন মেকিং’ (A Nation in Making)।
রাওলাট আইন কবে পাস হয়?
1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন পাস হয়।
জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটে?
1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে।
কোন্ ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন?
জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন।
মাইকেল ও’ডায়ার কে ছিলেন?
মাইকেল ও’ডায়ার ছিলেন পাঞ্জাবের লেফট্যানেন্ট গভর্নর (সামরিক শাসনকর্তা) এবং রেগিন্যাল্ড ডায়ার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (যিনি গুলির নির্দেশ দিয়েছিলেন)।
অসহযোগ আন্দোলনের সূচনা হয় কবে?
অসহযোগ আন্দোলনের সূচনা হয় কবে?
কোন্ ঘটনার প্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?
চৌরিচৌরা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন।
অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়?
1922 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়।
ভারতে খিলাফত আন্দোলনের সূচনা হয় কবে?
1919 খ্রিস্টাব্দে ভারতে খিলাফত আন্দোলনের সূচনা হয়।
ভারতে হোমরুল আন্দোলনের সূচনা হয় কবে?
1916 খ্রিস্টাব্দে ভারতে হোমরুল আন্দোলনের সূচনা হয়।
ভারতে হোমরুল আন্দোলনের সূচনা কে করেন?
শ্রীমতি অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক ভারতে হোমরুল আন্দোলনের সূচনা করেন।
‘কাইজার-ই-হিন্দ’ উপাধি কে পেয়েছিলেন?
‘কাইজার-ই-হিন্দ’ উপাধি পেয়েছিলেন মহাত্মা গান্ধী।
স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে?
চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহরু ছিলেন স্বরাজ দলের প্রতিষ্ঠাতা (চিত্তরঞ্জন দাশ ছিলেন সভাপতি)।
স্বরাজ দল প্রতিষ্ঠিত হয় কবে?
1923 খ্রিস্টাব্দে স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়।
‘বেঙ্গল প্যাক্ট’ স্বাক্ষরিত হয় কবে?
1923 খ্রিস্টাব্দে ‘বেঙ্গল প্যাক্ট’ স্বাক্ষরিত হয়।
কাকে ‘সীমান্ত গান্ধী’ বলা হত?
খান আব্দুল গফ্ফর খানকে ‘সীমান্ত গান্ধী’ বলা হত।
‘লালকুর্তা বাহিনী’ ও ‘খোদা-ই-খিদমতগার’ কে প্রতিষ্ঠা করেন?
খান আব্দুল গফ্ফর খান ‘লালকুর্তা বাহিনী’ ও ‘খোদা-ই-খিদমতগার’ প্রতিষ্ঠা করেন।
গান্ধী-আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
1931 খ্রিস্টাব্দে গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়।
দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কোন্ মহিলা নেত্রী যোগদান করেছিলেন?
দ্বিতীয় গোলটেবিল বৈঠকে মহিলা নেত্রী সরোজিনী নাইডু যোগদান করেছিলেন।
কাকে ‘ভারতের নাইটিঙ্গেল’ বলা হয়?
সরোজিনী নাইডুকে ‘ভারতের নাইটিঙ্গেল’ বলা হয়।
আইন অমান্য আন্দোলন সম্পূর্ণ রূপে প্রত্যাহার করা হয় কবে?
1934 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন সম্পূর্ণ রূপে প্রত্যাহার করা হয়।
কাকে ‘মাস্টারদা’ বলা হয়?
বিপ্লবী সূর্য সেনকে ‘মাস্টারদা’ বলা হয়।
কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়?
1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়।
ভারতীয় প্রজাতন্ত্রী বাহিনী (Indian Republican Army) কে প্রতিষ্ঠা করেন?
সূর্য সেন ভারতীয় প্রজাতন্ত্রী বাহিনী প্রতিষ্ঠা করেন।
ভারতীয় প্রজাতন্ত্রী বাহিনীর একজন মহিলা সদস্যর নাম করো।
ভারতীয় প্রজাতন্ত্রী বাহিনীর একজন উল্লেখযোগ্য মহিলা সদস্য হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার (বা কল্পনা দত্ত)।
সূর্য সেনের ফাঁসি হয় কবে?
1934 খ্রিস্টাব্দে (12 জানুয়ারি) সূর্য সেনের ফাঁসি হয়।
কাদের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান হয়?
বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান হয়।
রাইটার্স বিল্ডিং অভিযান কবে হয়?
1930 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর রাইটার্স বিল্ডিং অভিযান হয়।
ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে?
1942 খ্রিস্টাব্দের 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়।
‘করেঙ্গে-ইয়ে-মরেঙ্গে’ উক্তিটি কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত?
‘করেঙ্গে-ইয়ে-মরেঙ্গে’ (Do or Die) উক্তিটি ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত।
কাকে ‘গান্ধীবুড়ি’ বলা হয়?
মাতঙ্গিনী হাজরাকে ‘গান্ধীবুড়ি’ বলা হয়।
‘বি ভি’ (BV) দলের প্রতিষ্ঠাতা কে?
হেমচন্দ্র ঘোষ ছিলেন ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’ বা বি ভি দলের মূল প্রতিষ্ঠাতা এবং সুভাষচন্দ্র বসু ছিলেন এর জিওসি (GOC)। (বইতে সুভাষচন্দ্র বসুর নাম দেওয়া আছে)।
বি ভি দলের পুরো কথা কী?
বি ভি দলের পুরো কথা হল— বেঙ্গল ভলান্টিয়ার্স (Bengal Volunteers)।
বি ভি দল কবে প্রতিষ্ঠিত হয়?
1928 খ্রিস্টাব্দে বি ভি দল প্রতিষ্ঠিত হয়।
সুভাষচন্দ্র বসু কবে ছদ্মবেশে দেশত্যাগ করেন?
1941 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি, সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে দেশত্যাগ করেন (মহানিষ্ক্রমণ)।
কোন্ আইন দ্বারা সুভাষ বসুকে ব্রিটিশ সরকার আটক করে?
‘ভারত রক্ষা আইন’ (Defense of India Act) দ্বারা সুভাষ বসুকে ব্রিটিশ সরকার আটক করে।
কোন্ ছদ্মনামে সুভাষচন্দ্র বসু দেশত্যাগ করেন?
‘মোহাম্মদ জিয়াউদ্দিন’ ছদ্মনামে সুভাষচন্দ্র বসু দেশত্যাগ করেন।
সুভাষ বসুর দেশত্যাগের ঘটনাকে কী বলা হয়?
সুভাষ বসুর দেশত্যাগের ঘটনাকে বলা হয়— ‘মহানিষ্ক্রমণ’।
‘আজাদ হিন্দুস্থান’ কী?
‘আজাদ হিন্দুস্থান’ হল— বার্লিনে সুভাষচন্দ্র বসু কর্তৃক প্রতিষ্ঠিত একটি বেতার কেন্দ্র (রেডিও স্টেশন)।
আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা কে?
আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা হলেন রাসবিহারী বসু (ক্যাপ্টেন মোহন সিং প্রথম এর ধারণা দেন)।
কাকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক বলা হয়?
রাসবিহারী বসুকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক বলা হয়।
কোন্ ছদ্মনামে রাসবিহারী বসু জাপানে আত্মগোপন করেন?
‘পি.এন. ঠাকুর’ ছদ্মনামে রাসবিহারী বসু জাপানে আত্মগোপন করেন।
আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠিত হয় কবে?
1942 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠিত হয়।
ত্রিপুরী কংগ্রেসের সভাপতি হন কে?
সুভাষচন্দ্র বসু ত্রিপুরী কংগ্রেসের সভাপতি হন।
ত্রিপুরী কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়?
1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেস অনুষ্ঠিত হয়।
‘ফরওয়ার্ড ব্লক’ কে প্রতিষ্ঠা করেন?
সুভাষচন্দ্র বসু ‘ফরওয়ার্ড ব্লক’ প্রতিষ্ঠা করেন (1939 সালে)।
তাইহোকু বিমান দুর্ঘটনাটি কবে ঘটে?
1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট তাইহোকু বিমান দুর্ঘটনাটি ঘটে বলে মনে করা হয়।
ঝাঁসি বাহিনীর নেতৃত্বে কে ছিলেন?
ঝাঁসি রানি বাহিনীর নেতৃত্বে ছিলেন লক্ষ্মী স্বামীনাথন (সেহগল)।
আজাদ হিন্দ বাহিনী কবে, কোথায় স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠা করে?
1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনী স্বাধীন ভারত সরকার (আরজি হুকুমৎ-ই-আজাদ হিন্দ) প্রতিষ্ঠা করে।
ভারতে নৌবিদ্রোহের সূচনা হয় কবে?
1946 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি ভারতে নৌবিদ্রোহের সূচনা হয়।
কোন্ জাহাজে নৌবিদ্রোহের সূচনা হয়?
বোম্বাইয়ের ‘তলোয়ার’ (HMIS Talwar) নামক জাহাজে নৌবিদ্রোহের সূচনা হয়।
ভারতের ‘লৌহমানব’ বলা হয় কাকে?
সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের ‘লৌহমানব’ বলা হয়।
নৌবিদ্রোহ কতদিন চলেছিল?
নৌবিদ্রোহ প্রায় 5-6 দিন চলেছিল (18 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত)।
আজকে আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের সপ্তম অধ্যায়, “ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন”-এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই ধরনের প্রশ্নগুলো স্কুলের পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।
আশা করি এই আর্টিকেলটি তোমাদের/আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে নির্দ্বিধায় টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। এছাড়া, এই পোস্টটি সেইসব বন্ধু বা প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।





Leave a Comment