অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Rahul

আজকে আমরা এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের নবম অধ্যায়, “ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার”-এর কিছু “সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলের পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অষ্টম শ্রেণির পর্যায়ক্রমিক মূল্যায়ন (Unit Test) থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
Contents Show

সরকার শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে?

সরকার শব্দটি একটি পারস্যের (ফারসি) ভাষা থেকে উৎপত্তি হয়েছে। এর ইংরেজি অর্থ হল গভর্নমেন্ট (Government)। সরকার শব্দটি ব্যবহার করা হত শাসনকর্তা ও তাঁর শাসনব্যবস্থাকে বোঝাতে। বর্তমানে সরকার বলতে বোঝায় একটি দেশের সাংবিধানিক শাসনতান্ত্রিক প্রতিষ্ঠানকে।

গণতন্ত্র বলতে কী বোঝো?

গণতন্ত্র বলতে বোঝায় জনগণের শাসনকে। যখন কোনো দেশের সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় অথবা কোনো দেশের মানুষ যে ব্যবস্থা দ্বারা তাদের পছন্দমতো শাসক বা সরকারকে বেছে নেয়, সেই ব্যবস্থাকে বলা হয় গণতন্ত্র। অথবা, গণতন্ত্র বলতে বোঝায় এমন একটি সমাজব্যবস্থাকে, যেখানে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়।

বর্তমান ভারতে শাসনব্যবস্থার কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়?

ভারতীয় শাসনব্যবস্থার বৈশিষ্ট্য –
1. পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান।
2. ভারতে একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিদ্যমান, যার একদিকে রয়েছে কেন্দ্রীয় সরকার এবং প্রত্যেক রাজ্যে একটি করে রাজ্য সরকার।
3. ভারত স্বাধীন হওয়ার পর থেকে এখানে জনগণের সরকার বা গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও সংবিধান কাকে বলে?

যখন কোনো দেশের শাসনক্ষমতা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে বণ্টিত হয়, সেই দেশকে বলা হয় যুক্তরাষ্ট্র। কোনো একটি দেশ যখন নির্দিষ্ট ও স্বীকৃত বিধান বা আইন অনুসারে দেশের শাসনব্যবস্থা পরিচালনা করে, তাকেই বলা হয় সংবিধান।

সরকারের কাজ কী?

সরকারের কাজ হল –
1. সংবিধান মেনে দেশের শাসনব্যবস্থা পরিচালনা করা,
2. দেশের ও দেশের মানুষের নিরাপত্তা, স্বাধীনতা ইত্যাদি সুনিশ্চিত করা,
3. দেশের সার্বভৌমত্ব বজায় রাখা,
4. জনগণের কল্যাণ করা—তারা যাতে ভালো থাকে তার যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া ইত্যাদি।

স্বায়ত্তশাসন বলতে কী বোঝো?

স্বায়ত্তশাসন কথাটি ভাঙলে দাঁড়ায়—‘স্ব’ ‘আয়ত্ত’ (নিজের অধীন) ‘শাসন’। অর্থাৎ, যে শাসনব্যবস্থায় জনগণ সরাসরি অংশগ্রহণ করে নিজেদের শাসন নিজেরাই পরিচালনা করে, তাকে বলা হয় স্বায়ত্তশাসন। এরূপ স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানের উদাহরণ হল—পৌরসভা, গ্রাম পঞ্চায়েত।

নির্বাচনকে সাধারণভাবে কী বলা হয়? ভারতে কত বছর অন্তর নির্বাচন হয়? সরকার নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক কী?

1. নির্বাচনকে সাধারণভাবে ভোট বলা হয়।
2. ভারতে প্রতি 5 বছর অন্তর নির্বাচন হয়।
3. সরকার নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের একটা সম্পর্ক আছে। যেমন— i) গণতান্ত্রিক পদ্ধতি মেনে ভোট হয়, তাই সরকার গড়ে ওঠে। ii) গণতন্ত্র আছে বলেই মানুষ ভোট দিতে পারে, তাই সরকার নির্বাচিত হয়।

1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট এবং 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি কী কারণে স্মরণীয়?

1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়।

সংবিধানের মূল প্রস্তাবনায় ভারতকে কী ধরনের রাষ্ট্র বলা হয়েছে?

সংবিধানের মূল প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র বলা হয়েছে। পরে 1976 খ্রিস্টাব্দের সংবিধানের 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ কথা দুটি এর সঙ্গে যুক্ত করা হয়।

কেন্দ্রের শাসন বিভাগ কী কী নিয়ে গঠিত?

ভারতের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ নিয়ে কেন্দ্রের শাসন বিভাগ গঠিত হয়।

ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে কোন্ যোগ্যতার অধিকারী হতে হয়?

ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ভারতের নাগরিক, কমপক্ষে 35 বছর বয়স্ক এবং লোকসভায় নির্বাচিত প্রার্থী হওয়ার যোগ্য হতে হয়। তবে তিনি সরকারের কোনো লাভজনক পদে নিযুক্ত থাকতে পারবেন না।

ভারতের উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে কোন্ যোগ্যতার অধিকারী হতে হয়?

ভারতের উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে রাষ্ট্রপতি পদপ্রার্থীর মতোই ভারতের নাগরিক, কমপক্ষে 35 বছর বয়স্ক এবং রাজ্যসভায় সদস্য হওয়ার যোগ্য হতে হয়। তবে তিনি সরকারের কোনো লাভজনক পদে নিযুক্ত থাকতে পারবেন না।

কেন্দ্রীয় আইনসভা কী কী নিয়ে গঠিত?

রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে ভারতের কেন্দ্রীয় আইনসভা বা সংসদ গঠিত।

রাষ্ট্রপতি কাদের রাজ্যসভার সদস্য হিসেবে নিয়োগ করেন?

রাষ্ট্রপতি রাজ্যসভার সদস্য হিসেবে বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্রে খ্যাতিমান 12 জন ভারতীয় নাগরিককে নিয়োগ করেন।

রাষ্ট্রপতি কীভাবে প্রধানমন্ত্রী নিয়োগ করেন?

লোকসভা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন।

পশ্চিমবঙ্গের আইনসভা কী নিয়ে গঠিত?

পশ্চিমবঙ্গের আইনসভা রাজ্যপাল ও বিধানসভা নিয়ে গঠিত।

রাজ্যপালকে কমপক্ষে কোন্ কোন্ যোগ্যতার অধিকারী হতে হয়?

রাজ্যপালকে কমপক্ষে ভারতীয় নাগরিক ও 35 বছর বয়স্ক হতে হয়। এ ছাড়া তিনি কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো চাকরি বা লাভজনক পদে যুক্ত থাকতে পারবেন না।

রাজ্যপাল কীভাবে মুখ্যমন্ত্রী নিয়োগ করেন?

রাজ্যের বিধানসভার নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করেন।

পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর কী কী?

পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর হল— 1. গ্রাম পঞ্চায়েত, 2. পঞ্চায়েত সমিতি এবং 3. জেলা পরিষদ।

পঞ্চায়েত এলাকা কীভাবে নির্ধারিত হয়?

পঞ্চায়েত আইন অনুসারে কতগুলি পরস্পর সংলগ্ন গ্রাম বা গ্রামের সমষ্টি নিয়ে গ্রাম পঞ্চায়েতের এলাকা নির্ধারিত হয়।

পঞ্চায়েত সমিতি কীভাবে তৈরি হয়?

প্রতিটি গ্রাম থেকে বিধানসভার ভোটার তালিকা অনুসারে নির্বাচকমণ্ডলীর ভোটে নির্বাচিত অনধিক তিনজন সদস্যকে নিয়ে পঞ্চায়েত সমিতি গঠিত হয়।

পশ্চিমবঙ্গের কোন্ কোন্ জেলায় জেলা পরিষদ নেই?

পশ্চিমবঙ্গের কলকাতা ও দার্জিলিং জেলায় জেলা পরিষদ নেই।

সংখ্যালঘু বলতে কাদের বোঝানো হয়?

ভারতীয় সংবিধানে ‘সংখ্যালঘু’ বলতে সমাজে সংখ্যার ভিত্তিতে সংখ্যালঘু জনজাতিকে বোঝানো হয়।

ভারতের সংবিধানের উদ্দেশ্য কী?

ভারতের সংবিধানের উদ্দেশ্য হল স্বাধীন রাষ্ট্র হিসেবে সমস্ত নাগরিককে সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা দেওয়া।

ভারতের সংবিধানে লিপিবদ্ধ যে-কোনো দুটি মৌলিক অধিকারের নাম লেখো।

ভারতের সংবিধানে লিপিবদ্ধ উল্লেখযোগ্য দুটি মৌলিক অধিকার হল— 1. সাম্যের অধিকার এবং 2. স্বাধীনতার অধিকার।


আজকে আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের নবম অধ্যায়, “ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার”-এর কিছু “সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই ধরনের প্রশ্নগুলো স্কুলের পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।

আশা করি এই আর্টিকেলটি তোমাদের/আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে নির্দ্বিধায় টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। এছাড়া, এই পোস্টটি সেইসব বন্ধু বা প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিষয়সংক্ষেপ