অষ্টম শ্রেণি ইতিহাস – জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Rahul

আজকে আমরা এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের ষষ্ঠ অধ্যায়, “জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ”-এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলের পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অষ্টম শ্রেণির পর্যায়ক্রমিক মূল্যায়ন (Unit Test) থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।

জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ – অষ্টম শ্রেণি ইতিহাস – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
Contents Show

সঠিক উত্তরটি নির্বাচন করো

1. ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল—

  1. 1857 খ্রিস্টাব্দে
  2. 1885 খ্রিস্টাব্দে
  3. 1905 খ্রিস্টাব্দে
  4. 1906 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1885 খ্রিস্টাব্দে

2. বোম্বাই শহরের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রতিষ্ঠিত হয়েছিল—

  1. ভারতের জাতীয় কংগ্রেস
  2. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
  3. ভারতসভা
  4. জাতীয় সভা

উত্তর – 1. ভারতের জাতীয় কংগ্রেস

3. 1836 খ্রিস্টাব্দে প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়—

  1. জমিদার সভা
  2. ভারতসভা
  3. বঙ্গভাষা প্রকাশিকা সভা
  4. এর কোনোটিই নয়

উত্তর – 3. বঙ্গভাষা প্রকাশিকা সভা

4. জমিদার সভা প্রতিষ্ঠিত হয়—

  1. 1905 খ্রিস্টাব্দে
  2. 1838 খ্রিস্টাব্দে
  3. 1875 খ্রিস্টাব্দে
  4. 1876 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1838 খ্রিস্টাব্দে

5. হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন—

  1. কর্নেল অলকট
  2. শিশিরকুমার ঘোষ
  3. নবগোপাল মিত্র
  4. অরবিন্দ ঘোষ

উত্তর – 3. নবগোপাল মিত্র

6. প্রথম দু-দশকের কংগ্রেসের নরমপন্থীদের কার্যকলাপকে বলা হত—

  1. দু-দিনের তামাশা
  2. তিন দিনের তামাশা
  3. চার দিনের তামাশা
  4. পাঁচদিনের তামাশা

উত্তর – 2. তিন দিনের তামাশা

7. সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স 19-এর পরিবর্তে 23 বছর করতে হবে, এই দাবি ছিল—

  1. চরমপন্থীদের
  2. নরমপন্থীদের
  3. বিপ্লবীদের
  4. উগ্র চরমপন্থীদের

উত্তর – 2. নরমপন্থীদের

8. নরমপন্থীদের আবেদন-নিবেদনের নীতিকে ‘রাজনৈতিক ভিক্ষাবৃত্তি’ বলে মনে করত—

  1. বিপ্লবী সংগঠনরা
  2. চরমপন্থীরা
  3. উগ্র চরমপন্থীরা
  4. বিপ্লবীরা

উত্তর – 2. চরমপন্থীরা

9. মহারাষ্ট্রে তিলকের নেতৃত্বে চালু হয়—

  1. শিবাজি উৎসব
  2. গণেশ উৎসব
  3. মারাঠা উৎসব
  4. দুর্গোৎসব

উত্তর – 1. শিবাজি উৎসব

10. নরমপন্থী ও চরমপন্থীরা আলাদা হয়ে যায় জাতীয় কংগ্রেসের—

  1. বোম্বাই অধিবেশনে
  2. সুরাট অধিবেশনে
  3. কলকাতা অধিবেশনে
  4. লখনউ অধিবেশনে

উত্তর – 2. সুরাট অধিবেশনে

11. বঙ্গভঙ্গ করেছিলেন—

  1. লর্ড কার্জন
  2. লর্ড ডাফরিন
  3. লর্ড আরউইন
  4. লর্ড ক্যানিং

উত্তর – 1. লর্ড কার্জন

12. বঙ্গভঙ্গের প্রস্তাব কার্যকর হয়েছিল—

  1. 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর
  2. 1905 খ্রিস্টাব্দের 14 অক্টোবর
  3. 1905 খ্রিস্টাব্দের 17 অক্টোবর
  4. 1906 খ্রিস্টাব্দের 20 অক্টোবর

উত্তর – 1. 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর

13. 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর দিনটিকে পালন করা হয়—

  1. স্বদেশি উৎসব হিসেবে
  2. রাখিবন্ধন উৎসব হিসেবে
  3. বয়কট উৎসব হিসেবে
  4. বহ্ন্যুৎসব হিসেবে

উত্তর – 2. রাখিবন্ধন উৎসব হিসেবে

14. রাখিবন্ধন উৎসবে নেতৃত্ব দিয়েছিলেন—

  1. প্রমথনাথ মিত্র
  2. অরবিন্দ ঘোষ
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. বাল গঙ্গাধর তিলক

উত্তর – 3. রবীন্দ্রনাথ ঠাকুর

15. বঙ্গভঙ্গকে কেন্দ্র করে সূচনা হয়েছিল—

  1. বহ্ন্যুৎসবের
  2. বয়কট ও স্বদেশি আন্দোলনের
  3. নরমপন্থী আন্দোলনের
  4. রাখিবন্ধন উৎসবের

উত্তর – 2. বয়কট ও স্বদেশি আন্দোলনের

ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো

1. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন _______ (উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়/দাদাভাই নওরোজি/অক্টাভিয়ান হিউম)।

উত্তর – জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

2. _______ (1835/1836/1837) খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ‘বঙ্গভাষা প্রকাশিকা’।

উত্তর – 1836 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ‘বঙ্গভাষা প্রকাশিকা’।

3. _______ ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠা করেন। (নবগোপাল মিত্র/কর্নেল অলকট/শিশিরকুমার ঘোষ)

উত্তর – শিশিরকুমার ঘোষ ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠা করেন।

4. আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেন _______। (ভারতসভা/হিন্দুমেলা/জমিদার সভা)

উত্তর – আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেন ভারতসভা।

5. গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের _______ (দ্বিতীয়/প্রথম/তৃতীয়) অধিবেশন বসে।

উত্তর – গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে।

6. 1883 খ্রিস্টাব্দে _______ (বোম্বাইয়ে/মাদ্রাজে/কলকাতায়) প্রথমবার একটি সর্ব-ভারতীয় সম্মেলন বা জাতীয় সম্মেলন আহ্বান করা হয়।

উত্তর – 1883 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথমবার একটি সর্ব-ভারতীয় সম্মেলন বা জাতীয় সম্মেলন আহ্বান করা হয়।

7. ‘হিউম-ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব’ প্রতিষ্ঠা করেন _______ (ওয়েডারবার্ন/হিউম/ডাফরিন)।

উত্তর – ‘হিউম-ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব’ প্রতিষ্ঠা করেন ওয়েডারবার্ন।

8. _______ (1878/1876/1879) খ্রিস্টাব্দে লর্ড লিটন ‘সংবাদপত্র দমন আইন’ চালু করেন।

উত্তর – 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন ‘সংবাদপত্র দমন আইন’ চালু করেন।

9. কংগ্রেসের আদিপর্বের নেতৃত্বকে বলা হয় _______ (চরমপন্থী/নরমপন্থী/বিপ্লবী)।

উত্তর – কংগ্রেসের আদিপর্বের নেতৃত্বকে বলা হয় নরমপন্থী।

10. দেশের যাবতীয় সম্পদ বিদেশে চলে যাওয়াকে বলা হয় _______ তত্ত্ব। (সম্পদ গমন/সম্পদ নির্গমন/অবশিল্পায়ন)

উত্তর – দেশের যাবতীয় সম্পদ বিদেশে চলে যাওয়াকে বলা হয় সম্পদ নির্গমন তত্ত্ব।

11. নরমপন্থী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন _______ (বিপিনবিহারী বোস/দাদাভাই নওরোজি/তিলক)।

উত্তর – নরমপন্থী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দাদাভাই নওরোজি।

12. _______ রাজনৈতিক ভিক্ষাবৃত্তি (চরমপন্থীদের/নরমপন্থীদের/বিপ্লবীদের) আবেদন-নিবেদনের পদ্ধতিকে বলা হত।

উত্তর – নরমপন্থীদের আবেদন-নিবেদনের পদ্ধতিকে ‘রাজনৈতিক ভিক্ষাবৃত্তি’ বলা হত।

13. মহারাষ্ট্রে _______ (তিলকের/অরবিন্দ ঘোষের/লালা লাজপত রাইয়ের) নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়।

উত্তর – মহারাষ্ট্রে তিলকের নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়।

14. বিপিনচন্দ্র পাল মনে করতেন _______ (স্বরাজ/স্বাধীনতা/স্বায়ত্তশাসন) মানে চূড়ান্ত স্বাধীনতা।

উত্তর – বিপিনচন্দ্র পাল মনে করতেন স্বরাজ মানে চূড়ান্ত স্বাধীনতা।

15. নরমপন্থী ও চরমপন্থী বিভেদ চূড়ান্ত হয় কংগ্রেসের _______ (কলকাতা/বোম্বাই/সুরাট) অধিবেশনে।

উত্তর – নরমপন্থী ও চরমপন্থী বিভেদ চূড়ান্ত হয় কংগ্রেসের সুরাট অধিবেশনে।

16. 1905 খ্রিস্টাব্দের _______ (15/16/17) অক্টোবর বঙ্গভঙ্গের পরিকল্পনা বাস্তবায়িত হয়।

উত্তর – 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বঙ্গভঙ্গের পরিকল্পনা বাস্তবায়িত হয়।

17. _______ (1905/1907/1906) খ্রিস্টাব্দে চালু হয় বঙ্গলক্ষ্মী কটন মিলস।

উত্তর – 1906 খ্রিস্টাব্দে চালু হয় বঙ্গলক্ষ্মী কটন মিলস।

18. ‘অনুশীলন সমিতি’ প্রতিষ্ঠা করেন _______। (অরবিন্দ ঘোষ/সতীশচন্দ্র বসু/পুলিনবিহারী দাস)

উত্তর – ‘অনুশীলন সমিতি’ প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু।

19. _______ (1904/1905/1906) খ্রিস্টাব্দে পুলিনবিহারী দাসের নেতৃত্বে ‘ঢাকা অনুশীলন সমিতি’ প্রতিষ্ঠিত হয়।

উত্তর – 1906 খ্রিস্টাব্দে পুলিনবিহারী দাসের নেতৃত্বে ‘ঢাকা অনুশীলন সমিতি’ প্রতিষ্ঠিত হয়।

20. 1908 খ্রিস্টাব্দের 30 এপ্রিল কিংসফোর্ড সাহেবকে হত্যার জন্য বোমা ছোঁড়েন _______। (বিনয় ও বাদল/ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি/অরবিন্দ ঘোষ ও বিনয় বসু)

উত্তর – 1908 খ্রিস্টাব্দের 30 এপ্রিল কিংসফোর্ড সাহেবকে হত্যার জন্য বোমা ছোঁড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি।

21. 1909 খ্রিস্টাব্দে _______ (মর্লে-মিন্টো/আরউইন-ওয়াভেল/লর্ড কার্জন-মিন্টো) সংস্কার আইন চালু হয়।

উত্তর – 1909 খ্রিস্টাব্দে মর্লে-মিন্টো সংস্কার আইন চালু হয়।

22. বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষিত হয়েছিল 1905 খ্রিস্টাব্দের _______ (16 জুলাই/19 জুলাই/20 জুলাই)।

উত্তর – বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষিত হয়েছিল 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই।

23. যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় _______ (মাস্টারদা সূর্য সেন/বাঘা যতীন/সীমান্ত গান্ধী) নামে পরিচিত ছিলেন।

উত্তর – যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিত ছিলেন।

24. একজন চরমপন্থী নেতা ছিলেন _______। (বিপিনচন্দ্র পাল/দাদাভাই নওরোজি/রমেশচন্দ্র দত্ত)।

উত্তর – একজন চরমপন্থী নেতা ছিলেন বিপিনচন্দ্র পাল।

25. জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল _______ (1883/1884/1885) খ্রিস্টাব্দে।

উত্তর – জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল 1885 খ্রিস্টাব্দে।

26. ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে উঠেছিল _______ (কৃষক সভা/জমিদার সভা/জাতীয় মেলা)।

উত্তর – ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে উঠেছিল জমিদার সভা।

27. 1857 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় _______ (পরাধীনতার/নরমপন্থীর/সভা-সমিতির) যুগ।

উত্তর – 1857 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় সভা-সমিতির যুগ।

28. দেশীয় মুদ্রণ আইন জারি করেছিলেন _______। (লর্ড লিটন/লর্ড রিপন/লর্ড ডাফরিন)।

উত্তর – দেশীয় মুদ্রণ আইন জারি করেছিলেন লর্ড লিটন।

29. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে যোগদানকারী ভারতীয় প্রতিনিধির সংখ্যা _______ (72/74/75)।

উত্তর – জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে যোগদানকারী ভারতীয় প্রতিনিধির সংখ্যা 72।

30. বঙ্গভঙ্গ রদ হয়েছিল _______ (1905/1908/1911) খ্রিস্টাব্দে।

উত্তর – বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 খ্রিস্টাব্দে।

31. 1911 খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত হয়েছিল শহরে _______ (বোম্বাই/দিল্লি/মাদ্রাজ)।

উত্তর – 1911 খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত হয়েছিল শহরে দিল্লি।

32. বাঘা যতীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই-এর জন্য অস্ত্র আনানোর পরিকল্পনা করেছিলেন _______ (ইতালি/জাপান/জার্মানি) থেকে।

উত্তর – বাঘা যতীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই-এর জন্য অস্ত্র আনানোর পরিকল্পনা করেছিলেন জার্মানি থেকে।

নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক, কোনটি ভুল লেখো

1. 1880 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল।

উত্তর – ভুল

2. 1857 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় সভা-সমিতির যুগ।

উত্তর – ঠিক

3. ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয় ইলবার্ট বিল পাসের মাধ্যমে।

উত্তর – ঠিক

4. 1913 খ্রিস্টাব্দে উইলিয়াম ওয়েডারবার্ন হিউম-ডাফরিন ‘ষড়যন্ত্র তত্ত্ব’ প্রতিষ্ঠা করেন।

উত্তর – ঠিক

5. হিউম দমনমূলক সংবাদপত্র আইন চালু করেন।

উত্তর – ভুল

6. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন দাদাভাই নওরোজি।

উত্তর – ভুল

7. নরমপন্থীদের কাছে ব্রিটিশ শাসক ছিল ‘বিধির বিধান’।

উত্তর – ঠিক

8. নরমপন্থীরা সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স 19 থেকে 23 বছর করার দাবি জানায়।

উত্তর – ভুল

9. অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল লক্ষ্য ছিল ভারতের দারিদ্র্য ও ব্রিটিশ শাসনের সম্পর্ক নির্ণয় করা।

উত্তর – ঠিক

10. রমেশচন্দ্র দত্ত ছিলেন চরমপন্থী নেতা।

উত্তর – ভুল

11. জাতীয় কংগ্রেসের প্রথম দু-দশকে এই সংগঠনে জনগণের অংশগ্রহণ প্রায় ছিল না।

উত্তর – ঠিক

12. কংগ্রেসের মধ্যে চরমপন্থার সমর্থক সদস্যরা ‘চরমপন্থী’ নামে পরিচিত হন।

উত্তর – ঠিক

13. লালা লাজপত রাই ছিলেন একজন নরমপন্থী।

উত্তর – ভুল

14. বিপিনচন্দ্র পাল মনে করতেন স্বরাজ মানে চূড়ান্ত স্বাধীনতা।

উত্তর – ঠিক

15. মহারাষ্ট্রে তিলকের নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়।

উত্তর – ঠিক

16. 1905 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশন বসে।

উত্তর – ভুল

17. লর্ড আরউইন বঙ্গভঙ্গ করেছিলেন।

উত্তর – ভুল

18. 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর দিনটিতে রাখিবন্ধন উৎসব পালন করা হয়।

উত্তর – ঠিক

19. বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশি ও বয়কট আন্দোলন হয়।

উত্তর – ঠিক

20. প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল।

উত্তর – ঠিক

21. ‘ঢাকা অনুশীলন সমিতি’ প্রতিষ্ঠিত হয় 1904 খ্রিস্টাব্দে।

উত্তর – ভুল

22. বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল ‘যুগান্তর’।

উত্তর – ঠিক

23. কিংসফোর্ডকে মারতে যান ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি।

উত্তর – ঠিক

24. সতীশচন্দ্র বসু ‘অনুশীলন সমিতি’ প্রতিষ্ঠা করেন।

উত্তর – ঠিক

25. 1905 খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

উত্তর – ভুল

26. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল পুনা শহরে।

উত্তর – ভুল

27. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে।

উত্তর – ঠিক

28. লর্ড রিপনের আইনসভার সদস্য ছিলেন ইলবার্ট।

উত্তর – ঠিক

29. হিউমের জীবনী লিখেছিলেন উইলিয়াম ওয়েডারবার্ন।

উত্তর – ঠিক

30. কংগ্রেসের বিষয়ে ডাফরিনের মনোভাব ছিল ইতিবাচক।

উত্তর – ভুল

31. হিউম উদ্যোগ না-নিলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হত না।

উত্তর – ভুল

32. ভারতীয় বিচারকদের ইউরোপীয় বিচারের অধিকার দিতে চেয়েছিলেন রিপন।

উত্তর – ঠিক

33. 1881 খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় মুদ্রণ আইন বাতিল করেন লর্ড রিপন।

উত্তর – ঠিক

34. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে উপস্থিত সদস্যদের মধ্যে 38 জন ছিলেন বোম্বাই-এর।

উত্তর – ঠিক

35. আবেদন-নিবেদন নীতি ছিল আদিপর্বে কংগ্রেসের রাজনৈতিক পন্থা।

উত্তর – ঠিক

36. নরমপন্থীদের কার্যকলাপ সর্বসাধারণের জন্য ছিল না।

উত্তর – ভুল

37. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-এর আত্মজীবনী ‘এ নেশন ইন মেকিং’।

উত্তর – ঠিক

38. বদরুদ্দিন তোয়াবজি ছিলেন নরমপন্থী নেতা।

উত্তর – ঠিক

39. বাংলা, মাদ্রাজ এবং পাঞ্জাবে চরমপন্থীদের প্রভাব ছিল।

উত্তর – ভুল

40. ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে হত্যা করেন।

উত্তর – ভুল

ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো

1.

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভউত্তর
1. জাতীয় কংগ্রেস(a) নবগোপাল মিত্র1 → (b)
2. ইন্ডিয়ান লিগ(b) 1885 খ্রিস্টাব্দে2 → (d)
3. হিন্দুমেলা(c) আনন্দমোহন বসু3 → (a)
4. ভারতসভা(d) শিশিরকুমার ঘোষ4 → (c)

2.

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভউত্তর
1. জমিদার সভা(a) ওয়েডারবার্ন1 → (c)
2. হিউমের জীবনী(b) লর্ড লিটন2 → (a)
3. সর্বভারতীয় সম্মেলন(c) 1838 খ্রিস্টাব্দে3 → (d)
4. সংবাদপত্র দমন আইন(d) 1883 খ্রিস্টাব্দে4 → (b)

3.

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভউত্তর
1. অ্যালান অক্টাভিয়ান হিউম(a) দাদাভাই নওরোজি1 → (d)
2. বঙ্গলক্ষ্মীর ব্রত(b) চরমপন্থী নেতা2 → (c)
3. বিপিনচন্দ্র পাল(c) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী3 → (b)
4. স্বরাজ(d) জাতীয় কংগ্রেস4 → (a)

4.

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভউত্তর
1. সুরাট কংগ্রেস(a) 1905 খ্রিস্টাব্দে1 → (c)
2. বঙ্গভঙ্গ(b) 1909 খ্রিস্টাব্দে2 → (a)
3. বঙ্গলক্ষ্মী কটন মিলস(c) 1907 খ্রিস্টাব্দে3 → (d)
4. মর্লে-মিন্টো প্রস্তাব(d) 1906 খ্রিস্টাব্দে4 → (b)

অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

কোন সময়কে ‘সভাসমিতির যুগ’ বলা হয়?

উনিশ শতককে ‘সভাসমিতির যুগ’ বলা হয়।

উনিশ শতককে কে ‘সভাসমিতির যুগ’ বলেছেন?

ড. অনিল শীল উনিশ শতককে ‘সভাসমিতির যুগ’ বলেছেন।

জমিদারি সংগঠন কবে গড়ে ওঠে?

1837 খ্রিস্টাব্দে জমিদারি সংগঠন গড়ে ওঠে।

ইন্ডিয়ান লিগ কবে স্থাপিত হয়?

1875 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ স্থাপিত হয়।

‘ভারতসভা’ কবে গড়ে ওঠে?

1876 খ্রিস্টাব্দে ‘ভারতসভা’ গড়ে ওঠে।

ভারতসভার মূল উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা কে?

ভারতসভার মূল উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

ইলবার্ট বিল ঘোষিত হয় কবে?

1883 খ্রিস্টাব্দে ইলবার্ট বিল ঘোষিত হয়।

কার নেতৃত্বে ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়?

বিচারক ব্রানসনের নেতৃত্বে ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।

কলকাতায় সর্বপ্রথম সর্বভারতীয় রাজনৈতিক সম্মেলন কবে বসে?

1883 খ্রিস্টাব্দে কলকাতায় সর্বপ্রথম সর্বভারতীয় রাজনৈতিক সম্মেলন বসে।

‘জাতীয় কংগ্রেসের জনক’ বলা হয় কাকে?

অ্যালান অক্টোভিয়ান হিউমকে ‘জাতীয় কংগ্রেসের জনক’ বলা হয়।

জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?

1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।

জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

‘জাতীয় কংগ্রেস’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ‘জাতীয় কংগ্রেস’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন।

সেফটি ভালব তত্ত্বের জনক কে?

ড. রজনীপাম দত্ত সেফটি ভালব তত্ত্বের জনক।

জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকালে ভারতের বড়লাট কে ছিলেন?

জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকালে ভারতের বড়লাট ছিলেন লর্ড ডাফরিন।

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে ঘোষিত হয়?

1876 খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন ঘোষিত হয়।

সংবাদপত্র আইন কবে ঘোষিত হয়?

1878 খ্রিস্টাব্দে সংবাদপত্র আইন ঘোষিত হয়।

সংবাদপত্র আইন কে জারি করেন?

লর্ড লিটন সংবাদপত্র আইন জারি করেন।

‘A Nation in Making’ গ্রন্থের লেখক কে?

‘A Nation in Making’ গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

ভারতের একজন জাতীয়তাবাদী অর্থনীতিবিদের নাম করো।

ভারতের একজন জাতীয়তাবাদী অর্থনীতিবিদের নাম হল দাদাভাই নওরোজি।

‘ভারতের বৃদ্ধ মানুষ’ (The Grand Old Man) কাকে বলা হয়?

দাদাভাই নওরোজিকে ‘ভারতের বৃদ্ধ মানুষ’ (The Grand Old Man) বলা হয়।

‘Poverty and Un-British Rule in India’ গ্রন্থের লেখক কে?

‘Poverty and Un-British Rule in India’ গ্রন্থের লেখক হলেন দাদাভাই নওরোজি।

ভারতে চরমপন্থী আন্দোলনের নেতা বা প্রবক্তা কে ছিলেন?

ভারতে চরমপন্থী আন্দোলনের নেতা বা প্রবক্তা ছিলেন বালগঙ্গাধর তিলক।

জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস দু-ভাগে বিভক্ত হয়?

জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে (1907) কংগ্রেস দু-ভাগে বিভক্ত হয়।

জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীদের মিলন হয়?

জাতীয় কংগ্রেসের লখনউ অধিবেশনে (1916) চরমপন্থী ও নরমপন্থীদের মিলন হয়।

‘স্বরাজ আমার জন্মগত অধিকার’—উক্তিটি কার?

‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ উক্তিটি হল—বালগঙ্গাধর তিলক-এর।

বঙ্গ বিভাজনের প্রস্তাব কে উত্থাপন করেন?

লর্ড কার্জন বঙ্গ বিভাজনের প্রস্তাব উত্থাপন করেন।

বঙ্গবিভাজনের দিন কবে ধার্য হয়?

16 অক্টোবর, 1905 খ্রিস্টাব্দে বঙ্গবিভাজনের দিন ধার্য হয়।

রাখিবন্ধন উৎসব পালন করেন কে?

রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসব পালন করেন।

‘ভারতমাতা’ চিত্রটি কার আঁকা?

‘ভারতমাতা’ চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা।

কার সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়?

সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।

বঙ্গ বিভাজনের প্রস্তাব কবে বাতিল হয়?

1911 খ্রিস্টাব্দে বঙ্গ বিভাজনের প্রস্তাব বাতিল হয়।

অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন প্রমথনাথ মিত্র।

অনুশীলন সমিতি কবে স্থাপিত হয়?

1902 খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি স্থাপিত হয়।

কাকে বাংলার ‘কসাই কাজি’ বলা হত?

বিচারক কিংসফোর্ডকে বাংলার ‘কসাই কাজি’ বলা হত।

ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কবে?

1908 খ্রিস্টাব্দের 11 আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়।

পরাধীন ভারতের প্রথম ষড়যন্ত্র মামলার নাম কী?

পরাধীন ভারতের প্রথম ষড়যন্ত্র মামলার নাম আলিপুর বোমা মামলা।

ভারতের ‘সশস্ত্র বিপ্লবের জনক’ বলা হয় কাকে?

বাসুদেব বলবন্ত ফাড়কে-কে ভারতের ‘সশস্ত্র বিপ্লবের জনক’ বলা হয়।

মারাঠি ও কেশরি পত্রিকা দুটি কে প্রকাশ করেন?

বালগঙ্গাধর তিলক মারাঠি ও কেশরি পত্রিকা দুটি প্রকাশ করেন।

‘মিত্রমেলা’ কবে স্থাপিত হয়?

1899 খ্রিস্টাব্দে ‘মিত্রমেলা’ স্থাপিত হয়।

‘অভিনব ভারত’-এর প্রতিষ্ঠাতা কে?

‘অভিনব ভারত’-এর প্রতিষ্ঠাতা হলেন বিনায়ক দামোদর সাভারকর।

‘ভারতীয় বিপ্লববাদের জননী’ কাকে বলা হয়?

মাদাম ভিকাজী রুস্তম কামা-কে ‘ভারতীয় বিপ্লববাদের জননী’ বলা হয়।

গদর পার্টি-র প্রতিষ্ঠাতা কে?

গদর পার্টি-র প্রতিষ্ঠাতা হলেন লালা হরদয়াল।

‘গদর’ কথার অর্থ কী?

‘গদর’ কথার অর্থ হল ‘বিপ্লব’।

বাঘা যতীনের প্রকৃত নাম কী ছিল?

বাঘা যতীনের প্রকৃত নাম ছিল — যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

বাঘা যতীনের মৃত্যু হয় কবে?

1915 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর বাঘা যতীনের মৃত্যু হয়।


আজকে আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের ষষ্ঠ অধ্যায়, “জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ”-এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই ধরনের প্রশ্নগুলো স্কুলের পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।

আশা করি এই আর্টিকেলটি তোমাদের/আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে নির্দ্বিধায় টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। এছাড়া, এই পোস্টটি সেইসব বন্ধু বা প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিষয়সংক্ষেপ