আজকে আমরা এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের পঞ্চম অধ্যায়, “ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া: সহযোগিতা ও বিদ্রোহ”-এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলের পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অষ্টম শ্রেণির পর্যায়ক্রমিক মূল্যায়ন (Unit Test) থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।

সঠিক উত্তরটি নির্বাচন করো
1. কন্যাশিশু সাগরে ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন—
- লর্ড কর্নওয়ালিস
- লর্ড বেন্টিঙ্ক
- লর্ড ওয়েলেসলি
- লর্ড ডালহৌসি
উত্তর – 3. লর্ড ওয়েলেসলি
2. সাগরে কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার বিরুদ্ধে আইন চালু হয়—
- 1802 খ্রিস্টাব্দে
- 1803 খ্রিস্টাব্দে
- 1804 খ্রিস্টাব্দে
- 1805 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1803 খ্রিস্টাব্দে
3. সতীদাহ বিরোধী আইন প্রণয়ন করেন—
- লর্ড ওয়েলেসলি
- লর্ড কর্নওয়ালিস
- লর্ড বেন্টিঙ্ক
- 1858 খ্রিস্টাব্দে
উত্তর – 3. লর্ড বেন্টিঙ্ক
4. সতীদাহ প্রথা রদ করার পক্ষে জোরালো সওয়াল করেন—
- রাজা রামমোহন রায়
- ডিরোজিয়ো
- বিদ্যাসাগর
- স্বামী বিবেকানন্দ
উত্তর – 1. রাজা রামমোহন রায়
5. হিন্দু পুনর্বিবাহ আইন জারি হয়—
- 1855 খ্রিস্টাব্দে
- 1856 খ্রিস্টাব্দে
- 1857 খ্রিস্টাব্দে
- 1858 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1856 খ্রিস্টাব্দে
6. নব্যবঙ্গ গোষ্ঠীর প্রধান ছিলেন—
- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়ো
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- রাজা রামমোহন রায়
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর – 1. হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়ো
7. পশ্চিম ভারতে নারীশিক্ষা আন্দোলনের নেত্রী ছিলেন—
- শুভলক্ষ্মী
- বেগম রোকেয়া
- পণ্ডিতা রমাবাই
- সরলা দেবী
উত্তর – 3. পণ্ডিতা রমাবাই
8. মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবাবিবাহ আন্দোলন শুরু হয় যাঁর নেতৃত্বে তিনি হলেন—
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- মহাদেব গোবিন্দ রানাডে
- বীরেশলিঙ্গম পান্তুলু
- ডেভিড হেয়ার
উত্তর – 3. বীরেশলিঙ্গম পান্তুলু
9. ‘সত্যশোধকসমাজ’ প্রতিষ্ঠা করেছিলেন—
- বীরেশলিঙ্গম পান্তুলু
- জ্যোতিরাও ফুলে
- দয়ানন্দ সরস্বতী
- জন শোর
উত্তর – 2. জ্যোতিরাও ফুলে
10. আর্যসমাজ প্রতিষ্ঠা করেছিলেন—
- ভগিনী শুভলক্ষ্মী
- জ্যোতিরাও ফুলে
- স্বামী দয়ানন্দ সরস্বতী
- থমাস মানরো
উত্তর – 3. স্বামী দয়ানন্দ সরস্বতী
11. জাতীয় মেলা চালু করেন—
- কেশবচন্দ্র সেন
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- নবগোপাল মিত্র
- দীনবন্ধু মিত্র
উত্তর – 3. নবগোপাল মিত্র
12. স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন—
- 1893 খ্রিস্টাব্দে
- 1894 খ্রিস্টাব্দে
- 1895 খ্রিস্টাব্দে
- 1896 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1893 খ্রিস্টাব্দে
13. আলিগড় আন্দোলনের নেতা ছিলেন—
- স্যার সৈয়দ আহমেদ খান
- বদরুদ্দিন তৈয়াবজি
- আবু কাসেম ফজলুল হক
- হাজি শরিয়ৎউল্লাহ
উত্তর – 1. স্যার সৈয়দ আহমেদ খান
14. আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়—
- 1874 খ্রিস্টাব্দে
- 1875 খ্রিস্টাব্দে
- 1876 খ্রিস্টাব্দে
- 1877 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1875 খ্রিস্টাব্দে
15. সাঁওতাল বিদ্রোহের একজন নায়ক হলেন—
- বিরসা মুন্ডা
- সুই মুন্ডা
- সিধু
- তিতুমির
উত্তর – 3. সিধু
16. মোপলা বিদ্রোহ হয়েছিল—
- মালাবার অঞ্চলে
- বাংলাদেশে
- বোম্বাইতে
- পাঞ্জাবে
উত্তর – 1. মালাবার অঞ্চলে
17. ফরাজি আন্দোলনের নেতা ছিলেন—
- স্যার সৈয়দ আহমেদ খান
- হাজি শরিয়ৎউল্লাহ
- হাজি সুলতান
- বদরুদ্দিন তৈয়াবজি
উত্তর – 2. হাজি শরিয়ৎউল্লাহ
18. ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়—
- মিশরে
- ইজরায়েলে
- আরবে
- অযোধ্যায়
উত্তর – 3. আরবে
19. তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিলেন—
- বারাসাতে
- দিনাজপুরে
- রংপুরে
- ব্যারাকপুরে
উত্তর – 1. বারাসাতে
20. মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন—
- চাঁদ
- বিরসা মুন্ডা
- ভৈরব
- সিধু
উত্তর – 2. বিরসা মুন্ডা
21. ‘নীলদর্পণ’ নাটকটি লিখেছিলেন—
- জেমস লং
- মধুসূদন দত্ত
- দীনবন্ধু মিত্র
- ফিলিপ ফ্রান্সিস
উত্তর – 3. দীনবন্ধু মিত্র
22. সিপাহি বিদ্রোহ হয়—
- 1856 খ্রিস্টাব্দে
- 1857 খ্রিস্টাব্দে
- 1858 খ্রিস্টাব্দে
- 1859 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1857 খ্রিস্টাব্দে
23. সিপাহি বিদ্রোহের সূচনা হয়—
- অযোধ্যায়
- ব্যারাকপুরে
- পাঞ্জাবে
- রেঙ্গুনে
উত্তর – 2. ব্যারাকপুরে
24. যে বন্দুকের জন্য সিপাহি বিদ্রোহ হয়েছিল বলা হয়, তা হল—
- মাউজার পিস্তল
- রাইফেল
- এনফিল্ড রাইফেল
- স্নিপার রাইফেল
উত্তর – 3. এনফিল্ড রাইফেল
25. সিপাহি বিদ্রোহের সময় ভারতের সম্রাট ছিলেন—
- বাহাদুর শাহ জাফর
- আকবর
- ঔরঙ্গজেব
- বাবর
উত্তর – 1. বাহাদুর শাহ জাফর
26. বাহাদুর শাহকে নির্বাসন দেওয়া হয়—
- আফগানিস্তানে
- রেঙ্গুনে
- সেলুলার জেলে
- বাংলাদেশে
উত্তর – 2. রেঙ্গুনে
27. ভারতে শাসন সংক্রান্ত আইন বলবৎ হয়—
- 1857 খ্রিস্টাব্দে
- 1858 খ্রিস্টাব্দে
- 1859 খ্রিস্টাব্দে
- 1860 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1858 খ্রিস্টাব্দে
ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো
1. আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যাঁরা মাঝামাঝি স্তরে থাকেন, সাধারণভাবে তাঁদের বলা হয় ________ (উচ্চবিত্ত/মধ্যবিত্ত/শিক্ষিত)।
উত্তর – মধ্যবিত্ত
2. 1803 খ্রিস্টাব্দে ________ (লর্ড বেন্টিঙ্ক/লর্ড ডালহৌসি/লর্ড ওয়েলেসলি) কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন।
উত্তর – লর্ড ওয়েলেসলি
3. 1829 খ্রিস্টাব্দে ________ (লর্ড বেন্টিঙ্ক/লর্ড ডালহৌসি/লর্ড কর্নওয়ালিস) আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন।
উত্তর – লর্ড বেন্টিঙ্ক
4. হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয় ________ (1854/1856/1857) খ্রিস্টাব্দে।
উত্তর – 1856
5. বোম্বাইয়ে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ________ (দয়ানন্দ সরস্বতী/মহাদেব গোবিন্দ রানাডে/পণ্ডিতা রমাবাই)।
উত্তর – মহাদেব গোবিন্দ রানাডে
6. মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেন ________ (আত্মারাম পাণ্ডুরঙ্গ/মহাদেব গোবিন্দ রানাডে/বীরেশলিঙ্গম পান্তুলু)।
উত্তর – বীরেশলিঙ্গম পান্তুলু
7. মহারাষ্ট্রে বিধবা বিবাহ চালু করেন ________ (মহাদেব গোবিন্দ রানাডে/জ্যোতিরাও ফুলে/ভগিনী শুভলক্ষ্মী)।
উত্তর – জ্যোতিরাও ফুলে
8. আত্মীয়সভা প্রতিষ্ঠা করেছিলেন ________ (কেশবচন্দ্র সেন/রামমোহন রায়/দেবেন্দ্রনাথ ঠাকুর)।
উত্তর – রামমোহন রায়
9. শিকাগো ধর্মসম্মেলন হয় ________ (1892/1893/1895) খ্রিস্টাব্দে।
উত্তর – 1893
10. মহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠিত হয় ________ (আলিগড়ে/দিল্লিতে/কলকাতায়)।
উত্তর – কলকাতায়
11. সাঁওতাল বিদ্রোহের কথা তুলে ধরা হয় ________ (হিন্দু প্যাট্রিয়ট/ইন্ডিয়ান মিরর/বেঙ্গল হরকরা) পত্রিকায়।
উত্তর – হিন্দু প্যাট্রিয়ট
12. মালাবার অঞ্চলে হয়েছিল ________ (মালাবার/মোপলা/নীল) বিদ্রোহ।
উত্তর – মোপলা
13. বাংলায় ফরাজি আন্দোলনের সূচনা হয় ________ (দিনাজপুরে/রংপুরে/ফরিদপুরে)।
উত্তর – ফরিদপুরে
14. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন ________ (মঙ্গল পাণ্ডে/ভগৎ সিং/সূর্য সেন)।
উত্তর – মঙ্গল পাণ্ডে
15. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন দেওয়া হয়েছিল ________ (রেঙ্গুনে/আন্দামানে/ব্রিটেনে)।
উত্তর – রেঙ্গুনে
16. বেঙ্গল আর্মির বেশিরভাগ সিপাহি আসলে ________ (কলকাতার/কানপুরের/অযোধ্যার) বাসিন্দা ছিল।
উত্তর – অযোধ্যার
17. কোম্পানির সেনাবাহিনী দিল্লি পুনরায় অধিকার করে নেয় ________ (1856/1857/1858) খ্রিস্টাব্দে।
উত্তর – 1857
18. ভারতের প্রথম ভাইসরয় হন ________ (লর্ড ওয়েলেসলি/লর্ড ক্যানিং/লর্ড ডালহৌসি)।
উত্তর – লর্ড ক্যানিং
19. বাংলায় সংস্কার আন্দোলনকারীদের মধ্যে প্রধান ছিলেন ________ (রামমোহন রায়/লর্ড বেন্টিঙ্ক/ডিরোজিও)।
উত্তর – রামমোহন রায়
20. বিদ্যাসাগর সংস্কৃত শিক্ষার পাশাপাশি ________ (ইংরেজি/বাংলা/সংস্কৃত) শিক্ষার দরকারও অনুভব করেছিলেন।
উত্তর – ইংরেজি
21. সরকারি স্কুল পরিদর্শক হিসেবে বিদ্যাসাগর বাংলার বিভিন্ন জেলায় তৈরি করেছিলেন কয়েকটি ________ (মাদ্রাসা/মডেল স্কুল/কলেজ)।
উত্তর – মডেল স্কুল
22. আত্মারাম পাণ্ডুরঙ্গ ও মহাদেব গোবিন্দ রানাডের নেতৃত্বে বোম্বাইয়ে সামাজিক সংস্কারে উদ্যোগ নিয়েছিল ________ (ব্রাহ্মসমাজ/আর্যসমাজ/প্রার্থনাসমাজ)।
উত্তর – প্রার্থনাসমাজ
23. পণ্ডিতা রমাবাই ছিলেন ________ (ব্রাহ্মণ/ক্ষত্রিয়/কায়স্থ) পরিবারের মেয়ে।
উত্তর – ব্রাহ্মণ
24. দক্ষিণ ভারতে প্রার্থনা সমাজের আন্দোলন ছড়িয়ে দিয়েছিলেন ________ (জ্যোতিরাও ফুলে/দয়ানন্দ সরস্বতী/বীরেশলিঙ্গম পান্তুলু)।
উত্তর – বীরেশলিঙ্গম পান্তুলু
25. পশ্চিম ভারতে নারীশিক্ষা প্রসারে উদ্যোগী হয়েছিলেন ________ (ভগিনী শুভলক্ষ্মী/পণ্ডিতা রমাবাই/বেগম রোকেয়া)।
উত্তর – পণ্ডিতা রমাবাই
26. নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠায় জ্যোতিরাও ফুলে গড়ে তুলেছিলেন ________ (আর্যসমাজ/প্রার্থনাসমাজ/সত্যশোধক সমাজ)।
উত্তর – সত্যশোধক সমাজ
27. 1828 খ্রিস্টাব্দে আত্মীয়সভা থেকে গড়ে উঠেছিল ________ (আর্যসমাজ/প্রার্থনাসমাজ/ব্রাহ্মসভা)।
উত্তর – ব্রাহ্মসভা
28. দয়ানন্দ সরস্বতী আর্যসমাজ প্রতিষ্ঠা করেছিলেন ________ (1874/1875/1876) খ্রিস্টাব্দে।
উত্তর – 1875
29. স্বামী দয়ানন্দ সরস্বতী মনে করতেন সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে চূড়ান্ত হল ________ (পুরাণ/উপনিষদ/বেদ)।
উত্তর – বেদ
30. মুসলমান সংস্কারকদের মধ্যে অগ্রগণ্য ছিলেন ________ (স্যার সৈয়দ আহমেদ/হাজি শরিয়তউল্লাহ/আবদুল ওয়াহাব)।
উত্তর – স্যার সৈয়দ আহমেদ
31. বিদ্রোহী সিপাহিরা হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেছিলেন ________ (বাহাদুরশাহ জাফরকে/নানা সাহেবকে/মঙ্গল পাণ্ডেকে)।
উত্তর – বাহাদুরশাহ জাফরকে
32. সিপাহি বিদ্রোহের সময় ইংল্যান্ডের রানি ছিলেন ________ (ভিক্টোরিয়া/এলিজাবেথ/মার্গারেট)।
উত্তর – ভিক্টোরিয়া
33. ভারতের শেষ গভর্নর জেনারেল হলেন ________ (লর্ড ডালহৌসি/লর্ড ক্যানিং/লর্ড মাউন্টব্যাটেন)।
উত্তর – লর্ড ক্যানিং
34. ভারতশাসন সংক্রান্ত আইন বলবৎ হয় 1858 খ্রিস্টাব্দের ________ (1 আগস্ট/1 নভেম্বর/1 ডিসেম্বর)।
উত্তর – 1 নভেম্বর
নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক, কোনটি ভুল লেখো
1. ঔপনিবেশিক প্রশাসনের সাহায্যে অনেক ভারতীয় শিক্ষা সংস্কারে বিশেষ উদ্যোগী হয়েছিলেন।
উত্তর – ঠিক
2. ইংরেজি ভাষা ও পাশ্চাত্য শিক্ষার প্রভাবে শিক্ষিত ভারতীয়রা সবাই ঔপনিবেশিক সরকারের প্রতি সমান অনুগত ছিলেন।
উত্তর – ভুল
3. হিন্দু সম্প্রদায়ভুক্ত উচ্চবর্ণের মধ্যবিত্তদের ব্রিটিশ ভারতে ‘ভদ্রলোক’ বলা হত।
উত্তর – ঠিক
4. রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোর সওয়াল করেছিলেন।
উত্তর – ঠিক
5. 1830 খ্রিস্টাব্দে সতীদাহ বিরোধী আইন পাস হয়।
উত্তর – ভুল
6. 1860 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি হয়।
উত্তর – ভুল
7. বিদ্যাসাগরের ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি বিধবাবিবাহ আয়োজন করা হয়েছিল।
উত্তর – ঠিক
8. ডিরোজিওর ছাত্রদের বলা হত ইয়ং বেঙ্গল।
উত্তর – ঠিক
9. বিদ্যাসাগর বাংলা শিক্ষার পাশাপাশি উপযুক্ত ইংরেজি শিক্ষার প্রয়োজন অনুভব করেছিলেন।
উত্তর – ভুল
10. বোম্বাইতে প্রার্থনাসমাজ প্রতিষ্ঠা করেছিলেন পণ্ডিতা রমাবাই।
উত্তর – ভুল
11. বাল্যবিবাহের বিরোধিতা করেছিলেন বীরেশলিঙ্গম।
উত্তর – ঠিক
12. 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়।
উত্তর – ঠিক
13. হিন্দুমেলার প্রতিষ্ঠাতা ছিলেন রাজনারায়ণ বসু।
উত্তর – ভুল
14. বিবেকানন্দ ছিলেন শ্রীরামকৃষ্ণের শিষ্য।
উত্তর – ঠিক
15. আলিগড় আন্দোলনের প্রবক্তা ছিলেন সৈয়দ আহমেদ খান।
উত্তর – ঠিক
16. সাঁওতালদের এলাকায় বহিরাগতদের বলা হত দিকু।
উত্তর – ঠিক
17. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
উত্তর – ভুল
18. ফরাজি আন্দোলন শুরু করেছিলেন হাজি শরিয়ৎউল্লাহ।
উত্তর – ঠিক
19. মুন্ডা বিদ্রোহের অন্য নাম ছিল মুন্ডা উলগুলান।
উত্তর – ঠিক
20. ‘সোমপ্রকাশ’ পত্রিকা থেকে সিপাহি বিদ্রোহের কথা জানা যায়।
উত্তর – ভুল
21. সিপাহি বিদ্রোহ শুরু হয় ব্যারাকপুরে।
উত্তর – ঠিক
22. সিপাহি বিদ্রোহের সময় মোগল সম্রাট ছিলেন বাহাদুরশাহ জাফর।
উত্তর – ঠিক
23. 1860 খ্রিস্টাব্দের গোড়ার দিকে ব্রিটিশ সেনাবাহিনী উত্তর ও মধ্যভারতের নানা অংশ বিদ্রোহীদের হারিয়ে দেয়।
উত্তর – ভুল
24. রানি ভিক্টোরিয়া ছিলেন ব্রিটিশ সম্রাজ্ঞী।
উত্তর – ঠিক
25. 1857 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় নিযুক্ত হন লর্ড ডালহৌসি।
উত্তর – ভুল
26. 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ভারত শাসনসংক্রান্ত আইন বলবৎ হয়।
উত্তর – ঠিক
ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো
1.
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ | উত্তর |
| 1. পাশ্চাত্য শিক্ষা | A. সামাজিক সংস্কার | 1. A |
| 2. লর্ড ওয়েলেসলি | B. হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন | 2. D |
| 3. 1856 খ্রিস্টাব্দ | C. ইয়ং বেঙ্গল | 3. B |
| 4. ডিরোজিও | D. কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ | 4. C |
2.
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ | উত্তর |
| 1. প্রার্থনা সমাজ | A. স্বামী দয়ানন্দ সরস্বতী | 1. C |
| 2. আর্যসমাজ | B. বীরেশলিঙ্গম পান্তুলু | 2. A |
| 3. পন্ডিতা রমাবাই | C. মহাদেব গোবিন্দ রানাডে | 3. D |
| 4. মাদ্রাজ প্রেসিডেন্সি | D. নারীশিক্ষা | 4. B |
3.
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ | উত্তর |
| 1. হিন্দুমেলা | A. রাজা রামমোহন রায় | 1. D |
| 2. সতীদাহের বিপক্ষে সওয়াল | B. আলিগড় | 2. A |
| 3. মহামেডান লিটারেরি সোসাইটি | C. কলকাতা | 3. C |
| 4. অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ | D. নবগোপাল মিত্র | 4. B |
4.
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ | উত্তর |
| 1. ফরাজি আন্দোলন | A. ফরিদপুর | 1. A |
| 2. ওয়াহাবি আন্দোলন | B. আরব | 2. B |
| 3. সিপাহি বিদ্রোহ | C. ব্যারাকপুর | 3. C |
| 4. নানাসাহেব | D. সিপাহি বিদ্রোহ | 4. D |
5.
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ | উত্তর |
| 1. মহাবিদ্রোহ | A. বেঙ্গল আর্মি | 1. D |
| 2. মঙ্গল পান্ডে | B. 1858 খ্রিস্টাব্দ | 2. A |
| 3. মহারানি ভিক্টোরিয়া | C. ব্রিটিশ সম্রাজ্ঞী | 3. C |
| 4. ভিক্টোরিয়ার ঘোষণাপত্র | D. সিপাহি বিদ্রোহ | 4. B |
অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
কবে ভারতে সাগরে শিশুকন্যা ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ হয়?
1803 খ্রিস্টাব্দে ভারতে সাগরে শিশুকন্যা ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ হয়।
কোন্ আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান ঘটে?
সপ্তদশ বিধি আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান ঘটে।
কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা বিরোধী আইন ঘোষিত হয়?
1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা বিরোধী আইন ঘোষিত হয়।
সতীদাহ প্রথা বিরোধী আইন কোন্ বড়লাটের আমলে বলবৎ হয়?
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক-এর আমলে সতীদাহ প্রথা বিরোধী আইন বলবৎ হয়।
কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন।
কোন্ আইন দ্বারা বিধবা বিবাহ আইন বলবৎ হয়?
পঞ্চদশ বিধি আইন দ্বারা বিধবা বিবাহ আইন বলবৎ হয়।
কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন বলবৎ হয়?
1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন বলবৎ হয়।
কার অনুগামীরা ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠী নামে পরিচিত?
ডিরোজিওর অনুগামীরা ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠী নামে পরিচিত।
প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন।
বীরেশলিঙ্গম পান্তুলু কোন্ আন্দোলনের দ্বারা প্রভাবিত ছিলেন?
বীরেশলিঙ্গম পান্তুলু ব্রাহ্ম আন্দোলনের দ্বারা প্রভাবিত ছিলেন।
মহারাষ্ট্রের সমাজসংস্কার আন্দোলনের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে ছিলেন?
জ্যোতিরাও ফুলে মহারাষ্ট্রের সমাজসংস্কার আন্দোলনের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন।
কে আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন?
রাজা রামমোহন রায় আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন।
জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন?
রাজনারায়ণ বসু জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠা করেন।
আর্যসমাজের প্রতিষ্ঠাতা কে?
দয়ানন্দ সরস্বতী হলেন আর্যসমাজের প্রতিষ্ঠাতা।
আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়?
1875 খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়।
ভারতে শুদ্ধি আন্দোলনের জনক কে?
দয়ানন্দ সরস্বতী হলেন ভারতে শুদ্ধি আন্দোলনের জনক।
‘Go back to the Vedas’ কথাটি কে বলেছিলেন?
দয়ানন্দ সরস্বতী প্রশ্নোক্ত কথাটি বলেছিলেন।
‘সত্যার্থ প্রকাশ’ গ্রন্থটি কে রচনা করেন?
‘সত্যার্থ প্রকাশ’ গ্রন্থটি রচনা করেন দয়ানন্দ সরস্বতী।
ভারতে থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
মাদাম ব্লাভাটস্কি ও কর্নেল ওলকট ভারতে থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা।
প্রার্থনা সমাজ কবে গড়ে ওঠে?
1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ গড়ে ওঠে।
‘গুলামগিরি’ গ্রন্থের লেখক কে?
জ্যোতিরাও ফুলে হলেন ‘গুলামগিরি’ গ্রন্থের লেখক।
সত্যশোধক সমাজ কে গড়ে তোলেন?
জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজ গড়ে তোলেন।
কত খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়?
1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়।
ব্রাহ্মসভার প্রতিষ্ঠাতা কে?
ব্রাহ্মসভার প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়।
ব্রাহ্মসভা কবে প্রতিষ্ঠিত হয়?
1828 খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠিত হয়।
নব বিধান সমাজের প্রতিষ্ঠাতা কে?
কেশবচন্দ্র সেন হলেন নব বিধান সমাজের প্রতিষ্ঠাতা।
কোন্ ব্রাহ্ম নেতাকে ‘মহর্ষি’ বলা হয়?
ব্রাহ্ম নেতা দেবেন্দ্রনাথ ঠাকুরকে ‘মহর্ষি’ বলা হয়।
‘ব্রহ্মানন্দ’ উপাধিতে কে ভূষিত হন?
কেশবচন্দ্র সেন ‘ব্রহ্মানন্দ’ উপাধিতে ভূষিত হন।
‘তিন আইন’ কবে পাস হয়?
1872 খ্রিস্টাব্দে ‘তিন আইন’ পাস হয়।
ভারতের প্রথম কোন্ বিধবা নারী পুনরায় বিবাহ করেন?
ভারতের প্রথম বিধবা নারী কালীমতি দেবী পুনরায় বিবাহ করেন।
রামকৃষ্ণের শিষ্য কে ছিলেন?
স্বামী বিবেকানন্দ ছিলেন রামকৃষ্ণের শিষ্য।
বিজয়কৃষ্ণ গোস্বামী কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন?
স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন।
‘দিকু’ কাদের বলা হত?
সাঁওতালদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের ‘দিকু’ বলা হত।
সাঁওতাল বিদ্রোহের অন্য নাম কী?
সাঁওতাল বিদ্রোহের অন্য নাম হুল বিদ্রোহ।
সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কবে?
1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়।
মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল?
দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে মোপলা বিদ্রোহ হয়েছিল।
ওয়াহাবি আন্দোলনের সূচনা কোথায় হয়?
ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় আরবে।
আলিগড় আন্দোলনের জনক কে?
আলিগড় আন্দোলনের জনক স্যার সৈয়দ আহমেদ।
আলিগড় বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
1927 খ্রিস্টাব্দে আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
থিওডোর বেক কে ছিলেন?
থিওডোর বেক ছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ।
“The Indian Mussalmans” গ্রন্থের লেখক কে?
“The Indian Mussalmans” গ্রন্থের লেখক উইলিয়াম হান্টার।
‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি।
‘ফরাজি’ কথার অর্থ কী?
‘ফরাজি’ কথার অর্থ হল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।
দুদু মিঞা কে ছিলেন?
দুদু মিঞা ছিলেন বাংলায় ফরাজি আন্দোলনের নেতা।
বাংলায় ফরাজি আন্দোলনের সূচনা করেন কে?
হাজি শরিয়ৎউল্লাহ বাংলায় ফরাজি আন্দোলনের সূচনা করেন।
মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন?
বিরসা মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের নেতা।
মুন্ডা বিদ্রোহ কখন হয়?
1899-1900 খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহ হয়।
‘উলগুলান’ কথার অর্থ কী?
‘উলগুলান’ কথার অর্থ ভয়ংকর বিশৃঙ্খলা।
“The Blue Mutiny” গ্রন্থের লেখক কে?
“The Blue Mutiny” গ্রন্থের লেখক ব্লেয়ার কিং।
“জমির মালিক ঈশ্বর”—স্লোগানটি কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত?
“জমির মালিক ঈশ্বর”—স্লোগানটি ফরাজি আন্দোলনের সঙ্গে যুক্ত।
‘বাংলার ওয়াট টাইলর’ বলা হত কাদের?
বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে ‘বাংলার ওয়াট টাইলর’ বলা হত।
‘মুন্ডা’ কথার অর্থ কী?
‘মুন্ডা’ কথার অর্থ নবজাগরণ।
বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন?
বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির।
‘বাঁশের কেল্লা’ কে নির্মাণ করেন?
তিতুমির ‘বাঁশের কেল্লা’ নির্মাণ করেন।
সিপাহি বিদ্রোহের সময় ও পরে ভারতের বড়লাট কে ছিলেন?
লর্ড ক্যানিং সিপাহি বিদ্রোহের সময় ও পরে ভারতের বড়লাট ছিলেন।
ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন।
সিপাহি বিদ্রোহকে কে প্রথম ভারতের স্বাধীনতা সংগ্রাম বলেছেন?
বিনায়ক দামোদর সাভারকর প্রথম সিপাহি বিদ্রোহকে ভারতের স্বাধীনতা সংগ্রাম বলেছেন।
সিপাহি বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়?
ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহ প্রথম শুরু হয়।
সিপাহি বিদ্রোহের সূচনা হয় কবে?
1857 খ্রিস্টাব্দের 29 মার্চ সিপাহি বিদ্রোহের সূচনা হয়।
সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে হন?
মঙ্গল পান্ডে সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ হন।
‘ভারতের স্বাধীনতা যুদ্ধ’ কোন্ বিদ্রোহকে বলা হয়?
সিপাহি বিদ্রোহকে ‘ভারতের স্বাধীনতা যুদ্ধ’ বলা হয়।
আজকে আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের পঞ্চম অধ্যায়, “ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া: সহযোগিতা ও বিদ্রোহ”-এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই ধরনের প্রশ্নগুলো স্কুলের পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।
আশা করি এই আর্টিকেলটি তোমাদের/আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে নির্দ্বিধায় টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। এছাড়া, এই পোস্টটি সেইসব বন্ধু বা প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।





মন্তব্য করুন