গ্যাসের গতিতত্ত্বের প্রধান স্বীকার্য বিষয়গুলি লেখো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্যাসের গতিতত্ত্বের প্রধান স্বীকার্য বিষয়গুলি লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গ্যাসের গতিতত্ত্বের প্রধান স্বীকার্য বিষয়গুলি লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

গ্যাসের গতিতত্ত্বের প্রধান স্বীকার্য বিষয়গুলি লেখো।

গ্যাসের গতিতত্ত্বের প্রধান স্বীকার্য বিষয়গুলি লেখো।

গ্যাসের গতিতত্ত্বের প্রধান স্বীকার্য বা মূল অঙ্গীকারগুলি হল –

  • যে-কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত, গ্যাসের অণুগুলি নিরেট, গোলাকার এবং স্থিতিস্থাপক।
  • একই গ্যাসের অণুগুলি একই রকম হয়।
  • গ্যাসের অণুগুলি বিন্দুবৎ বস্তুকণা।
  • গ্যাসের অণুগুলি পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে না।
  • গ্যাসের অণুগুলি সর্বদা গতিশীল এবং বিভিন্ন দিকে বিভিন্ন বেগে চলমান। অণুগুলি দ্রুত বেগে চলার জন্য পরস্পরের সঙ্গে ধাক্কা খায় এবং বিভিন্ন দিকে ছিটকে পড়ে। ফলে অণুগুলির গতির অভিমুখ সর্বদাই বদলায়।
  • অণুগুলি দ্রুতবেগে যেতে যেতে পাত্রের ভিতরের দেয়ালে ধাক্কা খায় এবং স্থিতিস্থাপক হওয়ায় একই বেগে দেয়াল থেকে ফিরে আসে। ফলে অণুগুলির গতিশক্তি সর্বদা সমান থাকে।
  • আবদ্ধ পাত্রের মধ্যে গ্যাসের অণুগুলি সমানভাবে ছড়িয়ে থাকে। ফলে পাত্রের যে-কোনো অংশে গ্যাসের আণবিক ঘনত্ব সমান হয়।
  • আয়তন স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির গতিবেগ বেড়ে যায়। ওই অবস্থায় অণুগুলি পাত্রের দেয়ালে আগের চেয়ে অনেক বেশি বেগে আঘাত করে, ফলে গ্যাসের চাপ বাড়ে। আবার উষ্ণতা কমালে অণুগুলির গতিবেগ কমে যায়, ফলে চাপ কমে যায়।।
  • স্থির উষ্ণতায় আবদ্ধ পাত্রে রাখা গ্যাসের আয়তন কমালে গ্যাসের অণুগুলির অতিক্রান্ত পথ ছোটো হয়ে যায়। এই অবস্থায় অণুগুলির বেগ একই থাকায় ওরা আগের চেয়ে অনেক বেশি বার পাত্রের দেয়ালে আঘাত করে, ফলে চাপ বেড়ে যায়।
গ্যাসের গতিতত্ত্বের প্রধান স্বীকার্য বিষয়গুলি লেখো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্যাসের গতিতত্ত্বের প্রধান স্বীকার্য বিষয়গুলি লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গ্যাসের গতিতত্ত্বের প্রধান স্বীকার্য বিষয়গুলি লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর