এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্যাসের অণুগুলির বেগের ও চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো। গ্যাসের অণুর গতিশীলতার পক্ষে দুটি যুক্তি দাও।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গ্যাসের অণুগুলির বেগের ও চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো। গ্যাসের অণুর গতিশীলতার পক্ষে দুটি যুক্তি দাও।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

গ্যাসের অণুগুলির বেগের ও চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো।
গ্যাসের অণুগুলির বেগের ও চাপের ওপর উষ্ণতার প্রভাব – উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। একটি আবদ্ধ পাত্রে নির্দিষ্ট ভরের গ্যাস রেখে অর্থাৎ আয়তন স্থির রেখে এর উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির আগের বেগ বৃদ্ধি পায়। তখন আগের চেয়ে আরও বেশি বেগে অণুগুলি পাত্রের দেয়ালে আঘাত করে। ফলে গ্যাসের চাপও বৃদ্ধি পায়। আবার উষ্ণতা হ্রাস করলে গ্যাসের অণুগুলির বেগও হ্রাস পায়, ফলে গ্যাসের চাপ কমে যায়।
গ্যাসের অণুর গতিশীলতার পক্ষে দুটি যুক্তি দাও।
গ্যাসের অণুর গতিশীলতার পক্ষে যুক্তি –
গ্যাসের ব্যাপন ও গ্যাসের চাপ প্রমাণ করে যে, গ্যাসের অণুগুলি গতিশীল।
- গ্যাসের ব্যাপন – ঘরের মধ্যে কোনো স্থানে অ্যামোনিয়া গ্যাস রাখলে কিছুক্ষণের মধ্যেই ঘরের সর্বত্র অ্যামোনিয়ার তীব্র ঝাঁজালো গন্ধ পাওয়া যায়। অ্যামোনিয়ার অণুগুলি ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ার জন্য এরূপ ঘটে। এ থেকে প্রমাণিত হয় যে গ্যাসের অণু গতিশীল।
- গ্যাসের চাপ – বদ্ধ পাত্রে রাখা গ্যাসের অণুগুলি পাত্রের ভিতরের দেয়ালে অনবরত আঘাত করে, এই আঘাতের ফলে পাত্রের দেয়ালে অণুগুলি যে বল প্রয়োগ করে তা দেয়ালে চাপের সৃষ্টি করে। এ থেকে বোঝা যায় গ্যাসের অণুগুলি গতিশীল।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্যাসের অণুগুলির বেগের ও চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো। গ্যাসের অণুর গতিশীলতার পক্ষে দুটি যুক্তি দাও।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গ্যাসের অণুগুলির বেগের ও চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো। গ্যাসের অণুর গতিশীলতার পক্ষে দুটি যুক্তি দাও।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment